Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মুকেশ আম্বানির ব্যবসায় অংশীদার হচ্ছে অ্যামাজন!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৬ আগস্ট ২০১৯
মুকেশ আম্বানির ব্যবসায় অংশীদার হচ্ছে অ্যামাজন!
Share on FacebookShare on Twitter

ভারতের অনলাইন খুচরা ব্যবসার বাজার দখলে মরিয়া হয়ে উঠেছে মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। তারা এবার মুকেশ আম্বানির ইট ও মর্টার ব্যবসার শেয়ার কিনতে আলোচনা শুরু করেছে। ভারতে ইট-মর্টারের বৃহত্তম খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান রিলায়েন্স রিটেইল। এটি মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। খবর রয়টার্স।

এ ব্যাপারে জানতে চাইলে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, কোম্পানির কৌশলের অংশ হিসেবে আমরা গণমাধ্যমের পর্যবেক্ষণ ও আলোচনা নিয়ে মন্তব্য করি না। তবে বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় আমরা নানা ব্যবসায়িক সুযোগের মূল্যায়ন ও পর্যালোচনা করি।

অ্যামাজনের পক্ষ থেকেও এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানানো হয়েছে।

রিলায়েন্স রিটেইলের ২৬ শতাংশ পর্যন্ত শেয়ার কেনার বিষয়ে আলোচনা চলছে, এ ব্যাপারে মোটামুটি নিশ্চয়তা দিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তবে

এর অর্থ এ নয় যে বিষয়টি নিশ্চিতভাবেই আলোর মুখ দেখবে।

এর আগে চীনা ই-কমার্স জায়ান্ট আলিবাবার সঙ্গেও রিলায়েন্সের একই ধরনের আলোচনা চলছিল। তবে স্টক ভেলুয়েশন নিয়ে বনিবনা না হওয়ায় শেষ পর্যন্ত সে আলোচনা ব্যর্থ হয়।

এদিকে যুক্তরাষ্ট্রের সিয়াটলভিত্তিক ই-কমার্স অ্যামাজন ভারতের বাজারে কঠিন প্রতিযোগিতার মধ্যে ব্যবসা করছে। ভারতের মতো একটি সম্ভাবনাময় বাজারে তাদের ওয়ালমার্টের মালিকানাধীন ফ্লিপকার্টকে টেক্কা দিতে হচ্ছে। বাজারে দখল বাড়াতে দুই কোম্পানিই নানা ধরনের পরিকল্পনার ঘোষণা দিয়েছে।

গত সোমবার রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, চলতি বছরই ভারতের খাদ্য সরবরাহের ব্যবসায় নামতে পারে অ্যামাজন। আসছে সেপ্টেম্বরে ভারতের মাসব্যাপী হিন্দু ও মুসলমানদের নানা উৎসব চলবে। এ কারণে এ মাসকেই টার্গেট করেছে জেফ বেজোসের অ্যামাজন।

গবেষণা প্রতিষ্ঠান রেডসিয়ার কনসালটিংয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের উদীয়মান মধ্যবিত্ত সমাজ তৈরি খাবার সরবরাহের ব্যবসায় বড় ধরনের সুযোগ তৈরি করে দিয়েছে। ২০১৮ সালে খাবারের সরবরাহ চাহিদার সংখ্যা আগের বছরের তুলনায় ১৭৬ শতাংশ বেড়েছে।

তাছাড়া এ ব্যবসায় মুনাফাও অনেক। লোভনীয় এ বাজার বর্তমানে স্থানীয় স্টার্টআপ সুইগির দখলে। এ প্রতিষ্ঠানের বিনিয়োগ করেছে নাসপারস ও চীনা টেনসেন্ট। বাজারের একটি উল্লেখযোগ্য অংশ দখলে রেখেছে জোমাটো। এ কোম্পানিতে সেকুইয়ার বিনিয়োগ রয়েছে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

অনলাইন জুয়া-বিদেশি সফটওয়্যার আমদানি বন্ধের দাবি
প্রযুক্তি সংবাদ

অনলাইন জুয়া-বিদেশি সফটওয়্যার আমদানি বন্ধের দাবি

মোবাইল ব্যাংকিংয়ে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড
প্রযুক্তি সংবাদ

মোবাইল ব্যাংকিংয়ে গ্রাহক বেড়েছে দেড় কোটি

আইফোন ১৭ প্রো ম্যাক্সের ব্যাটারি সম্পর্কে যা জানা গেল
নির্বাচিত

আইফোন ১৭ প্রো ম্যাক্সের ব্যাটারি সম্পর্কে যা জানা গেল

ইউটিউবে অ্যাডাল্ট কনটেন্ট আসা বন্ধ করার উপায়
নির্বাচিত

ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন এবার বিনামূল্যে

সকল করোনা যোদ্ধাদের গুগলের শ্রদ্ধা
প্রযুক্তি সংবাদ

সকল করোনা যোদ্ধাদের গুগলের শ্রদ্ধা

৭৩০০ এমএএইচ ব্যাটারির দানব ফোন আনল Vivo
নির্বাচিত

৭৩০০ এমএএইচ ব্যাটারির দানব ফোন আনল Vivo

Load More

ট্রেন্ডিং টপিক

এশিয়ার সেরা ৩০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বাংলাদেশের একটিও
শিক্ষা ও ক্যাম্পাস

এশিয়ার সেরা ৩০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বাংলাদেশের একটিও

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ১২ জিবি র‍্যাম: অনারের নতুন চমক Honor 600e
প্রযুক্তি সংবাদ

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ১২ জিবি র‍্যাম: অনারের নতুন চমক Honor 600e

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা
বিবিধ

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

লোডশেডিংয়ে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ১ জিবি ফ্রি ডাটা দিচ্ছে বাংলালিংক
টেলিকম

লোডশেডিংয়ে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ১ জিবি ফ্রি ডাটা দিচ্ছে বাংলালিংক

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইনফিনিক্স  GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার
প্রযুক্তি বাজার

ইনফিনিক্স GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

মোবাইল গেমিংয়ের সংজ্ঞাকে বদলে দিতে ইনফিনিক্স বাজারে নিয়ে...

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনার ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে ইরানি হ্যাকাররা

মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনার ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে ইরানি হ্যাকাররা

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix