Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পরিবর্তিত বিশ্বে উন্নয়নের মূল ভিত্তি হবে ডিজিটাল সংযুক্তি: মোস্তাফা জব্বার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯
পরিবর্তিত বিশ্বে উন্নয়নের মূল ভিত্তি হবে ডিজিটাল সংযুক্তি: মোস্তাফা জব্বার
Share on FacebookShare on Twitter

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, একবিংশ শতাব্দির পরিবর্তিত বিশ্বে উন্নয়নের মূল ভিত্তি হচ্ছে ডিজিটাল সংযুক্তি। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় সংযুক্তির কোন বিকল্প নেই। পরিবর্তনের এই অনিবার্য ধারাবাহিকতায় টেলিকম সাংবাদিকতার কৌশলও পাল্টে গেছে। তিনি বলেন, কলমের জায়গা দুনিয়াতে কেউ দখল করতে পারবে না। জনগণের সাথে সম্পর্ক তৈরিতে কলমের ভূমিকা বেশী থাকবে।

টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক, বাংলাদেশের (টিআরএনবি) সভাপতি সাংবাদিক মুজিব মাসুদ এবং সাধারণ সম্পাদক মাজহারুল আনোয়ার শিপু এর নেতৃত্বে সংগঠনের ১৫ সদস্যদের একটি প্রতিনিধিদল মন্ত্রীর সাথে আজ বাংলাদেশ সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে সৌজন্য সাক্ষাৎ করে। সাক্ষাৎকালে মন্ত্রী এসব কথা বলেন।
ডিজিটাল বাংলাদেশ পৃথিবীতে নেতৃত্বের জায়গায় পৌঁছেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য হচ্ছে বঙ্গবন্ধুর লালিত স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা। ২০২১ সালের মধ্যে প্রথম ধাপটি বাস্তবায়িত হবে। এর পর দুরদৃষ্টি সম্পন্ন রাজনীতিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ, ২০৭১ সালে স্বাধীনতার শতবর্ষ উপলক্ষে পরিকল্পনা এবং ২১০০ সালে বদ্বীপ পরিকল্পনা করে রেখেছেন।

মন্ত্রী বলেন, টেলিকম খাত বাংলাদেশের উল্লেখযোগ্য খাত। দেশের উন্নয়নের ভিত্তি হিসেবে ব্রডব্যান্ড ইন্টারনেট অন্যতম মূল ভিত্তি। চারলেন বা ৬ লেন মহাসড়কের মতই গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা ব্রডব্যান্ড ইন্টারনেট সড়ক নির্মাণ করতে পারছি কিনা। এর সাথে নতুন করে যুক্ত হয়েছে ফাইভজি প্রযুক্তি। তিনি বলেন, ফাইভজি এমন একটি প্রযুক্তি যা বস্তুত চতুর্থ শিল্প বিপ্লব ঘটাবে। আর এই প্রস্তুতির ঘাটতি আমাদের এগিয়ে যাওয়া ব্যাহত করতে পারে। এই ব্যাপারে আমাদের সতর্কতার সাথে এগুতে হবে। আমরা আর কোন শিল্প বিপ্লব মিস করতে চাই না। যে কোন মূল্যে আমাদের চতুর্থ শিল্প বিপ্লবকে সফল করতেই হবে। এরই ধারাবহিকতায় ২০১৮ সালে ফাইভজি প্রযুক্তির পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। ফাইভজি বাস্তবায়নের পথ নকশা প্রণয়ন করা হচ্ছে। তিনি বলেন, ফাইভজিকে আমরা এখনো মানুষের সামনে স্পষ্ট করে তুলে ধরতে পারিনি। এটি টুজি, থ্রিজি বা ফোরজির মত কথা বলা কিংবা ইন্টারনেট ব্রাউজ করার প্রযুক্তি নয়। এ বিষয়টি জনগণের মধ্যে স্পষ্ট করা এবং এর গুরুত্ব ও ব্যাপ্তি জনগণের মধ্যে ছড়িয়ে দিতে টেলিকম সাংবাদিকদের এগিয়ে আসতে হবে। এই লক্ষে আগামী মাসে ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দেশে এই প্রথম বারের মতো ডিজিটাল প্রযুক্তি মেলার আয়োজন করা হয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী।

অনুষ্ঠানে টিআরএনবি নেতা সাংবাদিক সজল জাহিদ, রাশেদ মেহেদী, শামীম আহমেদ, তারেক মোরতাজা, শাহেদ সিদ্দিকী,ফারুক হোসাইন, মোহাম্মদ শামীম, শাহিদ বাপ্পি, আল-আমীন দেওয়ান, কাজী সোহাগ, ইসমাইল হোসেন, এসএম কামরুল ইসলাম এবং এইচ এম মোর্তুজা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

আকাশ থেকে পড়েও অক্ষত আইফোন!
নির্বাচিত

আকাশ থেকে পড়েও অক্ষত আইফোন!

আবারো ২৫ পয়সা কলরেটে ফিরছে সিটিসেল!
টেলিকম

আবারো ২৫ পয়সা কলরেটে ফিরছে সিটিসেল!

লাইভে সার্টিফিকেট পোড়ানো মুক্তা সুলতানাকে চাকরি দিলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক
প্রযুক্তি সংবাদ

লাইভে সার্টিফিকেট পোড়ানো মুক্তা সুলতানাকে চাকরি দিলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক

বাজারে নতুন স্মার্টফোন আইটেল এস২৪
নির্বাচিত

বাজারে নতুন স্মার্টফোন আইটেল এস২৪

দক্ষতার সঙ্গে টেলিটককে পরিচালনার নির্দেশ প্রধানমন্ত্রীর
টেলিকম

দক্ষতার সঙ্গে টেলিটককে পরিচালনার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রযুক্তি বাজার

চায়না মোবাইলের মুনাফা বেড়েছে ৩.১%

Load More

ট্রেন্ডিং টপিক

অবশেষে দক্ষিণ কোরিয়ায় পূর্ণাঙ্গ সেবা চালুর অনুমতি পেল গুগল ম্যাপস
প্রযুক্তি সংবাদ

লেক ওন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’, ট্রাম্পের সিদ্ধান্তে গুগল ম্যাপসে পরিবর্তন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ এফই-এর সেরা ৫ বিকল্প
নির্বাচিত

স্যামসাং গ্যালাক্সি এস২৬ এফই-এর সেরা ৫ বিকল্প

সমন্বিত ও দক্ষ জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

সমন্বিত ও দক্ষ জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি
টেলিকম

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট
প্রযুক্তি সংবাদ

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে...

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

ইন্টারনেট গতি কম থাকবে তিনদিন

দেশে ব্যান্ডউইথের ঘাটতি ও ইন্টারনেটের দাম বৃদ্ধি খবর ভিত্তিহীন

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৯ ডিসেম্বর ২০১৯

পরিবর্তিত বিশ্বে উন্নয়নের মূল ভিত্তি হবে ডিজিটাল সংযুক্তি: মোস্তাফা জব্বার

Techzoom.TV |
TechzoomTV