Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিক্রিতে সুইচ ঘড়িকে ছাড়িয়ে গেল অ্যাপল ওয়াচ, তবে…

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২০
বিক্রিতে সুইচ ঘড়িকে ছাড়িয়ে গেল অ্যাপল ওয়াচ, তবে…
Share on FacebookShare on Twitter

স্মার্টওয়াচের কাছে হেরে যাচ্ছে সুইচ ঘড়ি। তাও গত বছর শুধু অ্যাপল ওয়াচের কাছেই ধরাশায়ী হয়েছে সুইজারল্যান্ডের পুরো ঘড়িশিল্প! এমন তথ্যই দিয়েছে বাজার গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যানালাইটিকস। তারা বলছে, ২০১৯ সালে অ্যাপল ওয়াচ বিক্রি হয়েছে মোট ৩ কোটি ১০ লাখ ইউনিট। সেখানে সুইজারল্যান্ডের সব ব্রান্ড মিলিয়ে বিক্রি করেছে মাত্র ২ কোটি ১০ লাখ ঘড়ি। মধ্যমমানের সুইচ ঘড়ির বিকল্প হিসেবে দাঁড়ানোর কৌশলই অ্যাপলকে এগিয়ে রাখছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

তবে স্মার্টওয়াচের দাপটে সুইচ ঘড়ি শিল্প বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে কি না তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে মতবিরোধ রয়েছে। অনেকে বলছেন, সুইচ ঘড়ির দিন প্রায় শেষ। বাকিরা বলছেন, সংখ্যায় অ্যাপল ওয়াচ এগিয়ে থাকলেও সুইজারল্যান্ডের সনদপ্রাপ্ত যান্ত্রিক ঘড়ি থেকে রাজস্ব কিন্তু এখনো অ্যাপলের চেয়ে বেশিই।

স্ট্র্যাটেজি অ্যানালাইটিকসের জ্যেষ্ঠ বিশ্লেষক স্টিভেন ওয়ালটার বলেন, অ্যাপল ওয়াচ এখন নিজের মর্যাদার প্রতীকে পরিণত হয়েছে। তারা মধ্যমমানের সুইচ ঘড়ির বিকল্প প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভুত হয়েছে। অ্যাপলের বিপুল সংখ্যক গ্রাহকভিত্তির মানে হলো আইফোন ব্যবহারকারীদের একটি সামান্য অংশও যদি অ্যাপল ওয়াচ ব্যবহার করেন তাহলেও সংখ্যাটি কয়েক মিলিয়ন হয়ে যাবে।

প্রতিবেদনে একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছে স্ট্র্যাটেজি অ্যানালাইটিকস- অ্যাপল ওয়াচে ফিটনেস ট্র্যাকার এবং সেলফোনে বিভিন্ন অ্যাপের সঙ্গে দ্রুত ও সহজে যুক্ত হওয়ার প্রযুক্তিগত সুবিধা রয়েছে। এ কারণে তরুণ প্রজন্মের মধ্যে এ ঘড়ি তুমুল জ্নপ্রিয়। বিপরীতপক্ষে অ্যানালগ ঘড়ি বিভিন্ন দেশের মূলত বয়স্করা এখনো পরেন।

গবেষণা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ স্ট্র্যাটেজিসের প্রযুক্তি বিশ্লেষক ক্যারোলিনা মিলানেসি বলেন, প্রযুক্তি ও ফ্যাশনের সম্মিলন ঘটাচ্ছে অ্যাপল ওয়াচ। এই সুবিধার জন্যই মানুষ এ স্মার্টওয়াচ কিনছেন। অ্যাপল এখন স্বাস্থ্য ও ফিটনেসের ওপর বেশি গুরুত্ব দিচ্ছে। এ কৌশলটিই অ্যাপল ওয়াচকে সুইচ ঘড়ি থেকে এগিয়ে রাখছে। এ ঘড়ি এখনো অলঙ্কার এবং ফ্যাশন পণ্য হিসেবেই ব্যবহার করা হয়। আর স্বাস্থ্য ও ফিটনেস এখন ফ্যাশন ও গ্ল্যামারের চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। অ্যাপল বিষয় দুটিকে যেভাবে আয়ত্তে এনেছে অন্যরা তার ধারেকাছেও যেতে পারেনি। তাছাড়া প্রযুক্তি জায়ান্টটি আইফোন, আইপ্যাড এবং অন্যান্য অ্যাপল ব্র্যান্ডের পণ্যের বিশাল ইকোসিস্টেমের সুবিধা পাচ্ছে। সুইচ কোম্পানিগুলো এখন স্মার্টওয়াচও বিক্রি করছে, তবে তারা অ্যান্ড্রয়েড ইকোসিস্টেম ব্যবহার করে।

তাছাড়া অ্যাপলের কনজিউমার ইলেকট্রনিক্স ভিত্তিক একটি গ্রাহক সম্পর্ক আছেই। এদের বড় একটি অংশ অ্যাপল ওয়াচের গ্রাহক। এমনটাই বলছেন গবেষণা প্রতিষ্ঠান অমডিয়ার গণমাধ্যম ও কনজিউমার প্রযুক্তি বিশ্লেষক ঋষি কাউল। একইভাবে সুইচ ঘড়িপ্রস্তুতকারকরা তাদের স্মার্টওয়াচে ব্যবহার করছে অ্যান্ড্রয়েডভিত্তি অয়্যারওএস। আর এটির গ্রাহক মূলত অ্যান্ড্রয়েড ফোনের ব্যবহারকারীরাই।

তবে যাই হোক না কেন, কাজের জিনিস হিসেবে স্মার্টওয়াচের জনপ্রিয়তা তুঙ্গে উঠলেও আভিজাত্যের প্রতীক হিসেবে সুইচ ঘড়ি টিকে থাকবে আরো অনেক দিন। এর মধ্যে বাজার প্রতিযোগিতায় হয়তো এ ঘড়ি তলানিতে চলে যাবে। কিন্তু অদৃশ্য হবে না। এমনটাই বলছেন বিশ্লেষকরা। এ কারণে এ ঘড়িকে অ্যাপল ওয়াচের সঙ্গে তুলনা করতে রাজি নন বাজার গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিসের বিশ্লেষক ভিনসেন্ট থিয়েলকে।

একটি উদাহরণ দিয়ে ভিনসেন্ট বলেন, সুইচ ঘড়ির গড় দাম কিন্তু অ্যাপল ওয়াচের দ্বিগুণ। ফলে টাকার অংকে হিসাব করলে গত বছর অ্যাপল ওয়াচের চেয়ে এগিয়ে ছিল সুইচ ঘড়ি। ফলে শুধু সংখ্যা দিয়ে বিচার করা ঠিক হবে না।

Tags: অ্যাপল ওয়াচ

এই বিভাগ থেকে আরও পড়ুন

৯০ হার্জ ডিসপ্লে এবং ৫০ ওয়াট চার্জিং নিয়ে রিয়েলমির ফ্ল্যাগশিপ এক্স টু প্রো
প্রযুক্তি সংবাদ

যেসব উপায়ে দীর্ঘ দিন ভাল থাকবে মোবাইল

বেসিসের কার্যক্রম পরিচালনায় ১১ সদস্যের সহায়ক কমিটি গঠন
প্রযুক্তি সংবাদ

বেসিসের কার্যক্রম পরিচালনায় ১১ সদস্যের সহায়ক কমিটি গঠন

অলাভজনক সাবস্ক্রিপশন সুবিধা চালু করবে স্পটিফাই
প্রযুক্তি সংবাদ

১০ বছরে আয় ১০ হাজার কোটিতে নিতে চায় স্পটিফাই

যে কোনো মোবাইল নম্বরের তথ্য বের করবেন যেভাবে
নির্বাচিত

যেভাবে বের করবেন অপরাধীর মোবাইল নম্বরের তথ্য

চিপ নির্মাতা হিসেবে আসছে ফেসবুক?
প্রযুক্তি সংবাদ

চিপ নির্মাতা হিসেবে আসছে ফেসবুক?

ফিশিং আক্রমণের কার্যকারিতা ৪.৫ গুণ বাড়িয়েছে এআই
প্রযুক্তি সংবাদ

ফিশিং আক্রমণের কার্যকারিতা ৪.৫ গুণ বাড়িয়েছে এআই

Load More

ট্রেন্ডিং টপিক

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ১২ জিবি র‍্যাম: অনারের নতুন চমক Honor 600e
প্রযুক্তি বাজার

অ্যান্ড্রয়েড ১৬ ও বড় ব্যাটারির চমক: গিগবেঞ্চে দেখা মিলল Honor 600e-এর

রূপপুরে জ্বালানি লোডিং ২৮ এপ্রিল, উৎপাদন শুরু অগাস্টের মধ্যে
প্রযুক্তি সংবাদ

রূপপুরে জ্বালানি লোডিং ২৮ এপ্রিল, উৎপাদন শুরু অগাস্টের মধ্যে

আসুস বাংলাদেশে নিয়ে এসেছে নতুন চারটি ল্যাপটপ
নির্বাচিত

আসুস বাংলাদেশে নিয়ে এসেছে নতুন চারটি ল্যাপটপ

চীনের নতুন উদ্ভাবনে ড্রোনের ভাসমান থাকার দিন হবে ‘অনির্দিষ্টকাল’
প্রযুক্তি সংবাদ

চীনের নতুন উদ্ভাবনে ড্রোনের ভাসমান থাকার দিন হবে ‘অনির্দিষ্টকাল’

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি
অর্থ ও বাণিজ্য

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

পুঁজিবাজারে তালিকাভুক্ত ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি সর্বশেষ ৩১ ডিসেম্বর...

মেটা-মেনাসের ২০০ কোটি ডলারের চুক্তি বাতিলের নির্দেশ চীনের

মেটা-মেনাসের ২০০ কোটি ডলারের চুক্তি বাতিলের নির্দেশ চীনের

আইওএস ২৭-এ আসছে এআই ফটো এডিটিং টুল

আইওএস ২৭-এ আসছে এআই ফটো এডিটিং টুল

দ্বিতীয় প্রান্তিকে ভিসার নেট রাজস্বে ১৭% প্রবৃদ্ধি, বেড়েছে আয়ও

দ্বিতীয় প্রান্তিকে ভিসার নেট রাজস্বে ১৭% প্রবৃদ্ধি, বেড়েছে আয়ও

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix