Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ব্যবহারকারীদের ওপর নজরদারি, গুগল–ফেসবুককে বিশাল অঙ্কের জরিমানা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ৭ জানুয়ারি ২০২২
ব্যবহারকারীদের ওপর নজরদারি, গুগল–ফেসবুককে বিশাল অঙ্কের জরিমানা
Share on FacebookShare on Twitter

প্রযুক্তি জায়ান্ট গুগল ও ফেসবুককে বিশাল অঙ্কের জরিমানা করেছে ফ্রান্স। জরিমানার মোট অর্থের পরিমাণ ২১ কোটি ইউরো। প্রযুক্তি প্রতিষ্ঠান দুটিকে ‘কুকিস’ ব্যবহারের নীতির কারণেই এ জরিমানার মুখে পড়তে হয়েছে। ইন্টারনেট ব্যবহারকারীদের নানা তথ্যের ওপর নজর রাখতেই কুকিস ব্যবহার করা হয়। আজ বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে ফরাসি সরকার।

শুধু গুগল কিংবা ফেসবুকই নয়, ইউরোপজুড়ে চাপের মুখে পড়েছে অ্যাপল ও আমাজনের মতো মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোও। এর মধ্যেই তাদের বড় অঙ্কের জরিমানা গুনতে হয়েছে। এ ছাড়া কীভাবে প্রতিষ্ঠানগুলো পরিচালনা করা হবে, তা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নানা নীতিমালার জারির পরিকল্পনা চলছে।

ইন্টারনেট ব্যবহারকারীরা কম্পিউটার বা মুঠোফোন থেকে কোনো ওয়েবসাইটে ঢুকলে এ-সংক্রান্ত কুকিস ওয়েব ব্রাউজারে সংরক্ষিত হয়ে থাকে। এগুলো গুগল ও ফেসবুকের মতো প্রতিষ্ঠানের কাছে বেশ মূল্যবান। কারণ, ব্যবহারকারীদের এসব তথ্যের ভিত্তিতেই বিজ্ঞাপন দিয়ে বিশাল অঙ্কের মুনাফা কামিয়ে নেয় তারা। তবে এর মধ্য দিয়ে ব্যবহারকারীদের অনেক ব্যক্তিগত তথ্য বেহাত হওয়ার ঝুঁকি থাকে।

নতুন জরিমানার মোট অর্থের মধ্যে শুধু গুগলকে গুনতে হবে ১৫ কোটি ইউরো। ফ্রান্সের ইতিহাসে এর আগে কোনো প্রযুক্তি প্রতিষ্ঠানকে এত জরিমানা করা হয়নি। এর আগে ২০২০ সালে ডিসেম্বরে দেশটির ন্যাশনাল কমিশন ফর ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ফ্রিডম (সিএনআইএল) গুগলকেই সর্বোচ্চ ১০ কোটি ইউরো জরিমানা করেছিল। সেবারও কারণ ছিল কুকিস–সংক্রান্ত।

এদিকে জরিমানার কারণে ফেসবুকের পকেট থেকে খসবে ছয় কোটি ইউরো।

জরিমানা নিয়ে সিএনআইএল বলছে, ফ্রান্সে ফেসবুক, গুগল ও ইউটিউব ব্যবহারকারীদের কুকিসের ব্যবহার এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ রাখেনি। ফলে একপ্রকার বাধ্যতামূলকভাবেই তা চলে যাচ্ছে প্রতিষ্ঠানগুলোর হাতে। ফেসবুক ও গুগলের এই চর্চা থামাতে তিন মাস সময় দেওয়া হয়েছে। এরপরও আগের পথে হাঁটলে তাদের প্রতিদিনের জন্য ১ লাখ ইউরো জরিমানা দিতে হবে।

ফ্রান্সের এমন কড়া পদক্ষেপের পর অবশ্য কুকিস ব্যবহারের চর্চা বদলের ইঙ্গিত দিয়েছে গুগল। এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইন্টারনেট ব্যবহারকারীদের চাওয়া-পাওয়া অনুযায়ী তারা নতুন পরিবর্তনগুলো বাস্তবায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে সিএনআইএলের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সংস্থাটির সঙ্গে সক্রিয়ভাবে কাজ করা হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

আপডেটেড MSI X870 মাদারবোর্ডে পুড়ে নষ্ট Ryzen 7 7800X3D প্রসেসর
প্রযুক্তি সংবাদ

আপডেটেড MSI X870 মাদারবোর্ডে পুড়ে নষ্ট Ryzen 7 7800X3D প্রসেসর

নতুন নামে ক্যামেরা বাজারজাত করবে ওএম ডিজিটাল
প্রযুক্তি সংবাদ

নতুন নামে ক্যামেরা বাজারজাত করবে ওএম ডিজিটাল

ফেসবুকে আসছে এই মেসেজ, বিশ্বাস করলেই ব্যাংক অ্যাকাউন্ট হবে খালি
সোশ্যাল মিডিয়া

ফেসবুকে আসছে এই মেসেজ, বিশ্বাস করলেই ব্যাংক অ্যাকাউন্ট হবে খালি

এক চার্জে ১০০০ কিলোমিটার চলবে যে ই-কার
অটোমোবাইল

এক চার্জে ১০০০ কিলোমিটার চলবে যে ই-কার

কাল থেকে বন্ধ হচ্ছে অতিরিক্ত মোবাইল সিম
টেলিকম

আঙুলের ছাপ নয়, এবার মুখমণ্ডলেই মিলবে সিম!

আমরা ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে: পলক
টেলিকম

আমরা ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে: পলক

Load More

ট্রেন্ডিং টপিক

‘চীনের পণ্যের মান নির্ভর করে আমদানিকারকের চাহিদা ও বাজেটের ওপর’
প্রযুক্তি সংবাদ

‘চীনের পণ্যের মান নির্ভর করে আমদানিকারকের চাহিদা ও বাজেটের ওপর’

‘পুষ্প টেলিকম’ থেকে ৫৯ চোরাই মোবাইল উদ্ধার, আটক ৪
প্রযুক্তি সংবাদ

‘পুষ্প টেলিকম’ থেকে ৫৯ চোরাই মোবাইল উদ্ধার, আটক ৪

২৫ আগস্ট নতুন এক্সপেরিয়া ফোন আনছে সনি, ফাঁস সম্ভাব্য স্পেসিফিকেশন
প্রযুক্তি সংবাদ

২৫ আগস্ট নতুন এক্সপেরিয়া ফোন আনছে সনি, ফাঁস সম্ভাব্য স্পেসিফিকেশন

গ্যালাক্সি এস২৬ সিরিজে ওয়ান ইউআই ৯-এর ষষ্ঠ বিটা, মিলল নতুন এআই টগল
নির্বাচিত

গ্যালাক্সি এস২৬ সিরিজে ওয়ান ইউআই ৯-এর ষষ্ঠ বিটা, মিলল নতুন এআই টগল

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে পাচার ২২ হাজার কোটি টাকা
অর্থ ও বাণিজ্য

‘বাংলা কিউআর’ চালুর পর তীব্র প্রতিযোগিতায় বিকাশ: ভাঙছে পেমেন্ট খাতের একক আধিপত্য

বাংলাদেশ ব্যাংক কর্তৃক সর্বজনীন পেমেন্ট সিস্টেম ‘বাংলা কিউআর’...

‘চীনের পণ্যের মান নির্ভর করে আমদানিকারকের চাহিদা ও বাজেটের ওপর’

‘চীনের পণ্যের মান নির্ভর করে আমদানিকারকের চাহিদা ও বাজেটের ওপর’

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে ভিভোর ‘ভি৮০ লাইট ৫জি’

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে ভিভোর ‘ভি৮০ লাইট ৫জি’

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে পাচার ২২ হাজার কোটি টাকা

বিকাশের নীতিমালা ও চার্জ নিয়ে গ্রাহক-এজেন্টদের ক্ষোভ, উঠছে নানা অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৭ জানুয়ারি ২০২২

ব্যবহারকারীদের ওপর নজরদারি, গুগল–ফেসবুককে বিশাল অঙ্কের জরিমানা

Techzoom.TV |
TechzoomTV