Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইউরোপে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সার্চ ইঞ্জিন বেছে নেয়ার সুযোগ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
সোমবার, ৫ আগস্ট ২০১৯
ইউরোপে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সার্চ ইঞ্জিন বেছে নেয়ার সুযোগ
Share on FacebookShare on Twitter

ইউরোপজুড়ে অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারীদের সার্চ ইঞ্জিন বেছে নেয়ার সুযোগ দেবে গুগল। অর্থাৎ অঞ্চলটির অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে গুগল ছাড়াও অন্য প্রতিষ্ঠানের সার্চ সেবা ব্যবহার করতে পারবেন। গুগলের পক্ষ থেকে বিষয়টিকে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য সুযোগ বলা হলেও ইউরোপীয় ইউনিয়নের কঠোর নীতিমালা ও জরিমানার কারণে বাধ্য হয়ে এ পরিবর্তন আনছে বলে মনে করা হচ্ছে। খবর রয়টার্স।

বিশ্বব্যাপী অ্যান্ড্রয়েড ডিভাইসে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে গুগল ব্যবহার হয়ে আসছে। কিন্তু অ্যান্ড্রয়েডের আধিপত্যের সুবিধা নিয়ে সার্চ সেবায় নিজেদের পণ্যকে এগিয়ে রাখার মাধ্যমে অনায্য সুবিধা নিচ্ছে গুগল। ইউরোপে এমন অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তদন্ত চলছে। গত বছর এমন একটি অ্যান্টি-ট্রাস্ট মামলায় প্রতিষ্ঠানটিকে ৪৮১ কোটি ডলার জরিমানা করা হয়।

গুগলের এক ব্লগ পোস্টে বলা হয়েছে, ২০২০ সাল থেকে ইউরোপিয়ান অর্থনৈতিক অঞ্চলে যেসব অ্যান্ড্রয়েড স্মার্টফোন ও ট্যাবলেট ডিভাইস সরবরাহ করা হবে, সেগুলোয় সার্চ ইঞ্জিন বেছে নেয়ার অপশন থাকবে। যেখানে গুগলসহ মোট চারটি সার্চ ইঞ্জিন দেখানো হবে। সেখান থেকে অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারী পছন্দমতো ডিফল্ট সার্চ ইঞ্জিন সেট করে নিতে পারবেন।

ইউরোপীয় ইউনিয়ন দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে অ্যান্ড্রয়েডচালিত ডিভাইস নির্মাতাদের ওপর অবৈধ কিছু শর্ত আরোপ করে রেখেছে গুগল। এ কারণে বেশকিছু প্রি-ইনস্টল সফটওয়্যারসহ অ্যান্ড্রয়েড ডিভাইস সরবরাহে বাধ্য হচ্ছেন নির্মাতারা। এসব সফটওয়্যার কাজে লাগিয়ে অনলাইন কেনাকাটায় নিজেদের শপিং সেবাগুলোকে এগিয়ে রাখছে প্রতিষ্ঠানটি। গ্রাহকরা নির্দিষ্ট কোনো একটি পণ্যের অনুসন্ধান করলে গুগলের সার্চ ইঞ্জিন আগে নিজেদের শপিং সেবা প্রদর্শন করে, যা ইউরোপের বাজার প্রতিদ্বন্দ্বিতার পরিপন্থী এবং এ ধরনের আচরণের ফলে গ্রাহকদের বিভিন্ন শপিং সাইট থেকে পণ্য পছন্দের পরিসর ছোট হয়ে এসেছে।

বৈশ্বিক মোবাইল অপারেটিং সিস্টেম খাতে অ্যান্ড্রয়েড দিয়ে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আছে গুগল। বিশ্বের ৮০ শতাংশের বেশি স্মার্টফোন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলছে। এ অপারেটিং সিস্টেম অ্যালফাবেট ইনকরপোরেশন নিয়ন্ত্রিত গুগলের রাজস্ব আয়ের অন্যতম উৎসে পরিণত হয়েছে। গ্রাহকরা এখন মোবাইল ডিভাইস দিয়ে অনলাইন কেনাকাটা করছেন বেশি।

বিশ্লেষকদের দাবি, ইউরোপে অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারীদের গুগল যে চারটি সার্চ ইঞ্জিন বেছে নেয়ার সুযোগ দেবে, তার একটি নিজেদেরই। বাকি তিনটি থেকে যে প্রতিষ্ঠান বেশি অর্থ দেবে, তাদের সুযোগ দেয়া হবে। তবে গুগল ছাড়া বাকি যে তিনটি সার্চ ইঞ্জিন বেছে নেয়ার সুযোগ থাকবে, সেগুলো ভালো না হলে অঞ্চলটির অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারীদেরই পরাজয় হবে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

পিসিকে মোবাইল হটস্পট হিসেবে ব্যবহার করবেন যেভাবে
কিভাবে করবেন

স্মার্টফোনকে ওয়াই-ফাই হটস্পট বানাবেন যেভাবে

আগামী সপ্তাহে লঞ্চ হবে রিয়েলমি ৬আই
প্রযুক্তি সংবাদ

আগামী সপ্তাহে লঞ্চ হবে রিয়েলমি ৬আই

বিমানবন্দরে‌ আগুন ধরে গেল ভিভো ওয়াই২০ ফোনে, শিপিং নিষিদ্ধ করল এয়ারলাইনস
নির্বাচিত

বিমানবন্দরে‌ আগুন ধরে গেল ভিভো ওয়াই২০ ফোনে, শিপিং নিষিদ্ধ করল এয়ারলাইনস

কম বাজেটেই কম্পিউটার পাওয়া যাবে বাংলাদেশে
নির্বাচিত

পিসি বিক্রি ১২ শতাংশ কমেছে

আসছে জিওনি এম ১২ থাকছে ৬ জিবি র‍্যাম
নির্বাচিত

আসছে জিওনি এম ১২ থাকছে ৬ জিবি র‍্যাম

নারী উদ্যোক্তাদের ২০ লাখ টাকার স্কলারশিপ দেবে ‘গৃহবধূ’
ই-কমার্স

নারী উদ্যোক্তাদের ২০ লাখ টাকার স্কলারশিপ দেবে ‘গৃহবধূ’

Load More

ট্রেন্ডিং টপিক

শিশুর জীবন বাঁচাতে তারা মিয়ার জাদুকরী খাঁচা, ডাক পাঠালো ফায়ার সার্ভিস
প্রযুক্তি সংবাদ

শিশুর জীবন বাঁচাতে তারা মিয়ার জাদুকরী খাঁচা, ডাক পাঠালো ফায়ার সার্ভিস

কবে আসতে পারে iPhone 18
প্রযুক্তি সংবাদ

কবে আসতে পারে iPhone 18

যুদ্ধের প্রভাবে সার্কিট বোর্ডের সরবরাহ ব্যাহত, বাড়তে পারে প্রযুক্তিপণ্যের দাম
নির্বাচিত

যুদ্ধের প্রভাবে সার্কিট বোর্ডের সরবরাহ ব্যাহত, বাড়তে পারে প্রযুক্তিপণ্যের দাম

রিয়েলমির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবল তারকা রাফিনহা
প্রযুক্তি সংবাদ

রিয়েলমির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবল তারকা রাফিনহা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মেটার বিরুদ্ধে মামলা
প্রযুক্তি সংবাদ

মেটার বিরুদ্ধে মামলা

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মেটার বিরুদ্ধে মামলা করা হয়েছে। আইনি...

‘ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি’

‘ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি’

পেমেন্ট সিস্টেম অপারেটরদের জন্য নতুন প্রবিধানের খসড়া প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক

ব্যাংকারদের উৎসাহ বোনাস নিয়ে ‍সুখবর

যুদ্ধের প্রভাবে সার্কিট বোর্ডের সরবরাহ ব্যাহত, বাড়তে পারে প্রযুক্তিপণ্যের দাম

যুদ্ধের প্রভাবে সার্কিট বোর্ডের সরবরাহ ব্যাহত, বাড়তে পারে প্রযুক্তিপণ্যের দাম

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix