Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফোনে কথা বলার খরচ কমছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 12 June 2026
বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি
Share on FacebookShare on Twitter

শের সাধারণ মোবাইল গ্রাহক ও টেলিযোগাযোগ খাতের জন্য বড় স্বস্তির খবর এসেছে প্রস্তাবিত নতুন বাজেটে। মোবাইল নেটওয়ার্ক সেবার ওপর উৎসে কর হ্রাস এবং বিটিআরসি’র রাজস্বের ওপর থেকে কর প্রত্যাহারের প্রস্তাব করায় দেশে মোবাইল কলরেট ও ডেটার মূল্য কমার বড় সম্ভাবনা তৈরি হয়েছে।

গত বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী কর্তৃক উপস্থাপিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে টেলিকম খাতকে চাঙা করতে এই বিশেষ নীতিগত ছাড়ের ইঙ্গিত পাওয়া গেছে।

মোবাইল সেবায় উৎসে কর হ্রাস
বাজেট প্রস্তাবনা অনুযায়ী, দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) এবং মোবাইল খাতকে একটি উচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত ‘থ্রাস্ট সেক্টর’ হিসেবে গড়ে তুলতে সরকার বড় ধরনের ট্যাক্স ও ভ্যাট সংস্কারের উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে মোবাইল নেটওয়ার্ক সেবাখাতে বিদ্যমান উৎসে কর (Withholding Tax) কর্তনের হার ১২ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এই সিদ্ধান্ত কার্যকর হলে মোবাইল অপারেটরদের পরিচালন ব্যয় কমবে, যার সরাসরি সুফল কলরেট হ্রাসের মাধ্যমে সাধারণ কাস্টমাররা পেতে পারেন।

বিটিআরসি’র ২০% উৎসে কর প্রত্যাহার
টেলিকম খাতের দীর্ঘদিনের দাবি মেনে এবারের বাজেটে আরেকটি বড় সংস্কারের প্রস্তাব করা হয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) মোবাইল অপারেটরদের কাছ থেকে যে রেভিনিউ শেয়ার, লাইসেন্স ফি বা নানাবিধ চার্জ পেয়ে থাকে, তার ওপর প্রযোজ্য ২০ শতাংশ উৎসে কর সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “বর্তমানে আমাদের টেলিকম খাতে মোট করের বোঝা প্রায় ৫০ শতাংশ, যা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। এই খাতের টেকসই উন্নয়ন এবং সাধারণ মানুষের কাছে মোবাইল সেবা আরও সাশ্রয়ী ও সহজলভ্য করতে আমরা কর কাঠামো যৌক্তিকীকরণের উদ্যোগ নিয়েছি।”

৩০০ টাকার ‘সিম ট্যাক্স’ সম্পূর্ণ বিলুপ্ত
কলরেট ও নেটওয়ার্ক ট্যাক্স কমানোর পাশাপাশি সাধারণ ক্রেতাদের জন্য সবচেয়ে বড় চমক হিসেবে প্রস্তাবিত বাজেটে দীর্ঘদিনের বিতর্কিত ৩০০ টাকার ‘সিম ট্যাক্স’ (SIM Tax) সম্পূর্ণ প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে। এখন থেকে নতুন সিম বা ই-সিম (e-SIM) ক্রয়ের ক্ষেত্রে আর কোনো ফিক্সড ট্যাক্স দিতে হবে না। তবে এর পরিবর্তে সিমের মূল সরবরাহ মূল্যের ওপর সাধারণ ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রযোজ্য হবে। সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে নতুন সিমের দাম উল্লেখযোগ্য হারে কমে আসবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: টেলিকমবিটিআরসি

এই বিভাগ থেকে আরও পড়ুন

ট্রেনের টিকিট আছে কিনা বলে দেবে অ্যাপ
নির্বাচিত

ট্রেনের টিকিট আছে কিনা বলে দেবে অ্যাপ

এই পহেলা বৈশাখে প্রথম ফোন ব্র্যান্ড হিসেবে ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে এলো অপো
ছাড় ও অফার

এই পহেলা বৈশাখে প্রথম ফোন ব্র্যান্ড হিসেবে ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে এলো অপো

নলেজ পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন অর্থমন্ত্রী ও আইসিটি প্রতিমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

নলেজ পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন অর্থমন্ত্রী ও আইসিটি প্রতিমন্ত্রী

১৫ মার্চ থেকে মোবাইলের ডাটার কোনো মেয়াদ থাকবে না
টেলিকম

মোবাইল অপারেটরদের ‘লুকোচুরি’ বন্ধে দেশে অত্যাধুনিক যন্ত্র

আইফোনের ব্যাটারি ভালো রাখার ১০ উপায়
নির্বাচিত

আইফোনের ব্যাটারি ভালো রাখার ১০ উপায়

স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৭
প্রযুক্তি সংবাদ

স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৭

Load More

ট্রেন্ডিং টপিক

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’
নির্বাচিত

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

অ্যাপলের আয় ছাড়াল ১১ হাজার কোটি ডলার
প্রযুক্তি সংবাদ

অ্যাপলের আয় ছাড়াল ১১ হাজার কোটি ডলার

সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পাচ্ছেন সেই শরীফ
অর্থ ও বাণিজ্য

সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পাচ্ছেন সেই শরীফ

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?
নির্বাচিত

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধার জন্য অতিরিক্ত ৩০০ টাকা...

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে  বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

12 June 2026

ফোনে কথা বলার খরচ কমছে

Techzoom.TV |
TechzoomTV