Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশে তৈরি ওয়ালটন পণ্যে আগ্রহ কম্বোডিয়ার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২০
বাংলাদেশে তৈরি ওয়ালটন পণ্যে আগ্রহ কম্বোডিয়ার
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক জোরদারে গুরুত্ব দিয়েছে কম্বোডিয়া। বিশেষ করে বাংলাদেশে তৈরি উচ্চমানের প্রযুক্তিপণ্য নিতে আগ্রহী দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি। এক্ষেত্রে তাদের পছন্দ ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্যের শীর্ষ ব্র্যান্ড ওয়ালটন। এজন্য ওয়ালটনের সঙ্গে কম্বোডিয়ান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বৈঠক করেছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি ২০২০) রাজধানীর র‌্যাডিসন হোটেলে কম্বোডিয়ার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিনিধিদলের সঙ্গে ওয়ালটনের ঊর্দ্ধতন কর্মকর্তাদের ওই বৈঠক হয়। কম্বোডিয়ার ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী কান চ্যানমেতার নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব úোস্ট, টেলিকমিউনিকেশনস অ্যান্ড আইসিটি ভাইস প্রেসিডেন্ট হেন স্যামবওয়েন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মহাপরিচালক ভ্যাট চুন এবং টেলিযোগাযোগ বিভাগের মহাপরিচালক তোল ন্যাক।

বাংলাদেশের আইসিটি মন্ত্রণালয়ের উদ্যেগে অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব মো. মনির হোসেন।

ওয়ালটনের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক ব্যবসা ইউনিট (আইবিইউ) প্রেসিডেন্ট এডওয়ার্ড কিম, কম্পিউটার বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লিয়াকত আলী, সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর আব্দুর রউফ এবং ডেপুটি ডিরেক্টর অগাস্টিন সুজন।

বৈঠকের শুরুতে কম্বোডিয়ার প্রতিনিধিদল ওয়ালটনের অত্যাধুনিক কারখানায় আন্তর্জাতিকমানের রেফ্রিজারেটর, কম্প্রেসর, এয়ার কন্ডিশনার, টেলিভিশন, ল্যাপটপ-কম্পিউটার, মোবাইল ফোনসহ বিভিন্ন পণ্যের উৎপাদন প্রক্রিয়া নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র উপভোগ করেন।

এ সময় এডওয়ার্ড কিম বলেন, ইউরোপ-আমেরিকাসহ বর্তমানে বিশ্বের ৩৫টিরও বেশি দেশে ওয়ালটন পণ্য রপ্তানি হচ্ছে। ওয়ালটনের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে বিশ্বের শীর্ষ ৫টি ব্র্যান্ডের কাতারে যাওয়া। এজন্য বর্হিবিশ্বে ওয়ালটন ব্র্যান্ডের বিজনেস ভলিউম বাড়াতে জোরোসোরে কাজ চলছে। ওয়ালটন পণ্যের ডিজাইন, উৎপাদন এবং বিশ্বব্যাপী বিপণন নিয়ে কাজ করছেন ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়াসহ দেশি-বিদেশি বিশেষজ্ঞরা। উৎপাদন প্রক্রিয়া, গবেষণা ও উন্নয়ন (আরএনডি), মান নিয়ন্ত্রণ বা কোয়ালিটি কন্ট্রোলসহ বিভিন্ন বিভাগে স্থাপন করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির মেশিনারিজ ও যন্ত্রপাতি।

লিয়াকত আলী বলেন, ইতোমধ্যেই ওয়ালটন বাংলাদেশের বাজারে শীর্ষে রয়েছে। এখন ওয়ালটনের লক্ষ্য বৈশ্বিক বাজার। এক্ষেত্রে ওয়ালটনের বিটুবি (বিজনেস টু বিজনেস) পার্টনার হতে পারে কম্বোডিয়া।

তিনি জানান, ইউরোপসহ অন্যান্য উন্নত দেশে ওয়ালটন পণ্য রপ্তানি হচ্ছে। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার ব্র্যান্ড হুন্দাই এবং ভারতের রিলায়েন্সের সঙ্গে চুক্তি করেছে ওয়ালটন। এর ফলে প্রতিষ্ঠানদুটিতে বিপুল পরিমাণ পণ্য সরবরাহ করবে ওয়ালটন। এছাড়া বিশ্বের শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠান আমাজনের মাধ্যমে উত্তর আমেরিকায় যাচ্ছে বাংলাদেশে তৈরি ওয়ালটন পণ্য।

