Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাণিজ্য মেলায় চারটি পুরস্কার পেল ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২০
বাণিজ্য মেলায় চারটি পুরস্কার পেল ওয়ালটন
Share on FacebookShare on Twitter

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৫তম আসরে চারটি পুরস্কার পেয়েছে দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। মেলায় প্রতিবারের মতো এবারও সর্বোচ্চ পরিমাণ ভ্যাট দিয়েছে ওয়ালটন। এরই স্বীকৃতিতে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছ থেকে পেয়েছে শীর্ষ ভ্যাটাদাতার দুটি পুরস্কার।
এছাড়া মেলায় দৃষ্টিনন্দন ও শৈল্পিক ডিজাইনের প্যাভিলিয়ন তৈরি করায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান মার্সেল পেয়েছে সেরা সাধারণ প্যাভিলিয়ন ক্যাটাগরির প্রথম পুরস্কার। সেরা প্রিমিয়ার প্যাভিলিয়ন ক্যাটাগরিতে দ্বিতীয় পুরস্কার অর্জন করেছে ওয়ালটন।

উল্লেখ্য, বাণিজ্য মেলায় সেরা ভ্যাটদাতার পুরস্কার চালুর পর থেকে এই নিয়ে টানা ১৪ বছর ধরে প্রথম পুরস্কার পাচ্ছে ওয়ালটন। পাশাপাশি দৃষ্টিনন্দন প্যাভিলিয়ন তৈরি করে প্রায় প্রতি বছরই পুরস্কৃত হয়ে আসছে ওয়ালটন এবং মার্সেল।

আয়োজক সংস্থা ইপিবি ও বাণিজ্য মন্ত্রণালয় সোমবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে ২৫ তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সমাপণী অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি।

মার্সেলের পক্ষে সেরা সাধারণ প্যাভিলিয়ন ক্যাটাগরির প্রথম পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির পরিচালক রিফাহ তাসনিয়া স্বর্ণা। ওয়ালটনের পক্ষে সেরা ভ্যাটদাতা ক্যাটাগরির প্রথম পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মো. হুমায়ূন কবীর। এছাড়া সেরা প্রিমিয়ার প্যাভিলিয়নের দ্বিতীয় পুরস্কার গ্রহণ করেন ওয়ালটনের ডেপুটি অপারেটিভ ডিরেক্টর মো. মুজাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. জাফর উদ্দিন, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার সেলিম আলতাফ জজ, ইপিবি’র ভাইস-চেয়ারম্যান ফাতিমা ইয়াসমিন, ইপিবি’র মহা-পরিচালক ও ডিআইটিএফ-২০২০ স্টিয়ারিং কমিটির সভাপতি অভিজিৎ চৌধুরী, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সহ-সভাপতি মো. সিদ্দিকুর রহমান প্রমূখ।

পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় মেলায় ওয়ালটন ও মার্সেল প্যাভিলিয়নের কো-অর্ডিনেটর হুমায়ূন কবীর বলেন, ওয়ালটন দেশের শীর্ষ ইলেকট্রনিক্স ব্র্যান্ড। বাংলাদেশের প্রায় ৭৫ ভাগ ক্রেতার আস্থা এখন ওয়ালটনে। মেলায় দুটি দৃষ্টিনন্দন প্রিমিয়ার প্যাভিলিয়ন তৈরির পাশাপাশি বিশ্বের লেটেস্ট ও উদ্ভাবনী প্রযুক্তির নতুন নতুন পণ্য আনে ওয়ালটন। তাই মেলার শুরু থেকেই ওয়ালটন প্যাভিলিয়নে ক্রেতা-দর্শনার্থীদের ভিড় ছিলো। বিক্রিও হয়েছে আশাতীত। সেজন্য মেলায় সর্ব্বোচ ভ্যাট প্রদানে সক্ষম হয়েছে ওয়ালটন। এরই স্বীকৃতিস্বরূপ মিলেছে শীর্ষ ভ্যাটদাতার পুরস্কার। এ অর্জনের কৃতিত্ব মেলায় আগত ওয়ালটনের অগণিত ক্রেতা সাধারণের। এ প্রাপ্তি ওয়ালটনকে আগামী দিনে আরো নতুন নতুন প্রযুক্তি পণ্য উৎপাদনে অনুপ্রাণিত করবে।

মেলায় শীর্ষ ভ্যাট প্রদানকারীর পাশাপাশি সেরা প্যাভিলিয়ন প্রতিষ্ঠানগুলোকে পুরস্কারের মাধ্যমে সম্মানিত করায় বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ওয়ালটনের ডেপুটি অপারেটিভ ডিরেক্টর মো. মুজাহিদুল ইসলাম।

তিনি জানান, বাণিজ্য মেলায় সেরা ভ্যাটদাতার পুরস্কার চালুর পর থেকে টানা ১৪ বছর ধরে প্রথম পুরস্কার পেয়ে আসছে দেশের শীর্ষ ব্র্যান্ড ওয়ালটন।

অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি বলেন, ক্রেতা-সমাগম, পণ্য বিক্রি, রপ্তানি আদেশসহ সার্বিকভাবে অতীতের যেকোনো বারের চেয়ে এবারের মেলা খুব ভালো হয়েছে। বাংলাদেশ অর্থনৈতিকভাবে দ্রুত এগিয়ে যাচ্ছে। যা সারা বিশ্বের কাছে এক বিষ্ময়। বর্তমানে বাংলাদেশি প্রতিষ্ঠানের পণ্য দেশ-বিদেশে ব্যাপক সমাদৃত হচ্ছে। শুধুমাত্র কোরবানির ঈদেই দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটনের বিপুল পরিমাণ ফ্রিজ ও টিভি বিক্রি হয়। এটা প্রমাণ করে যে- বাংলাদেশ অর্থনৈতিকভাবে দ্রুত এগিয়ে যাচ্ছে।

এবারের বাণিজ্য মেলায় ১৩টি ক্যাটাগরিতে সর্বমোট ৩৮ প্রতিষ্ঠান ও ব্যক্তিকে পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে সেরা ভ্যাটাদাতা ও প্যাভিলিয়ন ক্যাটাগরিতে সর্বমোট ৪টি পুরস্কার পেয়েছে ওয়ালটন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

উন্নত ডিসপ্লে তৈরিতে একসাথে কাজ করবে অপো ও পিক্সেলওয়ার্কস
প্রযুক্তি সংবাদ

উন্নত ডিসপ্লে তৈরিতে একসাথে কাজ করবে অপো ও পিক্সেলওয়ার্কস

কোয়ালকমের স্ন্যাপড্রাগন এক্স এলিট ‘সবচেয়ে শক্তিশালী’ প্রসেসর
প্রযুক্তি সংবাদ

কোয়ালকমের স্ন্যাপড্রাগন এক্স এলিট ‘সবচেয়ে শক্তিশালী’ প্রসেসর

মাদক, নগ্নতা, অশ্লীলতা: টিকটকের বিরুদ্ধে মামলা আইওয়ায়
প্রযুক্তি সংবাদ

টিকটক ব্যবহারকারী কমছে, কারণ কী

অনার নিয়ে এল বিশাল ব্যাটারি আর প্রিমিয়াম ফিচারের ‘পকেট-সাইজড জায়ান্ট’ অনার প্যাড এক্স৭
ই-কমার্স

অনার নিয়ে এল বিশাল ব্যাটারি আর প্রিমিয়াম ফিচারের ‘পকেট-সাইজড জায়ান্ট’ অনার প্যাড এক্স৭

টিকটকের মতো ইউটিউবে ভিডিও তৈরির সুযোগ মিলবে
প্রযুক্তি সংবাদ

ইউটিউবে ঢোকা যাচ্ছে

ফ্রিজ কিনে ২০ লাখ টাকা পেলেন চা বিক্রেতা!
প্রযুক্তি সংবাদ

ফ্রিজ কিনে ২০ লাখ টাকা পেলেন চা বিক্রেতা!

Load More

ট্রেন্ডিং টপিক

পায়রা বন্দরের ১৭৫ কোটি টাকার আইসিটি প্রকল্পে আপত্তি
প্রযুক্তি সংবাদ

পায়রা বন্দরের ১৭৫ কোটি টাকার আইসিটি প্রকল্পে আপত্তি

আবারও সক্রিয় হ্যাকিংটিম স্পাইওয়্যার – ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট
প্রযুক্তি পরামর্শ

ডিজিটাল দক্ষতা ও সাইবার সচেতনতায় এগিয়ে এপিএসির গ্রাহকরা: ক্যাসপারস্কি

ঈদের কেনাকাটায় ১০ হাজার টাকার মধ্যে ৮ স্মার্টফোন
নির্বাচিত

১০ হাজার টাকার বাজেটে মিলছে না ভালো স্মার্টফোন, বিপাকে নিম্ন ও মধ্যবিত্তরা

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে পাচার ২২ হাজার কোটি টাকা
অর্থ ও বাণিজ্য

এজেন্টদের ওপর ‘অতিরিক্ত হস্তক্ষেপের’ অভিযোগ বিকাশ বিরুদ্ধে

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

যুক্তরাষ্ট্র ও কানাডার শুল্কযুদ্ধে চাপে টয়োটা-হোন্ডা
অটোমোবাইল

যুক্তরাষ্ট্র ও কানাডার শুল্কযুদ্ধে চাপে টয়োটা-হোন্ডা

কানাডা থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা গাড়িতে ৫০ শতাংশ...

অ্যাপল ছাড়ছেন টিম কুক, কী বলছেন প্রযুক্তি প্রধানরা?

টিম কুকের বিদায়, অ্যাপলের নতুন সিইও জন টার্নাস

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৪ ফেব্রুয়ারি ২০২০

বাণিজ্য মেলায় চারটি পুরস্কার পেল ওয়ালটন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix