Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মোবাইলে ভিডিও এডিট করার ৯ অ্যাপ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২০
মোবাইলে ভিডিও এডিট করার ৯ অ্যাপ
Share on FacebookShare on Twitter

যেকোনো ডিভাইসের জন্যই ভিডিও এডিটিং একটি ভারী কাজ। কম্পিউটারেই যেখানে ভিডিও এডিট করতে গিয়ে র‍্যাম আর স্পেসিফিকেশন এর জটিলতায় ভুগতে হয়, সেখানে স্মার্টফোনে ফাইনাল কাট প্রো কিংবা এডোবি প্রিমিয়ার প্রো এর মত কার্যকরী সফটওয়্যার এর আশা করাটা উচ্চাশাই হয়ে যায়। তবে স্মার্টফোনের জন্য এমন কিছু ভিডিও এডিটিং অ্যাপ রয়েছে, যেগুলোতে এতোসব সীমাবদ্ধতার মধ্যেও অনেক ভালো মানের ভিডিও এডিটিং সক্ষম। আজ আমরা কথা বলবো স্মার্টফোনের জন্য সেরা ৯টি ভিডিও এডিটিং অ্যাপ নিয়ে।

কাইনমাস্টার
ফোনে ভিডিও এডিটিং নিয়ে যারা একটু হলেও সময় ব্যয় করেছেন, তাদের কাছে কাইনমাস্টার নামটা অজানা নয়। সাধারণ ভিডিও এডিটিং, যেমন ট্রিমিং, ক্রপিং থেকে শুরু করে ভিডিও লেয়ারিং এর মত এডভান্সড সব ফিচারে ঠাসা অ্যাপটি। কাইনমাস্টারে রয়েছে অডিও ফিল্টার, ভিডিও ট্রান্সজিশান, ভিডিও ইফেক্ট এবং আরো অনেককিছু। যে কারণে অ্যাপটি বেশি খ্যাতি অর্জন করেছে, এর মধ্যে প্রধান হলো ক্রোমা-কি ফিচারটি। এই ফিচার ব্যবহার করে ভিডিওতে থাকা গ্রিন স্ক্রিন রিমুভ করে পছন্দসই ভিডিও বা ছবি এড করা যায়। যদিওবা এটি কম্পিউটার এর ভিডিও এডিটরগুলোর মত অত শক্তিশালী নয়, তবে ফোনের জন্য কাইনমাস্টার অ্যাপটি ভিডিও এডিটর হিসেবে ব্যবহারকারীদের পছন্দের শীর্ষেই অবস্থান করছে।

ফিল্মোরা গো
ওয়ান্ডারশেয়ার এর অ্যাপ ফিল্মোরা গো, একটি ফ্রি ভিডিও এডিটিং অ্যাপ, যা বিনামূল্যে অনেক টুলস এবং ফিচার এর সুবিধা প্রদান করছে।

ফিল্মোরা গো অ্যাপটিতে থাকছে ব্যাসিক ভিডিও এডিটিং টুলস, যেমন ট্রিম, কাট, রেন্ডার ইত্যাদি। আরো থাকছে রিভার্স ভিডিও, ইন্সটাগ্রাম এ প্রচলিত স্কয়ার ভিডিও (১:১) এবং ইউটিউব এর জন্য ১৬:৯ রেশিওতে ভিডিও তৈরীর সু্যোগ।

এসব সুবিধার পাশাপাশি আরো থাকছে স্লো-মোশন, ট্রানজিশান, ভিডিও ফিল্টার, ওভারলে, এমনকি গান এড করার সু্যোগ। যদিওবা অ্যাপটিতে অধিকাংশ ফিচারই বিনামূল্যে উপভোগ করা যাবে, এছাড়াও বাড়তি অর্থ ব্যয়ের বিনিময়ে পাওয়া যাবে বাড়তি প্রিমিয়াম ফিচার।

পাওয়ারডিরেক্টর
পাওয়ারডিরেক্টর একটি অল-ইন-ওয়ান ভিডিও এডিটিং অ্যাপ। অসংখ্য ভিডিও এডিটিং টুলস, ফিচার এবং ইফেক্টস এ ভর্তি পাওয়ারডিরেক্টর অ্যাপটি। অ্যাপটিতে রয়েছে কোলাজ মেকার, স্লো মোশন এর মত অসাধারণ সব ফিচার। ক্লাসিক টাইমলাইন এডিটর ইন্টারফেস থাকায় অ্যাপটি নিয়ে কাজ করা অত্যন্ত সহজ।

মূলত আপনি যদি বড় ডিসপ্লে এর ডিভাইস, যেমন ফোল্ডেবল, ট্যাবলেট কিংবা ক্রোমবুক ব্যবহার করে থাকেন, তবে পাওয়ারডিরেক্টর অ্যাপটি আপনাকে হতাশ করবেনা।

ইনশট
আপনি যদি ফেসবুক, ইন্সটাগ্রাম কিংবা টিকটক উপযোগী ভিডিও এডিটিং এর অ্যাপ এর খোজ করে থাকেন, তবে ইনশট অ্যাপটি আপনার জন্য স্বস্তির নিশ্বাস বয়ে আনবে।

ইনশট অ্যাপ ব্যবহার করে ভিডিওতে গান, ভয়েসওভার, ইফেক্ট এড করা যায়। এছাড়াও স্টিকার এবং টেক্সট যুক্ত করার সুযোগও থাকছে।

এতে স্লো মোশন, ফাস্ট মোশন এবং হরেকরকম ফিচারও থাকছে। এতসব সুবিধার পাশাপাশি ব্যাসিক এডিটিং ফিচার, যেমন কাট, ক্রপ, ট্রিম এসব তো থাকছেই। ভিডিওর পাশাপাশি ছবি এডিটিং এর সুবিধাও থাকছে অ্যাপটিতে।

এডোবি প্রিমিয়ার রাশ
এই তালিকায় থাকা অন্যান্য অ্যাপগুলো থেকে অপেক্ষাকৃত নতুন হলেও এডোবি প্রিমিয়ার রাশ অ্যাপটির কার্যকারিতা নিয়ে সন্দেহ করার কোনো কারণ নেই। এডোবি এর কম্পিউটার সফটওয়্যার, প্রিমিয়ার প্রো এর সুনাম ভালোভাবেই অক্ষুন্ন রেখেছে এই অ্যাপটি। ব্যাসিক সব ভিডিও এডিটিং ফিচার এর পাশাপাশি কিছু বাড়তি সুবিধাও দিচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার রাশ। যদিওবা মাল্টি ট্র‍্যাক সিংকিং, ক্লাউড সিংকিং এর মত অত্যাধুনিক সুবিধাগুলো উপভোগ করতে ব্যবহারকারীদের একটি নির্দিষ্ট অংকের অর্থ খরচ করতে হবে।

ভিভাভিডিও
ভিডিও এডিটিং অ্যাপগুলোর মধ্যে ভিভাভিডিও একটি বহুল জনপ্রিয় অ্যাপ। মূলত সোস্যাল মিডিয়ার জন্য শর্ট ভিডিও এডিটিং এর ক্ষেত্রে অ্যাপটির জুড়ি নেই।

ভিভাভিডিও অ্যাপটিতে স্টোরিবোর্ড ধরনের ভিডিও এডিটিং ইন্টারফেস রয়েছে। অর্থাৎ, প্রয়োজন অনুসারে আপনি ক্লিপ এডিট, ট্রিম, কাট করতে পারবেন, মিউজিক এড করতে পারবেন। অ্যাপটিতে আরো থাকছে ২০০ এর অধিক ভিডিও ফিল্টার, স্লো মোশন এবং ফাস্ট মোশন সাপোর্ট।

