Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশে স্থানীয় প্রতিনিধি নিয়োগ করবে ফেসবুক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯
বাংলাদেশে স্থানীয় প্রতিনিধি নিয়োগ করবে ফেসবুক
Share on FacebookShare on Twitter
ফেসবুক বাংলার চিরায়ত সংস্কৃতি, মূল্যবোধ এবং ডিজিটাল নিরাপত্তা আইনসহ বাংলাদেশের প্রচলিত আইন মেনে চলা এবং  আইন শৃঙ্খলা বাহিনীর চাহিদা অনুুযায়ী প্রয়োজনীয় তথ্য  প্রদানে পূর্ণ সম্মতি প্রদান করেছে। এছাড়াও বাংলাদেশে   প্রতিষ্ঠানটির স্থানীয়  প্রতিনিধি নিয়োগ, রিসেলার নিয়োগ, জাতীয় রাজস্ব বোর্ডকে কর প্রদানে প্রতিনিধি নিয়োগ এবং বাংলা ভাষার সঠিক অনুবাদ ও প্রয়োগের সবধরনের সহযোগিতা  প্রদানের প্রতিশ্রুতি প্রদান করেছে।
ফেসবুকে বাংলাভাষা প্রয়োগে মাননীয় মন্ত্রীসহ বিশেষজ্ঞগণের সহযোগিতা কামনা করেছে। মন্ত্রী এই ব্যাপারে বিশেষজ্ঞ ও কারিগরিসহ প্রয়োজনীয় সবধরনের সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার আজ ঢাকায় বিটিআরসি মিলনায়তনে  ফেসবুকের উচ্চ পর্যায়ের ৮ সদস্যের প্রতিনিধিদলের সাথে সমন্বয়  বৈঠকে সভাপতিত্ব করেন। এর আগে ২০১৮ সালে এবং এবছরের ফেব্রুয়ারিতে স্পেনের বার্সেলোনায় ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেসের সাইড লাইনে ফেসবুকের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে মন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় ঢাকায় উচ্চপর্যায়ের আজকের ফলপ্রসূ এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।
 বৈঠকে মোস্তাফা জব্বার বাংলাদেশে নৈরাজ্য পর্নোগ্রাফি, সন্ত্রাস, গুজব রটানো,পরীক্ষার  প্রশ্নপত্র ফাঁস, অপপ্রচার ও সামাজিক নিরাপত্তাসহ, বিদ্যমান বিভিন্ন বিষয়ে ফেসবুককে বাংলাদেশের নিয়ম-নীতি মেনে নিরাপদ ফেসবুক ব্যবহারের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
মন্ত্রী বলেন, ‘আমাদের দেশ, আমাদের সমাজ আমাদের নাগরিকদের ফেসবুকের নিরাপদ ব্যবহারের সুযোগ দিতে হবে। মন্ত্রী বাংলাদেশের আইন, আবহমান বাংলার চিরায়ত সংস্কৃতি, মূল্যবোধ এবং নিয়মনীতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, বাংলাদেশে আইন আছে, সেই আইন মোতাবেক ফেসবুককে কনটেন্ট এবং অন্যান্য বিষয়গুলো বাস্তবায়ন করতে হবে।ফেসবুক বিষয়গুলো গুরুত্বের সাথে দেখার বিষয়ে মন্ত্রীকে আশ্বাস প্রদান করে।
প্রায় ৪ ঘণ্টা ব্যাপী এই বৈঠকে নানা বিষয়ে আলোচনার মধ্যে নাগরিক সুরক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় প্রত্যয়ের বিষয়টি প্রধান্য পায়।
কনটেন্ট বিষয়ে বিদ্যমান যে কোনো সমস্যা দ্রুত সমাধানের জন্য বাংলাদেশে অফিস খোলার বিষয়ে মন্ত্রী গুরুত্বারোপ করে বলেন, ‘রেসপন্স টাইমের বিষয়ে ফেসবুক যে দীর্ঘসূত্রিতা করে, সেটিকে ইমিডিয়েট রেসপন্স টাইমে আনতে হবে।’
কম্পিউটারে বাংলা ভাষার উদ্ভাবক জনাব মোস্তাফা জব্বার ফেসবুককে সঠিকভাবে বাংলা ভাষায় অনুবাদ এবং প্রয়োগ করতে বলেন। আর ফেসবুক যদি এই সক্ষমতা অর্জনের ক্ষেত্রে সহযোগিতা চায়, সে লক্ষ্যে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করা হবে। মন্ত্রী বাংলা ভাষার জন্য সব ধরনের সহযোগিতা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার প্রস্তুত উল্লেখ করে বলেন, ফেসবুকে বাংলা ভাষা ব্যবহারে কিছু সমস্যা রয়েছে। এসব সমস্যা দূর করতে হবে।
সফররত ফেসবুক   প্রতিনিধিদল বাংলা ভাষাভাষী মানুষ যেন ফেসবুকে বাংলা পড়তে কোনো অসুবিধার মধ্যে না পড়েন। মন্ত্রীর প্রস্তাবে অনুবাদসহ বাংলা ভাষার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে বলে জানান ।
 বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস, বিটিআরসি চেয়ারম্যান মো: জহুরুল হক, বিটিসিএল মহাপরিচালক ইকবাল মাহমুদ, টেলিকম অধিদপ্তরের মহাপরিচালক মো: মহসিনুল আলম, আইসিটি বিভাগের সাইবার নিরাপত্তা বিষয়ক পরিচালক তারেক এম বরকত উল্লাহ এবং সাইবার থ্রেট ডিটেকশন প্রকল্পের পরিচালক মো: রফিকুল মতিনসহ ডিজিএফআই, এনএসআই, র‌্যাব, এনবিআর, এনটিএমসি এবং এসবিসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার  প্রতিনিধিগণ ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত কল্পে  তাদের মতামত ব্যক্ত করেন।
 বৈঠকে ফেসবুকের ৮ সদস্যের   প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ফুসবুকের হেড অব সেফটি বিক্রম সেনগ। প্রতিনিধিদলের অপর সদস্যগণ হচ্ছেন, ফেসবুক পাবলিক পলিসি বিষয়ক পরিচালক অশ্বনি রানা, শিবনাথ থাকরাল, পাবলিক পলিসি ম্যানেজার বরুণ রেড্ডি, সুমন্ত বিশ্বাস,  প্রডাক্ট লেভেল ট্রান্সলেটর টবি ফারনাল, পাবলিক পলিসি ম্যানেজার  রিসাব দারা, স্টেটেজি ম্যানেজার ম্যাট স্যানসেন এবং ফেসবুক মোবাইল পার্টনার বিভাগের ইরম ইকবাল।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফেসবুককে বিভক্ত করার বিরুদ্ধে যুক্তি দিলেন জাকারবার্গ
প্রযুক্তি সংবাদ

ফেসবুককে বিভক্ত করার বিরুদ্ধে যুক্তি দিলেন জাকারবার্গ

আইপ্যাড প্রোতে ওয়্যারলেস চার্জিং নিয়ে কাজ করছে অ্যাপল
নির্বাচিত

আইপ্যাড প্রোতে ওয়্যারলেস চার্জিং নিয়ে কাজ করছে অ্যাপল

বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে তাঁর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করা: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে তাঁর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করা: মোস্তাফা জব্বার

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে আইকনসিএস সম্মেলন
নির্বাচিত

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে আইকনসিএস সম্মেলন

এনআরবি জবসের মোবাইল অ্যাপ উন্মোচন
প্রযুক্তি সংবাদ

এনআরবি জবসের মোবাইল অ্যাপ উন্মোচন

৪০০ টাকায় ব্রডব্যান্ড! বিটিআরসির নতুন ইন্টারনেট প্যাকেজ ঘোষণা
টেলিকম

সারাদেশে ৪০০ টাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা, ঘোষণা বিটিআরসির

Load More

ট্রেন্ডিং টপিক

সিগারেটের উপর আবার কর বাড়বে না তবে দাম বাড়তে পারে: এনবিআর চেয়ারম্যান
অর্থ ও বাণিজ্য

সিগারেটের উপর আবার কর বাড়বে না তবে দাম বাড়তে পারে: এনবিআর চেয়ারম্যান

অ্যানড্রয়েড ১৭ বিটা-৪ উন্মুক্ত
নির্বাচিত

অ্যানড্রয়েড ১৭ বিটা-৪ উন্মুক্ত

ওয়ালটন এসি কেন কিনবেন?
প্রযুক্তি পরামর্শ

ইনভার্টার না নন-ইনভার্টার: বিদ্যুৎ সাশ্রয় ও দ্রুত কুলিংয়ে কোন এসি সেরা

আইফোন ১৮-তে বড় পরিবর্তন: এবার কি সেপ্টেম্বরের প্রথা ভাঙছে অ্যাপল?
প্রযুক্তি বাজার

আইফোন ১৮-তে বড় পরিবর্তন: এবার কি সেপ্টেম্বরের প্রথা ভাঙছে অ্যাপল?

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি
অর্থ ও বাণিজ্য

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

পুঁজিবাজারে তালিকাভুক্ত ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি সর্বশেষ ৩১ ডিসেম্বর...

মেটা-মেনাসের ২০০ কোটি ডলারের চুক্তি বাতিলের নির্দেশ চীনের

মেটা-মেনাসের ২০০ কোটি ডলারের চুক্তি বাতিলের নির্দেশ চীনের

আইওএস ২৭-এ আসছে এআই ফটো এডিটিং টুল

আইওএস ২৭-এ আসছে এআই ফটো এডিটিং টুল

দ্বিতীয় প্রান্তিকে ভিসার নেট রাজস্বে ১৭% প্রবৃদ্ধি, বেড়েছে আয়ও

দ্বিতীয় প্রান্তিকে ভিসার নেট রাজস্বে ১৭% প্রবৃদ্ধি, বেড়েছে আয়ও

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix