Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্যামসাংয়ের পরিচালন মুনাফায় পতন অব্যাহত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 9 October 2019
কর্মী ছাঁটাইয়ের চিন্তা স্যামসাংয়ের

স্যামসাং

Share on FacebookShare on Twitter

মেমোরি চিপের বাজারে অব্যাহত মন্দা ও প্রিমিয়াম স্মার্টফোনে নতুনত্বের খরার মধ্যে টানা তিন প্রান্তিক পরিচালন মুনাফায় ব্যাপক পতনের খবর দিয়েছে স্যামসাং। দক্ষিণ কোরীয় প্রযুক্তি জায়ান্টটি জানিয়েছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানির পরিচালন মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় ৫০ শতাংশের বেশি কমেছে। অবশ্য সেপ্টেম্বরে সমাপ্ত এ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন চলতি বছরের শেষ নাগাদ প্রকাশ করবে স্যামসাং। খবর সিএনবিসি।

গতকাল এক বিবৃতিতে স্যামসাং জানিয়েছে, তৃতীয় প্রান্তিকে কোম্পানির পরিচালন মুনাফা আশা করা হচ্ছে ৭ দশমিক ৭ ট্রিলিয়ন কোরিয়ান ওন বা ৬৪৩ কোটি ডলার। যেখানে গত বছর একই সময়ে বিশ্বের শীর্ষ স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানিটি ১৭ দশমিক ৫৭ ট্রিলিয়ন ওন মুনাফার কথা জানিয়েছিল। সে তুলনায় চলতি বছরের তৃতীয় প্রান্তিকের পরিচালন মুনাফা ৫৬ দশমিক ১৭ শতাংশ কম।

এর পরও অক্টোবরে প্রকাশিতব্য প্রতিবেদনে প্রত্যাশিত মুনাফার অংকটি অপরিবর্তিত থাকলে তা বিশ্লেষকদের পূর্বাভাসের চেয়ে বেশিই হবে। বাজার গবেষণা প্রতিষ্ঠান রেফিনিটিভ স্মার্টএস্টিমেট তৃতীয় প্রান্তিকে স্যামসাংয়ের মুনাফা ৭ দশমিক ১ ট্রিলিয়ন ওন পূর্বাভাস দিয়েছিল। প্রত্যাশার চেয়ে ভালো করার খবরে এরই মধ্যে স্যামসাংয়ের শেয়ারদর গতকাল ২ দশমিক ৪১ শতাংশ বেড়েছে।

স্যামসাং আরো জানিয়েছে, গত তিন মাসের বিক্রির হিসাবও তাদের পুনর্মূল্যায়ন করতে হয়েছে। এ সময় বিক্রি থেকে আয় হয়েছে ৬২ ট্রিলিয়ন ওন, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৩ শতাংশ কম। এছাড়া টানা তিন প্রান্তিক ধরেই স্যামসাংয়ের পরিচালন মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় অর্ধেকেরও নিচে থাকছে। গত জুনে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকে স্যামসাং জানায়, তাদের পরিচালন মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় ৫৫ দশমিক ৬১ শতাংশ কম হয়েছে।

চীন-মার্কিন বাণিজ্যবিরোধের জেরে প্রতিদ্বন্দ্বী হুয়াওয়ের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা স্মার্টফোনের বাজারে স্যামসাংয়ের জন্য বাড়তি সুযোগ এনে দিয়েছে। পাশাপাশি ফ্ল্যাগশিপ গ্যালাক্সি নোট ১০-এর প্রতি গ্রাহকদের ইতিবাচক সাড়া এবং স্বল্প ও মাঝারি মূল্যের সেলফোন বিক্রি ব্যাপকভাবে বেড়েছে। কিন্তু মেমোরি চিপের বাজারে মন্দার কারণেই মুনাফায় ধারাবাহিক পতন দেখছে দক্ষিণ কোরীয় টেক কোম্পানিটি।

গত বছর থেকেই মেমোরি চিপের ব্যবসায় ইনভেন্টরি সংশোধন করতে হচ্ছে স্যামসাংকে। সরবরাহও উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে। যেখানে কোম্পানির মুনাফার অর্ধেকেরও বেশি আসে কম্পিউটার, স্মার্টফোন ও ডাটা সেন্টারে ব্যবহূত মেমোরি চিপ সরবরাহ থেকে।

তবে সামগ্রিকভাবে পরিস্থিতি উন্নতির দিকেই যাচ্ছে বলে মনে করছেন হংকংভিত্তিক পুঁজিবাজার গবেষণা প্রতিষ্ঠান সিএলএসএর গবেষক সঞ্জিব রানা। তিনি বলেন, স্যামসাংয়ের তৃতীয় প্রান্তিকের এ অর্জন মূলত মেমোরি চিপের সরবরাহ প্রত্যাশার চেয়ে ভালো হওয়ার কারণেই। ডির্যাম ও ন্যান্ড চিপের চাহিদা যেমনটি ধারণা করা হয়েছিল, তার চেয়ে বেশি বলেই মনে হচ্ছে। স্যামসাংয়ের ২০২০ সালটি বেশ ভালোই যাবে বলে আশা করা যায়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

‌‘প্রযুক্তি সংশ্লিষ্ট প্রকল্প নিয়ে মানুষের মনে অনাস্থা আছে’
নির্বাচিত

‌‘প্রযুক্তি সংশ্লিষ্ট প্রকল্প নিয়ে মানুষের মনে অনাস্থা আছে’

জুম অ্যাপ্লিকেশন নিষিদ্ধ করল গুগল
প্রযুক্তি সংবাদ

এ বছর ৪০ শতাংশ বিক্রি বাড়বে জুমের

স্টারলিংকের আরো ৫২টি স্যাটেলাইট উেক্ষপণ
নির্বাচিত

স্টারলিংক ও এলটিডিকে ভর্তুকি দেবে না যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে ৩ এনএম চিপ উৎপাদন করবে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

যুক্তরাষ্ট্রে ৩ এনএম চিপ উৎপাদন করবে অ্যাপল

সবচেয়ে দ্রুত চার্জ হবে যে স্মার্টফোন
নির্বাচিত

সবচেয়ে দ্রুত চার্জ হবে যে স্মার্টফোন

আইআইজিএবির নতুন সভাপতি আমিনুল, মহাসচিব জুনায়েদ
নির্বাচিত

আইআইজিএবির নতুন সভাপতি আমিনুল, মহাসচিব জুনায়েদ

Load More

ট্রেন্ডিং টপিক

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান

পার্টনারস সামিট আয়োজন করলো এপেক্স
টেলিকম

পার্টনারস সামিট আয়োজন করলো এপেক্স

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়
ই-কমার্স

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির
প্রযুক্তি সংবাদ

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

09 October 2019

স্যামসাংয়ের পরিচালন মুনাফায় পতন অব্যাহত

Techzoom.TV |
TechzoomTV