ভিডিওশো
ভিডিওশো কোনো প্রফেশনাল মানের ভিডিও এডিটিং এর অ্যাপ নয়, এটি মূলত ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম এর মত সোস্যাল মিডিয়াগুলোর উপযোগী ভিডিও তৈরীর অ্যাপ।

অ্যাপটি ব্যবহার করে আপনি ভিডিও ট্রিম করতে পারবেন, ক্লিপগুলো সাজাতে পারবেন, গান এড করতে পারবেন। এছাড়াও ভিডিওতে ইমোজি এড করা, ফিল্টার এড করা, টেক্সট এড করার মত কাজও করা যবে অ্যাপটি ব্যবহার করে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওয়ালটন ওয়ালপ্যাড ১০পি: প্রশান্তির নাম মেড ইন বাংলাদেশ !
নির্বাচিত

ওয়ালটন ওয়ালপ্যাড ১০পি: প্রশান্তির নাম মেড ইন বাংলাদেশ !

ফোনের স্টোরেজ খালি করার সহজ ৫ উপায়
নির্বাচিত

ফোনের স্টোরেজ খালি করার সহজ ৫ উপায়

ভেন্টিলেটরের ‘প্রয়োজন’ জানাবে এআই
নির্বাচিত

ভেন্টিলেটরের ‘প্রয়োজন’ জানাবে এআই

নভেম্বরে বন্ধ হচ্ছে গুগলের আরেকটি সেবা
নির্বাচিত

নভেম্বরে বন্ধ হচ্ছে গুগলের আরেকটি সেবা

নিজের ফোনে অ্যানড্রয়েড কিউ বিটা ৩ ইনস্টল করবেন কীভাবে?
কিভাবে করবেন

নিজের ফোনে অ্যানড্রয়েড কিউ বিটা ৩ ইনস্টল করবেন কীভাবে?

মার্কিন যন্ত্রাংশ ছাড়াই উৎপাদনে যাচ্ছে হুয়াওয়ে
নির্বাচিত

তিন মাসে ২৫.৭ বিলিয়ন মার্কিন ডলার আয় হুয়াওয়ের

Load More

ট্রেন্ডিং টপিক

এআই বাজারে টিকে থাকবে কারা, জানালেন দুই শীর্ষ বিনিয়োগকারী
নির্বাচিত

এআই বাজারে টিকে থাকবে কারা, জানালেন দুই শীর্ষ বিনিয়োগকারী

বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে কি ‘ট্রাইওন্ডা’ বলের প্রযুক্তি?
প্রযুক্তি সংবাদ

বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে কি ‘ট্রাইওন্ডা’ বলের প্রযুক্তি?

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন
প্রযুক্তি সংবাদ

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

ফেসবুকে বিক্রি হচ্ছে ভোটার তালিকা, ঝুঁকিতে কোটি নাগরিকের ব্যক্তিগত তথ্য
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে বিক্রি হচ্ছে ভোটার তালিকা, ঝুঁকিতে কোটি নাগরিকের ব্যক্তিগত তথ্য

সপ্তাহের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কাঙালিনী সুফিয়ার চিকিৎসার দায়িত্ব নিল এবিজি ফাউন্ডেশন
প্রযুক্তি সংবাদ

কাঙালিনী সুফিয়ার চিকিৎসার দায়িত্ব নিল এবিজি ফাউন্ডেশন

দেশের খ্যাতিমান বাউলশিল্পী কাঙালিনী সুফিয়ার চিকিৎসার দায়িত্ব নিয়েছে...

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে কি ‘ট্রাইওন্ডা’ বলের প্রযুক্তি?

বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে কি ‘ট্রাইওন্ডা’ বলের প্রযুক্তি?

অপো নিয়ে এসেছে ক্যাম্পাস অ্যাম্বাসেডর হওয়ার সুযোগ

অপো নিয়ে এসেছে ক্যাম্পাস অ্যাম্বাসেডর হওয়ার সুযোগ

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৩ ফেব্রুয়ারি ২০২০

মোবাইলে ভিডিও এডিট করার ৯ অ্যাপ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix