Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মুজিব বর্ষে ৮ বিষয়কে প্রাধান্য দিচ্ছে তথ্যপ্রযুক্তি বিভাগ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০
মুজিব বর্ষে ৮ বিষয়কে প্রাধান্য দিচ্ছে তথ্যপ্রযুক্তি বিভাগ
Share on FacebookShare on Twitter

চলতি বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ পালন উপলক্ষে ৮ বিষয়কে প্রাধান্য দিচ্ছে তথ্যপ্রযুক্তি বিভাগ। আগামী ১৭ই মার্চ বঙ্গবন্ধুর শততম জন্মদিন উদ্‌যাপনের মধ্য দিয়ে বছরব্যাপী বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগ বাস্তবায়ন শুরু হবে। ওই আটটি উদ্যোগ ও কার্যক্রমের মধ্যে রয়েছে—বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট, জাতির পিতার ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের হলোগ্রাফিক প্রজেকশন, অনলাইনে মুজিব বর্ষ, মোবাইল গেম ও অ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন প্রকল্পের আওতায় গৃহীত উদ্যোগ, তথ্যপ্রযুক্তি বিভাগের ১০০ প্লাস কৌশলগত পরিকল্পনা, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) দশ বছর উদ্‌যাপন উপলক্ষে মহাসম্মেলন আয়োজন, ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০ আয়োজন ও জাতীয় বাস্তবায়ন কমিটির প্রদত্ত নির্দেশনার যথাযথ বাস্তবায়ন।

আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহ ইতিমধ্যেই বিভিন্ন উদ্যোগ ও কার্যক্রমের পরিকল্পনা গ্রহণ ও সেগুলোর বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। এরই অংশ হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগও গ্রহণ করেছে বেশ কিছু উদ্যোগ ও কার্যক্রম। এর মধ্যে দেশ সেরা উদ্ভাবকদের সেরা উদ্ভাবন বেছে নেওয়ার পাশাপাশি বিশ্বের বিভিন্ন স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানকেও উদ্ভাবন বিষয়ে আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আমন্ত্রণ জানানো হবে। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের হলোগ্রাফিক প্রজেকশন করা হবে। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা, অ্যানিমেশন ভিডিও, অডিওবুক, বঙ্গবন্ধুর এই দিনে, অনলাইন নিউজে ফিচার, বঙ্গবন্ধু ব্লগ, অনলাইন কুইজ প্রতিযোগিতা, আমার বঙ্গবন্ধু, কম্পিউটার গ্রাফিকস ভিডিও, সাক্ষাৎকার ভিত্তিক ভিডিও, ডিজিটাল কার্ড প্রভৃতি কনটেন্ট নির্মাণ ও প্রচারে বছরব্যাপী কাজ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, মুজিব বর্ষকে কেন্দ্র করে তথ্যপ্রযুক্তি বিভাগ হান্ড্রেড প্লাস স্ট্র্যাটেজি গ্রহণ করেছে। এর আওতায় আইসিটি বিভাগের বাৎসরিক উন্নয়ন পরিকল্পনা (এডিপি) বাস্তবায়ন ১০০% করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী সারা বছরে অতিরিক্ত ১০০ ঘণ্টা অফিস করবেন, নতুন ১০০টি নাগরিক সেবাকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসাসহ বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর বাইরে ১১ হাজার উদ্যোক্তার অংশগ্রহণে অনুষ্ঠিত হবে উদ্যোক্তাদের মহাসম্মেলন। আগামী ৯-১২ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ৫ম বারের মতো অনুষ্ঠিত হবে ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০ ’।

এই বিভাগ থেকে আরও পড়ুন

অর্থনীতিকে এগিয়ে নিবে উদ্ভাবনী প্রযুক্তি: পররাষ্ট্রমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

অর্থনীতিকে এগিয়ে নিবে উদ্ভাবনী প্রযুক্তি: পররাষ্ট্রমন্ত্রী

রাইডারদের নিরাপত্তার জন্য বীমার ব্যবস্থা করল ফুডপ্যান্ডা
ই-কমার্স

এবার কর্মী ছাঁটাই করল ফুডপ্যান্ডা বাংলাদেশ

ওয়ালটন পণ্যে ১০ লাখ টাকা ক্যাশব্যাক!
ছাড় ও অফার

ওয়ালটন পণ্যে ১০ লাখ টাকা ক্যাশব্যাক!

সাশ্রয়ী মূল্যে আসবে গুগলের পিক্সেল ৮-এ
নির্বাচিত

সাশ্রয়ী মূল্যে আসবে গুগলের পিক্সেল ৮-এ

ওয়ানপ্লাস আনল নর্ড বাডস ৩আর, দাম মাত্র ১৭৯৯
নির্বাচিত

ওয়ানপ্লাস আনল নর্ড বাডস ৩আর, দাম মাত্র ১৭৯৯

বাড়িয়ে নিন স্মার্টফোনের ব্যাটারির আয়ু
কিভাবে করবেন

মোবাইলের ব্যাটারির আয়ু বাড়াবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

শিক্ষিকার গায়ে হাত তোলা সেই নেতাকে বহিষ্কার করলো বিএনপি
শিক্ষা ও ক্যাম্পাস

শিক্ষিকার গায়ে হাত তোলা সেই নেতাকে বহিষ্কার করলো বিএনপি

অ্যান্ড্রয়েডে ফেস আইডি নিয়ে নতুন শঙ্কা কী
নির্বাচিত

অ্যান্ড্রয়েডে ফেস আইডি নিয়ে নতুন শঙ্কা কী

নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর অবস্থা ‘বিপজ্জনক’ হিসেবে চিহ্নিত: মার্কিন পুলিশ
শিক্ষা ও ক্যাম্পাস

নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর অবস্থা ‘বিপজ্জনক’ হিসেবে চিহ্নিত: মার্কিন পুলিশ

ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী
বিবিধ

ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৪০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন
প্রযুক্তি বাজার

৪০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালের বর্তমান বাজার পরিস্থিতি এবং ফিচারের কথা...

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

শিক্ষকদের বদলি সফটওয়্যার উন্মুক্ত, দেখুন এখানে

শিক্ষকদের বদলি সফটওয়্যার উন্মুক্ত, দেখুন এখানে

শিক্ষিকার গায়ে হাত তোলা সেই নেতাকে বহিষ্কার করলো বিএনপি

শিক্ষিকার গায়ে হাত তোলা সেই নেতাকে বহিষ্কার করলো বিএনপি

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix