Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্যামসাংয়ে ধর্মঘটের ডাক: হুমকির মুখে বৈশ্বিক চিপ সরবরাহ, প্রতিদিন ক্ষতির আশঙ্কা ৬৭ কোটি ডলার!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 27 April 2026
স্যামসাংয়ে ধর্মঘটের ডাক: হুমকির মুখে বৈশ্বিক চিপ সরবরাহ, প্রতিদিন ক্ষতির আশঙ্কা ৬৭ কোটি ডলার!
Share on FacebookShare on Twitter

বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাংয়ের শ্রমিক ইউনিয়ন আগামী মাসে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে।

তবে এ কর্মবিরতি কার্যকর হলে কেবল উৎপাদনই ব্যাহত হবে না, বরং বৈশ্বিক চিপ সরবরাহ ব্যবস্থায় স্যামসাংয়ের ওপর গ্রাহকদের আস্থাও চিরতরে নষ্ট হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। খবর কোরিয়া হেরাল্ড।

এর আগে গত বৃহস্পতিবার বেতন বাড়ানোর দাবিতে দক্ষিণ কোরিয়ায় কোম্পানিটির চিপ কারখানার সামনে বিক্ষোভ সমাবেশ করেন হাজার হাজার কর্মী। দাবি না মানলে বড় ধরনের ধর্মঘটের হুমকি দেন তারা।

সিউল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক সং হিয়ন-জে এক সেমিনারে জানান, স্যামসাংয়ের চিপ কারখানাগুলো বন্ধ হয়ে গেলে প্রতি মিনিটে প্রতিষ্ঠানটির কয়েক কোটি ডলার ক্ষতি হতে পারে। তার হিসাবে একদিনের ধর্মঘটে প্রায় ১ ট্রিলিয়ন ওন বা ৬৭ কোটি ৭০ লাখ ডলারের লোকসান হতে পারে প্রতিষ্ঠানের। আর যদি ধর্মঘট দীর্ঘস্থায়ী হয়, তবে চিপ ব্যবসার পরিচালন মুনাফা থেকে ১০ ট্রিলিয়ন ওন পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এর পাশাপাশি আছে আস্থার সংকট ও বড় গ্রাহক হারানোর ভয়। অধ্যাপক সং মনে করেন, আর্থিক ক্ষতির চেয়ে বড় ঝুঁকি হলো বিশ্ববাজারে নির্ভরযোগ্য সরবরাহকারী হিসেবে স্যামসাংয়ের ভাবমূর্তি নষ্ট হওয়া। সেমিকন্ডাক্টর বা চিপ শিল্পে সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। এনভিডিয়া বা এএমডির মতো বড় বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো কাঁচামালের জন্য স্যামসাংয়ের ওপর নির্ভরশীল। স্যামসাংয়ের নির্ভরযোগ্যতা নিয়ে সন্দেহ তৈরি হলে গ্রাহকরা বিকল্প হিসেবে টিএসএমসির মতো প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের দিকে ঝুঁকে পড়তে পারে।

অধ্যাপক সং বলেন, ‘চিপ শিল্পে একবার গ্রাহক হাতছাড়া হলে তাদের ফিরিয়ে আনা অত্যন্ত কঠিন এবং ব্যয়বহুল।’

স্যামসাংয়ের যৌথ শ্রমিক সংগ্রাম কমিটি আগামী ২১ মে থেকে ৭ জুন পর্যন্ত সাধারণ ধর্মঘটের ঘোষণা দিয়েছে। শ্রমিকদের প্রধান দাবিগুলো হলো পারফরম্যান্স বোনাস বা কাজের ওপর ভিত্তি করে দেয়া অতিরিক্ত ভাতার ঊর্ধ্বসীমা বাতিল করা, বোনাস নির্ধারণের প্রক্রিয়ায় আরো স্বচ্ছতা আনা ও বার্ষিক মুনাফার ১৫ শতাংশ বোনাস হিসেবে দেয়ার লিখিত প্রতিশ্রুতি।

বর্তমানে এআই চিপের বাজারে আধিপত্য বিস্তারে লড়ছে এনভিডিয়া, টিএসএমসি ও ইন্টেল। অধ্যাপক সং সতর্ক করে বলেন, সেমিকন্ডাক্টর প্রযুক্তি এমন একটি খাত যেখানে মাত্র এক বা দুই বছর পিছিয়ে পড়লে প্রতিযোগিতায় টিকে থাকা অসম্ভব হয়ে পড়ে।

পরিকল্পিত ধর্মঘটের প্রথম দিনে সিউলের ইয়ংসান-গু এলাকায় স্যামসাং ইলেকট্রনিকসের চেয়ারম্যান লি জে-ইয়ংয়ের বাসভবনের সামনে বিক্ষোভ করার ঘোষণা দেয়া হয়েছে। যদি কর্মসূচি বাস্তবায়িত হয় তবে ১৯৬৯ সালে প্রতিষ্ঠার পর এটি হবে স্যামসাংয়ের দ্বিতীয় সাধারণ ধর্মঘট। এর আগে ২০২৪ সালের জুলাইয়ে প্রতিষ্ঠানটি ২৫ দিনের একটি কর্মবিরতির মুখে পড়েছিল।

বিশ্লেষকদের মতে, সময়মতো সমস্যার সমাধান না হলে দক্ষিণ কোরিয়ার সামগ্রিক চিপ শিল্পের প্রতিযোগিতামূলক অবস্থান ঝুঁকির মুখে পড়বে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইন্টারনেট ডেটা প্যাকেজ নিয়ে বড় ঘোষণা
টেলিকম

বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারের খরচ অন্যান্য দেশের তুলনায় ৭ গুণ বেশি

প্রাকৃতিক দুর্যোগের সচিত্র পূর্বাভাস মিলবে গুগল ম্যাপসে
প্রযুক্তি সংবাদ

প্রাকৃতিক দুর্যোগের সচিত্র পূর্বাভাস মিলবে গুগল ম্যাপসে

আসুস টিইউএফ ড্যাশ এফ ১৫ ল্যাপটপ
নির্বাচিত

আসুস টিইউএফ ড্যাশ এফ ১৫ ল্যাপটপ

বিজয় দিবসে “হাতের মুঠোয় বিজয় উল্লাস”
ছাড় ও অফার

বিজয় দিবসে “হাতের মুঠোয় বিজয় উল্লাস”

বন্ধ থাকলেও খুঁজে পাওয়া যাবে হারানো ফোন
নির্বাচিত

সরকারিভাবে খুঁজে দেওয়া হবে হারানো ফোন

শিক্ষা ব্যবস্থাকে সনদমুখী থেকে দক্ষতামুখী করতে হবে: পলক
নির্বাচিত

শিক্ষা ব্যবস্থাকে সনদমুখী থেকে দক্ষতামুখী করতে হবে: পলক

Load More

ট্রেন্ডিং টপিক

মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা
প্রযুক্তি সংবাদ

বিটিআরসিতে একসঙ্গে ১৭ কর্মকর্তার পদায়ন

১১,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ১০,০০০ নিটস ব্রাইটনেস নিয়ে অনার এক্স৯ই প্রো
প্রযুক্তি বাজার

১১,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ১০,০০০ নিটস ব্রাইটনেস নিয়ে অনার এক্স৯ই প্রো

চলতি বছর ৬০ লাখ ফোল্ডেবল আইফোন বিক্রি করবে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

চলতি বছর ৬০ লাখ ফোল্ডেবল আইফোন বিক্রি করবে অ্যাপল

বাংলালিংকের প্রতি মিনিট কলে ১০ এমবি ইন্টারনেট অফার
ছাড় ও অফার

বাংলালিংকে প্রতি মিনিট কথা বললেই মিলবে ১০ এমবি ইন্টারনেট

সপ্তাহের সবচেয়ে পঠিত

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

Alt Text: কখন স্মার্টফোন বদলানো উচিত

কত বছর পর স্মার্টফোন বদলানো উচিত, বুঝবেন যেভাবে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Huawei Mate 90 Pro Max স্মার্টফোনে একসঙ্গে তিনটি সিম সক্রিয় রাখার সুবিধা
প্রযুক্তি সংবাদ

এক ফোনে একসঙ্গে ৩ সিম, হুয়াওয়ে Mate 90 Pro Max-এ নতুন সুবিধা

একই ফোনে দুটি সিম ব্যবহার এখন বেশিরভাগ স্মার্টফোনেই...

লঞ্চের আগেই নাথিংয়ের নতুন ফোন ব্যবহারের সুযোগ, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত

লঞ্চের আগেই নাথিংয়ের নতুন ফোন ব্যবহারের সুযোগ, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত

গুগলে কোন জিনিস সার্চ করলে আপনার জেল হতে পারে জানেন?

গুগলে কোন জিনিস সার্চ করলে আপনার জেল হতে পারে জানেন?

আইফোন ১৮ প্রো-এর ডিসপ্লেতে সবুজ রঙের লাইন দেখা যাওয়ার অভিযোগ

আইফোন ১৮ প্রো-এর ডিসপ্লেতে গ্রিন লাইন, ব্যবহারকারীদের অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

27 April 2026

স্যামসাংয়ে ধর্মঘটের ডাক: হুমকির মুখে বৈশ্বিক চিপ সরবরাহ, প্রতিদিন ক্ষতির আশঙ্কা ৬৭ কোটি ডলার!

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix