Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কপিরাইট জটিলতা সমাধানে ইউটিউবে নতুন ফিচার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
Sunday, 29 December 2019
কপিরাইট জটিলতা সমাধানে ইউটিউবে নতুন ফিচার
Share on FacebookShare on Twitter

কনটেন্ট নির্মাতাদের জন্য কপিরাইট জটিলতা সমাধান আরও সহজ করতে নতুন ফিচার এনেছে ইউটিউব

নতুন ফিচারে সরাসরি নিজেদের ‘ডিজিটাল ব্যাক-এন্ড’ থেকে কপিরাইট জটিলতার সমাধান করতে পারবেন ইউটিউবাররা। চাইলে ‘অ্যাসিস্টেড ট্রিম’ অপশনের সাহায্যে ছেঁটে ফেলতে পারবেন কপিরাইট জটিলতায় পড়া ভিডিও’র অংশবিশেষ। নতুন স্টুডিও আপডেটের অংশ হিসেবে অপশনটি জুড়ে দিয়েছে ইউটিউব। — খবর প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জের।

‘অ্যাসিস্টেড ট্রিম’ প্রসঙ্গে ‘গুগল প্রডাক্ট ব্লগে’ লেখা হয়েছে, “ঠিক কোন অংশটি কপিরাইটের আওতায় পড়েছে তা সম্পাদনা পূর্ব-সেটে চিহ্নিত হয়ে হাজির হবে।” ঠিকভাবে যাতে চিহ্নিত করার কাজটি সম্পন্ন হয়, সেজন্য এখনও কাজ করছে ইউটিউব টিম। ছেঁটে ফেলার ফিচারটি পুরোপুরিভাবে হাজির হতে আরেকটু সময় নেবে বলেও উল্লেখ করেছে ভার্জ।

ইউটিউবে কপিরাইট জটিলতা খুবই সাধারণ ব্যাপার। কনটেন্ট তৈরি করেছেন কিন্তু কপিরাইট সমস্যায় একবারও পড়েননি এমন ব্যক্তি খুঁজে পাওয়া দায়। ইউনিভার্সাল মিউজিকের মতো বড় প্রতিষ্ঠানের সঙ্গে কনটেন্ট নির্মাতাদের কপিরাইট জটিলতায় জড়িয়ে পড়ার মতো ঘটনাও ঘটেছে। অতীতে আরও অনেকভাবে সমস্যাটি সমাধানের চেষ্টা করেছে ইউটিউব। কিন্তু কখনই সমস্যাটি নির্মূল করতে পারেনি ভিডিও শেয়ারিং সাইটটি।

জুলাই মাসে নিজেদের নীতিমালা আপডেট করেছিল ইউটিউব। নতুন ওই নীতিমালায় বলা হয়েছিল, কনটেন্ট নির্মাতাদের ভিডিও’র কোন অংশটি কপিরাইটের আওতায় পড়ছে তা ইউনিভার্সালের মতো প্রতিষ্ঠানগুলোর সুনির্দিষ্টভাবে জানাতে হবে।

পুরো বিষয়টিতে নিজেদের স্বচ্ছ্বতা বজায় রাখতে ইউটিউব স্টুডিওতে ‘কপিরাইট ক্লেইমস’ ও ‘কপিরাইট স্ট্রাইক’ দেখার ব্যবস্থাও করে রেখেছে ইউটিউব। আর হরহামেশা নতুন আপডেট তো আসছেই। সাম্প্রতিক আপডেট প্রসঙ্গে ব্লগ পোস্টে জানানো হয়েছে, “কপিরাইট সমস্যার কারণে কনটেন্ট নামিয়ে নেওয়ার ব্যাপারে আমরা আরও স্বচ্ছতা নিয়ে এসেছি। এখন থেকে নামিয়ে নেওয়ার আগে সুনির্দিষ্ট করে কারণ জানানো হবে।”

পোস্টে আরও লেখা হয়েছে, ২০২০ সালে ‘আরও অনেক আপডেট’ আসছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রয়োজনীয় সেবা চলমান রাখার আহ্বান ই-ক্যাবের
ই-কমার্স

প্রয়োজনীয় সেবা চলমান রাখার আহ্বান ই-ক্যাবের

ইভ্যালির সাথে অ্যামাজনের দুই দফা বৈঠক
ই-কমার্স

ইভ্যালির সাথে অ্যামাজনের দুই দফা বৈঠক

ঘর সাজাতে স্যামসাং নিয়ে এলো ‘গেট মোর’ ক্যাম্পেইন
প্রযুক্তি বাজার

ঘর সাজাতে স্যামসাং নিয়ে এলো ‘গেট মোর’ ক্যাম্পেইন

আইফোন ১৫ প্রো ম্যাক্সে যেসব ফিচার পাবেন
নির্বাচিত

আইফোন ১৫ প্রো ম্যাক্সে যেসব ফিচার পাবেন

৫০ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে রিয়েলমির সি২৫ওয়াই
নির্বাচিত

৫০ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে রিয়েলমির সি২৫ওয়াই

‘ইহুদি বিদ্বেষ’ বির্তকে এক্স বয়কট করেছে বিজ্ঞাপনদাতারা
নির্বাচিত

‘ইহুদি বিদ্বেষ’ বির্তকে এক্স বয়কট করেছে বিজ্ঞাপনদাতারা

Load More

ট্রেন্ডিং টপিক

স্ক্রিনে ত্রুটি থাকায় আইফোন ডুয়ো বদলে দেবে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

স্ক্রিনে ত্রুটি থাকায় আইফোন ডুয়ো বদলে দেবে অ্যাপল

ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন বিধিমালা
প্রযুক্তি সংবাদ

ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন বিধিমালা

জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা
প্রযুক্তি সংবাদ

জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা

এআইয়ের সহায়তায় মদ তৈরি, প্রাণ গেল ১৩ জনের
বিবিধ

এআইয়ের সহায়তায় মদ তৈরি, প্রাণ গেল ১৩ জনের

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

চীনের বাজারে নতুন স্মার্টফোন Redmi M100 Pro উন্মোচন...

সম্ভাব্য ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধাসহ স্যামসাং গ্যালাক্সি এস২৭ প্লাস স্মার্টফোন

গ্যালাক্সি এস২৭ প্লাসে ৪৫ ওয়াট চার্জিং, সার্টিফিকেশনে নতুন তথ্য

২০২৭ সালে সম্ভাব্য নতুন এ১৯ চিপ, ওএলইডি ডিসপ্লে ও ভ্যাপার চেম্বার কুলিং প্রযুক্তিসহ অ্যাপলের আইপ্যাড লাইনআপ

২০২৭ সালের প্রথমার্ধে তিন নতুন আইপ্যাড আনতে পারে অ্যাপল

সাড়ে ৩ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করছে অ্যানথ্রোপিক

সাড়ে ৩ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করছে অ্যানথ্রোপিক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

29 December 2019

কপিরাইট জটিলতা সমাধানে ইউটিউবে নতুন ফিচার

Techzoom.TV |
TechzoomTV