কান চ্যানমেতা বলেন, আসিয়ান দেশগুলোর মধ্যে কম্বোডিয়া হতে পারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ক্ষেত্র। আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে স্টার্টআপ সংস্কৃতির উন্নয়ন এবং সাইবার আকাশের সুরক্ষায় কাজ করার ব্যাপারে চুক্তিবদ্ধ হয়েছি। পাশাপাশি বিটুবি পদ্ধতিতে ওয়ালটনের সঙ্গে কাজ করতে আগ্রহী।

তিনি কম্বোডিয়ার স্পেশাল ইকোনমিক জোন-এ ওয়ালটনকে কারখানা স্থাপনের আমন্ত্রণ জানান। এক্ষেত্রে কম্বোডিয়ার সরকার ওয়ালটনকে সব ধরনের সহযোগিতা করবে বলে উল্লেখ করেন।
কান চ্যানমেতা জানান, আগামি ২০ থেকে ২২ মার্চ কম্বোডিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ডিজিটাল মেলা। এতে অংশ নিয়ে বাংলাদেশে তৈরি ওয়ালটনের বিভিন্ন প্রযুক্তিপণ্য প্রদর্শনের আমন্ত্রণ জানান তিনি।

ওয়ালটনের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক তৈরিতে খুব শিগগিরই আবার বাংলাদেশ সফর করবেন বলে জানান কম্বোডিয়ার প্রতিমন্ত্রী। সেসময় কম্বোডিয়ার ব্যবসায়িদের নিয়ে ওয়ালটন কারখানা পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেন তিনি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিস্ময়কর স্মার্ট চশমা আনছে অ্যাপল
নির্বাচিত

বিস্ময়কর স্মার্ট চশমা আনছে অ্যাপল

ফেসবুকের পুরোনো পোস্ট ডিলিট করবেন যেভাবে
কিভাবে করবেন

ফেসবুকের পুরোনো পোস্ট ডিলিট করবেন যেভাবে

সাফ চ্যাম্পিয়ন মেয়েদের ওয়ালটনের সংবর্ধনা
প্রযুক্তি সংবাদ

সাফ চ্যাম্পিয়ন মেয়েদের ওয়ালটনের সংবর্ধনা

২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাস্টারপ্লান তৈরি হচ্ছে
প্রযুক্তি সংবাদ

২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাস্টারপ্লান তৈরি হচ্ছে

বিকাশের ভিতর বাহির: চোখ ধাঁধানো বিজ্ঞাপন দিয়ে বোকা বানাচ্ছে গ্রাহকদের
প্রযুক্তি সংবাদ

বিনিময় দিয়ে বিকাশ হতে ৯৭ লাখ টাকা প্রতারণা, গ্রেপ্তার ৩

২০২৪ সালের মধ্যে বিশ্বের অর্ধেক মানুষের কাছে পৌঁছবে ফাইভজি
প্রযুক্তি সংবাদ

২০২৪ সালের মধ্যে বিশ্বের অর্ধেক মানুষের কাছে পৌঁছবে ফাইভজি

Load More

ট্রেন্ডিং টপিক

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

ফিশিং লিংকের মাধ্যমে ৯ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার
প্রযুক্তি সংবাদ

ফিশিং লিংকের মাধ্যমে ৯ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার

কোন অ্যাপ গোপনে ফোনের ক্যামেরা ব্যবহার করছে জানুন ১ মিনিটে
প্রযুক্তি পরামর্শ

কোন অ্যাপ গোপনে ফোনের ক্যামেরা ব্যবহার করছে জানুন ১ মিনিটে

১৫ বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষার্থীকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর করল অপো
প্রযুক্তি সংবাদ

১৫ বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষার্থীকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর করল অপো

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট
বিবিধ

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

কক্সবাজারের রামুতে বিপুলসংখ্যক আইফোন, ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রনিক...

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২১ জানুয়ারি ২০২০

বাংলাদেশে তৈরি ওয়ালটন পণ্যে আগ্রহ কম্বোডিয়ার

Techzoom.TV |
TechzoomTV