Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গ্রাহকদের জন্য নতুন ফিচার নিয়ে এলো পাঠাও

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২১ আগস্ট ২০১৯
গ্রাহকদের জন্য নতুন ফিচার নিয়ে এলো পাঠাও
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের বৃহত্তম-অন-ডিমান্ড ডিজিটাল প্ল্যাটফর্ম পাঠাও লিমিটেড সম্প্রতি তাদের ইউজার এবং রাইডারদের জন্য বেশ কিছু নতুন সেবা নিয়ে এসেছে। নতুন ফিচারগুলির মধ্যে রয়েছে ঝামেলাহীন ডিজিটাল লেনদেন, পাঠাও অ্যাপের মাধ্যমে পাওনা সামঞ্জস্য করা, ড্রাইভারদের জন্য ভয়েস ইন্সট্রাকশন ট্রেনিং এবং সবার জন্য লাইভ চ্যাট সাপোর্ট। নতুন এই ফিচারগুলো গ্রাহকদের জন্য এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন এই ফিচারগুলি পাঠাও অ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা কে আরো উপভোগ্য করে তুলতে পারে।

ডিজিটাল পেমেন্ট প্রসেসকে আরো সুবিধাজনক করতে পাঠাও শুরু করেছে ঝামেলাহীন ওয়ান স্টেপ প্রসেস। এখন থেকে পাঠাও ব্যাবহারকারীরা তাদের বিকাশ অ্যাকাউন্ট অ্যাপে সংরক্ষণ করার সুবিধা পাবেন। পূর্বে ডিজিটাল পেমেন্টের জন্য গ্রাহকদের কয়েকটি ধাপ অনুসরন করতে হতো। অর্থ প্রদানের ক্ষেত্রে প্রতিবার তাদের অ্যাকাউন্ট নম্বর, ওটিপি এবং পিন নম্বর প্রবেশ করতে হতো। এই নতুন ফিচারের ফলে এখন ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে কেবলমাত্র সংরক্ষিত অ্যাকাউন্টের পিন নম্বর প্রদান করলেই হবে।

ইতোপূর্বে, পাঠাও এর ফ্রিল্যান্স ড্রাইভারদের জন্য পাঠাও এর কমিশন প্রদান করা তুলনামূলকভাবে একটু দীর্ঘমেয়াদি প্রক্রিয়া ছিল। এখন থেকে ড্রাইভাররা খুব সহজেই পাঠাও ড্রাইভ অ্যাপ থেকে থার্ড পার্টি ডিজিটাল পেমেন্ট সার্ভিসের মাধ্যমে এই অর্থ সরাসরি প্রদান করতে পারবেন। নতুন এই সিস্টেমের ফলেই মুহুর্তের মধ্যেই বকেয়া পরিশোধ করা সম্ভব হবে। এছাড়াও, পাঠাও রাইডার এবং ক্যাপ্টেনদের জন্য রয়েছে ভয়েস ইন্সট্রাকশন ফিচার। এটি এমন একটি প্রাক-রেকর্ডকৃত ভয়েস নির্দেশাবলী, যেখানে সহজেই পাওয়া যাবে বিভিন্ন সমস্যার সমাধান এবং এই সেবার মাধ্যমে ড্রাইভাররা নিজেরাই বেশিরভাগ সমস্যা সমাধান করতে পারবেন। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ড্রাইভাররা গাড়ি চালানোর যাবতীয় সব নির্দেশাবলীসহ কিভাবে পাঠাও কাজ করে এবং ব্যবহারকারীদের পরিসেবা প্রদানের নিয়ম সম্পর্কে জানতে পারবেন। ফলে তাদের পেশাদারিত্ব আরো বৃদ্ধি পাবে। এছাড়া পাঠাও ড্রাইভ অ্যাপের ভয়েস প্রশিক্ষণ বিভাগে রাইডার এবং ক্যাপ্টেনরা সাধারণত যেসব প্রশ্নের সম্মুখীন হন সেগুলোর উত্তরও অন্তর্ভুক্ত করা হয়েছে।

সবশেষে, গ্রাহকদের আরো উন্নত সেবা দেওয়ার জন্য পাঠাও চালু করেছে লাইভ চ্যাট সাপোর্ট। ব্যবহারকারী এবং চালকরা এখন থেকে তাদের যেকোনো ধরণের প্রশ্ন নিয়ে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে পাঠাও সাপোর্টের সাথে সরাসরি কথা বলতে পারবেন। এটি অনেকটা মোবাইল ফোন কলের মতোই সমাধান প্রদান করবে এবং কিছু কিছু ক্ষেত্রে ফোন কলের চেয়েও দ্রুত সমাধান দিতে সক্ষম এই সেবা। লাইভ চ্যাট অপশনটি ইতিমধ্যে পাঠাও এর ফেসবুক মেসেঞ্জারে চালু করা হয়েছে এবং অতি শীঘ্রই পাঠাও অ্যাপেও পাওয়া যাবে এই সেবা।

এ প্রসঙ্গে পাঠাওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হুসেন এম ইলিয়াস বলেছেন, “পাঠাও সবসময় দ্রুত এবং সুবিধাজনক রাইড শেয়ারিং সার্ভিস প্রদানের কথা চিন্তা করে। ব্যবহারকারীদের পাঠাও ব্যবহারের সর্বোৎকৃষ্ট অভিজ্ঞতা দেওয়ার জন্য আমরা নতুন এই সেবাগুলি চালু করার সিদ্ধান্ত নিয়েছি । এছাড়াও, আমরা আরো কয়েকটি নতুন ফিচার নিয়ে কাজ করছি যা আমরা অতি দ্রুত গ্রাহকদের জন্য নিয়ে আসব। আমি বিশ্বাস করি যে এই ফিচারগুলোও গ্রাহকদের পাঠাও ব্যবহারের অভিজ্ঞতাকে আরো উন্নত করবে এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে আমাদের প্রচেষ্টাকে সহায়তা করবে।”

Tags: পাঠাও

এই বিভাগ থেকে আরও পড়ুন

নতুন ব্র্যান্ড স্লোগান “#স্টপঅ্যাটনাথিং”-এর ঘোষণা দিল টেকনো
নির্বাচিত

নতুন ব্র্যান্ড স্লোগান “#স্টপঅ্যাটনাথিং”-এর ঘোষণা দিল টেকনো

২ ন্যানোমিটার প্রসেস, LPDDR6 RAM ও UFS 5.0 স্টোরেজ নিয়ে আসছে Snapdragon 8 Elite Gen 6!
প্রযুক্তি বাজার

২ ন্যানোমিটার প্রসেস, LPDDR6 RAM ও UFS 5.0 স্টোরেজ নিয়ে আসছে Snapdragon 8 Elite Gen 6!

সোনালী ব্যাংকে ব্যবহৃত হচ্ছে ওয়ালটন অ্যাক্সেস কন্ট্রোল ডিভাইস
নির্বাচিত

সোনালী ব্যাংকে ব্যবহৃত হচ্ছে ওয়ালটন অ্যাক্সেস কন্ট্রোল ডিভাইস

গুগল পিক্সেল ৬-এ চার্জার থাকছে না
প্রযুক্তি সংবাদ

গুগল পিক্সেল ৬-এ চার্জার থাকছে না

অলংকার শপিং কমপ্লেক্স থেকে আইএমইআই নম্বর পরিবর্তন ডিভাইস জব্দ
প্রযুক্তি সংবাদ

অলংকার শপিং কমপ্লেক্স থেকে আইএমইআই নম্বর পরিবর্তন ডিভাইস জব্দ

ওয়ালটন বাংলাদেশের গর্ব, হয়ে উঠছে গ্লোবাল ব্র্যান্ড: নিউজউইক
প্রযুক্তি সংবাদ

ওয়ালটন বাংলাদেশের গর্ব, হয়ে উঠছে গ্লোবাল ব্র্যান্ড: নিউজউইক

Load More

ট্রেন্ডিং টপিক

দেশের পেট্রোল পাম্প গুলোতে সরবরাহ কমিয়ে দেয়ার পরিকল্পনা করছে পেট্রোল নিয়ন্ত্রণ সংস্থা
বিবিধ

দেশের পেট্রোল পাম্প গুলোতে সরবরাহ কমিয়ে দেয়ার পরিকল্পনা করছে পেট্রোল নিয়ন্ত্রণ সংস্থা

খামেনির নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক
বিবিধ

খামেনির নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

সামরিক অভিযানের মধ্যেই ইরানে ব্যাপক সাইবার হামলা
প্রযুক্তি সংবাদ

সামরিক অভিযানের মধ্যেই ইরানে ব্যাপক সাইবার হামলা

নেতানিয়াহুর ৪ কার্যালয়ে হামলা চালিয়েছে ইরান
বিবিধ

নেতানিয়াহুর ৪ কার্যালয়ে হামলা চালিয়েছে ইরান

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix