Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যাপল-ব্রডকমের ১৫ বিলিয়ন ডলারের চুক্তি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
রবিবার, ২৬ জানুয়ারি ২০২০
অ্যাপল-ব্রডকমের ১৫ বিলিয়ন ডলারের চুক্তি
Share on FacebookShare on Twitter

মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপলের কাছে দেড় হাজার কোটি ডলার মূল্যের ওয়্যারলেস কম্পোনেন্ট বিক্রি করতে চুক্তিবদ্ধ হয়েছে সেমিকন্ডাক্টর কোম্পানি ব্রডকম। আগামী সাড়ে তিন বছরে এসব কম্পোনেন্ট অ্যাপলের কাছে সরবরাহ করবে প্রতিষ্ঠানটি, যা আসন্ন আইফোন তৈরিতে ব্যবহূত হবে। সম্প্রতি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) জমা দেয়া এক নথিতে এমন তথ্য জানিয়েছে ব্রডকম। খবর সিএনবিসি।

শুধু ওয়্যারলেস কম্পোনেন্ট বলা হলে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটিকে ঠিক কোন সরঞ্জাম সরবরাহ করবে ব্রডকম তা নিশ্চিত করে উল্লেখ করা হয়নি। আইফোন ১১-এর ওয়াই-ফাই ও ব্লুটুথ চিপসহ বেশ কয়েকটি কম্পোনেন্ট সরবরাহ করেছিল ব্রডকম। এছাড়া অ্যাভাগো ব্র্যান্ডযুক্ত আরএফ ফ্রন্ট-এন্ড চিপ সরবরাহ করেছে প্রতিষ্ঠানটি, যা মোবাইল ডিভাইসকে ওয়্যারলেস নেটওয়ার্কের সঙ্গে সংযোগ স্থাপনে সহায়তা করে।

বিশ্লেষকদের ভাষ্যে, অ্যাপল ফাইভজি ফিচার সমৃদ্ধ আইফোন আনতে কাজ করছে, যা ব্রডকমের ওয়্যারলেস কম্পোনেন্ট ও মোবাইল ডিভাইসের জন্য প্রয়োজনীয় ফাইভজি চিপ বিক্রি কয়েক গুণ বাড়িয়ে দেবে।

গত ডিসেম্বরে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, ব্রডকম চিপ ব্যবসা নিয়ে খারাপ সময় পার করছে। যে কারণে প্রতিষ্ঠানটি তাদের রেডিও ফ্রিকোয়েন্সি চিপ সংশ্লিষ্ট একটি ওয়্যারলেস চিফ ব্যবসা বিভাগ বিক্রির চেষ্টা চালাচ্ছে। বিশেষায়িত চিপ উৎপাদনকারী ইউনিটটি বিক্রির জন্য যাবতীয় প্রক্রিয়া চূড়ান্ত করেছে ব্রডকম কর্তৃপক্ষ। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি বিনিয়োগ ব্যাংক ক্রেডিট সুইসের সঙ্গে একযোগে কাজ করছে। আশা করা হচ্ছে, ওয়্যারলেস চিপ ইউনিট বিক্রি করে ব্রডকম ১ হাজার কোটি ডলার আয় করতে পারবে।

গত বছরের শেষ দিকে সেমিকন্ডাক্টর ব্যবসায় প্রবৃদ্ধির ধীরগতির চিত্র তুলে ধরেছিল ব্রডকম। মূল ব্যবসায় প্রবৃদ্ধি কমায় চাপের মুখে ছিল প্রায় ছয় দশকের পুরনো প্রতিষ্ঠানটি। খাতসংশ্লিষ্টরা মনে করছিলেন, চলতি বছর পরিচালন ব্যয় কমিয়ে প্রবৃদ্ধি ধরে রাখার চেষ্টা করবে ব্রডকম। তবে অ্যাপলের সঙ্গে দীর্ঘমেয়াদি দেড় হাজার কোটি ডলারের চুক্তি ব্রডকমকে খারাপ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সহায়তা করবে।

গত ডিসেম্বরে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে জমা দেয়া এক নথিতে ব্রডকম জানায়, ২০১৯ সালে তাদের মোট নিট রাজস্বের ২০ শতাংশ এসেছে অ্যাপলে বিভিন্ন সরঞ্জাম সরবরাহের মাধ্যমে, যা আগের বছর ছিল ২৫ শতাংশ। অন্যদিকে অ্যাপলের ভাষ্যে, ব্রডকম তাদের অন্যতম স্বদেশী প্রধান পণ্য সরবরাহকারী।

জেপি মরগানের বিশ্লেষকদের মতে, ২০১৮ সালে উন্মোচিত প্রতিটি আইফোনে ১০ ডলার মূল্যের সরঞ্জাম ছিল ব্রডকমের।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

৩০% অফারে ম্যাভেন অটোসের গাড়ি এখন ইভ্যালিতে
ই-কমার্স

৩০% অফারে ম্যাভেন অটোসের গাড়ি এখন ইভ্যালিতে

হোয়াটসঅ্যাপ ব্যবহার না করার পরামর্শ টেলিগ্রাম প্রধানের
প্রযুক্তি পরামর্শ

বন্ধ হচ্ছে বিভিন্ন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট; গ্রাহকের মাথায় হাত

স্মার্টফোন কিনতে যে বিষয়গুলো মাথায় রাখবেন
কিভাবে করবেন

স্মার্টফোন কিনতে যে বিষয়গুলো মাথায় রাখবেন

উমিডিজির প্রতারণামূলক ফিচারের ছলনায় গ্রাহকদের বিভ্রান্তি!
প্রযুক্তি সংবাদ

উমিডিজির প্রতারণামূলক ফিচারের ছলনায় গ্রাহকদের বিভ্রান্তি!

প্রযুক্তি সংবাদ

রাজনৈতিক প্রোপাগাণ্ডা বাড়ছে, সারাদেশে অক্টোবরে সাইবার সচেতনতা কর্মসূচি নেওয়ার আহ্বান

মাইক্রোসফট এক্সেল শিটে নতুন ফিচার
নির্বাচিত

মাইক্রোসফট এক্সেল শিটে নতুন ফিচার

Load More

ট্রেন্ডিং টপিক

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি
টেলিকম

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

কোন অ্যাপ গোপনে ফোনের ক্যামেরা ব্যবহার করছে জানুন ১ মিনিটে
প্রযুক্তি পরামর্শ

কোন অ্যাপ গোপনে ফোনের ক্যামেরা ব্যবহার করছে জানুন ১ মিনিটে

অনুমোদনহীন ৩১ লোন অ্যাপ নিয়ে বিএফআইইউর সতর্কতা
প্রযুক্তি সংবাদ

অনুমোদনহীন ৩১ লোন অ্যাপ নিয়ে বিএফআইইউর সতর্কতা

আগামী সপ্তাহ থেকে টাকা ফেরত পাবেন ই-কমার্স গ্রাহকরা
ই-কমার্স

ই-কমার্সে ৫৮ হাজার অভিযোগ, পাওনা ৩,৮৬৯ কোটি টাকা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট
প্রযুক্তি সংবাদ

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে...

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

ইন্টারনেট গতি কম থাকবে তিনদিন

দেশে ব্যান্ডউইথের ঘাটতি ও ইন্টারনেটের দাম বৃদ্ধি খবর ভিত্তিহীন

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৬ জানুয়ারি ২০২০

অ্যাপল-ব্রডকমের ১৫ বিলিয়ন ডলারের চুক্তি

Techzoom.TV |
TechzoomTV