Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ঘর সাজাতে স্যামসাং নিয়ে এলো ‘গেট মোর’ ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 23 November 2020
ঘর সাজাতে স্যামসাং নিয়ে এলো ‘গেট মোর’ ক্যাম্পেইন
Share on FacebookShare on Twitter

প্রয়োজনীয় সব হোম অ্যাপ্লায়েন্স নিয়ে আরো সহজভাবে গ্রাহকদের কাছে পৌঁছে যেতে বিশ্বখ্যাত ইলেকট্রনিক্স ব্র্যান্ড স্যামসাং নিয়ে এসেছে ‘গেট মোর’ ক্যাম্পেইন। এ ক্যাম্পেইনের আওতায় গ্রাহকরা ডিসেম্বরের শেষ পর্যন্ত তাদের পছন্দের পণ্যের ওপর সর্বোচ্চ ২২,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার এবং ৩০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।

বিশ্বস্ত গ্রাহকরা যেন আরো সহজে সবচেয়ে ভালো মানের সব ইলেকট্রনিক্স পণ্য দিয়ে নিজেদের বাড়ি সাজিয়ে নিতে পারেন, সে জন্যেই স্যামসাং এ ক্যাম্পেইনের আয়োজন করেছে। এ ক্যাম্পেইনের আওতায় গ্রাহকরা স্যামসাং টেলিভিশন, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন এবং মাইক্রোওয়েভ ওভেন কিনতে পারবেন।

স্যামসাং টিভিতে গ্রাহকরা ৩০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন এবং প্রতি ৫৫-ইঞ্চি বা তার বড় ইউএইচডি মডেলের টিভি কেনার ক্ষেত্রে ওয়েস্টিন ঢাকায় থাকার সুযোগ জিতে নিতে পারবেন। রেফ্রিজারেটরের ক্ষেত্রে গ্রাহকরা ২৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার পাবেন। এছাড়াও, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন এবং মাইক্রোওয়েভ ওভেনে থাকছে ২,০০০ টাকা থেকে ৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এছাড়াও, স্যামসাং এক্সচেঞ্জ অফারে গ্রাহকরা তাদের পণ্য এক্সচেঞ্জ করে পণ্যের মূল দাম ও মডেলের ওপর ভিত্তি করে ৪,০০০ টাকা থেকে ২২,০০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন।

এছাড়া এ ক্যাম্পেইনের আওতায় স্ক্র্যাচ কার্ডে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগও থাকছে। স্যামসাং টিভি এবং রেফ্রিজারেটর ক্রয়ের ক্ষেত্রে স্ক্র্যাচ কার্ডে গ্রাহকরা জিতে নিতে পারেন টিভি, ওয়াশিং মেশিন, অথবা মাইক্রোওয়েভ ওভেন। তাছাড়া, ক্যাম্পেইনকে ঘিরে একটি বিশেষ বান্ডেল অফারও থাকছে। গ্রাহকরা একই সময়ে ন্যূনতম ৩টি পণ্য কিনলে বিদ্যমান ডিসকাউন্টের ওপর আরো ৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারবেন।

স্যামসাং বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিক্সের হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর এ ক্যাম্পেইন সম্পর্কে বলেন, ‘বাংলাদেশে ভোক্তাদের হোম অ্যাপ্লায়েন্স পণ্যের অভিজ্ঞতাকে আরো সমৃদ্ধ করতে আমাদের নিরবচ্ছিন্ন প্রচেষ্টা ইতিবাচক ফল নিয়ে আসছে। ক্রেতাদের থেকে আমরা যে ভালোবাসা পেয়ে আসছি তারই ফলশ্রুতিতে আমরা নতুন এ ক্যাম্পেইন নিয়ে এসেছি। অনেক গ্রাহকই আছেন, যারা শুধুমাত্র আমাদের পণ্য দিয়েই তাদের ঘর সাজাতে চান এবং এটাই আমাদের সবচেয়ে বড় আনন্দ।’

এছাড়া, যেকোনো ইউএইচডি ও কিউএলইডি টিভি যদি ৬ মাসের ভেতর ফেরত দেয়া হয়, স্যামসাং ৬০ শতাংশ মানি-ব্যাকের প্রতিশ্রুতি দিয়েছে। সকল টিভি’তে আছে ১০০ দিনের রিপ্লেসমেন্ট ওয়্যারেন্টি এবং ইন-হোম সার্ভিসের সুবিধাসহ ৫ বছরের ফ্রি সার্ভিস ওয়্যারেন্টি এবং প্যানেলে থাকছে ২ বছরের ওয়্যারেন্টি।

পণ্যক্রয়ের ক্ষেত্রে গ্রাহকরা ১২ মাসের ইএমআই এবং বিনামূল্যে হোম ডেলিভারির সুবিধা উপভোগ করতে পারবেন। সকল পণ্য স্যামসাং স্মার্টপ্লাজা, ফেয়ার ইলেকট্রনিক্স, ট্রান্সকম ডিজিটাল, ইলেক্ট্রা এবং র‌্যাংগস ইন্ডাস্ট্রিজে পাওয়া যাচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

২৯ কোম্পানির ইনটেক ফোনে ১৪৬ সমস্যা!
নির্বাচিত

২৯ কোম্পানির ইনটেক ফোনে ১৪৬ সমস্যা!

২০-১০-৪ নীতিতে পূরণ হবে গাড়ি কেনার শখ!
অটোমোবাইল

২০-১০-৪ নীতিতে পূরণ হবে গাড়ি কেনার শখ!

অনলাইন শপিং প্ল্যাটফর্ম সেলেক্সট্রার যাত্রা শুরু
ই-কমার্স

অনলাইন শপিং প্ল্যাটফর্ম সেলেক্সট্রার যাত্রা শুরু

মেসেঞ্জারে চ্যাট এডিট করবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

মেসেঞ্জারে চ্যাট এডিট করবেন যেভাবে

তাক লাগানো ফিচারে আসছে রেডমি নোট9
নির্বাচিত

তাক লাগানো ফিচারে আসছে রেডমি নোট9

জুনে বিদায় নিচ্ছে স্যামসাংয়ের ‘এস ভয়েস’
প্রযুক্তি সংবাদ

পুরনো স্যামসাং ফোন হবে আইওটি ডিভাইস

Load More

ট্রেন্ডিং টপিক

পণ্য বিক্রির নিষেধাজ্ঞার ঝুঁকিতে অ্যাপল, স্যামসাং ও গুগল
নির্বাচিত

পণ্য বিক্রির নিষেধাজ্ঞার ঝুঁকিতে অ্যাপল, স্যামসাং ও গুগল

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের
অর্থ ও বাণিজ্য

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের

উন্মোচনের ২৪ ঘণ্টাতেই আউট অব স্টক রিয়েলমির হ্যারি পটার এডিশন
প্রযুক্তি সংবাদ

উন্মোচনের ২৪ ঘণ্টাতেই আউট অব স্টক রিয়েলমির হ্যারি পটার এডিশন

ফাইভারে বিটোপিয়ার কারসাজি, চাপে দেশের ফ্রিল্যান্সিং খাত
প্রযুক্তি সংবাদ

ফাইভারে বিটোপিয়ার কারসাজি, চাপে দেশের ফ্রিল্যান্সিং খাত

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত
প্রযুক্তি সংবাদ

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট ব্যবস্থাপনা, ব্যক্তিগত পরিচয় ও...

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

উপজেলাভিত্তিক মেধাক্রমে দ্বিতীয় হয়েও বাদ!

উপজেলাভিত্তিক মেধাক্রমে দ্বিতীয় হয়েও বাদ!

হারানো ফোন খুঁজে দেবে গুগলের এই ফিচার

হারানো ফোন খুঁজে দেবে গুগলের এই ফিচার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

23 November 2020

ঘর সাজাতে স্যামসাং নিয়ে এলো ‘গেট মোর’ ক্যাম্পেইন

Techzoom.TV |
TechzoomTV