Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হোয়াটস্ অ্যাপ : যেভাবে বুঝবেন গোয়েন্দারা আড়ি পেতেছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২ নভেম্বর ২০১৯
হোয়াটস্ অ্যাপ : যেভাবে বুঝবেন গোয়েন্দারা আড়ি পেতেছে
Share on FacebookShare on Twitter

একটি সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ হ্যাক করার অভিযোগ উঠেছে ইসরায়েল-ভিত্তিক এনএসও গ্রুপের বিরুদ্ধে। এ নিয়ে আদালতে অভিযোগও দাখিল করেছে হোয়াটস অ্যাপের মালিক প্রতিষ্ঠান ফেসবুক। যদিও এনএসও গ্রুপ বলছে, তারা কোনো অন্যায় করেনি।

অভিযোগ উঠেছে, এনএসও গ্রুপের বানানো ‘প্যাগাসাস’ নামের হ্যাকিং সফটওয়্যার ব্যবহার করে হোয়াটস অ্যাপ হ্যাক করা হয়। কিন্তু কীভাবে কাজ করে এই ‘প্যাগাসাস’?

গবেষকরা জানান, এই সফটওয়্যারের মাধ্যমে মোবাইল ফোন থেকে দূর হতে গোপনে তথ্য হাতিয়ে নেওয়া যায়। এর মাধ্যমে হ্যাকাররা ফোন সেটের সকল কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে।

এনএসও গ্রুপ বিশ্বের ২০টি দেশের সরকারের কাছে এটি বিক্রিও করেছে বলেও অভিযোগ উঠেছে।

কানাডার টরন্টোর প্রতিষ্ঠান সিটিজেন ল্যাব গত ছয়মাস ধরে ফেসবুকের সঙ্গে একত্রিত হয়ে হোয়াটস্ অ্যাপ হ্যাকিংয়ের বিষয়টি তদন্ত করছে। এর মাধ্যমে তারা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা করেছে।

গবেষকরা জানান, এই ঘটনায় তদন্তের অংশ হিসেবে সিটিজেন ল্যাব ১০০টির বেশি ঘটনা চিহ্নিত করেছে যেখানে ২০টি দেশের মানবাধিকার কর্মী এবং সাংবাদিকদের টার্গেট করা হয়েছে।

সাংবাদিক, মানবাধিকার কর্মী, রাজনৈতিক প্রতিপক্ষ এবং কূটনীতিকদের ওপর নজরদারির জন্য হ্যাকাররা এই সফটওয়্যার ব্যবহার করে।

আদালতে দাখিল করা কাগজপত্রে ফেসবুক অভিযোগ করেছে, হোয়াটস্ অ্যাপের অজানা ত্রুটিকে কাজে লাগিয়েছে এনএসও গ্রুপ।

পৃথিবীর ১৮০টি দেশের দেড় বিলিয়ন মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করে। এই অ্যাপটি জনপ্রিয় হওয়ার মূল কারণ ছিল ব্যবহারকারীদের তথ্যের গোপনীয়তার জন্য। একজনের কাছ থেকে যখন অপরজনের কাছে ইন্টারনেটের মাধ্যমে বার্তা যায়, তখন সেটিকে বাধাগ্রস্ত করলেও পড়া সম্ভব হয় না।

ফেসবুক কর্তৃপক্ষ বলছে, আগে একটি ওয়েব লিংকের মাধ্যমে হ্যাকিং সফটওয়্যারটি ডাউনলোড করার ফাঁদ পাতা হয়েছিল। আর এখন ব্যবহারকারীদের ফোন সেটে তাদের অজ্ঞাতে এই সফটওয়্যারটি ঢুকিয়ে দেওয়া হয়েছে।

ফেসবুক কর্তৃপক্ষের দাবি, ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের মে মাস পর্যন্ত এনএসও গ্রুপ বিভিন্ন দেশে রেজিস্ট্রিকৃত ফোন নম্বর ব্যবহার করে হোয়াটস্ অ্যাপ অ্যাকাউন্ট খুলেছে। যেসব দেশের ফোন নম্বর ব্যবহার করা হয়েছে তাদের মধ্যে রয়েছে সাইপ্রাস, ইসরায়েল, ব্রাজিল, ইন্দোনেশিয়া, সুইডেন ও নেদারল্যান্ডস। এরপর এপ্রিল ও মে মাসে সে গ্রুপটি তাদের টার্গেট করা ব্যক্তিদের হোয়াটস্ অ্যাপে ফোন করার মাধ্যমে সেগুলোকে হ্যাক করে।

ফেসবুক কর্তৃপক্ষ আদালতে যে অভিযোগ দাখিল করেছে সেখানে বলা হয়েছে, হোয়াটস্ অ্যাপের ভেতরে থাকা কারিগরি বিষয়গুলো এড়িয়ে যাওয়ার জন্য এনএসও গ্রুপ এমন এক ধরনের কোড উদ্ভাবন করেছে যেটি ব্যবহার করে হোয়াটঅ্যাপে ফোন করলে মনে হবে যেন এটি সত্যিই অন্য আরেকটি হোয়াটস্ অ্যাপ নম্বর থেকে আসছে। এই কলের মাধ্যমে হ্যাকাররা তাদের টার্গেট করা ফোন সেটটির নিয়ন্ত্রণ নেয়। যাদের টার্গেট করা হচ্ছে বিষয়টি তাদের কাছে সম্পূর্ণ অজানা থেকে যায়। কোনো কোনো ক্ষেত্রে তারা শুধু লক্ষ্য করেন যে তাদের হোয়াটস্ অ্যাপ কল লিস্টে কিছু রহস্যজনক মিসডকল জমা হয়েছে।

এনএসও গ্রুপের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সৌদি সাংবাদিক জামাল খাসোগির ওপর নজরদারির জন্য তার হত্যাকারীদের স্পাইওয়্যার সরবরাহ করা হয়েছিল। তবে এনএসও গ্রুপ এটি অস্বীকার করে বলেছে, তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিষয়ে তারা আদালতে লড়বে।

প্রতিষ্ঠানটি বলছে, ‘এনএসও গ্রুপের একমাত্র উদ্দেশ্য হচ্ছে সরকারি গোয়েন্দা সংস্থা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে প্রযুক্তি সহায়তা দেয়া যাতে তারা সন্ত্রাস এবং গুরুতর অপরাধের বিরুদ্ধে কাজ করতে পারে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফেসবুক অ্যাকাউন্ট ছাড়াই মেসেঞ্জার ব্যবহার করবেন যেভাবে
নির্বাচিত

মেসেঞ্জারে আসছে নতুন ফিচার, দেখলেই চমকে উঠবেন

নোমানের পাটের সাইকেল, টিকবে ৫০ বছর
অটোমোবাইল

নোমানের পাটের সাইকেল, টিকবে ৫০ বছর

চ্যাট স্ক্রিনশট
প্রযুক্তি পরামর্শ

ম্যাসেঞ্জারে গোপনে কে আপনার চ্যাট স্ক্রিনশট নিচ্ছে—জানুন এই গোপন সেটিংস

মেসেঞ্জার ব্যবহারকারীদের জন্য বড় সুখবর দিলো মেটা
প্রযুক্তি সংবাদ

মেসেঞ্জার ব্যবহারকারীদের জন্য বড় সুখবর দিলো মেটা

সহজে ঋণ পাবেন ভার্চুয়াল কার্ডধারী ফ্রিল্যান্সাররা
প্রযুক্তি সংবাদ

ফ্রিল্যান্সার রেমিট্যান্সে ১০ শতাংশ কর আদায়ে কড়া নির্দেশনা

৬৪ মেগাপিক্সেলের রিয়েলমি এক্স২ প্রো
প্রযুক্তি সংবাদ

৬৪ মেগাপিক্সেলের রিয়েলমি এক্স২ প্রো

Load More

ট্রেন্ডিং টপিক

অন্য পণ্য না কিনলে মেলে না সয়াবিন তেল
অর্থ ও বাণিজ্য

অন্য পণ্য না কিনলে মেলে না সয়াবিন তেল

জ্বালানি সংকট: বাইকের তেলের খরচ কমাবেন যেভাবে
অটোমোবাইল

জ্বালানি সংকট: বাইকের তেলের খরচ কমাবেন যেভাবে

রাজধানীতে অপরাধ দমনে ১১ হাজার সিসি ক্যামেরা স্থাপনের ঘোষণা ডিএমপি কমিশনারের
সোশ্যাল মিডিয়া

রাজধানীতে অপরাধ দমনে ১১ হাজার সিসি ক্যামেরা স্থাপনের ঘোষণা ডিএমপি কমিশনারের

দেশে প্রথমবারের মতো এফআরপি টাওয়ার স্থাপন করলো ইডটকো
টেলিকম

জ্বালানি সংকটে মোবাইল অপারেটরদের ২৭টি ডাটা সেন্টার বন্ধের ঝুঁকিতে

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কবে আসতে পারে iPhone 18
প্রযুক্তি সংবাদ

কবে আসতে পারে iPhone 18

আইফোন প্রেমীদের কাছে নতুন মডেল নিয়ে সবসময় কৌতুহল...

হঠাৎ দাম বাড়ল স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনের

হঠাৎ দাম বাড়ল স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনের

স্যামসাং-অ্যাপলকে টেক্কা দিতে স্মার্টফোন আনছে টাটা?

স্যামসাং-অ্যাপলকে টেক্কা দিতে স্মার্টফোন আনছে টাটা?

দিনে ১০ ঘণ্টা এসি চালালে মাসে বিদ্যুৎ বিল কত আসবে

এসির রিমোট কাজ করছে না? জেনে নিন রিমোট ছাড়াই এসি চালানোর গোপন কৌশল

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix