Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিভিন্ন মোবাইল অপারেটরে ইন্টারনেট ডাটা গিফট করার পদ্ধতি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
সোমবার, ১২ আগস্ট ২০১৯
বিভিন্ন মোবাইল অপারেটরে ইন্টারনেট ডাটা গিফট করার পদ্ধতি
Share on FacebookShare on Twitter

একসময় মানুষ তার প্রিয়জন বা বন্ধুবান্ধবকে বই কিংবা অন্যান্য সামগ্রী উপহার হিসেবে দিতো। যুগটাই এখন ডিজিটাল। আর এ কারণেই উপহার দেয়ার ধরনও পাল্টেছে। ইদের সালামী কিংবা ছোটখাট উপহার হিসেবে কাউকে মোবাইল রিচার্জ করে দেয়া কিংবা মোবাইল ডেটা বা টকটাইম উপহার দেয়াটা এখন খুবই স্বাভাবিক বিষয়। এই আর্টিকেলে মূলত বিভিন্ন অপারেটরে কীভাবে আপনি অন্যকে মোবাইল ডেটা উপহার দিতে পারেন সেই পদ্ধতিগুলো জানানো হবে।

শুধু উপহারই নয় বরং বিভিন্ন কারণে অন্য কাউকে অনেকসময় মোবাইল ডেটা একটিভেট করে দেয়া লাগে। আপনার বয়স্ক কোন পরিবারের সদস্য হয়তো মোবাইলে নিয়মিত ভিডিও কলে আপনার সাথে কথা বলে কিন্তু তিনি মোবাইল ডেটা একটিভেট করতে পারেন না। সেক্ষেত্রে এ পদ্ধতিতে আপনি দূরে থেকেই তাকে মোবাইল ডেটা কিনে একটিভেট করে দিতে পারছেন।

গ্রামীণফোন ইন্টারনেট এমবি গিফট
গ্রামীণফোনে আপনি ফ্লেক্সিপ্ল্যান এর মাধ্যমে কাউকে চাইলে মোবাইল ডেটা বা এমবি গিফট করতে পারবেন। মাইজিপি অ্যাপ, ফ্লেক্সিপ্ল্যান অ্যাপ কিংবা গ্রামীনফোনের ওয়েবসাইটে ফ্লেক্সিপ্ল্যান এর ওয়েব অ্যাপ ব্যবহার করে এই সেবা নেয়ে যাবে।

এক্ষেত্রে আপনি অ্যাপ কিংবা ওয়েবসাইটের মাধ্যমে ফ্লেক্সিপ্ল্যান এ প্রবেশ করে ডেটার পরিমাণ ও মেয়াদ সিলেক্ট করে গিফট করতে পারবেন। তবে আপাতত তাদের কিছু নির্ধারিত পরিমাণের মাঝেই আপনাকে বাছাই করতে হবে, নিজের ইচ্ছামত পরিমাণ বাছাই করতে পারবেন না। এরপর আপনার মোবাইল নম্বর দিলে সেখানে একটি ওটিপি আসবে যেটি পরবর্তী পেইজে বসিয়ে যাকে গিফট করতে চান তার নম্বর দিলেই হয়ে যাবে। যদি মাইজিপি অ্যাপ ব্যবহার করেন তাহলে ওটিপি দেয়ার কোন ঝামেলাও থাকছে না।

রবি ইন্টারনেট এমবি গিফট
আপনি রবি ব্যবহারকারী হলে খুব সহজেই ইউএসএসডি ব্যবহার করে কাউকে মোবাইল ডেটা গিফট করতে পারবেন। এজন্য আপনাকে *১২১২# ডায়াল করে পর্যায়ক্রমে ইউএসএসডি মেন্যু থেকে “গিফটিং” এবং “মোবাইল ডেটা” অপশন সিলেক্ট করতে হবে। অতঃপর আপনি নির্দিষ্ট কিছু প্যাকেজ থেকে বাছাই করে কাউকে সেই ডেটা প্যাক গিফট করতে পারবেন।

এছাড়া রবি মাইপ্ল্যান অ্যাপ ব্যবহার করে গ্রামীনফোনের ফ্লেক্সিপ্ল্যান এর মতোই মাই প্ল্যান থেকে ডেটা সিলেক্ট করে সেটি কাউকে গিফট করতে পারবেন। সেজন্য মাইপ্ল্যান থেকে ডেটা সিলেক্ট করার পর “গিফট” অপশনটিতে টিক চিহ্ন দিয়ে যাকে গিফট করতে চান তার নম্বরটি দিয়ে দিন।

এয়ারটেল ইন্টারনেট এমবি গিফট
বাংলাদেশে রবি এবং এয়ারটেল মূলত একই কোম্পানি হওয়াতে রবির ন্যায় এয়ারটেলেও একই পদ্ধতিতে মোবাইল ডেটা গিফট করতে পারবেন। এয়ারটেলে ইউএসএসডি ব্যবহার করে ডেটা গিফট করার জন্য আপনাকে *১২১২# ডায়াল করে পর্যায়ক্রমে ইউএসএসডি মেন্যু থেকে “মোবাইল ডেটা” অপশন সিলেক্ট করতে হবে। অতঃপর আপনি নির্দিষ্ট কিছু প্যাকেজ থেকে বাছাই করে কাউকে সেই ডেটা প্যাক গিফট করতে পারবেন।

