Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রিয়েলমির নজরকাড়া উত্থান

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯
আসছে রিয়েলমির ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরার ফোন
Share on FacebookShare on Twitter

চীনভিত্তিক স্মার্টফোন ব্র্যান্ড অপোর সাব-ব্র্যান্ড হিসেবে রিয়েলমির যাত্রা হয়। গত বছরের ৪ মে থেকে স্বতন্ত্র ব্র্যান্ড হিসেবে ব্যবসা করছে রিয়েলমি। অপো থেকে পৃথক হয়ে স্বতন্ত্র ব্র্যান্ড হিসেবে কার্যক্রম শুরুর পর রিয়েলমির উত্থান স্মার্টফোন বাজারে সাড়া ফেলেছে। বিশ্বের কয়েকটি ক্রমবর্ধমান বাজারে ১০০ থেকে ৩০০ ডলার মূল্যের স্মার্টফোন সরবরাহ করে অন্য ব্র্যান্ডগুলোর প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে রিয়েলমি। খবর পিটিআই।

বিশ্বের দ্বিতীয় বৃহৎ স্মার্টফোন বাজার ভারত। এরই মধ্যে দেশটিতে নিজেদের অবস্থান দৃঢ় করতে সক্ষম হয়েছে রিয়েলমি। আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরুর প্রথম বছরেই ভারতে ১ কোটি ৫০ লাখ ইউনিট স্মার্টফোন বিক্রির প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি। রিয়েলমি মাঝারি দামের হাইএন্ড ফিচার-সংবলিত ডিভাইস সরবরাহের মাধ্যমে বাজার দখল বাড়াতে জোর দিচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, ভারতে কার্যক্রম শুরুর প্রথম বছরে বাজারটিতে যত সংখ্যক ইউনিট স্মার্টফোন বিক্রি হয়েছে, তা দ্বিতীয় বছর দ্বিগুণে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করেছে রিয়েলমি। অর্থাৎ আগামী এক বছরের মধ্যে শুধু ভারতে তিন কোটি স্মার্টফোন বিক্রি করতে চায় প্রতিষ্ঠানটি। রিয়েলমি শুরু থেকে চীনা ব্র্যান্ড ভিভো ও অপোর সঙ্গে প্রতিযোগিতা করছে। ভিভো ও অপোর মতোই অনলাইন চ্যানেলের মাধ্যমে বিপণন ও অফলাইন ডিস্ট্রিবিউশন বিনিয়োগে গুরুত্ব দিচ্ছে। ভারতে ব্যবসা বাড়াতে বাজার দখলে শীর্ষে থাকা শাওমিকে অনুসরণ করছে রিয়েলমি।

বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ভারতের বাজারের ১৪ দশমিক ৩ শতাংশ দখলে নিয়ে চতুর্থ শীর্ষ স্মার্টফোন ব্র্যান্ডে পরিণত হয়েছে রিয়েলমি। একই প্রান্তিকে ভারতের স্মার্টফোন বাজারের ২৭ দশমিক ১ শতাংশ দখলে নিয়ে শীর্ষ অবস্থানে রয়েছে শাওমি। এছাড়া ১৮ দশমিক ৯ শতাংশ বাজার দখল নিয়ে দেশটিতে দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়াভিত্তিক স্যামসাং। গত বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক শেষে ভারতের স্মার্টফোন বাজারে রিয়েলমির দখল ছিল মাত্র ৩ দশমিক ১ শতাংশ।

শুধু ভারতের বাজারেই নয়; চীনের পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়া, রাশিয়া ও ইউরোপের বাজারের ২০ শতাংশ দখলে নিতে সক্ষম হয়েছে রিয়েলমি। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে বৈশ্বিক স্মার্টফোন বাজারে প্রতিষ্ঠানটির ডিভাইস সরবরাহ এক কোটি ইউনিটে পৌঁছেছে। রিয়েলমি সি২, রিয়েলমি ৩আই ও রিয়েলমি ৫-এর মতো প্রতিষ্ঠানটির আরো কয়েকটি ডিভাইস একাধিক বাজারে সর্বাধিক বিক্রি হওয়া স্মার্টফোনের তকমা দখলে নিয়েছে।

রিয়েলমি ইন্ডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাধব শেঠ বলেন, বৈশ্বিক স্মার্টফোন বাজারে তারা সপ্তম শীর্ষ অবস্থানে জায়গা করে নিতে সক্ষম হয়েছে। চলতি মাস শেষে আনুষ্ঠানিকভাবে অপো থেকে পৃথক হয়ে কার্যক্রম শুরুর প্রথম বছর পূর্ণ হবে। শুধু ভারতে আমরা ১ কোটি ৫০ লাখ ইউনিট স্মার্টফোন বিক্রির মাধ্যমে প্রথম বছর পূর্ণ করার ঘোষণা দেয়ার প্রত্যাশা করছি। রিয়েলমি গত দীপাবলির সময় এক মাসে ভারতে ৫২ লাখ ইউনিট স্মার্টফোন বিক্রিতে সক্ষম হয়।

তিনি বলেন, আমরা এখন ভারতে অফলাইনে বিক্রির জন্য একটি বিশেষ সিরিজের ডিভাইস উন্মোচনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। শিগগিরই এ সিরিজের ডিভাইসের নাম সম্পর্কে জানানো হবে। সিরিজটির হ্যান্ডসেটগুলো মাঝারি-প্রিমিয়াম রেঞ্জের হবে। আমরা ডিভাইসের ব্যাটারির আয়ুষ্কাল এবং উন্নত ফিচারের মাধ্যমে ক্রেতাদের অভিজ্ঞতা বাড়ানোর চেষ্টা করছি। ক্রেতাদের ভিন্ন অভিজ্ঞতা দিতে রিয়েলমির ফোনগুলোর ডিজাইনে সর্বাধিক গুরুত্ব দেয়া হচ্ছে।

বৈশ্বিক বাজারে এখন মোট চারটি সিরিজের স্মার্টফোন সরবরাহ করছে রিয়েলমি। এগুলো হলো সি সিরিজ, নাম্বার সিরিজ, প্রো সিরিজ ও এক্স সিরিজ।

শাওমির মতো শুরু থেকে অনলাইনে ডিভাইস বিক্রির কার্যক্রমে গুরুত্ব দিয়ে আসছে রিয়েলমি। ব্র্যান্ডটি তাদের সবচেয়ে বড় বাজার ভারতে ই-কমার্স সাইট ফ্লিপকার্টে ডিভাইস বিক্রিতে শীর্ষ অবস্থানে জায়গা করে নিয়েছে। এছাড়া দেশটিতে সামগ্রিকভাবে অনলাইনে ডিভাইস বিক্রির ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে রয়েছে। এখন অফলাইনেও ডিভাইস বিক্রি বাড়ানোতে গুরুত্ব দিচ্ছে। রিয়েলমি তাদের ৭০ শতাংশ ডিভাইস অনলাইনে বিক্রি করতে চায় এবং বাকি ৩০ শতাংশ অফলাইনে বিক্রির লক্ষ্য নির্ধারণ করেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: রিয়েলমি

এই বিভাগ থেকে আরও পড়ুন

ছিনতাই হওয়া মোবাইল বিক্রি হয় বসুন্ধরা সিটিতে
প্রযুক্তি সংবাদ

মোবাইল বিক্রি ও নিয়ন্ত্রণ বিষয়ে সরকারের সর্বশেষ নতুন সিদ্ধান্ত

বাজারে এল জেডটিই এর ব্লেড এ৭ এস ২০২০
নির্বাচিত

বাজারে এল জেডটিই এর ব্লেড এ৭ এস ২০২০

ভালোবাসা দিবসে চ্যাটবট ও লেন্সেস নিয়ে এলো ভাইবার
প্রযুক্তি সংবাদ

ভালোবাসা দিবসে চ্যাটবট ও লেন্সেস নিয়ে এলো ভাইবার

ভারতে দেড় কোটি আইফোন বিক্রি
প্রযুক্তি সংবাদ

আইফোনের আয়ের রেকর্ড

করোনা প্রতিরোধে এগিয়ে এসেছে গ্রামীণ প্রতিষ্ঠান সমূহ
প্রযুক্তি সংবাদ

করোনা প্রতিরোধে এগিয়ে এসেছে গ্রামীণ প্রতিষ্ঠান সমূহ

শিক্ষার্থীদের ১০ সেরা ল্যাপটপ
নির্বাচিত

শিক্ষার্থীদের ১০ সেরা ল্যাপটপ

Load More

ট্রেন্ডিং টপিক

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার
নির্বাচিত

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ২.৫ শতাংশ করল বিশ্বব্যাংক
অর্থ ও বাণিজ্য

বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ২.৫ শতাংশ করল বিশ্বব্যাংক

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম-এ টাকার হাহাকার: গ্রাহকের মনে দেউলিয়াত্বের আতঙ্ক
অর্থ ও বাণিজ্য

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম-এ টাকার হাহাকার: গ্রাহকের মনে দেউলিয়াত্বের আতঙ্ক

কারা থাকছেন পৃথিবীর প্রথম স্টারফ্লিটে, তাদের কাজ কী
বিবিধ

কারা থাকছেন পৃথিবীর প্রথম স্টারফ্লিটে, তাদের কাজ কী

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

HUAWEI nova Y74 বাংলাদেশে: ৬,৬২০mAh ব্যাটারি, ৫০MP ক্যামেরা ও ২৫৬GB স্টোরেজ

HUAWEI nova Y74 বাংলাদেশে: ৬,৬২০mAh ব্যাটারি, ৫০MP ক্যামেরা ও ২৫৬GB স্টোরেজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ
ই-কমার্স

আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ

বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণে নতুন দিগন্ত উন্মোচন করেছে...

হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স রিভিউ: গুগল সার্ভিস ও প্রিমিয়াম পারফরম্যান্সে চমকে দিল!

হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স রিভিউ: গুগল সার্ভিস ও প্রিমিয়াম পারফরম্যান্সে চমকে দিল!

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

সর্বোচ্চ ২০ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে রিভো, অফার শেষ ২৫ জুন

সর্বোচ্চ ২০ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে রিভো, অফার শেষ ২৫ জুন

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৮ ডিসেম্বর ২০১৯

রিয়েলমির নজরকাড়া উত্থান

Techzoom.TV |
TechzoomTV