Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এবার মধ্যবিত্তের হাতেও আসবে স্বপ্নের আইফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 26 November 2025
সস্তায় আইফোনের চেয়েও ভালো ৩ ফোন
Share on FacebookShare on Twitter

এবার মধ্যবিত্তের হাতেও আসবে অ্যাপলের স্বপ্নের আইফোন! অ্যাপল খুব শিগগিরই বাজারে নিয়ে আসছে তাদের কমদামি মোবাইল আইফোন ১৭ই। টেক দুনিয়ায় চলছে জোর আলোচনা, আগামী কয়েক মাসের মধ্যে এই নতুন বাজেট ফ্রেন্ডলি আইফোনটি ২০২৬ সালের প্রথম প্রান্তিকে লঞ্চ হতে পারে। খবর হিন্দুস্তান টাইমসের।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ছোট ব্যবসায়ী কিংবা সাধারণ চাকরিজীবীদের জন্য যাদের অ্যাপলের ইকোসিস্টেমে প্রবেশ করা ছিল অপ্রাপ্য, তাদের জন্য আইফোন ১৭ই হতে চলেছে এক নতুন দিগন্ত। অ্যাপল এবার ‘এ’ সিরিজের বাজেট মডেলগুলোতে পারফরম্যান্সে ফোকাস করবে এবং আইফোন ১৭ই-এ থাকবে বেশ কিছু আকর্ষণীয় ফিচার। এতে ব্যবহার করা হবে কোম্পানির নতুন এ১৯ চিপ, যা পারফরম্যান্সকে আরও ত্বরান্বিত করবে। পাশাপাশি, এই ফোনটিতে থাকছে ৮জিবি র‍্যাম, নতুন অ্যাপল সি১ মডেম এবং ১৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যা আগের মডেলের তুলনায় অনেক বেশি উন্নত।

অ্যাপল দীর্ঘদিন ধরে আইফোনের ডিজাইন বজায় রেখে এসেছে এবং ১৭ই মডেলেও খুব বেশি ডিজাইন পরিবর্তন হবে না বলে ধারণা করা হচ্ছে। তবে, এটি যে কোনো উপায়ে পারফরম্যান্সে নতুন মাত্রা যোগ করবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। ফোনটির ৪৮ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, বর্তমান মডেলের মতোই থাকবে এবং এতে থাকবে একি নচ ডিজাইন। ফলে, ডিজাইন থেকে যতটা পরিবর্তন না হলেও, ব্যবহারের অভিজ্ঞতা হবে নিঃসন্দেহে আরও উন্নত।

অ্যাপলের বাজেট ডিভাইসের লাইন-আপে শুধু আইফোন ১৭ই নয়, নতুন ম্যাকবুক এবং আইপ্যাডও অন্তর্ভুক্ত থাকবে। আসন্ন বাজেট ম্যাকবুকটি ১৩ ইঞ্চি ডিসপ্লে সহ বাজারে আসবে এবং এতে থাকবে ‘এ১৮ প্রো’ চিপ যা ইতিমধ্যে আইফোন ১৬ প্রো সিরিজে ব্যবহৃত হয়েছে। এটি বিশেষ করে ছাত্র, পেশাদার এবং ছোট ব্যবসায়ীদের জন্য একটি খরচ সাশ্রয়ী উপায় হয়ে উঠতে পারে।

আইপ্যাডেরও একটি নতুন বাজেট সংস্করণ আসবে, যেখানে থাকবে এ১৮ প্রসেসর এবং ৮জিবি র‍্যাম। এর মাধ্যমে শিক্ষার্থীরা এবং যারা ট্যাবলেটের মাধ্যমে কাজ করেন, তাদের জন্য এটি এক অনন্য সুযোগ হতে চলেছে।

নতুন ম্যাকবুক এবং আইফোন ১৭ই এর সম্ভাব্য দাম ধরা হচ্ছে যথাক্রমে ৬৯৯ থেকে ৮৯৯ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৫,৬৭৭ টাকা থেকে ১,১০,৯৬৪ টাকা)।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আইফোনআইফোন ১৭ই

এই বিভাগ থেকে আরও পড়ুন

শাওমি এআই স্মার্ট গ্লাস
নির্বাচিত

শাওমির নতুন এআই গ্লাস, থাকছে ১২ মেগাপিক্সেল ক্যামেরা

গ্যালাক্সি এস২০ সিরিজের প্রি-অর্ডার নিচ্ছে স্যামসাং ও গ্রামীণফোন
টেলিকম

গ্যালাক্সি এস২০ সিরিজের প্রি-অর্ডার নিচ্ছে স্যামসাং ও গ্রামীণফোন

সেরা ১০ ছবি প্রিন্ট করে পাঠাবে গুগল ফটোজ!
নির্বাচিত

এবার টাকা ছাড়া ছবি রাখার সমাধান দিলো গুগল

গাড়ি নির্মাণ শিল্পে পা রাখার পরিকল্পনা শাওমির
অটোমোবাইল

গাড়ি নির্মাণ শিল্পে পা রাখার পরিকল্পনা শাওমির

যেভাবে জানবেন আপনার ফোনের ক্ষতিকর রেডিয়েশন কত
নির্বাচিত

যেভাবে জানবেন আপনার ফোনের ক্ষতিকর রেডিয়েশন কত

স্মার্টফোন বাজারে নতুন প্রতিদ্বন্দ্বী ভিভো ভি২৩ই
নির্বাচিত

স্মার্টফোন বাজারে নতুন প্রতিদ্বন্দ্বী ভিভো ভি২৩ই

Load More

ট্রেন্ডিং টপিক

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল
নির্বাচিত

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড
নির্বাচিত

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ
প্রযুক্তি সংবাদ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল
টেলিকম

বিটিআরসি সেবা সারা দেশে বিস্তৃত করার উদ্যোগ

সারা দেশে সেবা বিস্তৃত করার লক্ষ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ...

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

26 November 2025

এবার মধ্যবিত্তের হাতেও আসবে স্বপ্নের আইফোন

Techzoom.TV |
TechzoomTV