Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৪ হাজার কোটি টাকার অবৈধ হ্যান্ডসেটের বাজার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২০
৪ হাজার কোটি টাকার অবৈধ হ্যান্ডসেটের বাজার
Share on FacebookShare on Twitter

অবৈধ পথে আমদানি করা মোবাইল হ্যান্ডসেটের কারণে হুমকির মুখে পড়েছে দেশীয় উৎপাদনকারীরা। বাংলাদেশ মোবাইল ফোন ইম্পোর্টার্স এসোসিয়েশনের (বিএমপিআইএ) এক হিসাবে জানা যায়, দেশের মোবাইল হ্যান্ডসেটের বাজারের প্রায় ৩৫ ভাগ অবৈধ পথে আমদানি হওয়া ব্যবসার দখলে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ হাজার কোটি টাকা।

অবৈধ পথে আসা নিম্নমানের পণ্যে বাজার সয়লাব হয়ে যাওয়ায় বৈধ পণ্যের বিক্রি কমে যাচ্ছে। ফলে মোবাইল হ্যান্ডসেট কারখানার শত শত কোটি টাকার দেশি-বিদেশি বিনিয়োগ হুমকির মুখে পড়েছে।

২০১৯-২০ অর্থবছরে স্মার্টফোন আমদানির উপর সরকার টোটাল ট্যাক্স ইনসিডেন্ট বা টিটিআই ৩২% থেকে বাড়িয়ে ৫৭% নির্ধারণ করে। এতে করে মোবাইল হ্যান্ডসেটের দাম বেড়ে যায়। এ খাতের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, সরকারের এই সিদ্ধান্তের কারণেই বিগত কয়েক বছরের তুলনায় গত বছর থেকে অবৈধ মোবাইল হ্যান্ডসেটের বাজার বেড়েছে।

২০১৬ সালে সরকার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে দেশেই মোবাইল হ্যান্ডসেট কারখানা করার জন্য মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেয়। সরকারের এই পদক্ষেপের ফলে প্রধান মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান দেশের বিভিন্ন জায়গায় নিজেদের কারখানা গড়ে তোলে। এতে আমদানি নির্ভরতা কমার পাশাপাশি দেশে অনেক মানুষের কর্মসংস্থানও সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে বাড়ে বিদেশি বিনিয়োগ।

ইতিমধ্যে দেশে ৯টি প্রতিষ্ঠান মোবাইল হ্যান্ডসেট উৎপাদনের উদ্দেশ্যে কারখানা তৈরি করেছে। আরো কয়েকটি প্রতিষ্ঠান কারখানা স্থাপনের কাজ শুরু করেছে। দেশের চাহিদার প্রায় ৫০-৬০ ভাগ মোবাইল হ্যান্ডসেট এখন দেশেই উৎপাদিত হচ্ছে।

অবৈধ পথে আসা মোবাইল হ্যান্ডসেটের কারণে ভোক্তারা নন-ওয়ারেন্টি পণ্য কিনে প্রতারিত হচ্ছেন। ওয়ারেন্টি ছাড়া অবৈধ ও রিফারবিশড পণ্য কেনার ফলে ভোক্তা ফোন নষ্ট হওয়ার পরে অথরাইজড সার্ভিস পাচ্ছে না। এতে করে নষ্ট ফোনের ত্রুটি সারাতে গুনতে হচ্ছে অনেক টাকা। এতে কাস্টমারের বিপুল সময় নষ্ট হচ্ছে উপরন্তু ফোনটি ঠিক হবে কিনা সেটার নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না।

নিয়ন্ত্রক সংস্থা, প্রশাসন এবং র‌্যাবের যৌথ অভিযানে মাঝে মাঝে বিপুল পরিমাণ অবৈধ মোবাইল হ্যান্ডসেট জব্দ করলেও মূল হোতারা ধরা ছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে। যে কারণে এ ধরনের অভিযানেও বন্ধ হচ্ছে না অবৈধ হ্যান্ডসেটের ব্যবসা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশে উৎপাদিত মোবাইল হ্যান্ডসেটের মান এবং চীনে তৈরি মোবাইল হ্যান্ডসেটের গুনগতমান সমপর্যায়ের। দেশে উৎপাদিত মোবাইল ফোনের ক্ষেত্রে অভিযোগও কম।

বিটিআরসি ও বিএমপিআইএ এর যৌথ উদ্যোগে শুরু হয়েছে ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি নাম্বার ডাটাবেইজ বা সহজ কথায় মোবাইল ফোন রেজিস্ট্রেশন। বৈধ পথে আসা ও দেশে তৈরি হওয়া সব মোবাইল ফোন এখন এই ডাটাবেইজে রেজিস্ট্রিকৃত।

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা এনইআইআর প্রযুক্তিটির মাধ্যমে বাজারে থাকা আসল বা নকল মোবাইল হ্যান্ডসেট পরীক্ষা সহজেই করা যাবে। এরই মধ্যে এ প্রযুক্তির প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ ও পরিচালনার জন্য বিটিআরসি দরপত্র আহবান করেছে। এনইআইআর স্থাপনের কাজ শেষ হলে বিটিআরসি অবৈধ পথে আসা নকল ও অবৈধ হ্যান্ডসেট তাৎক্ষনিকভাবে বন্ধের ব্যবস্থা করতে পারবে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

মোবাইল টেকনিশিয়ান থেকে চোরাই মোবাইল মাফিয়া সজীব হয়েছেন বিপুল সম্পদের মালিক
প্রযুক্তি সংবাদ

মোবাইল টেকনিশিয়ান থেকে চোরাই মোবাইল মাফিয়া সজীব হয়েছেন বিপুল সম্পদের মালিক

হুয়াওয়ে ৯এ: সস্তায় সেরা ফোন
নির্বাচিত

হুয়াওয়ে ৯এ: সস্তায় সেরা ফোন

৭ ইঞ্চির ফোরকে ডিসপ্লেসহ আসবে এক্সপেরিয়া ফ্লিপ
প্রযুক্তি সংবাদ

৭ ইঞ্চির ফোরকে ডিসপ্লেসহ আসবে এক্সপেরিয়া ফ্লিপ

১ হাজার টাকায় রেডমি আনলো নতুন ফিটনেস ব্যান্ড
নির্বাচিত

১ হাজার টাকায় রেডমি আনলো নতুন ফিটনেস ব্যান্ড

বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড পেলো ১০৮ প্রতিষ্ঠান
প্রযুক্তি সংবাদ

বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড পেলো ১০৮ প্রতিষ্ঠান

’জেলা প্রশাসক উদ্যোক্তা পুরস্কার-২০২১’ পেল মোঃ দেলোয়ার হোসেন
প্রযুক্তি সংবাদ

’জেলা প্রশাসক উদ্যোক্তা পুরস্কার-২০২১’ পেল মোঃ দেলোয়ার হোসেন

Load More

ট্রেন্ডিং টপিক

অনুমতি ছাড়া ভিডিও ধারণ ও প্রচার করলে ৯০ দিনেই বিচার
প্রযুক্তি সংবাদ

অনুমতি ছাড়া ভিডিও ধারণ ও প্রচার করলে ৯০ দিনেই বিচার

ফোল্ডেবল ফোনের বাজারে মোটোরোলার নতুন চমক: আসছে ‘Razr 2026’
নির্বাচিত

ফোল্ডেবল ফোনের বাজারে মোটোরোলার নতুন চমক: আসছে ‘Razr 2026’

মেটা-মেনাসের ২০০ কোটি ডলারের চুক্তি বাতিলের নির্দেশ চীনের
অর্থ ও বাণিজ্য

মেটা-মেনাসের ২০০ কোটি ডলারের চুক্তি বাতিলের নির্দেশ চীনের

রূপপুরে জ্বালানি লোডিং আজ বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে আগস্টে
প্রযুক্তি সংবাদ

রূপপুরে জ্বালানি লোডিং আজ বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে আগস্টে

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পান্ডামার্ট এর গ্রাহক হয়রানি
অর্থ ও বাণিজ্য

পান্ডামার্ট এর গ্রাহক হয়রানি

অনলাইনে ঝটপট বাজার করার জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘পান্ডামার্ট’ (Pandamart)...

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix