Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চীনে উৎপাদিত ম্যাক প্রোর যন্ত্রাংশে শুল্কছাড় নয়: ডোনাল্ড ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 30 July 2019
চীনে উৎপাদিত ম্যাক প্রোর যন্ত্রাংশে শুল্কছাড় নয়: ডোনাল্ড ট্রাম্প
Share on FacebookShare on Twitter

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৩০ হাজার কোটি ডলার মূল্যের চীনা পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, যা কার্যকর হলে দেশটি থেকে যুক্তরাষ্ট্রে আমদানীকৃত বিভিন্ন পণ্য যেমন ল্যাপটপ, গেমিং কনসোল, ব্যাটারি, কম্পিউটার ও কম্পিউটার তৈরির সরঞ্জামে নতুন করে শুল্ক বসানো হবে। এরই পরিপ্রেক্ষিতে মার্কিন বাণিজ্য প্রতিনিধিদের কার্যালয়ে চীন থেকে আমদানীকৃত ১৫ ধরনের সরঞ্জামকে শুল্কমুক্ত রাখতে আবেদন করে অ্যাপল। এসব পণ্যের মধ্যে প্রতিষ্ঠানটির ম্যাক প্রো ডেস্কটপ কম্পিউটার তৈরির সরঞ্জাম রয়েছে। তবে গত শুক্রবার ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, ম্যাক প্রো তৈরির জন্য চীনে উৎপাদিত সরঞ্জামে কোনো শুল্কছাড় পাবে না অ্যাপল। খবর রয়টার্স।

ডোনাল্ড ট্রাম্প এক টুইটে জানান, চীনে উৎপাদিত ম্যাক প্রোর সরঞ্জামের জন্য শুল্কছাড় বা অব্যাহতি পাবে না অ্যাপল। নিজেদের পণ্য তৈরির প্রয়োজনীয় এসব সরঞ্জাম যুক্তরাষ্ট্রে উৎপাদন করুন, কোনো শুল্ক নেই।

গত ১৮ জুলাই মার্কিন বাণিজ্য প্রতিনিধিদের কার্যালয়ে প্রযুক্তিপণ্য তৈরির ১৫ ধরনের সরঞ্জামকে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্কমুক্ত রাখার আহ্বান জানায় অ্যাপল। এ তালিকায় প্রতিষ্ঠানটির ম্যাক প্রো ডেস্কটপ কম্পিউটার তৈরির সরঞ্জামও রয়েছে।

ডোনাল্ড ট্রাম্প পরবর্তী সময়ে সাংবাদিকদের জানান, তিনি ভেবেছিলেন অ্যাপল টেক্সাসে তাদের একটি প্লান্ট নির্মাণ করবে। তবে তিনি কেন এমন ভেবেছিলেন সে বিষয়ে বিস্তারিত তথ্য কিংবা কোথা থেকে জেনেছেন তা ব্যাখ্যা করেননি।

তিনি বলেন, আমি চাই অ্যাপল যুক্তরাষ্ট্রে তাদের প্লান্ট নির্মাণ করুক। আমি চাই না অ্যাপল ব্র্যান্ডের পণ্য চীনে তৈরি হোক। কাজেই যখন আমি শুনলাম ম্যাক প্রো যুক্তরাষ্ট্রে নয়, চীনে তৈরি হবে, তখন আমি বলেছি ‘নো, দ্যাটস ওকে’। অর্থাৎ অ্যাপল ব্র্যান্ডের পণ্য চীনে উৎপাদন করতে যাচ্ছে সমস্যা নেই। তবে এসব পণ্য যখন যুক্তরাষ্ট্রে পাঠানো হবে, তখন আমরা অতিরিক্ত শুল্ক আরোপ করব। এ বিষয়ে সব কার্যক্রম শেষ করা হয়েছে। আমি আশা করছি, অ্যাপল শিগগিরই টেক্সাসে একটি প্লান্ট নির্মাণের ঘোষণা দেবে। যদি প্রতিষ্ঠানটি এটা করে, আমি সুখী বোধ করতে শুরু করব।

গত জুনে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, অ্যাপল ইনকরপোরেশন তাদের নতুন ম্যাক প্রো ডেস্কটপ কম্পিউটারের উৎপাদন কার্যক্রম যুক্তরাষ্ট্র থেকে চীনে সরিয়ে নিচ্ছে। অ্যাপল তাদের সিংহভাগ ডিভাইস চুক্তিভিত্তিক নির্মাতার মাধ্যমে চীনে উৎপাদন করে আসছে। তবে প্রতিষ্ঠানটির ম্যাক প্রো ডেস্কটপ কম্পিউটার যুক্তরাষ্ট্রে উৎপাদন করা হচ্ছিল।

চীন অ্যাপলের গুরুত্বপূর্ণ বাজার। ডিভাইস উৎপাদনের পাশাপাশি বৃহত্তর চীনের বাজার থেকে প্রতিষ্ঠানটির মোট রাজস্বের প্রায় ১৮ শতাংশ আসে। অ্যাপলের ৬ হাজার ডলার মূল্যের ম্যাক প্রো ডেস্কটপ কম্পিউটার মূলত সৃজনশীল পেশাদারদের জন্য। যুক্তরাষ্ট্রে উৎপাদনের কারণে ডিভাইসটি চড়া দামে বিক্রি করতে হচ্ছে। যে কারণে ম্যাক প্রোর চাহিদা ক্রমান্বয়ে কমছে।

অ্যাপলের এক মুখপাত্র বলেন, আমাদের অন্য পণ্যগুলোর মতোই ম্যাক প্রোর যন্ত্রাংশ বিভিন্ন দেশে উৎপাদিত হয়। তবে এ ডিভাইসের নকশা ও প্রকৌশলের কাজ হয় ক্যালিফোর্নিয়া থেকে। অর্থাৎ বেশির ভাগ ডিভাইসের সংযোজনের কাজ চীনে হলেও ম্যাক প্রোর সংযোজন করা হতো যুক্তরাষ্ট্রে। সাশ্রয়ী মূল্যে ম্যাক প্রো ডেস্কটপ কম্পিউটার সরবরাহের লক্ষ্যে শুধু সংযোজনের কার্যক্রম চীনে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের টেক্সাস কারখানায় ম্যাক প্রো উৎপাদনের কাজ করে আসছিল প্রতিষ্ঠানটির চুক্তিভিত্তিক পণ্য নির্মাতা ফ্লেক্স লিমিটেড।

মার্কিন বাণিজ্য প্রতিনিধিদের কার্যালয়ে কম্পিউটারের স্টেইনলেস স্টিল ফ্রেম, ইন্টারনেট ক্যাবল, সার্কিট বোর্ড, হুইল, সিপিইউ হিটসিংক ও গ্রাফিকস প্রসেসিং মডিউল, অ্যাকসেসরিজ পণ্য ম্যাজিক মাউস ২ ও ম্যাজিক ট্র্যাকপ্যাডকে ২৫ শতাংশ শুল্কের বাইরে রাখার আহ্বান জানিয়েছিল অ্যাপল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

২০০ কোটি ক্রোম ব্যবহারকারীর জন্য গুগলের সতর্কবার্তা
নির্বাচিত

ক্রোম ব্রাউজার থেকে আপনার তথ্য ডিলিট করবেন যেভাবে

দেশ ডিজিটালাইজড হওয়ায় দুর্নীতি কমে এসেছে : জয়
প্রযুক্তি সংবাদ

দেশ ডিজিটালাইজড হওয়ায় দুর্নীতি কমে এসেছে : জয়

বন্যাদুর্গত ইলেকট্রনিক্স পণ্যের গ্রাহকদের ফ্রি সার্ভিস দিবে ওয়ালটন
নির্বাচিত

বন্যাদুর্গত ইলেকট্রনিক্স পণ্যের গ্রাহকদের ফ্রি সার্ভিস দিবে ওয়ালটন

জিমেইল বন্ধ হয়ে যাওয়ার খবরে যা জানাল গুগল
প্রযুক্তি পরামর্শ

জিমেইল বন্ধ হয়ে যাওয়ার খবরে যা জানাল গুগল

৬৫ শতাংশ ছাড়ে চলছে বাগডুমের ‘সামার উইক’
ই-কমার্স

৬৫ শতাংশ ছাড়ে চলছে বাগডুমের ‘সামার উইক’

আইএসপিএবি নির্বাচনে জয়ী ইমদাদুল হক-এর ‘টিম ফরওয়ার্ড’
প্রযুক্তি সংবাদ

আইএসপিএবি নির্বাচনে জয়ী ইমদাদুল হক-এর ‘টিম ফরওয়ার্ড’

Load More

ট্রেন্ডিং টপিক

বায়োওয়েপন তৈরিতে এআইয়ের অপব্যবহার ঠেকানোর দাবি অ্যানথ্রোপিকের
প্রযুক্তি সংবাদ

বায়োওয়েপন তৈরিতে এআইয়ের অপব্যবহার ঠেকানোর দাবি অ্যানথ্রোপিকের

ভাতা আত্মসাতের অভিযোগে নগদের ৭৮৬ কোটি টাকার শেয়ার জব্দ
নির্বাচিত

ভাতা আত্মসাতের অভিযোগে নগদের ৭৮৬ কোটি টাকার শেয়ার জব্দ

র‍্যাম সংকটের সমাধান আনলো গুগল, কমতে পারে ফোনের দাম
প্রযুক্তি সংবাদ

অক্টোবরে দেশে সাশ্রয়ী ফোন উৎপাদন

চার রঙে আসছে ভিভোর ‘এক্স৫০০ প্রো ম্যাক্স’, ক্যামেরায় ২০০ মেগাপিক্সেল টেলিফটো
প্রযুক্তি সংবাদ

চার রঙে আসছে ভিভোর ‘এক্স৫০০ প্রো ম্যাক্স’, ক্যামেরায় ২০০ মেগাপিক্সেল টেলিফটো

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

প্রযুক্তি পরামর্শ

আইফোনের স্টোরেজ খালি করবেন যেভাবে, ছবি-ভিডিও না মুছেই

ছবি, ভিডিও, অ্যাপ ও বিভিন্ন ফাইল জমতে জমতে...

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

30 July 2019

চীনে উৎপাদিত ম্যাক প্রোর যন্ত্রাংশে শুল্কছাড় নয়: ডোনাল্ড ট্রাম্প

Techzoom.TV |
TechzoomTV