Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশকে পাকিস্তানের কনফেডারেশ বানানোর চেষ্টা হয়েছিল:মোস্তাফা জব্বার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১৬ আগস্ট ২০১৯
বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশকে পাকিস্তানের কনফেডারেশ বানানোর চেষ্টা হয়েছিল:মোস্তাফা জব্বার
Share on FacebookShare on Twitter

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, যে মূহুর্তে যুদ্ধের ধ্বংসস্তুপ থেকে বাংলাদেশ উঠে দাঁড়াল, যে মূহুর্তে বঙ্গবন্ধু বাঙালি জাতির স্বাধীনতা উত্তর কালের মধ্যে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বৈষম্যহীন সোনার বাংলা প্রতিষ্ঠায় দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি দিলেন, সেই মূহুর্তে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হলো। সেই বিষয়টি জানা এবং বুঝার চেষ্টা করলেই বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রকারীদের মুখোশ সহজেই উন্মোচন করা সম্ভব। এতে উপলব্ধি করা যাবে যে মানুষটি ব্রিটিশদের বিরুদ্ধে পাকিস্তান আন্দোলনে শরীক হয়েছেন, সেই মানুষটি পাকিস্তান ভেঙ্গে কেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, এই টুকু বুঝতে না পারলে আমাদের জন্য মূল সংকটটা থেকে যাবে বলে উল্লেখ করেন মন্ত্রী।

মন্ত্রী আজ ঢাকায় ডাক অধিদপ্তর মিলনায়তনে জাতীয় শোক দিবস ২০১৯ উপলক্ষে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ আয়োজিত আলোচনা সভা ও মিলাদমাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন সদস্য উজ্জল বিকাশ দত্ত বক্তৃতা করেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বঙ্গবন্ধুকে হত্যা করা মানে একটা মানুষকে হত্যা করা না কিংবা একজন রাষ্ট্রনায়ককে হত্যা করা নয় উল্লেখ করে বলেন, বঙ্গবন্ধু প্রচলিত যে সাম্প্রদায়িকতা ছিল সেটার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে একটি ভাষা ভিত্তিক রাষ্ট্র তৈরি করেছেন এবং ভাষা ভিত্তিক রাষ্ট্র তৈরি করার প্রধানতম শক্তি ছিল যে এটি একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র।

তিনি বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশের রাষ্ট্রীয় চরিত্রের ক্ষেত্রে একটি আমুল পরিবর্তন এনেছিলেন। তিনি চিন্তা করে দেখেছেন যে কেবলমাত্র একটি রাষ্ট্রীয় ভূখন্ড কিংবা একটি মানচিত্র অথবা একটি পতাকা কিংবা জাতীয় সংগীত দিয়েই সে দেশের মানুষের মুক্তি আসে না। বঙ্গবন্ধু দ্বিতীয় বিপ্লবের মাধ্যমে বৈষম্য দূর করতে চেয়েছেন। বঙ্গবন্ধু দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বে স্বাধীনতা লাভের পর থেকে তিনি একটি কৃষি প্রধান দেশকে ভূমির ওপর সিলিং দেওয়া, শিক্ষার আলো ছড়ানো, বহি:বিশ্বের সাথে টেলিযোগাযোগ সম্প্রসারণসহ বিশ্বে বাংলাদেশের কানেকটিভিটি তৈরির মাধ্যমে বঙ্গবন্ধু তাঁর দূরদৃষ্টি দিয়ে বাংলাদেশকে একটি ঠিকানায় পৌছানোর যাত্রা শুরু করেছিলেন যা পাকিস্তান পারেনি। আর পারেনি বলেই বাংলাদেশ পাকিস্তানের চেয়ে উন্নয়নের প্রতিটি সূচকে এগিয়ে।

মন্ত্রী বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশ রাষ্ট্রকে বাংলাদেশ কনফেডারেশন বানানোর জন্য পঁচাত্তর পরবর্তী ২১ বছর চেষ্টা করা হয়েছিল উল্লেখ করে বলেন, কিন্তু প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষ তা প্রতিহত করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনকারী দেশ হিসেবে অধিষ্ঠিত হয়েছে। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত তাঁর হাতে দেশ থাকবে বাংলাদেশ বঙ্গবন্ধুর আদর্শ ও নীতি থেকে বিচ্যূত হবে না, নিরাপদ থাকবে বাংলাদেশ বলে উল্লেখ করেন মন্ত্রী।

এর আগে মন্ত্রী বাংলাদেশ ডাক বিভাগ কর্তৃক জাতীয় শোক দিবস উপলক্ষে প্রকাশিত দশ টাকা মূল্যমানের একটি স্মারকা ডাকটিকিট, দশ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের ডাটা কার্ড অবমুক্ত করেন।

পরে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে শহীদদের আতœার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডিবিএইচ এর সাধারণ সভায় ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন
প্রযুক্তি সংবাদ

ডিবিএইচ এর সাধারণ সভায় ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

গেম খেলুন লক্ষ টাকার পুরস্কার জিতুন!
ই-কমার্স

গেম খেলুন লক্ষ টাকার পুরস্কার জিতুন!

ইন্টারনেট ব্যান্ডউইথের সংকট বাড়ছে বাংলাদেশে
কিভাবে করবেন

হ্যাক হওয়ার ঝুঁকিতে লাখো হোম রাউটার

২০০ কোটি ক্রোম ব্যবহারকারীর জন্য গুগলের সতর্কবার্তা
নির্বাচিত

ক্রোম ব্রাউজারের লেটেস্ট ভার্সন আপডেট করবেন যেভাবে

তিনদিন ইন্টারনেট বন্ধ থাকলে বিল কাটা
নির্বাচিত

তিনদিন ইন্টারনেট বন্ধ থাকলে বিল কাটা

এআই ভিডিও টুল নিয়ে হলিউডের আপত্তি
প্রযুক্তি সংবাদ

এআই ভিডিও টুল নিয়ে হলিউডের আপত্তি

Load More

ট্রেন্ডিং টপিক

আইনি জটিলতায় বাইন্যান্স, ইউরোপে লাইসেন্স পেতে মরিয়া ক্রিপ্টো প্ল্যাটফর্মটি
প্রযুক্তি সংবাদ

আইনি জটিলতায় বাইন্যান্স, ইউরোপে লাইসেন্স পেতে মরিয়া ক্রিপ্টো প্ল্যাটফর্মটি

মেমোরি চিপের বাজারে আগুন: ২০ শতাংশ দাম বাড়ছে শাওমির পরবর্তী ফ্ল্যাগশিপ ‘Xiaomi 18 Pro’-এর!
প্রযুক্তি বাজার

মেমোরি চিপের বাজারে আগুন: ২০ শতাংশ দাম বাড়ছে শাওমির পরবর্তী ফ্ল্যাগশিপ ‘Xiaomi 18 Pro’-এর!

বুয়েট ও চুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচি অনুষ্ঠিত
শিক্ষা ও ক্যাম্পাস

বুয়েট ও চুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচি অনুষ্ঠিত

বাজারে নতুন চমক নিয়ে এসেছে আইটেল
পাঁচমিশালি

বাজারে নতুন চমক নিয়ে এসেছে আইটেল

সপ্তাহের সবচেয়ে পঠিত

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসছে অনারের ম্যাজিক ভি৬ ফোন
নির্বাচিত

দেশের বাজারে আসছে অনারের ম্যাজিক ভি৬ ফোন

দেশের বাজারে নিজেদের বহুল প্রতীক্ষিত ফোল্ডেবল স্মার্টফোন ‘অনার...

২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু হবে: শিক্ষামন্ত্রী

২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু হবে: শিক্ষামন্ত্রী

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

১৬৫ হার্জ ডিসপ্লে ও ৮,৫৫০ এমএএইচ ব্যাটারিসহ বাজারে রেডমি K90 আল্ট্রা

১৬৫ হার্জ ডিসপ্লে ও ৮,৫৫০ এমএএইচ ব্যাটারিসহ বাজারে রেডমি K90 আল্ট্রা

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৬ আগস্ট ২০১৯

বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশকে পাকিস্তানের কনফেডারেশ বানানোর চেষ্টা হয়েছিল:মোস্তাফা জব্বার

Techzoom.TV |
TechzoomTV