এছাড়া রবির মত এয়ারটেল মাইপ্ল্যান অ্যাপ ব্যবহার করে মাই প্ল্যান থেকে ডেটা সিলেক্ট করে সেটি কাউকে গিফট করতে পারবেন। সেজন্য মাইপ্ল্যান থেকে ডেটা সিলেক্ট করার পর “গিফট” অপশনটিতে টিক চিহ্ন দিয়ে যাকে গিফট করতে চান তার নম্বরটি দিয়ে দিন।

বাংলালিংক ইন্টারনেট এমবি গিফট
বাংলালিংকে আপনি ইউএসএসডি মেন্যু ব্যবহার করে কাউকে মোবাইল ডেটা গিফট করতে পারবেন। সেজন্য *৫০০০*৫৫# ডায়াল করে নির্দিষ্ট কিছু ইন্টারনেট প্যাক থেকে বাছাই করুন। এরপর যাকে পাঠাতে চান তার নম্বর দিলেই তার কাছে ইন্টারনেট চলে যাবে।

ইন্টারনেট এমবি গিফট – সকল অপারেটর
উপরের পদ্ধতিগুলো ঝামেলার মনে হলে একটি সাধারণ পদ্ধতি ব্যবহার করে আপনি যেকোন অপারেটর ব্যবহারকারী কাউকে ইন্টারনেট গিফট করতে পারবেন। তবে এজন্য আপনার একটি বিকাশ একাউন্ট থাকতে হবে। আপনার মোবাইলে বিকাশ অ্যাপ ডাউনলোড করে আপনার একাউন্টে লগইন করে মোবাইল রিচার্জ অপশনে যান। এরপর যাকে গিফট করবেন তার নম্বরটি দিন। এবার টাকার পরিবর্তে অ্যাপ থেকে কোন একটি ডেটা প্যাকেজ সিলেক্ট করে দিলেই তার মোবাইলে সেই প্যাক একটিভেট হয়ে যাবে এবং আপনার বিকাশ একাউন্ট থেকে চার্জ কর্তন করা হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

মসজিদের জন্য ওয়ালটন এসি কিনে লাখ টাকা পেলেন
ছাড় ও অফার

মসজিদের জন্য ওয়ালটন এসি কিনে লাখ টাকা পেলেন

অ্যামাজন নয়, ১০ বিলিয়ন ডলারের কাজ পেল মাইক্রোসফট
নির্বাচিত

কাজের পরিধি বাড়াচ্ছে মাইক্রোসফট

কর্মী আস্থা সংকটে গুগল: সুন্দর পিচাই
প্রযুক্তি সংবাদ

কর্মী আস্থা সংকটে গুগল: সুন্দর পিচাই

বাহরাইনে ‘প্রবাস বন্ধু কলসেন্টার’ চালু
প্রযুক্তি সংবাদ

বাহরাইনে ‘প্রবাস বন্ধু কলসেন্টার’ চালু

মাইক্রোসফটের এজ ব্রাউজারে যত নতুন পরিবর্তন
প্রযুক্তি সংবাদ

মাইক্রোসফটের এজ ব্রাউজারে যত নতুন পরিবর্তন

উইন্ডোজ ১১ তে কম্পিউটারেই চলবে অ্যান্ড্রয়েড অ্যাপ
নির্বাচিত

উইন্ডোজ ১১ তে কম্পিউটারেই চলবে অ্যান্ড্রয়েড অ্যাপ

Load More

ট্রেন্ডিং টপিক

বাইরে ট্রাম্প মোবাইলের খোলস, ভেতরে এইচটিসি
প্রযুক্তি সংবাদ

বাইরে ট্রাম্প মোবাইলের খোলস, ভেতরে এইচটিসি

স্নাতক পর্যায়ে ১২ হাজারের বেশি কোর্স বাতিল করল চীন, কেন?
প্রযুক্তি সংবাদ

স্নাতক পর্যায়ে ১২ হাজারের বেশি কোর্স বাতিল করল চীন, কেন?

প্রাথমিক শিক্ষার্থীদের গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডের নিবন্ধন শুরু
প্রযুক্তি সংবাদ

প্রাথমিক শিক্ষার্থীদের গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডের নিবন্ধন শুরু

এআই ক্যামেরায় শনাক্ত হন বেনজীর, গ্রেফতার পাসপোর্ট জালিয়াতি মামলায়
বিবিধ

এআই ক্যামেরায় শনাক্ত হন বেনজীর, গ্রেফতার পাসপোর্ট জালিয়াতি মামলায়

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

২০ হাজারের মধ্যে এই ৫জি ফোনগুলো কিনতে পারবেন

দেশের তৈরি ফোনের দাম কমছে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স
প্রযুক্তি সংবাদ

অ্যামাজনকে টপকে বাজারমূল্যে বিশ্বের পঞ্চম শীর্ষ প্রতিষ্ঠান স্পেসএক্স

বিশ্বখ্যাত ইকমার্স জায়ান্ট অ্যামাজনকে পেছনে ফেলে বাজারমূল্যে বিশ্বের...

শাওমির ১৫টি সিরিজে সাত বছরের আপডেট সাপোর্ট ঘোষণা

শত কোটি ব্যবহারকারীর মাইলফলকে চ্যাটজিপিটি

আইফোন, ম্যাকের জন্য ২৬.৩ আপডেট আনল অ্যাপল

অ্যাপলের প্রযুক্তি দর্শন কেন সবার চেয়ে ভিন্ন?

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১২ আগস্ট ২০১৯

বিভিন্ন মোবাইল অপারেটরে ইন্টারনেট ডাটা গিফট করার পদ্ধতি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix