Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

উবার চালকদের ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 15 October 2019
উবারে ত্রুটি: ভাড়া ১০০ গুণ বেশি!
Share on FacebookShare on Twitter

৯ দফা দাবিতে রোববার দিবাগত রাত ১২টা থেকে সোমবার দিবাগত রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টার ঘর্মঘট পালন করছেন জনপ্রিয় রাইড শেয়ারিং সার্ভিস উবার’র চালকরা।

উবার কর্তৃপক্ষের নানা অনিয়ম এবং চালকদের ন্যায্য দাবি আদায়ে এ ধর্মঘট ডাকা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ রাইড শেয়ারিং ড্রাইভারস অ্যাসোসিয়েশন৷

সংগঠনটির সাধারণ সম্পাদক কাইয়ুম আহমেদ শুভ অভিযোগ করেন, রাইড শেয়ারিং অ্যাপভিত্তিক কোম্পানি উবার চালকদের ওপর বিভিন্নভাবে শোষণ ও জুলুম চালাচ্ছে। চালকরা অনেকদিন ধরেই কর্তৃপক্ষের কাছে বিভিন্ন দাবি জানালেও সেগুলোকে গুরুত্ব দিচ্ছে না উবার৷

এরই প্রতিবাদে ৯ দফা দাবি নিয়ে ধর্মঘট ডেকেছে বাংলাদেশ রাইড শেয়ারিং ড্রাইভারস অ্যাসোসিয়েশন৷

চালকদের দাবিগুলোর মধ্যে রয়েছে: ১. উবারের ওয়ে বিল অনুযায়ী ট্রিপ শুরু করা থেকে শেষ পর্যন্ত কিলোমিটার ও মিটার হিসাব করে ভাড়া দেয়া, ২. কমিশন ২৫ শতাংশ থেকে কমিয়ে ১২ শতাংশ করা৷ ৩. গ্যাসের মূল্য বৃদ্ধি পেয়েছে, তাই ভাড়া বাড়ানো, ৪. চালকদের নিরাপত্তার ব্যবস্থা ও যাত্রী দ্বারা গাড়ির ক্ষতি হলে ক্ষতিপূরণ দেয়া, ৫. যাত্রীদের করা অভিযোগ যাচাইয়ের নাম করে চালকদের বিরুদ্ধে অ্যাকশন নেয়া যাবে না, ৬. যাত্রীর অ্যাকাউন্টে ছবি বাধ্যতামূলক করা ও যাত্রীকে লোকেশনের ব্যাপারে প্রাথমিক ট্রেনিংয়ের ব্যবস্থা করা, ৭. সর্বোচ্চ দুই কিলোমিটারে মধ্যে যাত্রীর সঙ্গে চালকদের সংযোগের ব্যবস্থা করা, ৮. চালকদের গন্তব্যের ক্ষেত্রে শতভাগ গন্তব্যের আশপাশে ট্রিপ দেয়া এবং ৯. দৈনিক ১২ ঘণ্টার বেশি অনলাইনে থাকা যাবে না এই সিদ্ধান্ত বাতিল করা৷

এ বিষয়ে সংক্ষিপ্ত এক বিবৃতিতে উবারের মুখপাত্র বলেছেন: ‘অল্প কিছু মানুষের কারণে রাইডার ও ড্রাইভার-পার্টনার কমিউনিটিতে ঘটা ব্যাঘাতের জন্য আমরা দুঃখিত। আমরা একদিকে শহরকে সেবা দিতে এবং অন্যদিকে ঢাকাজুড়ে রাইডারদের সুবিধাজনক ও নির্ভরযোগ্য চলাচলের অপশন দেয়ার মাধ্যমে আমাদের চালক-পার্টনারদের স্থিতিশীল উপার্জন নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ।’

উবারের পার্টনার সেবা কেন্দ্র ও অ্যাপে মতামত প্রদানের মাধ্যমে চালক-পার্টনাররা যেসব অভিযোগ ও সমস্যার কথা জানিয়েছেন সেগুলোর সমাধান প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন মুখপাত্র।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: উবার

এই বিভাগ থেকে আরও পড়ুন

যে ৩ কারণে হট ৩০ গেমিং ফোন
নির্বাচিত

যে ৩ কারণে হট ৩০ গেমিং ফোন

নকিয়ার ঝুলিতে ৪৯ ফাইভজি নেটওয়ার্ক চুক্তি
নির্বাচিত

নকিয়ার ঝুলিতে ৪৯ ফাইভজি নেটওয়ার্ক চুক্তি

১৮০ হার্জ রিফ্রেশ রেটে আসছে অপো রেনো ৫এ
নির্বাচিত

১৮০ হার্জ রিফ্রেশ রেটে আসছে অপো রেনো ৫এ

কর্মকর্তাদের গাড়ি ফেরত চেয়ে ইভ্যালির আল্টিমেটাম
ই-কমার্স

ইভ্যালি পুরোপুরি ভাবে শুরু করতে রাসেলকে প্রয়োজন: মাহবুব কবির মিলন

ওয়ালটন ১২তম জাতীয় সার্ভিসেস কুস্তি প্রতিযোগিতা শুরু
নির্বাচিত

ওয়ালটন ১২তম জাতীয় সার্ভিসেস কুস্তি প্রতিযোগিতা শুরু

ফ্রিল্যান্সার আইডির জন্য আবেদন করবেন যেভাবে
কিভাবে করবেন

ফ্রিল্যান্সার আইডির জন্য আবেদন করবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

ভারতে ইনফিনিক্স জিটি ৫০ প্রো উন্মোচন
নির্বাচিত

ভারতে ইনফিনিক্স জিটি ৫০ প্রো উন্মোচন

নবায়নযোগ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে টেকসই অর্থনীতি রূপান্তরের ডাক
বিবিধ

নবায়নযোগ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে টেকসই অর্থনীতি রূপান্তরের ডাক

এআই ফ্যাক্টরি থেকে স্বয়ংক্রিয় গাড়ি, ইউরোপে নতুন প্রযুক্তি পরিকল্পনা এনভিডিয়ার
প্রযুক্তি সংবাদ

এআই ফ্যাক্টরি থেকে স্বয়ংক্রিয় গাড়ি, ইউরোপে নতুন প্রযুক্তি পরিকল্পনা এনভিডিয়ার

ফ্যাশন ও লাইফস্টাইল খাতে যৌথভাবে কাজ করবে হাল ফ্যাশন ও এনেক্স
প্রযুক্তি সংবাদ

ফ্যাশন ও লাইফস্টাইল খাতে যৌথভাবে কাজ করবে হাল ফ্যাশন ও এনেক্স

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি
অটোমোবাইল

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি

ধারাবাহিক লোকসান, ক্যাশ ফ্লো সংকট ও ঋণের ভারে...

মটোরোলার নতুন ফোল্ডেবল ফোনে ব্যাটারি চমক, ল্যাব টেস্টে পেছনে স্যামসাং

কম দামে স্মার্টফোন, পাঁচ মডেলে কোনটিতে কী সুবিধা?

বাক্কোর ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ

বাক্কোর নতুন সভাপতি ফয়সল আলিম, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

15 October 2019

উবার চালকদের ধর্মঘট

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix