Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অবিশ্বাস্য দামে অত্যাধুনিক ফিচার নিয়ে এল রিয়েলমি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 14 March 2020
অবিশ্বাস্য দামে অত্যাধুনিক ফিচার নিয়ে এল রিয়েলমি
Share on FacebookShare on Twitter

বিশ্বের দ্রুত বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশের বাজারে নিয়ে এলো তাদের দুটি জনপ্রিয় ফোন রিয়েলমি ৫আই ও রিয়েলমি সি২। টেক-ট্রেন্ডি তরুণ গ্রাহকদের দৈনন্দিন চাহিদা পূরণের লক্ষ্যে আজ রাজধানীর সিক্স সিজন হোটেলে এক অনলাইন অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাংলাদেশের বাজারে ফোন দুটি উন্মুক্ত করেছে রিয়েলমি।

দৈনন্দিন ব্যবহারের সব ফিচার নিয়ে হাজির হয়ে সবার মাঝে ব্যাপক সাড়া পায় রিয়েলমির ৫ সিরিজের ফোনগুলো। ইতোমধ্যে বিশ্বজুড়ে রিয়েলমি ৫ সিরিজের ৫৫ লক্ষ ব্যবহারকারী রয়েছেন। এ সিরিজের নতুন স্মার্টফোন ৫আই-এর ক্যামেরা, ব্যাটারি, পারফরমেন্স এবং ডিজাইনসহ প্রতিটি ক্ষেত্রেই এনেছে আরো উন্নত ইউজার এক্সপেরিয়েন্স। এছাড়াও এ ফোনটির পাশাপাশি রিয়েলমি বাংলাদেশের বাজারে নিয়ে আসছে চোখ ধাঁধানো ডিজাইনের সাশ্রয়ী স্মার্টফোন রিয়েলমি সি২। ডিউড্রপ ডিজাইনের বিশাল স্ক্রিনের রিয়েলমি সি২ ব্যবহারকারীদের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরো পরিপূর্ণ করবে। বাংলাদেশের বাজারে রিয়েলমি ৫আই এর মূল্য হবে ১২,৯৯০ টাকা এবং রিয়েলমি সি২ এর মূল্য হবে ৮,৯৯০ টাকা।

অনুষ্ঠানে রিয়েলমি বাংলাদেশের ব্রান্ডিং ডিরেক্টর নিয়ন শি বলেন, “প্রতিটি প্রাইজ রেঞ্জের মধ্যে চমৎকার ডিজাইন এবং ফিচারের সমন্বয়ে মানসম্মত স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি। বর্তমানের ফ্যাশনসচেতন এবং ডেয়ার টু লিপ উদ্দীপনায় বিশ্বাসী টেক-ট্রেন্ডি তরুণ প্রজন্মের জীবনধারাকে আরো আনন্দময় করে তোলার জন্যে দুটি ফোনেই আমরা অত্যাধুনিক সব ফিচার নিয়ে হাজির হয়েছি।”

রিয়েলমি ৫আই – কোয়াড ক্যামেরা ব্যাটারি কিং
সারাদিনের ব্যবহার ও ৩০ দিনের স্ট্যান্ডবাই সুবিধার জন্য ৫আই স্মার্টফোনে সংযোজন করা হয়েছে বিশাল ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। বিশেষ এক অগ্নিনির্বাপক পর্দার ব্যবহারে ব্যাটারি এখন আরো অনেক বেশি নিরাপদ। পাশাপাশি, ১১ ন্যনোমিটারের শক্তিশালী স্ন্যাপড্রাগন ৬৬৫ চিপসেট এবং ২.০ গিগাহার্টজের অপারেটিং ক্ষমতাসম্পন্ন প্রসেসর দিবে চমৎকার গেমিং অভিজ্ঞতা।

অনবদ্য ‘সানরাইজ ডিজাইনের’ হালকা ফোনটি পাওয়া যাবে অ্যাকুয়া ব্লু এবং ফরেস্ট গ্রিন রঙে। জার্মানির ফাইভ অ্যাক্সিস রেডিয়াম কার্ভিং প্রযুক্তিতে ৬০০ মিনিটের পলিশে তৈরি করা ফোনটির পেছনের ক্রিস্টাল ডিজাইনটি মুহূর্তেই সবার নজর কাড়বে।

রিয়েলমি ৫আই এর অনন্য ইমেজিং দক্ষতাসম্পন্ন কোয়াড ক্যামেরার জন্যে ব্যাপকভাবে প্রশংসিত। চারটি অসাধারণ ক্যামেরার সমন্বয়ে আরো সব চমৎকার ছবি তোলার জন্য থাকছে ৮ মেগাপিক্সেলের ১১৯° আলট্রা ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, ১২ মেগাপিক্সেলের মূল ক্যামেরা, ২ মেগাপিক্সেলের পোর্টেট লেন্স এবং ২ মেগাপিক্সেলের আল্ট্রা-ম্যাক্রো লেন্স। রাতের আঁধারেও আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়ে নিমেষেই সুদৃশ্য ওয়াইড ছবি তোলার জন্য ব্যবহার হয়েছে উন্নত অ্যালগরিদমের নাইটস্কেপ ২.০। মূল ক্যামেরায় আরো উন্নত স্ট্যাবিলাইজেশনের ব্যবহারে ভিডিও ধারণ হবে আরো স্থিতিশীল।

রিয়েলমি সি২ – দ্য বেস্ট-লুকিং এন্ট্রি-লেভেল স্মার্টফোন
৫আই ফোনটির পাশাপাশি রিয়েলমি বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে চোখ ধাঁধানো ডিজাইনের একটি সাশ্রয়ী স্মার্টফোন রিয়েলমি সি২। ডিউড্রপ ও ডায়মন্ড-কাট নকশার ফোনটিতে ১২ ন্যানোমিটারের মিডিয়াটেক হেলিও পি২২ চিপসেট ব্যবহার করা হয়েছে। দৈনন্দিন সব কাজ নিমেষেই করে ফেলতে সাহায্য করবে ফোনটির ২.০ গিগাহার্টজ ক্ষমতাসপন্ন অক্টাকোর প্রসেসর। সাথে থাকছে ১৯.৫:৯ অনুপাতের এইচডি+ ডিসপ্লে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্বলিত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটাপে ক্রোমা বুস্টের ব্যবহারে ছবি হবে আরো প্রাণবন্ত। এছাড়াও থাকছে ১০৮০পিক্সেলে ভিডিও এবং স্লো-মো ভিডিও রেকর্ডিং এর সুবিধা। ৪,০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং কোরপাইলট প্রযুক্তি ব্যাটারির কর্মদক্ষতাকে বাড়িয়ে সারাদিনের প্রয়োজন মেটাবে। ডায়মন্ড ব্লু এবং ডায়মন্ড ব্ল্যাক রঙে ২ গিগাবাইট র‍্যাম এবং ৩২ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজের রিয়েলমি সি২ খুব সহজেই স্মার্টফোন ব্যবহারকারীদের মন জয় করবে।

বাংলাদেশের অন্যতম ই-কমার্স সাইট দারাজ ডট কম-এ ১৮ মার্চ ২০২০ থেকে ২০ মার্চ ২০২০ পর্যন্ত রিয়েলমি সি২ এর ফ্ল্যাশসেল মূল্য হবে মাত্র ৭,৯৯০ টাকা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইফোনকে টেক্কা দিতে নতুন ধরনের ফোল্ডিং ফোন আনছে স্যামসাং
নির্বাচিত

আইফোনকে টেক্কা দিতে নতুন ধরনের ফোল্ডিং ফোন আনছে স্যামসাং

প্রযুক্তি বাজার

আসুসের নতুন মনিটর

আইটেল নিয়ে এলো ‘আইটেল হোম’
প্রযুক্তি বাজার

আইটেল নিয়ে এলো ‘আইটেল হোম’

প্রযুক্তি বাজার

শাওমি ফোনের দাম বাড়বে

নকিয়া ও শাওমির স্মার্টফোন তৈরি হচ্ছে বাংলাদেশে
প্রযুক্তি বাজার

নকিয়া ও শাওমির স্মার্টফোন তৈরি হচ্ছে বাংলাদেশে

ল্যাপটপের বাজারদর
প্রযুক্তি বাজার

ল্যাপটপের বাজারদর

Load More

ট্রেন্ডিং টপিক

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।
অর্থ ও বাণিজ্য

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

কাজের ব্যস্ততায় পেশাদার, খেলার মাঠে একেকজন দুর্দান্ত খেলোয়াড়!
বিবিধ

কাজের ব্যস্ততায় পেশাদার, খেলার মাঠে একেকজন দুর্দান্ত খেলোয়াড়!

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের
নির্বাচিত

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

OnePlus Turbo 7: ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও বিশাল ব্যাটারির চমক
নির্বাচিত

১০ হাজার এমএএইচ ব্যাটারি ও ১৮৫ হার্টজ ডিসপ্লে নিয়ে আসছে ওয়ানপ্লাস টার্বো ৭!

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লেনদেনে লিমিট বাড়ালো বিকাশ-রকেট
প্রযুক্তি সংবাদ

জালিয়াতের হাতে অর্থ খুইয়ে বিকাশের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে মোবাইল ফোন হারানোর পর যথাযথ যাচাই-বাছাই ছাড়াই...

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

14 March 2020

অবিশ্বাস্য দামে অত্যাধুনিক ফিচার নিয়ে এল রিয়েলমি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix