Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টিভি দেখার দুর্দান্ত অভিজ্ঞতা দিতে বাজারে স্যামসাং কিউএলইডি ৮কে টিভি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৯
টিভি দেখার দুর্দান্ত অভিজ্ঞতা দিতে বাজারে স্যামসাং কিউএলইডি ৮কে টিভি
Share on FacebookShare on Twitter

টিভি দেখার অভিজ্ঞতাকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে স্যামসাং বাংলাদেশ বাজারে নিয়ে এলো অত্যাধুনিক কিউএলইডি এইটকে টিভি। আজ ঢাকায় আনুষ্ঠানিকতার সাথে এই টিভিটি উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে স্যামসাং বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর স্যাংওয়ান ইউন, হেড অব বিজনেস (সিই) শাহরিয়ার বিন লুৎফর, হেড অব মার্কেটিং (সিই) খন্দকার আশিক ইকবালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কোয়ান্টম প্রসেসর এইটকেসমৃদ্ধ স্যামসাং কিউএলইডি টিভিতে রয়েছে এইটকে রেজ্যুলেশন। এই টিভির মাধ্যমে দর্শকরা পাবেন কন্টেন্ট উপভোগের সম্পূর্ণ নতুন এবং বাস্তবিক অভিজ্ঞতা। সর্বাধুনিক প্রযুক্তির এই টিভিটি লিভিং রুমে বড় স্ক্রীনে টিভি দেখার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে। টিভির প্রতি ফ্রেমে ৩৩ মিলিয়ন পিক্সেল থাকার কারণে টিভিটি ফোরকে রেজ্যুলেশনের চেয়ে চারগুণ স্বচ্ছ ও পরিষ্কার ছবি দেখাতে সক্ষম। টিভিটি প্রায় থ্রি-ডাইমেনশনাল ডেপথ-এর অভিজ্ঞতা দিতে সক্ষম। এর ফলে দৃশ্যবস্তু কাছাকাছি চলে আসবে এবং ব্যাকগ্রাউন্ড নির্দিষ্ট দূরত্বে চলে যাবে। থ্রিডি গ্লাস ছাড়াই দর্শকরা তাদের প্রিয় কন্টেন্ট উপভোগ করতে পারবেন।

উল্লেখ্য, টিভিটির কৃত্রিমবুদ্ধিমত্তাসমৃদ্ধ মস্তিষ্কটিই হচ্ছে কোয়ান্টাম প্রসেসর এইটকে। এটি সামগ্রিকভাবে এআই অভিজ্ঞতা প্রদান করে। অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন এই টিভিটি লো-রেজ্যুলেশন কন্টেন্টকে এইটকে রেজ্যুলশনে নিয়ে যেতে পারবে ।

টিভিটিতে রয়েছে ইউনিক লাইটিং কন্ট্রোল প্রযুক্তি। এর মাধ্যমে টিভিটি দেখার ক্ষেত্রে সব অ্যাঙ্গেল বা কোণ থেকে একইভাবে উপভোগ করা যায়। সর্বাধুনিক এই টিভিটিতে রয়েছে বিক্সবি ২.০ এআই ভয়েস কমান্ড। এর মাধ্যমে ব্যবহারকারীরা টিভিকে প্রয়োজনীয় কমান্ড দিতে পারবেন। স্যামসাং কিউএলইডি টিভিতে বিভিন্ন ক্যাবলগুলো টিভির সঙ্গে থাকা বিশেষ একটি বক্সে এসে যুক্ত হবে, এবং সেই বক্স থেকে অদৃশ্যমান একটি তার টিভির সাথে সংযুক্ত হবে। এতে করে অতিরিক্ত ক্যাবলের সমস্যা দূর হবে।

অনুষ্ঠানে স্যামসাং বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর স্যাংওয়ান ইউন বলেন, “দর্শকদের টিভি দেখার নতুন অভিজ্ঞতা দেবে স্যামসাং কিউএলইডি এইটকে টিভি। তথ্য প্রযুক্তির এ যুগে দর্শকরা তাদের বিনোদনের খোরাক মেটাতে অন্যান্য মাধ্যমের চেয়ে টিভিকেই বেশি প্রাধান্য দেয়। এইটকে রেজ্যুলেশনের টিভিটি দর্শকদের লিভিং রুম ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স-এর ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে।

উল্লেখ্য, স্যামসাং কিউএলইডি এইটকে টিভিটির দাম ১৫,৯০,০০০ টাকা থেকে শুরু।

Tags: স্যামসাং

এই বিভাগ থেকে আরও পড়ুন

এআরএমভিত্তিক ম্যাক কম্পিউটারে উইন্ডোজ সমর্থন থাকবে না
নির্বাচিত

এআরএমভিত্তিক ম্যাক কম্পিউটারে উইন্ডোজ সমর্থন থাকবে না

বাজারে ভিভোর নতুন সাশ্রয়ী ফোন
প্রযুক্তি সংবাদ

বাজারে ভিভোর নতুন সাশ্রয়ী ফোন

ছবির ক্যাপশন নিচেই দেখাবে গুগল মেসেজ
প্রযুক্তি সংবাদ

ছবির ক্যাপশন নিচেই দেখাবে গুগল মেসেজ

দারাজ থেকে গাড়ি কিনলেই থাকছে ফ্রি রেজিস্ট্রেশন সুবিধা
অটোমোবাইল

দারাজ থেকে গাড়ি কিনলেই থাকছে ফ্রি রেজিস্ট্রেশন সুবিধা

দেশীয় শিল্পে বাংলাদেশের তৈরি সফটওয়্যার ব্যবহারের আহ্বান
নির্বাচিত

দেশীয় শিল্পে বাংলাদেশের তৈরি সফটওয়্যার ব্যবহারের আহ্বান

স্মার্টফোন ব্যবহারকারীদের সতর্ক থাকার নির্দেশ
নির্বাচিত

স্মার্টফোন ব্যবহারকারীদের সতর্ক থাকার নির্দেশ

Load More

ট্রেন্ডিং টপিক

ওয়ালটন এসি কেন কিনবেন?
প্রযুক্তি পরামর্শ

ইনভার্টার না নন-ইনভার্টার: বিদ্যুৎ সাশ্রয় ও দ্রুত কুলিংয়ে কোন এসি সেরা

এশিয়ার সেরা ৩০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বাংলাদেশের একটিও
শিক্ষা ও ক্যাম্পাস

এশিয়ার সেরা ৩০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বাংলাদেশের একটিও

ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী
বিবিধ

ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

চীনের নতুন উদ্ভাবনে ড্রোনের ভাসমান থাকার দিন হবে ‘অনির্দিষ্টকাল’
প্রযুক্তি সংবাদ

চীনের নতুন উদ্ভাবনে ড্রোনের ভাসমান থাকার দিন হবে ‘অনির্দিষ্টকাল’

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শিক্ষামন্ত্রী
শিক্ষা ও ক্যাম্পাস

প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শিক্ষামন্ত্রী

চলমান এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে বিবৃতি দিয়েছে...

৭০২৫ mAh ব্যাটারি ও দ্বৈত ২০০ এমপি ক্যামেরা: বাজারে আসছে অপো ফাইন্ড এক্স৯এস প্রো

৭০২৫ mAh ব্যাটারি ও দ্বৈত ২০০ এমপি ক্যামেরা: বাজারে আসছে অপো ফাইন্ড এক্স৯এস প্রো

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ১২ জিবি র‍্যাম: অনারের নতুন চমক Honor 600e

অ্যান্ড্রয়েড ১৬ ও বড় ব্যাটারির চমক: গিগবেঞ্চে দেখা মিলল Honor 600e-এর

৮০০০ mAh ব্যাটারি ও ২০০ মেগাপিক্সেল ক্যামেরা: মে মাসে আসছে iQOO-এর নতুন ফ্ল্যাগশিপ দানব!

৮০০০ mAh ব্যাটারি ও ২০০ মেগাপিক্সেল ক্যামেরা: মে মাসে আসছে iQOO-এর নতুন ফ্ল্যাগশিপ দানব!

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix