Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্মার্ট টিভির উদ্ভাবনে নতুন দিগন্ত উন্মোচন করলো স্যামসাং

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৯
স্মার্ট টিভির উদ্ভাবনে নতুন দিগন্ত উন্মোচন করলো স্যামসাং
Share on FacebookShare on Twitter

স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশ সম্প্রতি দেশের বাজারে নিয়ে এসেছে ‘আর’ সিরিজের সর্বাধুনিক স্মার্ট টিভি। অত্যাধুনিক সুবিধাসম্পন্ন এই সিরিজের টিভিগুলো পার্সোনাল কম্পিউটার হিসেবে ব্যবহার করা যাবে। এছাড়াও, এতে রয়েছে মিউজিক সিস্টেম, হোম ক্লাউড, লাইভ কাস্ট এবং টু-ওয়ে শেয়ারিং। ‘আনবক্স ম্যাজিক এভরিডে’ ক্যাম্পেইনের আওতায় নতুন সিরিজের টিভি উন্মোচন করা হয়, যা সহ¯্রাব্দ প্রজন্মের জীবনধারায় উজ্জীবিত করবে এবং তাদেরকে অর্থবহ সুবিধা উপভোগের সুযোগ করে দিবে।

নতুন সিরিজের টিভি উন্মোচন প্রসঙ্গে, শাহরিয়ার বিন লুৎফর, হেড অব বিজনেস, কনজ্যুমার ইলেক্ট্রনিকস, স্যামসাং বাংলাদেশ বলেন, ক্রেতাদের কাছে সর্বাধুনিক ইলেক্ট্রনিকস পণ্য পৌঁছে দিতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা আমাদের ক্রেতা সাধারণের কাছে উদ্ভাবনী এবং সর্বাধুনিক পণ্য পৌঁছে দিতে পেরে গর্বিত, যা তাদের কাছে অভাবনীয়।

নতুন এই টিভি সিরিজে অত্যাধুনিক ফিচার সুবিধা রয়েছে যা আগে কখনো দেখা যায়নি, যা স্মার্ট শব্দটিকে নতুনভাবে সংজ্ঞায়িত করে স্মার্ট টিভিতে রূপান্তরিত করেছে এবং ঘরোয়া বিনোদনকে নতুন উচ্চতায় নিয়ে যায়। নতুন এই স্মার্ট ফিচারের পাশাপাশি সবগুলো স্মার্টটিভির পিকচার কোয়ালিটিতে ভিন্নতা রয়েছে। এই ভিন্নতাগুলোর মধ্যে রয়েছে হাই ডেফিনেশন রেঞ্জের আলট্রা পিক্স প্রযুক্তি এবং আলট্রা হাই ডেফিনেশন (ইউএইচডি) ফোরকে মডেল, যাতে ঝকঝকে রং, চমৎকার ডিটেইলস এবং অনায়াসে পার্থক্য নিরুপণ করা যায়।

পার্সোনাল কম্পিউটারের মাধ্যমে ক্রেতারা এখন থেকে তাদের টিভিকে কম্পিউটারে রূপান্তরিত করতে পারবে। ক্রেতারা সরাসরি টিভি থেকে পাওয়ার পয়েন্ট/ এক্সেল/ ওয়ার্ড ডকুমেন্ট তৈরি করে শেয়ার করতে পারবে। এছাড়া, ক্রেতারা তারের ঝামেলা ছাড়া মিররিং প্রযুক্তির মাধ্যমে স্মার্টিভিতে তাদের ল্যাপটপের ডিসপ্লে সংযুক্ত করতে পারবেন। এই সিরিজের টিভিগুলোর অনন্য বৈশিষ্ট্য হচ্ছে, টিভি ব্যবহারকারীরা দূরবর্তী স্থান থেকে তাদের ল্যাপটপ অথবা পার্সোনাল কম্পিউটার ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে যে কোন স্থান থেকে ব্যবহার করতে পারবেন।

টিভিগুলোর মিউজিক সিস্টেমে আছে চমৎকার কালারফুল গ্রাফিক্স এবং সুক্ষ্ম নিয়ন্ত্রন সুবিধা। ক্রেতারা ইউএসবির (প্লে­ লিস্টসহ) সংযুক্তির মাধ্যমে বাহ্যিক স্পিকার ব্যবহারের মধ্য দিয়ে পছন্দের গান শোনার অভিজ্ঞতা নিতে পারবেন। স্যামসাংয়ের স্মার্ট টিভি ভার্চুয়াল ক্লাউডে রূপান্তরিত হয়ে স্বয়ংক্রিয়ভাবে ক্রেতাদের স্মার্টফোন থেকে গুরুত্বপূর্ণ ফাইল যেমন ছবি এবং ভিডিও স্বয়ংক্রিয়ভাবে জমা রাখতে সক্ষম। এতে করে স্মার্টফোনের মেমোরি ফাঁকা থাকবে এবং ডেটাও সুরক্ষিত থাকবে। স্যামসাং অ্যাকাউন্টের মাধ্যমে ফাইলগুলো স্যামসাং ক্লাউড অথবা বাহ্যিক হার্ড ড্রাইভে জমা হবে।

লাইভ কাস্ট ফিচারের স্মার্ট থিংস অ্যাপ ব্যবহারের মাধ্যমে ক্রেতারা লাইভ ভিডিও শেয়ার করতে পারবেন, যা সকল অ্যান্ড্রয়েড ডিভাইসে সমর্থন করে। এছাড়াও, টু-ওয়ে শেয়ারিং ফিচারের মাধ্যমে ক্রেতারা ভিডিও, মিউজিক শেয়ারের পাশাপাশি ফোন থেকে লাইভ টিভি দেখার সুবিধা উপভোগ করতে পারবেন ।

স্যামসাং ১৩টি মডেলের আর সিরিজের টিভি উন্মোচন করেছে। এর মধ্যে ৪৩ ইি মডেলের টিভির দাম ৫৬,৯০০ টাকা থেকে শুরু। সর্বোচ্চ ৭৫ ইি মডেলের টিভির দাম ৪৪৯,৯০০ টাকা। স্যামসাং বাংলাদেশ এ লক্ষ্যে ক্রেতাদের জন্য আকর্ষনীয় অফার চালু করেছে যা চলবে আগামি ৩০ সেপ্টেম্বর, ২০১৯ পর্যন্ত। ক্যাম্পেইন চলাকালীন সময়ে, ১৩ টি মডেলের টিভি ক্রয়ের ক্ষেত্রে সর্বোচ্চ ২৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা পাবেন। এ সময় ক্রেতারা এক্সচেঞ্জ অফারের সুবিধাও লাভ করতে পারবেন।

Tags: স্যামসাং

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্টিভ জবসের প্রথম চাকরির আবেদনপত্র নিলামে
নির্বাচিত

স্টিভ জবসের প্রথম চাকরির আবেদনপত্র নিলামে

ডিভাইন আইটি‘র উদ্যোগে চট্টগ্রামে ভ্যাট ম্যানেজমেন্ট সফটওয়্যার বিষয়ক সেমিনার
প্রযুক্তি সংবাদ

ডিভাইন আইটি‘র উদ্যোগে চট্টগ্রামে ভ্যাট ম্যানেজমেন্ট সফটওয়্যার বিষয়ক সেমিনার

প্লে স্টোরেও ভুয়া অ্যাপ
প্রযুক্তি সংবাদ

প্লে স্টোরেও ভুয়া অ্যাপ

ফোল্ডেবল ডিসপ্লে সহ এল নতুন মটোরোলা রেজার
প্রযুক্তি সংবাদ

ফোল্ডেবল ডিসপ্লে সহ এল নতুন মটোরোলা রেজার

পাবনায় শিক্ষার্থীদের নগদ একাউন্ট থেকে উপবৃত্তির টাকা উধাও
প্রযুক্তি সংবাদ

পাবনায় শিক্ষার্থীদের নগদ একাউন্ট থেকে উপবৃত্তির টাকা উধাও

২৭ মার্চ আসছে শাওমি মি ১০ সিরিজ
প্রযুক্তি সংবাদ

২৭ মার্চ আসছে শাওমি মি ১০ সিরিজ

Load More

ট্রেন্ডিং টপিক

লাইভস্ট্রিমে ভিউ বাড়লে বিজ্ঞাপন কমাবে ইউটিউব
প্রযুক্তি সংবাদ

লাইভস্ট্রিমে ভিউ বাড়লে বিজ্ঞাপন কমাবে ইউটিউব

বাজেট স্মার্টফোনে নতুন চমক নিয়ে আসছে রিয়েলমি
প্রযুক্তি সংবাদ

বাজেট স্মার্টফোনে নতুন চমক নিয়ে আসছে রিয়েলমি

বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় প্রকল্প প্রণয়নে বাস্তব চাহিদা বিবেচনায় নিতে জাইকাকে ইউজিসি’র পরামর্শ
সোশ্যাল মিডিয়া

বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় প্রকল্প প্রণয়নে বাস্তব চাহিদা বিবেচনায় নিতে জাইকাকে ইউজিসি’র পরামর্শ

আন্তর্জাতিক পিআর সেবা চালু করলো টাইমস পিআর
বিবিধ

আন্তর্জাতিক পিআর সেবা চালু করলো টাইমস পিআর

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৪০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন
প্রযুক্তি বাজার

৪০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালের বর্তমান বাজার পরিস্থিতি এবং ফিচারের কথা...

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

শিক্ষকদের বদলি সফটওয়্যার উন্মুক্ত, দেখুন এখানে

শিক্ষকদের বদলি সফটওয়্যার উন্মুক্ত, দেখুন এখানে

শিক্ষিকার গায়ে হাত তোলা সেই নেতাকে বহিষ্কার করলো বিএনপি

শিক্ষিকার গায়ে হাত তোলা সেই নেতাকে বহিষ্কার করলো বিএনপি

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix