Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

জিপি-রবির বিষয়ে শিথিল সিদ্ধান্ত বিটিআরসির জন্য খারাপ দৃষ্টান্ত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০১৯
জিপি-রবির বিষয়ে শিথিল সিদ্ধান্ত বিটিআরসির জন্য খারাপ দৃষ্টান্ত
Share on FacebookShare on Twitter

অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল গ্রামীণফোন ও রবির পাওনা আদায় নিয়ে বিটিআরসির সঙ্গে দ্বন্দ্ব নিরসনে যে উদ্যোগ নিয়েছেন তা ইতিবাচক হলেও বিটিআরসির জন্য খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বৃহস্পতিবার এক বিবৃতিতে এ কথা বলেন।

তিনি বলেন, অর্থমন্ত্রীর দেয়া সিদ্ধান্ত যদি বিটিআরসির চেয়ারম্যান বা টেলিযোগাযোগমন্ত্রী প্রদান করতেন তাহলে এটি ছিল শোভনীয়। স্বাধীন একটি কমিশনের ওপর এভাবে হস্তক্ষেপ এবং টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১ এর বাইরে গিয়ে দেয়া বিটিআরসির জন্য ভবিষ্যতে সুফল বয়ে আনবে না। এতে করে ভবিষ্যতে নিয়ন্ত্রক কমিশনের নেয়া কোন সিদ্ধান্ত কোন অপারেটর মানবে কিনা এ নিয়ে সন্দেহ আছে।

মহিউদ্দিন বলেন, ব্যান্ডউইথ কমানোর পর চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে গ্রাহকদের সমস্যার কথাটি তুলে ধরে আলোচনার মাধ্যমে সমস্যার নিষ্পত্তি করার জন্য অনুরোধ করেছিলাম। কিন্তু তারা আরবিটেশন করার নিয়ম না থাকায় আমাদের দাবী প্রত্যাখ্যান করেছিলেন। উল্টো সরকারের শীর্ষ পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিও আমাকে গ্রামীণফোন-রবির উমেদারি করছি বলে দোষারোপ করেছিলেন।

আমাদের এখন প্রশ্ন প্রকৃত উমেদার তাহলে কে? সেই রহস্য উন্মোচন করা দরকার। জাতীয় যে কোন সংকটে সরকার হস্তক্ষেপ করবে এটাই স্বাভাবিক। কিন্তু গ্রাহকদের স্বার্থরক্ষা ও টেলিযোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও মানসম্মত সেবা নিশ্চিত করতে ২০০২ সালের ৩১ জানুয়ারি একটি স্বাধীন কমিশন গঠনের লক্ষ্যে ২০০১ সালে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করা হয়।

এই আইনে নিয়ন্ত্রণ কমিশনকে ‘স্বাধীন কমিশন’ বলা হয়েছে। এ নিয়ে আমাদের পূর্বেই আপত্তি ছিল। কারণ এই কমিশনের চেয়ারম্যান ও কমিশনের সদস্য সরকার কর্তৃক নিযুক্ত হয়। কিন্তু স্বাধীন কমিশনের চেয়ারম্যান ও সদস্য নিযুক্ত হওয়ার কথা রাষ্ট্রপতি কর্তৃক। আবার ট্যারিফ নির্ধারণে সরকার ও কোম্পানিগুলোর প্রস্তাব কমিশনে নিষ্পত্তি করার কথা। অথচ এক্ষেত্রে ট্যারিফ নির্ধারণ করে মন্ত্রণালয় আর প্রস্তাব করে কমিশন।

তিনি বলেন, বাংলালিংক জন্মের পর থেকে আজ অবধি লোকসান দেখাচ্ছে। যা বিশ্বে বিরল। কোন বিদেশি কোম্পানি দূরে থাক, কোন সরকারও ২০ বছর ধরে কোন প্রতিষ্ঠান লোকসানে চালাবে না। আজ পর্যন্ত এই প্রতিষ্ঠানটি অডিট করা হয়নি। ভবিষ্যতে অডিট করলে সেই অডিট বাংলালিংক মানবে কিনা তা নিয়েও সন্দেহ আছে।

বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, একটি স্বাধীন কমিশনের ওপর সরকারি হস্তক্ষেপের ফলে গ্রাহকদের সেবা নিশ্চিতকারী প্রতিষ্ঠানের প্রতি গ্রাহকরা আস্থা হারিয়ে ফেলেছে। এই যদি হয়, তাহলে প্রশ্ন দেশীয় বিনিয়োগকারী প্রতিষ্ঠান সিটিসেল, ওয়ানটেল, র‌্যাংগসটেল, ঢাকা ফোন, সেবা ফোন বন্ধ হল কেন?

গ্রাহকদেরও কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগ ছিল এ সকল প্রতিষ্ঠানে। টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করতে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ অধিদপ্তর থাকার পরও একটি স্বাধীন কমিশন করার প্রয়োজনীয়তা ছিল কিনা প্রশ্ন করেন অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ।

এই বিভাগ থেকে আরও পড়ুন

৬৫ ওয়াট ফাস্ট চার্জিংসহ আমব্রেনের পাওয়ারব্যাংক
প্রযুক্তি সংবাদ

৬৫ ওয়াট ফাস্ট চার্জিংসহ আমব্রেনের পাওয়ারব্যাংক

মার্কিন নিষেধাজ্ঞার মুখে হুয়াওয়েসহ চীনের একাধিক কোম্পানি
প্রযুক্তি সংবাদ

মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ আয় হুয়াওয়ের

সিম ছাড়াই এই ফোনে করা যাবে কল, চালানো যাবে ইন্টারনেট
টেলিকম

সিম ছাড়াই এই ফোনে করা যাবে কল, চালানো যাবে ইন্টারনেট

সোশ্যাল মিডিয়া মার্কেটিং কেন করবেন?
কিভাবে করবেন

সোশ্যাল মিডিয়া মার্কেটিং কেন করবেন?

২ লাখ মেম্বারের মাইলফলকে উই
ই-কমার্স

২ লাখ মেম্বারের মাইলফলকে উই

ইন্টারনেটের দাম-ধীরগতি নিয়ে অভিযোগ জানাতে পারবেন গ্রাহকরা
টেলিকম

ইন্টারনেটের দাম-ধীরগতি নিয়ে অভিযোগ জানাতে পারবেন গ্রাহকরা

Load More

ট্রেন্ডিং টপিক

ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
বিবিধ

ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

নতুন অপো এ৬এস প্রো’র সাথে ঈদ মেগা অফার ঘোষণা করলো অপো
ছাড় ও অফার

নতুন অপো এ৬এস প্রো’র সাথে ঈদ মেগা অফার ঘোষণা করলো অপো

ইরানের যুদ্ধ নিয়ে কী বলে গিয়েছেন মহানবী (সা.)?
বিবিধ

ইরানের যুদ্ধ নিয়ে কী বলে গিয়েছেন মহানবী (সা.)?

ইরানে আকাশ ও সমুদ্রপথে মার্কিন হামলা
বিবিধ

ইরানে আকাশ ও সমুদ্রপথে মার্কিন হামলা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix