Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এবার বন্ধ হচ্ছে মাইক্রোসফটের উইন্ডোজ ১১ এসই

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 7 August 2025
এবার বন্ধ হচ্ছে মাইক্রোসফটের উইন্ডোজ ১১ এসই
Share on FacebookShare on Twitter

সম্প্রতি মাইক্রোসফট তাদের লাইটওয়েট অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১১ এসই বন্ধ করার ঘোষণা দিয়েছে। এটি মূলত শিক্ষার্থীদের জন্য তৈরি একটি হালকা ও সীমিত সংস্করণ ছিল, যার লক্ষ্য ছিল কম খরচের ল্যাপটপে ক্রোমবুকের বিকল্প তৈরি করা। তবে একে ধীরে ধীরে বাজার থেকে তুলে নিচ্ছে মাইক্রোসফট।

উইন্ডোজ ১১ এসই ছিল মাইক্রোসফটের একটি বিশেষ সংস্করণ যা শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য তৈরি করা হয়েছিল। কম শক্তিশালী হার্ডওয়্যারে চলার উপযোগী এবং শুধু মাইক্রোসফট অনুমোদিত অ্যাপ চালাতে পারত। ক্লাউড-কেন্দ্রিক ব্যবস্থাপনায় সুবিধা দিত। মূলত ক্রোম ওএস-এর সঙ্গে প্রতিযোগিতা করতে বাজারে আসে উইন্ডোজ ১১ এসই। মাইক্রোসফট ২০২১ সালের শেষের দিকে এটি চালু করে।

তবে এখন এটি বন্ধ করে দিচ্ছে তারা। মূলত কম জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতাই এর কারণ। শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য তৈরি হলেও তারা উইন্ডোজ ১১ এসই খুব একটা পছন্দ করেনি, কারণ এটি প্রচলিত উইন্ডোজের মতো ফ্লেক্সিবল ছিল না। সেই সঙ্গে অ্যাপ ইনস্টলেশন সীমাবদ্ধতা বড় কারণ। ব্যবহারকারীরা নিজের মতো করে অ্যাপ ইনস্টল করতে পারতেন না। এটি ছাত্র-শিক্ষক উভয়ের জন্য সীমাবদ্ধতা তৈরি করে।

এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রোমবুকস অনেক আগে থেকেই জনপ্রিয় এবং শিক্ষাক্ষেত্রে ভালোভাবে জায়গা করে নিয়েছে। সেখানে উইন্ডোজ ১১ এসই খুব একটা সুবিধা করতে পারেনি।

মাইক্রোসফট বর্তমানে ক্লাউড পিসি এবং এআই সমৃদ্ধ উইন্ডোজ সংস্করণ নিয়ে কাজ করছে, যা উইন্ডোজ ১১ এসইর ধারণাকে প্রতিস্থাপন করতে পারে। উইন্ডোজ ১১ এসই বন্ধ হওয়ার মাধ্যমে মাইক্রোসফট মূলত তাদের কৌশল পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তারা এখন আরও স্মার্ট, এআই-ভিত্তিক এবং ক্লাউড-ফোকাসড ভবিষ্যতের দিকে এগোচ্ছে। যদিও উইন্ডোজ ১১ এসই প্রত্যাশা অনুযায়ী সফল হয়নি, তবে এটি মাইক্রোসফটের শিক্ষা খাতে আরও উন্নত এবং দীর্ঘমেয়াদী সমাধানের প্রয়োজনীয়তা বুঝতে সাহায্য করেছে।

উইন্ডোজ ১১ এসই-এর ডেভেলপমেন্ট বন্ধ করা হচ্ছে খুব শিগগির। অর্থাৎ নতুন কোনো ডিভাইসে এটি আর প্রি-ইনস্টলড পাওয়া যাবে না। যারা আগে থেকেই উইন্ডোজ ১১ এসই চালাচ্ছেন, তাদের জন্য নিরাপত্তা আপডেট চলবে ২০২৬ সালের ৮ অক্টোবর পর্যন্ত। তবে এরপরে এই অপারেটিং সিস্টেম পুরোপুরি বিদায় নেবে। ডিভাইসগুলো চলবে, তবে আপডেট আর পাবেনা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ঢাকা টেলিফোনের এমডি হলেন মোস্তাফা রফিকুল ইসলাম ডিউক
নির্বাচিত

ঢাকা টেলিফোনের এমডি হলেন মোস্তাফা রফিকুল ইসলাম ডিউক

ল্যাপটপ ও স্মার্ট স্পিকার অনিরাপদ, ব্যক্তিগত আলাপে কান পাতছে হ্যাকার
প্রযুক্তি সংবাদ

কলমের জোরে যেভাবে কুপোকাত হলো হ্যাকাররা

বৈশ্বিক লক্ষ্যমাত্রা অর্জনে তরুণদের উদ্বুদ্ধ করতে ইউএনডিপি’র সাথে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

বৈশ্বিক লক্ষ্যমাত্রা অর্জনে তরুণদের উদ্বুদ্ধ করতে ইউএনডিপি’র সাথে স্যামসাং

১৩ কোটিতে সিম্ফনি
প্রযুক্তি সংবাদ

১৩ কোটিতে সিম্ফনি

ডোমেইন মার্কেটপ্লেসে কেনাবেচা নিয়ে সভা
প্রযুক্তি সংবাদ

ডোমেইন মার্কেটপ্লেসে কেনাবেচা নিয়ে সভা

শাহজালালে ৭৩টি ‘আইফোন-১১ প্রো’ জব্দ
প্রযুক্তি সংবাদ

শাহজালালে ৭৩টি ‘আইফোন-১১ প্রো’ জব্দ

Load More

ট্রেন্ডিং টপিক

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি
অটোমোবাইল

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি

বুয়েটে শুরু নবায়নযোগ্য জ্বালানি উৎসব, অংশ নিচ্ছেন সহস্রাধিক প্রতিনিধি
প্রযুক্তি সংবাদ

বুয়েটে শুরু নবায়নযোগ্য জ্বালানি উৎসব, অংশ নিচ্ছেন সহস্রাধিক প্রতিনিধি

Poco X8s স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন
নির্বাচিত

৬,৩৩০ এমএএইচ ব্যাটারি ও ১০০ ওয়াট চার্জিং, Poco X8s নিয়ে আলোচনা

দুর্বল নেটওয়ার্ক ও ভয়েস ও ডেটার মূল্যবৃদ্ধির খেসারত: গ্রাহক হারিয়ে আয় কমছে জিপির
অর্থ ও বাণিজ্য

নেতিবাচক ধারা কাটিয়ে ঘুরে দাঁড়াল গ্রামীণফোন: ৩য় প্রান্তিকে রাজস্ব ৪,০১৭ কোটি টাকা, নিট মুনাফা ৭৫১ কোটি

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু
নির্বাচিত

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

গ্রাহক অভিজ্ঞতাকে আরো সহজ, দ্রুত ও ঝঞ্ঝাটহীন করতে...

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

07 August 2025

এবার বন্ধ হচ্ছে মাইক্রোসফটের উইন্ডোজ ১১ এসই

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix