Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রথমবারের মতো স্যাটেলাইট ডকিং

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
Thursday, 27 February 2020
প্রথমবারের মতো স্যাটেলাইট ডকিং
Share on FacebookShare on Twitter

পৃথিবীর কক্ষপথে থাকা কোনো স্যাটেলাইটের জ্বালানি শেষ হয়ে গেলে সেটি অকার্যকর হয়ে পড়ে। কোনো কাজে না আসায় মহাকাশ বর্জ্যে পরিণত হয়।

তবে বিজ্ঞানীরা এবার প্রথমবারের মতো কক্ষপথে প্রদক্ষিণরত একটি স্যাটেলাইটের সঙ্গে কমার্শিয়াল স্পেসক্রাফটকে ডক বা যুক্ত করতে সক্ষম হয়েছেন। নর্থ্রপ গ্রুমম্যানের ‘মিশন এক্সটেনশন ভেহিকল-১ (এমইভি-১)’ নামের স্পেসক্রাফটি কক্ষপথে পৌঁছে যুক্ত হয়েছে ‘ইনটেলস্যাট ৯০১’ নামের স্যাটেলাইটের সঙ্গে, এই কমিউনিকেশন স্যাটেলাইটটি ১৮ বছর ধরে কক্ষপথে রয়েছে।

এই মহড়ার পেছনে বিজ্ঞানীদের প্রত্যাশা হচ্ছে, অদূর ভবিষ্যতে স্পেশালাইজড স্যাটেলাইটগুলো কক্ষপথে থেকে নিয়মিতভাবে পুরোনো স্যাটেলাইটগুলোয় জ্বালানি সরবরাহ করতে পারবে। ফলে কক্ষপথে থাকা পুরোনো স্যাটেলাইটগুলো দীর্ঘমেয়াদী হবে। এছাড়া যদি প্রয়োজন পড়ে, তাহলে সহায়ক স্যাটেলাইটের সাহায্যে পুরোনো স্যাটেলাইটের কক্ষপথের পরিবর্তনও করা যাবে।

অন্যতম গুরুত্বপূর্ণ আরেকটি প্রত্যাশা হচ্ছে, মহাকাশ বর্জ্যের পরিমাণ কমাতেও ভূমিকা রাখতে পারবে সহায়ক স্যাটেলাইটগুলো।

নর্থ্রপ গ্রুমম্যানের অঙ্গ প্রতিষ্ঠান স্পেস লজিস্টিকের ভাইস প্রেসিডেন্ট জো আন্ডারসন বলেন, ‘ইতিহাসে এই প্রথমবার কোনো স্যাটেলাইটে ডকিং করা হয়েছে, ডকিং-এর কথা মাথায় রেখে স্পেসক্রাফটিকে প্রথমে তৈরি করা হয়নি।’

নতুন এই পদক্ষেপে, ইনটেলস্যাট ৯০১ কক্ষপথ পরিবর্তন করে এমইভি-১ এর সাথে ডক বা যুক্ত হয়। জ্বালানি ফুরিয়ে যাওয়ায় গত ডিসেম্বর থেকে নিস্ক্রিয় হয়ে পড়ে পুরোনো স্যাটেলাইটটি। এমইভি-১ এর মাধ্যমে স্যাটেলাইটটির মেয়াদ আরো পাঁচ বছর বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে।

নর্থ্রপ গ্রুমম্যাপের ওয়েবসাইটে বলা হয়েছে, এমইভি-১ এর মতো স্পেসক্রাফট কেবল একটি স্যাটেলাইটের পরিষেবার মধ্যে সীমাবদ্ধ নয়। যখন এমইভি-১ এর পরিষেবা গ্রাহকের আর লাগবে না, তখন এটি আন-ডক হয়ে অন্য গ্রাহকের স্যাটেলাইটের সঙ্গে যুক্ত হতে পারবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

গ্র্যান্ড থেফট অটো খেলা যাবে ফোনে
গেম

গ্র্যান্ড থেফট অটো খেলা যাবে ফোনে

ভুয়া খবরের দায়ে পৌনে দুই লাখ টুইটার অ্যাকাউন্ট ডিলিট
প্রযুক্তি সংবাদ

ভুয়া খবরের দায়ে পৌনে দুই লাখ টুইটার অ্যাকাউন্ট ডিলিট

মোবাইল ইন্টারনেটের গতি ভারতের চেয়ে বাংলাদেশে বেশি
প্রযুক্তি সংবাদ

ইচ্ছেমতো মোবাইল ইন্টারনেট প্যাকেজ, নাখোশ মন্ত্রী

স্মার্টফোন ও পিসির চিপ সংকট আরো দীর্ঘায়িত হওয়ার আভাস
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন ও পিসির চিপ সংকট আরো দীর্ঘায়িত হওয়ার আভাস

চ্যাটজিপিটির রেকর্ড ভেঙে পাঁচ দিনে ১০ লাখ ডাউনলোড সোরার
নির্বাচিত

চ্যাটজিপিটির রেকর্ড ভেঙে পাঁচ দিনে ১০ লাখ ডাউনলোড সোরার

স্মার্টফোন হারিয়ে গেলে করণীয়
কিভাবে করবেন

স্মার্টফোন হারিয়ে গেলে করণীয়

Load More

ট্রেন্ডিং টপিক

নতুন ইয়ারবাড আনছে নাথিং, পোকেমনের রহস্যময় ছবিতে মিললো ইঙ্গিত
প্রযুক্তি বাজার

নতুন ইয়ারবাড আনছে নাথিং, পোকেমনের রহস্যময় ছবিতে মিললো ইঙ্গিত

ভারতে ইনফিনিক্স জিটি ৫০ প্রো উন্মোচন
নির্বাচিত

ভারতে ইনফিনিক্স জিটি ৫০ প্রো উন্মোচন

বিডিশপের সোলার প্যাকেজের ওয়ারেন্টি সেবা নিয়ে গ্রাহকের অভিযোগ
অর্থ ও বাণিজ্য

বিডিশপের সোলার প্যাকেজের ওয়ারেন্টি সেবা নিয়ে গ্রাহকের অভিযোগ

অ্যাপলের এম৬ চিপযুক্ত নতুন আইম্যাক ও ১৪ ইঞ্চি ম্যাকবুক প্রো
নির্বাচিত

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে নতুন আইম্যাক আনছে অ্যাপল

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু
নির্বাচিত

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

গ্রাহক অভিজ্ঞতাকে আরো সহজ, দ্রুত ও ঝঞ্ঝাটহীন করতে...

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

27 February 2020

প্রথমবারের মতো স্যাটেলাইট ডকিং

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix