Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশে এলো স্যামসাংয়ের সর্বাধুনিক স্মার্টটিভি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 16 September 2019
বাংলাদেশে এলো স্যামসাংয়ের সর্বাধুনিক স্মার্টটিভি
Share on FacebookShare on Twitter

স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশ সম্প্রতি দেশের বাজারে নিয়ে এসেছে ‘আর’ সিরিজের সর্বাধুনিক স্মার্ট টিভি। অত্যাধুনিক সুবিধাসম্পন্ন এই সিরিজের টিভিগুলো পার্সোনাল কম্পিউটার হিসেবে ব্যবহার করা যাবে।

এছাড়াও এতে রয়েছে মিউজিক সিস্টেম, হোম ক্লাউড, লাইভ কাস্ট এবং টু-ওয়ে শেয়ারিং। ‘আনবক্স ম্যাজিক এভরিডে’ ক্যাম্পেইনের আওতায় নতুন সিরিজের টিভি উন্মোচন করা হয়, যা সহস্রাব্দ প্রজন্মের জীবনধারায় উজ্জীবিত করবে এবং তাদেরকে অর্থবহ সুবিধা উপভোগের সুযোগ করে দিবে।

নতুন সিরিজের টিভি উন্মোচন প্রসঙ্গে, শাহরিয়ার বিন লুৎফর, হেড অব বিজনেস, কনজ্যুমার ইলেক্ট্রনিকস, স্যামসাং বাংলাদেশ বলেন, ক্রেতাদের কাছে সর্বাধুনিক ইলেক্ট্রনিকস পণ্য পৌঁছে দিতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা আমাদের ক্রেতা সাধারণের কাছে উদ্ভাবনী এবং সর্বাধুনিক পণ্য পৌঁছে দিতে পেরে গর্বিত, যা তাদের কাছে অভাবনীয়।

নতুন এই টিভি সিরিজে অত্যাধুনিক ফিচার সুবিধা রয়েছে যা আগে কখনো দেখা যায়নি, যা স্মার্ট শব্দটিকে নতুনভাবে সংজ্ঞায়িত করে স্মার্ট টিভিতে রূপান্তরিত করেছে এবং ঘরোয়া বিনোদনকে নতুন উচ্চতায় নিয়ে যায়। নতুন এই স্মার্ট ফিচারের পাশাপাশি সবগুলো স্মার্টটিভির পিকচার কোয়ালিটিতে ভিন্নতা রয়েছে।

এই ভিন্নতাগুলোর মধ্যে রয়েছে হাই ডেফিনেশন রেঞ্জের আলট্রা পিক্স প্রযুক্তি এবং আলট্রা হাই ডেফিনেশন (ইউএইচডি) ফোরকে মডেল, যাতে ঝকঝকে রং, চমৎকার ডিটেইলস এবং অনায়াসে পার্থক্য নিরূপণ করা যায়।

পার্সোনাল কম্পিউটারের মাধ্যমে ক্রেতারা এখন থেকে তাদের টিভিকে কম্পিউটারে রূপান্তরিত করতে পারবে। ক্রেতারা সরাসরি টিভি থেকে পাওয়ার পয়েন্ট/ এক্সেল/ ওয়ার্ড ডকুমেন্ট তৈরি করে শেয়ার করতে পারবে।

এছাড়া, ক্রেতারা তারের ঝামেলা ছাড়া মিররিং প্রযুক্তির মাধ্যমে স্মার্টটিভিতে তাদের ল্যাপটপের ডিসপ্লে সংযুক্ত করতে পারবেন। এই সিরিজের টিভিগুলোর অনন্য বৈশিষ্ট্য হচ্ছে, টিভি ব্যবহারকারীরা দূরবর্তী স্থান থেকে তাদের ল্যাপটপ অথবা পার্সোনাল কম্পিউটার ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে যে কোন স্থান থেকে ব্যবহার করতে পারবেন।

টিভিগুলোর মিউজিক সিস্টেমে আছে চমৎকার কালারফুল গ্রাফিক্স এবং সূক্ষ্ম নিয়ন্ত্রণ সুবিধা। ক্রেতারা ইউএসবির (প্লে লিস্টসহ) সংযুক্তির মাধ্যমে বাহ্যিক স্পিকার ব্যবহারের মধ্য দিয়ে পছন্দের গান শোনার অভিজ্ঞতা নিতে পারবেন।

স্যামসাংয়ের স্মার্ট টিভি ভার্চুয়াল ক্লাউডে রূপান্তরিত হয়ে স্বয়ংক্রিয়ভাবে ক্রেতাদের স্মার্টফোন থেকে গুরুত্বপূর্ণ ফাইল যেমন ছবি এবং ভিডিও স্বয়ংক্রিয়ভাবে জমা রাখতে সক্ষম। এতে করে স্মার্টফোনের মেমোরি ফাঁকা থাকবে এবং ডেটাও সুরক্ষিত থাকবে। স্যামসাং অ্যাকাউন্টের মাধ্যমে ফাইলগুলো স্যামসাং ক্লাউড অথবা বাহ্যিক হার্ড ড্রাইভে জমা হবে।

লাইভ কাস্ট ফিচারের স্মার্ট থিংস অ্যাপ ব্যবহারের মাধ্যমে ক্রেতারা লাইভ ভিডিও শেয়ার করতে পারবেন, যা সকল অ্যান্ড্রয়েড ডিভাইসে সমর্থন করে। এছাড়াও, টু-ওয়ে শেয়ারিং ফিচারের মাধ্যমে ক্রেতারা ভিডিও, মিউজিক শেয়ারের পাশাপাশি ফোন থেকে লাইভ টিভি দেখার সুবিধা উপভোগ করতে পারবেন।

স্যামসাং ১৩টি মডেলের আর সিরিজের টিভি উন্মোচন করেছে। এর মধ্যে ৪৩ ইঞ্চি মডেলের টিভির দাম ৫৬,৯০০ টাকা থেকে শুরু। সর্বোচ্চ ৭৫ ইঞ্চি মডেলের টিভির দাম ৪৪৯,৯০০ টাকা। স্যামসাং বাংলাদেশ এ লক্ষ্যে ক্রেতাদের জন্য আকর্ষণীয় অফার চালু করেছে যা চলবে আগামী ৩০ সেপ্টেম্বর, ২০১৯ পর্যন্ত।

ক্যাম্পেইন চলাকালীন সময়ে, ১৩ টি মডেলের টিভি ক্রয়ের ক্ষেত্রে সর্বোচ্চ ২৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা পাবেন। এ সময় ক্রেতারা এক্সচেঞ্জ অফারের সুবিধাও লাভ করতে পারবেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভ্যালেন্টাইনে ওয়ালটন স্মার্টফোনে ২১% মূল্যছাড়, ফ্রি বিমান টিকেট
ছাড় ও অফার

ভ্যালেন্টাইনে ওয়ালটন স্মার্টফোনে ২১% মূল্যছাড়, ফ্রি বিমান টিকেট

ডিজিটাল লেনদেনের লাইসেন্স পেলো রবি, অপেক্ষমান তালিকায় বাংলালিংক
টেলিকম

ডিজিটাল লেনদেনের লাইসেন্স পেলো রবি, অপেক্ষমান তালিকায় বাংলালিংক

গল্প লিখে হয়ে যান অপোর ব্র্যান্ড অ্যাম্বাসাডর
প্রযুক্তি সংবাদ

গল্প লিখে হয়ে যান অপোর ব্র্যান্ড অ্যাম্বাসাডর

ই-পাসপোর্টে থাকবে যেসব সুবিধা
নির্বাচিত

ই-পাসপোর্টে থাকবে যেসব সুবিধা

‘মোবাইলের কলড্রপে ক্ষতিপূরণ দিতে হবে’
টেলিকম

‘মোবাইলের কলড্রপে ক্ষতিপূরণ দিতে হবে’

খাবার পরিবেশনে এলজি’র রোবট ‘ক্লয় সার্ভবট’
প্রযুক্তি সংবাদ

খাবার পরিবেশনে এলজি’র রোবট ‘ক্লয় সার্ভবট’

Load More

ট্রেন্ডিং টপিক

সিঙ্গাপুরের সঙ্গে প্রযুক্তি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
নির্বাচিত

সিঙ্গাপুরের সঙ্গে প্রযুক্তি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

ড্যাজল
প্রযুক্তি বাজার

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি
অটোমোবাইল

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির
অটোমোবাইল

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।
অর্থ ও বাণিজ্য

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

নির্ধারিত ট্যারিফ হারের চেয়ে কম প্রিমিয়ামে মেরিন (কার্গো)...

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে  বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

16 September 2019

বাংলাদেশে এলো স্যামসাংয়ের সর্বাধুনিক স্মার্টটিভি

Techzoom.TV |
TechzoomTV