Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রযুক্তিতে বাংলা ভাষার প্রমিত মান নিয়ে ছাড় দেওয়া যায় না: টেলিযোগাযোগ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 5 September 2019
প্রযুক্তিতে বাংলা ভাষার প্রমিত মান নিয়ে ছাড় দেওয়া যায় না: টেলিযোগাযোগ মন্ত্রী
Share on FacebookShare on Twitter

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, কোনো অবস্থাতেই ডোমেইনে নাম লেখার ক্ষেত্রে বাংলা ভাষার সম্মান বিসর্জন দেওয়া যাবে না। বাংলা ডোমেইনের নামে বিদ্যমান জটিলতা নিরসনে আন্তর্জাতিক ডোমেইন ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ সংস্থা আইক্যান এর পূর্ণ সহযোগিতা আদায়ে জোরালো উদ্যোগ গ্রহণ করতে হবে। প্রযুক্তিতে বাংলা ভাষার প্রমিত মান নিয়ে কোনো ছাড় দেওয়া যায় না।

মন্ত্রী গতকাল বিকেলে বুধবার বিকালে ঢাকায় বিটিআরসি মিলনায়তনে বাংলা ভাষায় ডোমেইনে বাংলা নাম লিখার বিষয়ে আইক্যান বিষয়ক গভর্নমেন্টাল এডভাইজারি কমিটির আইক্যান প্রস্তাব পর্যালোচনা সংক্রান্ত তিন ঘন্টাব্যাপী বৈঠকে সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন।

সভায় বিটিআরসি‘র চেয়ারম্যান মো: জহুরুল হক, বিটিআরসি‘র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহফুজুল করিম মজুমদার, বাংলা একাডেমির সচিব মোহাম্মদ আনোয়োর হোসেন. ভাষা প্রযুক্তিবীদ মামুনুর রশিদ এবং জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক প্রফেসর মোহাম্মদ দানীউল হকসহ কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

মন্ত্রী বাংলাদেশের ভাষাবজ্ঞিানী-সহ সাধারণ ব্যবহারকারীদের অভিজ্ঞতা ও মতামতকে বাংলা ইউনিকোড লিপি উন্নয়নে বিবেচনায় রাখা অপরিহার্য বলে উল্লেখ করে বলেন,বাংলা ভাষা চর্চা ও গবেষণা, বাংলা ভাষার উন্নয়নের কাজ এগিয়ে নেওয়া এবং তথ্যপ্রযুক্তিতে এর প্রয়োগ করা আলাদা কোন এজেন্ডা নয়, এগুলোর সাথে আমাদের আত্মার সম্পর্ক।

মন্ত্রী বাংলা ভাষাকে ত্রুটিমুক্তভাবে তথ্যপ্রযুক্তিতে সম্পৃক্ত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, বাংলা ভাষায় যখন ইউনিকোড কনসোর্টিয়াম হয়, তখন বাংলাদেশ থেকে কোনো মতামত নেওয়া হয়নি। এর ফলে বাংলা ইউনিকোডে বড় ত্রুটি রয়ে গেছে। বাংলা ভাষায় অস্তিত্বহীন অনেক অক্ষর ইউনিকোডে অন্তর্ভুক্ত এবং বাংলা ভাষায় ব্যবহৃত অনেক অক্ষরকে বাদ দেওয়া হয়েছে।

কম্পিউটারে বাংলা ভাষার আবিস্কারক মোস্তাফা জব্বার জানান, ‘ইউনিকোড কনসোর্টিয়াম শুরু হয় ১৯৮৭ সালে। বাংলাদেশ এই কনসোর্টিয়ামে ঢুকেছে ২০১০ সালে। ফলে এই ২৩ বছরে বাংলাদেশের কোনো প্রতিনিধিত্ব না থাকায় বিরাজমান সমস্যার সমাধান হয়নি। মন্ত্রী বলেন, ইউনিকোড দেবনাগরী করায় আমাদের দাঁড়ি, ডাবল দাঁড়ি তাতে রয়ে গেছে। এর ফলে আমাদের ড়, ঢ়, য় লিখতে ওরা নোকতা ব্যবহার করে। কিন্তু ইউনিকোডে বাংলার এই সমস্যার কারণে আমরা যখন ডটবাংলায় বাংলা ডোমেইনে লিখতে যাচ্ছি তখন বাংলার ড়, ঢ়, য় এর প্রতিটি অক্ষরেরর জন্য দুটি করে কোড দিতে হয়। তিনি বলেন, প্রতিবেশী দেশ ভারতে’ দেবনাগরীতে নোক্তা বলে একটা জিনিস আছে, এই নোক্তা তাদের নানা কাজে লাগে, শব্দের নীচে ব্যবহৃত হয়। আমার নোক্তার যুগে থেকে সেই বিদ্যাসাগরের আমল হতে বেরিয়ে এসেছি বলে মন্ত্রী উল্লেখ করেন।

বিষয়টি নিয়ে গতবছর স্পেনের বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের সাইড লাইনে টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার বাংলা ডোমেইন নাম ও ইউনিকোডের যুক্তাক্ষর লেখা সমস্যা সমাধানে আইক্যান কতৃপক্ষের সাথে বৈঠকে মিলিত হন । বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আইক্যান কর্তৃপক্ষের নিকট ইউনিকোডে বাংলা ভাষার সমস্যাসমূহ তুলে ধরেন। বৈঠকে আইক্যান কর্তৃপক্ষ বিদ্যমান সমস্যা সমাধানে মন্ত্রীকে আশ্বস্ত করেছেন। বৈঠকে আইক্যান প্রেসিডেন্ট ও সিইও গোরান মারবাই আইক্যান প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। আইক্যান চিফ টেকনিক্যাল অফিসার ডেভিড কনার্ডসহ শীর্ষ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে থাইল্যান্ডে ১৯৮৭ সালের অনুষ্ঠিত কনসোর্টিয়ামের সভায় জনাব মোস্তাফ

জব্বার বাংলা ভাষার বিদ্যমান অক্ষরসমূহ অন্তর্ভুক্ত করে ত্রুটি দূর করার দাবী জানান। টেলিযোগাযোগ মন্ত্রী দৃঢ়তার সাথে বলেন, বাংলা ভাষার মযাদা রক্ষায় আমরা পিছ পা হবো না। সমস্যা সমাধানে আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা সফল হবো।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: টেলিযোগাযোগ মন্ত্রী

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্বাধীনতা দিবস উপলক্ষে রবিশপ-এ সর্বোচ্চ ৫১ শতাংশ ছাড়
ই-কমার্স

স্বাধীনতা দিবস উপলক্ষে রবিশপ-এ সর্বোচ্চ ৫১ শতাংশ ছাড়

‘শর্টস’-এ ভিডিও নেওয়ার উপায় সহজ করছে ইউটিউব
নির্বাচিত

‘শর্টস’-এ ভিডিও নেওয়ার উপায় সহজ করছে ইউটিউব

হাই বাজেটে ভায়ো নতুন ল্যাপটপ
নির্বাচিত

হাই বাজেটে ভায়ো নতুন ল্যাপটপ

আইফোনের ফিচার মিলবে এই অ্যানড্রয়েড ফোনে
নির্বাচিত

আইফোনের ফিচার মিলবে এই অ্যানড্রয়েড ফোনে

শাওমি ফোনে আর ফ্রিতে মিলবে না ইউটিউবের এই ফিচার
নির্বাচিত

২ কোটি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করল গুগল

৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং এ আসছে রেডমি নোট১১ই প্রো
প্রযুক্তি সংবাদ

৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং এ আসছে রেডমি নোট১১ই প্রো

Load More

ট্রেন্ডিং টপিক

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার
নির্বাচিত

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

বিক্রির সপ্তাহ না পেরোতেই আইফোন ১৮ প্রোর ডিসপ্লেতে ‘পিঙ্ক-গ্রিন লাইন’ বিভ্রাট
প্রযুক্তি সংবাদ

বিক্রির সপ্তাহ না পেরোতেই আইফোন ১৮ প্রোর ডিসপ্লেতে ‘পিঙ্ক-গ্রিন লাইন’ বিভ্রাট

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ই-কমার্স

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নকশার স্কেচ ফাঁসের কয়েক সপ্তাহ পর এবার মোটোরোলার...

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম

দীর্ঘমেয়াদি বেসরকারি বিনিয়োগ আকর্ষণে জোর দিলেন ফকির মাহবুব আনাম

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

05 September 2019

প্রযুক্তিতে বাংলা ভাষার প্রমিত মান নিয়ে ছাড় দেওয়া যায় না: টেলিযোগাযোগ মন্ত্রী

Techzoom.TV |
TechzoomTV