Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

তথ্যপ্রযুক্তি খাতকে ডিজিটাল প্রযুক্তিতে নেতৃত্ত্ব দিতে হবে: মোস্তাফা জব্বার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 28 November 2020
তথ্যপ্রযুক্তি খাতকে ডিজিটাল প্রযুক্তিতে নেতৃত্ত্ব দিতে হবে: মোস্তাফা জব্বার
Share on FacebookShare on Twitter

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, চতুর্থ শির্প বিপ্লব সবার জন্য এক নয়। উন্নত ও বৃদ্ধ জনগোষ্ঠীর দেশের চাইতে উন্নযনশীল ও কর্মক্ষম জনগোষ্ঠীর দেশ হিসেবে আমাদেরকে আমাদের মতো করে চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ত্ব দিতে হবে । এই বিপ্লবে আমরা উন্নত দেশগুলোকে হুবহু অনুকরণ করতে পারবোনা। আর তাতে আমাদের বাণিজ্য সংগঠনগুলোকে নেতৃত্ত্ব দিতে হবে। চতুর্থ শিল্প বিপ্লবের ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে আমাদের বিশাল জনসম্পদকে কাজে লাগানোর উপযোগী হতে হবে। উন্নত দেশগুলো তাদের জনসম্পদের ঘাটতি পূরণের জন্য তাদের উপযোগী প্রযুক্তি ব্যবহার নিয়ে যা ভাবছে আমাদের ক্ষেত্রে তা প্রযোজ্য হতে পারে না। এর লাগসই ব্যবহার নিশ্চিত করার মাধ্যমেই আমাদের বিশাল জনসম্পদকে কাজে লাগাবে হবে। ড্রাইভার বিহীন গাড়ি কিংবা কর্মী বিহীন গার্মেন্টস শিল্প গড়ে তোলার ভাবনা উন্নত দেশের জন্য কল্যণকর হলেও আমাদের কে ভাবতে হবে আমাদের বিশাল জনশক্তিকে কিভাবে কর্মক্ষম রাখা যায়। তিনি ডিজিটাল শিল্প সম্পৃক্ত ট্রেডবডিসমূহকে চতুর্থ শিল্প সম্পৃক্ত প্রযুক্তির বিকাশ ও প্রয়োগে টেকসই কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানান।

মন্ত্রী আজ ঢাকায় ডিজিটাল প্লাটফর্মে বেসিস এর ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বেসিস নেতা এসএম কামাল, হাবিবুল্লাহ করিম, সারোয়ার আলম ও ফারহানা রহমান, বিসিএস সভাপতি শহীদ মনির এবং বাক্কো সভাপতি ওয়াহেদ শরীফ বক্তৃতা করেন।

মন্ত্রী বেসিস এর আধুনিক ভার্সনের ওয়েব সাইট ও মোবাইল অ্যাপ প্রযুক্তি সম্পৃক্তদের জন্য খুবই কার্যকর একটি উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তিনি ডিজিটাল প্রযুক্তি খাতের অন্যান্য ট্রেডবডিসমূহকে অনুরূপ ওয়েব সাইট তৈরির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

সাবেক বেসিস ও বিসিএস সভাপতি মোস্তাফা জব্বার বলেন, করোনা মহামারি যেমনি দেখতে পেয়েছি তেমনি করোনা দেখিয়ে দিয়েছে ডিজিটালাইজেশনের প্রয়োজনীয়তার বিষয়টি।

তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স, আইওটি কিংবা বিগডাটা এনালাইসিশের মাধ্যমে জাপান, চীন ও দক্ষিণ কোরিয়া করোনাকে অনেকটাই আয়ত্ত্বে আনতে সক্ষম হয়েছে। প্রযুক্তির ব্যবহারের বিষয়টি আমাদের গুরুত্ব দিয়ে দেখতে হবে।

তিনি বলেন, ২০১৮ সালে তথ্যপ্রযুক্তি নীতিমালা আমরা করেছি এখন ডিজিটাল প্রযুক্তি নীতিমালা তৈরির সময় হয়েছে।

তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের প্রযুক্তি নিয়ে উন্নত বিশ্ব যেভাবে ভাবছে আমাদের সেভাবে চিন্তা করলে চলবে না। আমাদেরকে ভাবতে হবে আমাদের মতো। কোন অবস্থাতেই চতুর্থ শিল্প বিপ্লবের প্রযুক্তিকে অবজ্ঞা করলে চলবে না।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে এবং দূরদৃষ্টিসম্পন্ন কর্মসূচির ফলে ডিজিটাল বিপ্লবে বিশ্বে বাংলাদেশ দৃষ্টান্ত স্থাপন করার পাশাপাশি চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্বের যোগ্যতায় উপনীত হয়েছে। গত এগারো বছরে এরই ধারাবহিকতায় বাংলাদেশ অগ্রগতির অগ্রযাত্রায় মাইলফলক স্থাপন করেছে। দেশের অগ্রগতিকে আরও বেগবান করতে বেসিসসহ প্রযুক্তি সম্পৃক্ত ট্রেডবডিসমূহকে তিনি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার আহবান জানান। বেসিস ওয়েবসাইটের মাধ্যমে সংগঠনটির শতকরা ৯০ ভাগ কাজ অটোমেশনের আওতায় আসবে। সদস্যগণ লগ ইন করে নিজ নিজ প্রোফাইল আপডেট করতে পারবেন

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

নতুন দুই ৫জি ফোন আনছে শাওমি
নির্বাচিত

৩০ কোটি স্মার্টফোন বিক্রির প্রত্যাশ্যা করছে শাওমি

অ্যাপল স্টোরে ফাঁস নতুন আইফোনের নাম
প্রযুক্তি সংবাদ

অ্যাপল স্টোরে ফাঁস নতুন আইফোনের নাম

যুক্তরাজ্যে শাওমির একমাত্র মি স্টোর বন্ধ
নির্বাচিত

যুক্তরাজ্যে শাওমির একমাত্র মি স্টোর বন্ধ

সিরিকে চ্যাটবটে রূপান্তর করছে অ্যাপল?
প্রযুক্তি সংবাদ

সিরিকে চ্যাটবটে রূপান্তর করছে অ্যাপল?

সেরা করদাতা সম্মাননা ও জাতীয় ট্যাক্স কার্ড পেলেন ওয়ালটনের ৩ উদ্যোক্তা পরিচালক, ওয়ালটন প্লাজা
প্রযুক্তি সংবাদ

সেরা করদাতা সম্মাননা ও জাতীয় ট্যাক্স কার্ড পেলেন ওয়ালটনের ৩ উদ্যোক্তা পরিচালক, ওয়ালটন প্লাজা

ডিজিটাল ওয়ালেটে বিশেষ সুবিধা পাবেন শ্রমজীবীরা: পলক
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল ওয়ালেটে বিশেষ সুবিধা পাবেন শ্রমজীবীরা: পলক

Load More

ট্রেন্ডিং টপিক

এআই ডেটা সেন্টারের চাপে পরিবেশ রক্ষায় হিমশিম খাচ্ছে মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

২০২৮ সালের মধ্যে দেশের সব ডাকঘর হবে ডিজিটাল সেন্টার
প্রযুক্তি সংবাদ

২০২৮ সালের মধ্যে দেশের সব ডাকঘর হবে ডিজিটাল সেন্টার

আইপিভি৬ বাস্তবায়নে দক্ষিণ এশিয়ার চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

আইপিভি৬ বাস্তবায়নে দক্ষিণ এশিয়ার চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশ

শীতের প্রয়োজনীয় পণ্যে স্বপ্ন-তে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়
ছাড় ও অফার

শীতের প্রয়োজনীয় পণ্যে স্বপ্ন-তে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 November 2020

তথ্যপ্রযুক্তি খাতকে ডিজিটাল প্রযুক্তিতে নেতৃত্ত্ব দিতে হবে: মোস্তাফা জব্বার

Techzoom.TV |
TechzoomTV