Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বৈশ্বিক পিসি সরবরাহ বেড়েছে ২.৩%

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 18 January 2020
বৈশ্বিক পিসি সরবরাহ বেড়েছে ২.৩%
Share on FacebookShare on Twitter

২০১৯ সালের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) এক বছর আগের একই প্রান্তিকের চেয়ে পার্সোনাল কম্পিউটার (পিসি) সরবরাহ ২ দশমিক ৩ শতাংশ বেড়ে ৭ কোটি ৬ লাখ ইউনিটে পৌঁছেছে।

অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে বৈশ্বিক পিসি বাজারের ২৩ দশমিক ৮ শতাংশ দখলে নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে চীনভিত্তিক লেনোভো।

বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনার প্রকাশিত গত মঙ্গলবারের এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস।

প্রতিবেদন অনুযায়ী, গত বছরজুড়ে বিশ্বব্যাপী পিসি সরবরাহ ২৬ কোটি ১০ লাখ ইউনিটে পৌঁছেছে, যা ২০১৮ সালের চেয়ে দশমিক ৬ শতাংশ বেশি।

বিবৃতিতে গার্টনারের জ্যেষ্ঠ প্রধান বিশ্লেষক মিকাকো কিতাগাওয়া বলেন, শুধু আইফোন বিক্রি প্রবৃদ্ধিতেই নয়; বৈশ্বিক পিসি বাজারের প্রবৃদ্ধিতেও যুক্তরাষ্ট্র-চীনের বাণিজ্যযুদ্ধের প্রভাব পড়েছে। গত বছর পিসি বাজারে আরো বেশি সরবরাহ প্রবৃদ্ধির পূর্বাভাস ছিল। বাস্তবে তা হয়নি। ২০১১ সালে বৈশ্বিক পিসি বাজার প্রথমবারের মতো উল্লেখযোগ্য সরবরাহ প্রবৃদ্ধি পরখ করেছিল। ওই সময় ব্যবসায় প্রতিষ্ঠানগুলোয় উইন্ডোজ ১০ হালনাগাদের ব্যাপক চাহিদা দেখা দেয়। পরবর্তী সময়ে কম্পিউটিংয়ের সুযোগ-সুবিধা মোবাইল ডিভাইসে যুক্ত হতে থাকলে পিসি বাজারে চাহিদা কমে যায়।

অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে বৈশ্বিক পিসি বাজারের ২২ দশমিক ২ শতাংশ দখলে নিয়ে দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছে এইচপি। বাজারটির ১৫ দশমিক ৭ শতাংশ দখলে নিয়ে তৃতীয় শীর্ষ অবস্থানে রয়েছে ডেল। গত বছরের চতুর্থ প্রান্তিকে লেনোভো, এইচপি ও ডেল মিলে বৈশ্বিক পিসি বাজারের ৬৫ শতাংশ দখলে নিয়েছে, যা এক বছর আগের একই প্রান্তিকের ৬১ শতাংশের চেয়ে বেশি।

গত বছর পিসি বাজারের জন্য চ্যালেঞ্জিং ছিল। বিশ্বের বৃহৎ দুই অর্থনীতি যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য বিরোধের জেরে প্রসেসর সরবরাহে ঘাটতি দেখা দেয়। ফলে নির্মাতারা সংকটে পড়ে এবং পিসি সরবরাহে ঘাটতি দেখা দেয়। এতে বাড়তি মাত্রা যোগ করে মোবাইল ডিভাইসে কম্পিউটিংয়ের সুযোগ-সুবিধা বেড়ে যাওয়া। গ্রাহকরাও পিসির চেয়ে তুলনামূলক বড় ডিসপ্লের মোবাইল ডিভাইসের প্রতি ঝুঁকতে থাকেন। তবে সংকটপূর্ণ পরিস্থিতির মধ্যেও গত বছরের চতুর্থ প্রান্তিকে শীর্ষ তিন পিসি নির্মাতা সম্মিলিতভাবে বাজার দখল বাড়াতে সক্ষম হয়েছে। বৈশ্বিক পিসি বাজারের জন্য বিষয়টিকে ইতিবাচক মনে করা হচ্ছে।

এ বিষয়ে মিকাকো কিতাগাওয়া বলেন, আমরা বৈশ্বিক পিসি বাজারে চলতি বছরজুড়েও প্রবৃদ্ধির প্রত্যাশা করছি। কারণ চলতি সপ্তাহে উইন্ডোজ ৭ সমর্থন আনুষ্ঠানিকভাবে বন্ধ করেছে মাইক্রোসফট। বিশ্বব্যাপী এখনো ব্যবহারকারী বিবেচনায় উইন্ডোজ ৭ পিসি দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছে। চীন ও এশিয়াপ্যাসিফিক অঞ্চলের অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠানে এখন উইন্ডোজ ১০ আপগ্রেড করতে হবে। এতে বছরজুড়ে উইন্ডোজ ১০ পিসির চাহিদা বাড়তি থাকবে।

তিনি বলেন, উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের রিফ্রেশ সাইকেলের কারণে পিসি বিক্রি বাড়বে। অনেকেই পুরনো উইন্ডোজ পিসি ছেড়ে এখন উইন্ডোজ ১০ পিসি ব্যবহারের দিকে ঝুঁকবেন। যে কারণে বিশ্বের বিভিন্ন অঞ্চলে পিসির চাহিদা বাড়বে।

গত বছরজুড়ে ইন্টেল সিপিইউর সরবরাহ ঘাটতি পিসি নির্মাতাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছিল। তবে সিপিইউ নির্মাতা অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস (এএমডি) ও কোয়ালকম মিলে সরবরাহ ঘাটতি পূরণে কাজ করায় সংকট কিছুটা কমেছে। চলতি বছর সিপিইউ সরবরাহ নিয়ে সংকট দেখা দেয়ার কোনো সম্ভাবনা নেই। গত বছরজুড়ে ইন্টেল সিপিইউর সংকট অন্য সিপিইউ নির্মাতাদের জন্য বড় ধরনের ব্যবসার সুযোগ সৃষ্টি করেছে।

বৈশ্বিক পিসি বাজারের শীর্ষ নির্মাতাদের মধ্যে একমাত্র লেনোভো বিশ্বের সব অঞ্চলে সরবরাহ প্রবৃদ্ধির মুখ দেখেছে। অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে শুধু যুক্তরাষ্ট্রের বাজারেই লেনোভোর ডেস্কটপ পিসি সরবরাহ এক বছর আগের একই প্রান্তিকের চেয়ে ৩০ শতাংশ বেড়েছে।

গত বছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে টানা তৃতীয় প্রান্তিকের মতো এইচপির পিসি সরবরাহ বেড়েছে। যে কারণে ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার পাশাপাশি লাতিন আমেরিকার বাজারে শীর্ষ অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি। তবে লেনোভো ও ডেলের তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হতে হয়েছে প্রতিষ্ঠানটিকে।

গত বছর অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ডেলের পিসি সরবরাহ ১ কোটি ২০ লাখ ইউনিট ছাড়িয়েছে। বিষয়টিকে প্রতিষ্ঠানটির জন্য ইতিবাচক মনে করা হচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

এক চার্জেই ৬৫ কিমি চলবে এই বাইক!
অটোমোবাইল

এক চার্জেই ৬৫ কিমি চলবে এই বাইক!

ভারতের কনটেন্ট অপসারণ রায় চ্যালেঞ্জ করবে মাস্কের এক্স
প্রযুক্তি সংবাদ

ভারতের কনটেন্ট অপসারণ রায় চ্যালেঞ্জ করবে মাস্কের এক্স

হুয়াওয়ের বিষয়ে চীনের সঙ্গে কোনো আলোচনা নয়: ট্রাম্প
নির্বাচিত

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পর ‘হুয়াওয়ে’ সিদ্ধান্ত যুক্তরাজ্যের

স্মার্টফোন ব্যবহারে যা মানলে চোখ সুরক্ষিত থাকবে
নির্বাচিত

স্মার্টফোন এক মাস ব্যবহার না করলেই মিলবে ৮ লাখ

বাংলাদেশের বাজারে চমকপ্রদ এফ১১ প্রো নিয়ে এলো অপো
নির্বাচিত

বাংলাদেশের বাজারে চমকপ্রদ এফ১১ প্রো নিয়ে এলো অপো

ইউরোপসহ ৯টি দেশে ট্রেডমার্ক পেতে আবেদন করেছে হুয়াওয়ে
নির্বাচিত

বিক্রির রেকর্ড করল হুয়াওয়ে

Load More

ট্রেন্ডিং টপিক

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার
অটোমোবাইল

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড
প্রযুক্তি সংবাদ

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%
নির্বাচিত

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

বাজারে আসার পরপরই আইফোন ১৮ প্রোর রং বদলে যাওয়ার অভিযোগ
প্রযুক্তি সংবাদ

বাজারে আসার পরপরই আইফোন ১৮ প্রোর রং বদলে যাওয়ার অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা
প্রযুক্তি সংবাদ

অর্ডার থেকে কমিশন- ফুডপান্ডার বিরুদ্ধে যত অভিযোগ

অনলাইনে খাবার ডেলিভারি প্রতিষ্ঠান ফুডপান্ডার রাইডারদের কম পারিশ্রমিক...

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

18 January 2020

বৈশ্বিক পিসি সরবরাহ বেড়েছে ২.৩%

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix