Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শেষ মুহূর্তে মাইক্রোসফট বাদ, টিকটকের মালিক হচ্ছে ওরাকল!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 14 September 2020
Share on FacebookShare on Twitter

চীনা মালিকানাধীন জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটটের যুক্তরাষ্ট্র ও পশ্চিমের কয়েকটি দেশের ব্যবসায়িক অংশ বিক্রি নিয়ে তোড়জোড় চলছে। এরই মধ্যে মাইক্রোসফট ও ওরাকলের মতো মার্কিন সফটওয়্যার জায়ান্ট এটি কেনার ব্যাপারে আলাপ আলোচনা শুরু করেছে।

তবে গতকাল রোববার মাইক্রোসফট জানিয়েছে, শেষ মুহূর্তে এসে মাইক্রোসফটের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে টিকটক। ফলে ওরাকলের জন্য পথ খুলে গেল বলেই মনে করা হচ্ছে। কিছু সূত্র বলছে, ওরাকলই চূড়ান্ত ক্রেতা হিসেবে নির্বাচিত হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টিকটকের যুক্তরাষ্ট্র অংশের ব্যবসা কোনো মার্কিন প্রতিষ্ঠানের কাছে বিক্রির জন্য ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছেন। এরপর তিনি যুক্তরাষ্ট্রে অ্যাপটি বন্ধ করে দেবেন বলে হুমকি দিয়েছেন।

ট্রাম্প প্রশাসনের অভিযোগ, টিকটক এবং অন্যান্য চীনা অ্যাপ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। এ কারণে এটির নিয়ন্ত্রণ কোনো মার্কিন প্রতিষ্ঠানে হাতে ছেড়ে দেয়ার ডেডলাইন দিয়েছেন তিনি।

চীনা প্রযুক্তি কোম্পানি বাইটড্যান্সের মালিকানাধীন টিকটক কিনে নেয়ার জন্য প্রথমেই আগ্রহ দেখায় মাইক্রোসফট। এরপর এগিয়ে আসে ওরাকল।

ওয়াল স্ট্রিট জার্নাল এবং রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ডাটাবেজ প্রযুক্তি ও ক্লাউড কম্পিউটিং ব্যবসার প্রতিষ্ঠান ওরাকল টিকটক কেনার দৌড়ে এরই মধ্যে জিতে গেছে। তারা এই বেচাকেনার আলাপের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

এর আগে এক প্রতিবেদনে দাবি করা হয়, বিনিয়োগ প্রতিষ্ঠান জেনারেল আটলান্টিক এবং সেকুইয়া ক্যাপিটালের সঙ্গে মিলে টিকটকের যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড অংশের ব্যবসা কিনে নেয়ার জন্য ওরাকল উঠেপড়ে লেগেছে।

তবে টিকটকের একজন মুখপাত্রের কাছে বিবিসির পক্ষ থেকে এ ব্যাপারে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

সূত্র: বিবিসি

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওরাকলটিকটকমাইক্রোসফট

এই বিভাগ থেকে আরও পড়ুন

১ সেপ্টেম্বর থেকে ফের ডিজিটাল ব্যাংকের আবেদন গ্রহণ
প্রযুক্তি সংবাদ

১ সেপ্টেম্বর থেকে ফের ডিজিটাল ব্যাংকের আবেদন গ্রহণ

বিশ্বের তিন-চতুর্থাংশ স্মার্টফোনে চলছে অ্যান্ড্রয়েড, ব্যবহারকারী ৩৯০ কোটি ছাড়িয়েছে
নির্বাচিত

বিশ্বের তিন-চতুর্থাংশ স্মার্টফোনে চলছে অ্যান্ড্রয়েড, ব্যবহারকারী ৩৯০ কোটি ছাড়িয়েছে

চকরিয়ায় চোরাই ফোনের আইএমইআই পরিবর্তনের চক্রের দুই সদস্য গ্রেপ্তার
প্রযুক্তি সংবাদ

চকরিয়ায় চোরাই ফোনের আইএমইআই পরিবর্তনের চক্রের দুই সদস্য গ্রেপ্তার

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেভাবে অপরাধে জড়াচ্ছে নারীরা!
নির্বাচিত

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেভাবে অপরাধে জড়াচ্ছে নারীরা!

প্রতিবেশীদের তুলনায় ব্যয় বেশি বাংলাদেশে
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে সবার জন্য সুলভ ব্রডব্যান্ডের ব্যবস্থা করা হচ্ছে: মোস্তাফা জব্বার

আকাশ সংযোগ নিয়ে ভ্রমনের সুযোগ পেল ৩ যুগল
প্রযুক্তি সংবাদ

আকাশ সংযোগ নিয়ে ভ্রমনের সুযোগ পেল ৩ যুগল

Load More

ট্রেন্ডিং টপিক

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি
নির্বাচিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ
নির্বাচিত

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

টেলিটক বাঁচাতে বিশেষজ্ঞ পরামর্শ আহ্বান
টেলিকম

অ্যাপনিকের তালিকায় ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে টেলিটক

গ্রামীণফোনের কাছে ৫ শতাংশ মুনাফার বকেয়া দাবি সাবেক কর্মীদের
টেলিকম

৫ শতাংশ বকেয়া পরিশোধের দাবি, ‘একপেশে’ চার্জশিটের প্রতিবাদ গ্রামীণফোনের সাবেক কর্মীদের

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো
প্রযুক্তি সংবাদ

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

প্রচলিত স্মার্টফোনের নকশা থেকে কিছুটা ভিন্ন পথে হাঁটতে...

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

হোয়াটসঅ্যাপ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

14 September 2020

শেষ মুহূর্তে মাইক্রোসফট বাদ, টিকটকের মালিক হচ্ছে ওরাকল!

Techzoom.TV |
TechzoomTV