Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডিজিটাল লেনদেনের লাইসেন্স পেলো রবি, অপেক্ষমান তালিকায় বাংলালিংক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
ডিজিটাল লেনদেনের লাইসেন্স পেলো রবি, অপেক্ষমান তালিকায় বাংলালিংক
Share on FacebookShare on Twitter

এবার ফিনটেক প্রতিষ্ঠান হিসেবে বাজারে আসছে মোবাইল আপরেটররা। এরই মধ্যে স্বতন্ত্র কোম্পানি গড়ে ‘স্মার্ট পে’নামে নিজস্ব ডিজিটাল ওয়ালেট সেবা চালুর অনাপত্তি পেয়েছে রবি আজিয়াটা লিমিটেড। আবেদনের দুই বছরের মাথায় দশম পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) হিসেবে সেবা দিতে কেন্দ্রীয় ব্যাংকের অনাপত্তিও পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের বেধে দেয়া ১৭ শর্ত মেনে ‘স্মার্ট পে’নামে ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস (ডিএফএস) খাতে নিজস্ব সেবা চালুর কাজ শুরু করেছে অপারেটরটি।

নতুন এই সেবা নিয়ে রবি আজিয়াটা পিএলসি’র চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার সাহেদ আলম বলেছেন, “আমাদের চলমান কিছু সেবার জন্য বাংলাদেশ ব্যাংকের পরামর্শ অনুযায়ী এ লাইসেন্সের জন্য আবেদন করেছিলাম। স্মার্ট পে লিমিটেড নামে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) লাইসেন্সের জন্য এনওসি প্রদান করায় আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা মনে করি, এই লাইসেন্স দেশের ডিজিটাল অন্তর্ভুক্তির নতুন অধ্যায়ের সূচনার পাশাপাশি নতুন দ্বার উন্মোচন করবে। আমাদের লক্ষ্য হচ্ছে দেশের নগদহীন লেনদেন ব্যবস্থাকে আরও সহজ, নিরাপদ এবং সবার জন্য অন্তর্ভুক্তিমূলক করা। এই লাইসেন্সের মাধ্যমে আমরা এমন একটি পেমেন্ট প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই, যা গ্রাহক, ব্যবসা প্রতিষ্ঠান এবং সরকারি সেবাগুলোকে একই প্রযুক্তিনির্ভর পরিবেশে যুক্ত করবে। রবি বরাবরই উদ্ভাবননির্ভর সেবা উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে আসছে। PSP উদ্যোগের মাধ্যমে আমরা ব্যাংক ও ফিনটেক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্বে এমন একটি সমাধান আনতে চাই, যা নগদহীন সমাজ গঠনের জাতীয় লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।”

অপরদিকে সম্পূর্ণ দেশীয় মালিকানায় রবি’র পর ‘নিউ পিএসপি লিমিটেড’ নামে পিএসপি সেবা চালুর আবেদন করা বাংলালিংকের অনাপত্তি পাওয়ার বিষয়টি এখনো প্রক্রিয়াধীন রয়েছে। চলতি বছরেই একাদশ পিএসপি হিসেবে মোবাইলে আর্থিক সেবার (এমএফএস) লাইসেন্স পেতে যাচ্ছে অপারেটরটি। জানাগেছে, সার্ভিস প্রোভাইডার (পিএসপি) লাইসেন্সের জন্য বাংলালিংক ২০২৪ সালের নভেম্বর বাংলাদেশ ব্যাংকে আবেদন জমা দেয়। আবেদন গ্রহণ করে কমার্সিয়াল ও টেকনোলজি ইভ্যালুয়েশনে উৎরে গেছে অপারেটরটি। এখন সিআইডিসহ আনুষঙ্গিত অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন বাংলালিংক এর চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স তাইমুর রহমান। সূত্রমতে, ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পাওয়ার আগ্রহের কথা জানিয়ে গত ১৪ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে চিঠি লিখেছে বাংলালিংকের মূল মালিকানা প্রতিষ্ঠান ভিওন গ্রুপ।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ডিজিটাল লেনদেন ব্যবসায় এর আগেই আইপে সিস্টেমস, ডি মানি বাংলাদেশ, প্রগতি সিস্টেম, গ্রিন অ্যান্ড রেড টেকনোলজিস, রিকারশন ফিনটেক, ডিজিটাল পেমেন্টস লিমিটেড, এবিজি টেকনোলজিস, সেবা ফিনটেক ও সমাধান সার্ভিসেস লিমিটেডকে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) হিসেবে অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তিনি বললেন, পিএসপি সেবা দিতে আমরা এরই মধ্যে শতভাগ বাংলাদেশী বিনিয়োগে স্বতন্ত্র কোম্পানি গঠন করেছি। আমরা দ্রুতই অনাপত্তি পেতে আশাবাদী।

রবি ও বাংলালিংকের পক্ষে পিএসপি সেবার আবেদন বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান রবি-কে অনাপত্তিপত্র দেওয়ার কথা নিশ্চিত করেছেন। বলেছেন, আরেকটির (বাংলালংক) আবেদন বিবেচনাধীন আছে। আমরা চাই, ডিজিটাল লেনদেন বাজারে আন্তর্জাতিকভাবে অভিজ্ঞ প্রতিষ্ঠানগুলো আসুক। এতে সেবার মান বাড়বে। গ্রাহকেরা উপকৃত হবেন।

তার দেয়া তথ্য অনুযায়ী, প্রতিবছর নোট ছাপাতে প্রায় ২০ হাজার কোটি টাকা খরচ হয়। এই টাকা বিভিন্ন ব্যাংকে পাঠাতেও নানা ধরনের ঝুঁকি ও বিড়ম্বনা থাকে। এ অবস্থায় দৈনন্দিন জীবনে ‘ক্যাশলেস ট্রানজেকশন’ নিশ্চিত করা গেলে সরকারের রাজস্ব আয় বৃদ্ধি ছাড়া অর্থ পাচার ও দুর্নীতি রোধ করা সম্ভব হবে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, পিএসপি সেবা দিতে কোম্পানি গঠনে মূলধন হতে হবে ২০ কোটি টাকা। লাইসেন্স পাওয়ার পর ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড থেকে ডিজিটাল লেনদেনের মাধ্যমে পণ্য বা সেবা বিক্রেতা প্রতিষ্ঠানের পক্ষে অর্থ গ্রহণ করতে পারবে পিএসপি প্রতিষ্ঠান। একইসঙ্গে ভোক্তা ও খুচরা বিক্রেতাদের মধ্যে লেনদেনের মধ্যস্থতাকারী হিসেবেও কাজ করবে।

তবে এজন্য ভোক্তার ডাটার গোপনতা ও সুরক্ষা নীতিমালা, মার্চন্ট নিয়োগ ও সিএফটি নীতিমালা প্রণয়ন; আইসিটি অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করা; পৃথক ভৌগলিক বলয়ে ডাটা সেন্টার ও প্রাকৃতিক বা মনুষ্যসৃষ্ট দুর্যোগের পর ডেটা এবং সিস্টেমগুলি পুনরুদ্ধার ব্যবস্থাপনা; নিজস্ব সফটওয়্যার ও অ্যাপ্লিকেশন প্রস্তুত এবং এর মান যাচাই; ডাটা ব্যাকআপ এবং রিটেনশন নীতি সুস্পষ্ট করতে হবে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওয়ালটন এসি কেন কিনবেন?
নির্বাচিত

এসির বিদ্যুৎ বিল কমানোর জাদুকরী কৌশল

‘থার্ড টার্মিনাল ও কক্সবাজার বিমানবন্দরে হবে ই-গেট’
প্রযুক্তি সংবাদ

‘থার্ড টার্মিনাল ও কক্সবাজার বিমানবন্দরে হবে ই-গেট’

কর্মী আস্থা সংকটে গুগল: সুন্দর পিচাই
নির্বাচিত

কতদিন পরপর পাসওয়ার্ড বদলানো উচিত?

ফেসবুকে চাকরি পেলেন শাবিপ্রবির দুই শিক্ষার্থী
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে চাকরি পেলেন শাবিপ্রবির দুই শিক্ষার্থী

ফোনেই স্পর্শহীন থার্মোমিটার
প্রযুক্তি সংবাদ

ফোনেই স্পর্শহীন থার্মোমিটার

ভোটার নম্বর এবং ভোটকেন্দ্রের তথ্য জানবেন যেভাবে
নির্বাচিত

ভোটার নম্বর এবং ভোটকেন্দ্রের তথ্য জানবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

মনোহরপুর সীমান্তে ৮৮টি চোরাই স্মার্টফোন জব্দ
প্রযুক্তি সংবাদ

মনোহরপুর সীমান্তে ৮৮টি চোরাই স্মার্টফোন জব্দ

অ্যাক্টিভ ম্যাট্রিক্স ডিসপ্লে ও স্ন্যাপড্রাগন প্রসেসর: ভারতে লঞ্চ হলো ইনফিনিক্স নোট ৬০ প্রো
প্রযুক্তি সংবাদ

অ্যাক্টিভ ম্যাট্রিক্স ডিসপ্লে ও স্ন্যাপড্রাগন প্রসেসর: ভারতে লঞ্চ হলো ইনফিনিক্স নোট ৬০ প্রো

বিএনপি নেত্রীর এসএসসি পরীক্ষায় প্রক্সি : কলেজছাত্রী আটক
শিক্ষা ও ক্যাম্পাস

বিএনপি নেত্রীর এসএসসি পরীক্ষায় প্রক্সি : কলেজছাত্রী আটক

ঈদের আগে হোয়াটসঅ্যাপে বাড়ছে প্রতারণা, সুরক্ষিত থাকার উপায়
প্রযুক্তি সংবাদ

সেপ্টেম্বর থেকে যেসব স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইনফিনিক্স  GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার
প্রযুক্তি বাজার

ইনফিনিক্স GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

মোবাইল গেমিংয়ের সংজ্ঞাকে বদলে দিতে ইনফিনিক্স বাজারে নিয়ে...

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনার ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে ইরানি হ্যাকাররা

মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনার ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে ইরানি হ্যাকাররা

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix