Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টেসলার ৮.৫ ট্রিলিয়ন ডলার বাজারমূল্যের লক্ষ্য, মাস্কের বেতন ১ ট্রিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 7 November 2025
মাস্ক এখন ৫০০ বিলিয়ন ডলারের মালিক, ট্রিলিয়নিয়ার হচ্ছেন কবে
Share on FacebookShare on Twitter

যুক্তরাষ্ট্রের বহুজাতিক বৈদ্যুতিক গাড়ি কোম্পানি টেসলার প্রধান নির্বাহী ইলোন মাস্ক ইতিহাসের সবচেয়ে বড় করপোরেট বেতন-ভাতা প্যাকেজের অনুমোদন পেয়েছেন। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার (৬ নভেম্বর) টেক্সাসের অস্টিনে টেসলার কারখানায় অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা তার জন্য প্রস্তাবিত এই বিশাল বেতন-ভাতা প্যাকেজে ভোট দিয়ে সমর্থন জানান।

রয়টার্সের খবর অনুযায়ী, ৭৫ শতাংশেরও বেশি শেয়ারহোল্ডার এই প্রস্তাবের পক্ষে অনুমোদন দিয়েছেন।

এই প্যাকেজের আওতায়, ইলোন মাস্ক আগামী এক দশকে সর্বোচ্চ ১ ট্রিলিয়ন (১ লাখ কোটি) ডলার মূল্যের টেসলার শেয়ার পেতে পারেন। তবে কর ও অন্যান্য কর্তনের পর এর প্রকৃত নিট মূল্য দাঁড়াবে প্রায় ৮৭৮ বিলিয়ন ডলার। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি মাস্ক এই ঘোষণার পর মঞ্চে ওঠেন এবং জানান, এটি টেসলার জন্য একটি সম্পূর্ণ নতুন অধ্যায়ের সূচনা।

যেসব শর্ত পূরণ করতে হবে

এই ঐতিহাসিক বেতন প্যাকেজ পেতে মাস্ককে আগামী ১০ বছরে কিছু উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা পূরণ করতে হবে।

  • রোবোট্যাক্সি: কোম্পানিটির চালকবিহীন ‘রোবোট্যাক্সি’ প্রকল্পের আওতায় বাণিজ্যিকভাবে ১০ লাখ গাড়ি রাস্তায় নামাতে হবে।
  • বাজারমূল্য: কোম্পানির বর্তমান বাজারমূল্য প্রায় ১.৫ ট্রিলিয়ন ডলার থেকে বৃদ্ধি করে ৮.৫ ট্রিলিয়ন (৮ লাখ ৫০ হাজার কোটি) মার্কিন ডলারে উন্নীত করতে হবে।
  • অন্যান্য লক্ষ্য: আগামী দশকে মাস্কের লক্ষ্য হলো ২ কোটি গাড়ি উৎপাদন, ১০ লাখ রোবট বিক্রি এবং ৪০০ বিলিয়ন ডলার মূল মুনাফা অর্জন করা।

প্রতিটি ধাপ পূরণের জন্য মাস্ক কোম্পানির ১ শতাংশ শেয়ার পাবেন। যদি সব লক্ষ্য অর্জিত হয়, মাস্ক মোট ১২ শতাংশ শেয়ার পাবেন, যার আনুমানিক মূল্য প্রায় ১ ট্রিলিয়ন ডলার। সব লক্ষ্য পূরণ না হলেও, আংশিক পূরণের মাধ্যমে তিনি কয়েক বিলিয়ন ডলারের শেয়ার পেতে পারেন।

‘সম্পূর্ণ নতুন বই শুরু করতে যাচ্ছি’

টেক্সাসের অস্টিনে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এই ঘোষণার পর ইলোন মাস্ক, নাচতে থাকা রোবটের দলের সাথে মঞ্চে উঠে উল্লাস প্রকাশ করেন এবং বলেন, “আমরা শুধু টেসলার ভবিষ্যতের নতুন অধ্যায় নয়, বরং একটি সম্পূর্ণ নতুন বই শুরু করতে যাচ্ছি।”

তিনি মঞ্চে আরও কিছু প্রতিশ্রুতি দেন:

  • সাইবারক্যাব: আগামী এপ্রিল থেকেই দুই সিটের, স্টিয়ারিংবিহীন রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’-এর উৎপাদন শুরু হবে।
  • রোডস্টার: শিগগিরই নতুন প্রজন্মের ইলেকট্রিক স্পোর্টস কার ‘রোডস্টার’ উন্মোচন করা হবে।
  • এআই চিপ: টেসলাকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ তৈরির জন্য একটি বিশাল কারখানা গড়তে হবে, যার জন্য ইন্টেলের সঙ্গে অংশীদারত্বের কথাও বিবেচনা করা হচ্ছে।

সভায় শেয়ারহোল্ডাররা মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা স্টার্টআপ এক্সএআই-তে (xAI) টেসলার বিনিয়োগের পক্ষেও ভোট দিয়েছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইলন মাস্ক

এই বিভাগ থেকে আরও পড়ুন

চিপ সঙ্কটের বছর রেকর্ড গড়েছে ইনটেল, ৭ হাজার ৪৭০ কোটি ডলার আয়
নির্বাচিত

এএমডি’র শীর্ষ নকশা স্থপতিকে নিয়োগ দিয়েছে ইনটেল

Huawei Mate 90 Pro Max স্মার্টফোনে একসঙ্গে তিনটি সিম সক্রিয় রাখার সুবিধা
প্রযুক্তি সংবাদ

এক ফোনে একসঙ্গে ৩ সিম, হুয়াওয়ে Mate 90 Pro Max-এ নতুন সুবিধা

ই-মেইল অ্যাটাচমেন্টে এক্সেল ফাইল থেকে সতর্ক
নির্বাচিত

ই-মেইল অ্যাটাচমেন্টে এক্সেল ফাইল থেকে সতর্ক

ভিএলসি মিডিয়া প্লেয়ারে বিপদ
প্রযুক্তি সংবাদ

ভিএলসি মিডিয়া প্লেয়ারে বিপদ

চট্টগ্রামে পেপারফ্লাইয়ের কুরিয়ার সেবা চালু
প্রযুক্তি সংবাদ

চট্টগ্রামে পেপারফ্লাইয়ের কুরিয়ার সেবা চালু

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের নতুন ঝুঁকি
প্রযুক্তি সংবাদ

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের নতুন ঝুঁকি

Load More

ট্রেন্ডিং টপিক

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?
নির্বাচিত

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

মংলায় ১০০ মেগাওয়াট এসএমআর নির্মাণের প্রস্তাব দিয়েছে চীন
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশকে এসএমআর প্রযুক্তিতে চীনের প্রস্তাব

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে
নির্বাচিত

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

স্ফূরণ ৬.০-এ ২ হাজারের বেশি তরুণের সৃজনশীলতার মিলনমেলা
প্রযুক্তি সংবাদ

স্ফূরণ ৬.০-এ ২ হাজারের বেশি তরুণের সৃজনশীলতার মিলনমেলা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

07 November 2025

টেসলার ৮.৫ ট্রিলিয়ন ডলার বাজারমূল্যের লক্ষ্য, মাস্কের বেতন ১ ট্রিলিয়ন ডলার

Techzoom.TV |
TechzoomTV