Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নিজ জেলার ছবি তুলে আইফোন ১৪ ও বাইক জেতার সুযোগ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 13 October 2023
নিজ জেলার ছবি তুলে আইফোন ১৪ ও বাইক জেতার সুযোগ
Share on FacebookShare on Twitter

নিজ জেলার ছবি তুলে আইফোন ১৪ সহ বাইক জেতার অভিনব প্রতিযোগিতার আয়োজন করেছেন ‘শর্ট বাই শর্ট’ নামের একটি প্রতিষ্ঠান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘তোমার চোখে বাংলাদেশ’ নামের একটি পেজে নিজ জেলার ছবি জমা দিয়ে ভাগ্যবান হওয়ার সুযোগ রয়েছে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

ফেসবুকে ‘তোমার চোখে বাংলাদেশ’ নামের এই প্লাটফর্মে যে কেউই নিজের তোলা কোনো স্থাপনা বা বাংলাদেশের প্রকৃতির মনোমুগ্ধকর ছবি শেয়ার করতে পারবে। তরুণ প্রজন্মের পাশাপাশি পুরো বিশ্বকে বাংলাদেশ নতুন করে চেনাতে উদ্বুদ্ধ করাই মূলত এই প্ল্যাটফর্মটির লক্ষ্য বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

প্ল্যাটফর্মটি (facebook.com/tomarchokhebangladesh) ঘুরে দেখা যায়, তরুণেরা দেশের নানা প্রান্ত থেকে তাদের তোলা মনোরম সব স্থিরচিত্র শেয়ার করছে সেখানে। কখনো দেখা যাচ্ছে দূর থেকে তোলা রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পারমাণবিক চুল্লির ছবি, আবার কখনো দেখতে পাওয়া যায় প্রত্যন্ত অঞ্চলের মানুষের সহজ সরল জীবন-যাপন। কিছু ছবি দেখে দর্শকের মনে গর্ব হয়। আবার কিছু ছবিতে মুগ্ধ হয় প্রকৃতি-প্রেমী মন।

এই চিত্রগুলো বিশ্বব্যাপী তুলে ধরতে এই প্ল্যাটফর্মটি আয়োজন করেছে এক ফটো কন্টেস্ট, যেখানে রয়েছে আইফোন ১৪ সহ ব্র্যান্ড নিউ বাইক জেতার সুযোগ। কন্টেস্টে অংশ নিতে https://rb.gy/pw2sa এই গুগল ফর্মে রেজিস্ট্রেশন করে তুলে ধরতে হবে নিজ জেলার উন্নয়ন ও প্রাকৃতিক সৌন্দর্যের তিনটি ছবি। যে কেউই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তুলে ধরতে পারবে তার চোখে দেখা বাংলাদেশ। ৬৪ জেলা থেকে বাছাইকৃত ৬৪ জন পাবেন একটি করে আইফোন ১৪।

বিজয়ী বাছাইয়ের প্রক্রিয়াটিও বেশ অভিনব। ৮০ শতাংশ দর্শকের লাইক, কমেন্ট শেয়ার ও ২০ শতাংশ বিচারকদের বিচারের ভিত্তিতে নির্বাচিত করা হবে বিজয়ীদের। প্রথমে জেলা-ভিত্তিক প্রতিযোগিতার পর ৬৪ জেলা থেকে ৬৪ জন বিজয়ী অংশ নেবেন বিভাগীয় প্রতিযোগিতায়। পরবর্তীতে বিভাগীয় ধাপের ৮ জন প্রতিযোগিতা করবেন দেশসেরা হবার জন্য। আর কন্টেস্টটি চলবে ২৫ অক্টোবর পর্যন্ত।

কনটেস্টের আয়োজক প্রতিষ্ঠান ‘শর্ট বাই শর্ট’-এর কর্ণধার আবু রায়হান জুয়েল বলেন, ‘আসলে গুগলে সার্চ দিলে বাংলাদেশের উন্নয়নের ছবি খুঁজে পাওয়া যায় না। গত কয়েক বছরে বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে, সেই ছবিগুলো আসে না। সারা বাংলাদেশের ছবি সার্চ দিলে সহজেই খুঁজে পেতে এমন আয়োজন করা হয়েছে।’

জুয়েল জানান, বাংলাদেশের যেকোনো নাগরিক ফোন, ক্যামেরা বা অন্য যেকোনো ডিভাইস দিয়ে তোলা ছবি পাঠিয়ে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। তিনি আরও জানান, সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো প্ল্যাটফর্মে পূর্বে আপলোডকৃত কোনো ছবি এই প্রতিযোগিতায় পাঠানো যাবে না। প্রতিযোগিতার জন্য পাঠানো ছবিটি অবশ্যই কপিরাইট ফ্রি হতে হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

আগামী সেপ্টেম্বর থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত মহাকাশ পর্যটন!
প্রযুক্তি সংবাদ

আগামী সেপ্টেম্বর থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত মহাকাশ পর্যটন!

বঙ্গবন্ধুকে নিয়ে এলো গুগল এআই ভয়েস অ্যাসিস্টেন্ট
প্রযুক্তি সংবাদ

বঙ্গবন্ধুকে নিয়ে এলো গুগল এআই ভয়েস অ্যাসিস্টেন্ট

ভিভো ভি ২০ বনাম ভিভো এক্স ৬০ঃ কোনটি সেরা দেখে নিন
নির্বাচিত

ভিভো ভি ২০ বনাম ভিভো এক্স ৬০ঃ কোনটি সেরা দেখে নিন

১২ জিবি র‌্যামের সাথে লঞ্চ হলো রেডমি কে ২০ প্রো প্রিমিয়াম এডিশন
প্রযুক্তি সংবাদ

১২ জিবি র‌্যামের সাথে লঞ্চ হলো রেডমি কে ২০ প্রো প্রিমিয়াম এডিশন

দেশজুড়ে ১৩ জন পেলেন ভিভোর স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

দেশজুড়ে ১৩ জন পেলেন ভিভোর স্মার্টফোন

বিশ্বের প্রথম ২৪-৭০ মিমি ফুল-ফ্রেম লেন্স আনছে সনি
নির্বাচিত

বিশ্বের প্রথম ২৪-৭০ মিমি ফুল-ফ্রেম লেন্স আনছে সনি

Load More

ট্রেন্ডিং টপিক

গুগলে কোন জিনিস সার্চ করলে আপনার জেল হতে পারে জানেন?
নির্বাচিত

গুগলে কোন জিনিস সার্চ করলে আপনার জেল হতে পারে জানেন?

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল
প্রযুক্তি সংবাদ

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণ উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণ উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রতি বছর কি সত্যিই নতুন স্মার্টফোন কেনার প্রয়োজন?
নির্বাচিত

২০৩০ সালের মধ্যে বাজার থেকে হারিয়ে যাবে ২৩ কোটি বাজেট স্মার্টফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

Alt Text: কখন স্মার্টফোন বদলানো উচিত

কত বছর পর স্মার্টফোন বদলানো উচিত, বুঝবেন যেভাবে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা

বাংলাদেশকে প্রযুক্তির ভোক্তা থেকে উৎপাদক ও রপ্তানিকারক দেশে...

অ্যান্ড্রয়েড ১৭-এর প্রথম বেটা সংস্করণ উন্মোচন করল গুগল

অ্যান্ড্রয়েড ১৭-তে গুগলের নতুন নিরাপত্তা ফিচার, বাড়ছে ডিজিটাল সুরক্ষা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

স্টিভ জবসের সেই লাইভ উন্মাদনা ফিরিয়ে আনল কোয়ালকম?

স্টিভ জবসের সেই লাইভ উন্মাদনা ফিরিয়ে আনল কোয়ালকম?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

13 October 2023

নিজ জেলার ছবি তুলে আইফোন ১৪ ও বাইক জেতার সুযোগ

Techzoom.TV |
TechzoomTV