Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রাশিয়ান সফটওয়্যার ছাড়া ডিভাইস বিক্রি নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২৩ নভেম্বর ২০১৯
রাশিয়ান সফটওয়্যার ছাড়া ডিভাইস বিক্রি নিষিদ্ধ
Share on FacebookShare on Twitter

ডিভাইস বিক্রিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করতে যাচ্ছে রাশিয়া সরকার। এ-সংক্রান্ত একটি খসড়া আইনে বলা হয়েছে, রুশ ভূখণ্ডে কোনো ডিভাইস বেচতে হলে অবশ্যই দেশে তৈরি সফটওয়্যার প্রিইনস্টলড থাকতে হবে। স্মার্টফোন, পার্সোনাল কম্পিউটার, স্মার্ট টেলিভিশনসহ অন্যান্য স্মার্ট ডিভাইসের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে। আগামী বছরের জুলাই থেকে নতুন আইন কার্যকর হবে বলে জানা গেছে। খবর বিবিসি।

নতুন আইনের ব্যাপারে রুশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দেশীয় প্রযুক্তির উন্নয়ন ও সম্প্রসারণে প্রণোদনা এবং পছন্দের গেজেট কেনার প্রক্রিয়া আরো সহজ করতেই এমন পদক্ষেপ নেয়া হচ্ছে।

তবে প্রিইনস্টলড ওই দেশীয় সফটওয়্যারের মাধ্যমে সরকারি নজরদারি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি বহু কোম্পানি রাশিয়ার বাজার থেকে ব্যবসা গুটিয়ে নিতেও পারে।

আইনের ব্যাখ্যায় বলা হয়েছে, দেশে তৈরি সফটওয়্যার প্রিইনস্টলড থাকা বাধ্যতামূলক মানে এই নয় যে, অন্যান্য দেশ রাশিয়ার বাজারে ডিভাইস বেচতে পারবে না। আসল কথা হলো, ডিভাইসে অবশ্যই বাইরের কোনো সফটওয়্যারের রুশ বিকল্পটি ইনস্টল করা থাকতে হবে।

গত বৃহস্পতিবার খসড়া আইনটি রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষে পাস হয়েছে। আইনটি কার্যকর করার আগে এর আওতাধীন গেজেটের বিস্তারিত তালিকা দেয়ার পাশাপাশি কোন কোন সফটওয়্যার প্রিইনস্টল থাকতে হবে, সেটিও নির্ধারণ করে দেবে সরকার।

বিলের অন্যতম প্রস্তাবক ও লেখক ওলেগ নিকোলায়েভ ব্যাখ্যা করেছে, এ আইনের ফলে রুশ গ্রাহকরা কীভাবে উপকৃত হবেন। তিনি বলেন, যখন আমরা জটিল কোনো ইলেকট্রনিক ডিভাইস কিনি, তখন সেটিতে অনেক অ্যাপ্লিকেশন আগে থেকেই ইনস্টল করা থাকে। যার অধিকাংশই পশ্চিমা। স্বাভাবিকভাবেই গ্রাহক তখন ভাবেন এসব সফটওয়্যারের কোনো দেশীয় বিকল্প নেই। এজন্য আমরা এসবের রুশ বিকল্পও রাখব। তখন গ্রাহক তার পছন্দেরটি বেছে নিতে পারবে।

তবে এ আইন নিয়ে রাশিয়ার অভ্যন্তরেই শুরু হয়েছে সমালোচনা। দেশীয় প্রস্তুতকারক ও ডিস্ট্রিবিউটররা এরই মধ্যে তাদের আপত্তির কথা জানিয়েছে।

কম্পিউটার সরঞ্জাম ও গৃহস্থালিতে ব্যবহূত ইলেকট্রনিক পণ্যের আমদানি ও প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর সমিতি রাতেক বলছে, কিছু ডিভাইসে রুশ সফটওয়্যার ইনস্টল করা অসম্ভব হবে। তাছাড়া এ বাধ্যবাধকতার কারণে অনেক আন্তর্জাতিক কোম্পানি রাশিয়ার বাজার ছেড়ে যেতে পারে।

অন্যদের আশঙ্কা, রাশিয়ায় তৈরি সফটওয়্যার দিয়ে ব্যবহারকারীদের ওপর নজরদারি করা হতে পারে।

গত পাঁচ বছরে রাশিয়ায় সাইবার জগতে সরকারি নিয়ন্ত্রণ অনেকখানি বেড়েছে। রাশিয়ার রাজনৈতিক ও সরকারি কর্মকর্তারা বহুবার নিজস্ব ওয়েব ব্যবস্থা গড়ে তোলার কথা বলেছেন।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফেসবুকের স্বীকৃতি পেল ম্যাগনিটো
প্রযুক্তি সংবাদ

ফেসবুকের স্বীকৃতি পেল ম্যাগনিটো

ইনস্টাগ্রামে তৈরি করা যাবে নিজের অবতার
প্রযুক্তি সংবাদ

ইনস্টাগ্রামে তৈরি করা যাবে নিজের অবতার

হারিয়ে যাওয়া হাতের লেখা ফিরিয়ে আনার উদ্যোগ নিল নগদ ও প্রথম আলো
প্রযুক্তি সংবাদ

হারিয়ে যাওয়া হাতের লেখা ফিরিয়ে আনার উদ্যোগ নিল নগদ ও প্রথম আলো

ইন্টারনেটের দাম কমাতে ‘কঠোর’ সরকার
টেলিকম

ইন্টারনেটের দাম কমালো টেলিটক, জিপি-রবি-বাংলালিংকের ‘পিছুটান’

স্ন্যাপড্রাগন ৮০০ সিরিজের প্রসেসরসহ তিন ট্যাবলেট আনছে শাওমি
নির্বাচিত

স্ন্যাপড্রাগন ৮০০ সিরিজের প্রসেসরসহ তিন ট্যাবলেট আনছে শাওমি

ভারতে তৈরি হচ্ছে আইফোন ১৭-এর সব নতুন মডেল
নির্বাচিত

ভারতে তৈরি হচ্ছে আইফোন ১৭-এর সব নতুন মডেল

Load More

ট্রেন্ডিং টপিক

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক
প্রযুক্তি পরামর্শ

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক

ইরান যুদ্ধে দ্রুত কমছে যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্রের মজুদ!
বিবিধ

ইরান যুদ্ধে দ্রুত কমছে যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্রের মজুদ!

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা, নাগরিকদের বাংকারে থাকার পরামর্শ
বিবিধ

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা, নাগরিকদের বাংকারে থাকার পরামর্শ

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার রণক্ষেত্র তেল আবিব
পাঁচমিশালি

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার রণক্ষেত্র তেল আবিব

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix