Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নকিয়া ও শাওমির স্মার্টফোন তৈরি হচ্ছে বাংলাদেশে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 27 July 2021
নকিয়া ও শাওমির স্মার্টফোন তৈরি হচ্ছে বাংলাদেশে
Share on FacebookShare on Twitter

বাংলাদেশে স্মার্টফোন সংযোজন করতে যাচ্ছে নকিয়া ও শাওমি। এরই মধ্যে পরীক্ষামূলক উত্পাদন শুরু করেছে ফিনল্যান্ডভিত্তিক নকিয়া ফোনের নির্মাতা প্রতিষ্ঠান। লকডাউন দীর্ঘায়িত না হলে আগামী মাসের মাঝামাঝিতে বাণিজ্যিকভাবে উত্পাদনে যাবে বৈশ্বিক এই জনপ্রিয় ব্র্যান্ড। অন্যদিকে চীনভিত্তিক বিশ্বের দ্বিতীয় বৃহৎ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে স্মার্টফোনের কারখানা স্থাপনের প্রক্রিয়া শুরু করেছে। চলতি বছরের শেষ নাগাদ তারা মোবাইল ফোন সংযোজন শুরু করবে বলে জানা গেছে।

শাওমি বাংলাদেশ কোনো তৃতীয় পক্ষের মাধ্যমে নয়, সরাসরি কারখানা করতে যাচ্ছে। এ জন্য তারা বাংলাদেশে বড় ধরনের এফডিআই (সরাসরি বিদেশি বিনিয়োগ) নিয়ে আসছে। গাজীপুরে কারখানা স্থাপন করবে। এরই মধ্যে তারা প্রাথমিক অনুমতি পেয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে চূড়ান্ত লাইসেন্স পাবে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার গতকাল সোমবার বলেন, ‘সর্বশেষ নকিয়া বিটিআরসি থেকে লাইসেন্স পেয়েছে। তারা কারখানা করে উদ্বোধনের পর্যায়ে আছে। আমি যত দূর জানি শাওমিরও আসার কথা। লাইসেন্স খুব সহজেই পাওয়া যায় না। আন্তর্জাতিক মানের তূলনায় যাতে একচুল পরিমাণ পার্থক্য না হয় সে বিষয় দেখা হয়। সে জন্য সবাইকে মান নিয়ন্ত্রণের বিষয়গুলো নিশ্চিত করে কাজ করতে হয়।’ তিনি বলেন, ‘যেখানেই লাভের গুড় দেখে, সেখানেই পিঁপড়া আসে। স্যামসাং, নকিয়া, শাওমি আসবে কেউ কল্পনাও করেনি। তারা দেখছে, বাংলাদেশে যে নানা রকম নীতি সহায়তা আছে, তাতে এখান থেকে ফোন প্রডাকশন করিয়ে নিয়ে বিদেশে বিক্রি করলেও লাভ হয়। আমরা এই জায়গাটি নিশ্চিত করেছি বলেই বর্তমানের প্রায় ৮০ শতাংশ স্মার্টফোনই দেশে তৈরি হচ্ছে। স্যামসাং-ওয়ালটনের মতো ব্র্যান্ডগুলো তাদের স্মার্টফোন রপ্তানিও করছে।’

মোস্তাফা জব্বার আরো বলেন, ২০১৮ সালে গ্রহণ করা উদ্যোগটি দেশের শিল্পায়ন বিকাশের ক্ষেত্রে, বিশেষত ডিজিটাল ডিভাইসের দেশীয় উত্পাদনের ক্ষেত্রে একটি মাইলফলক। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে বিশেষভাবে আমার ব্যক্তিগত ও জাতিগতভাবে কৃতজ্ঞতা। অনেকেই এটি হতে পারে বলে বিশ্বাস করেনি। কিন্তু আমরা প্রমাণ করেছি যে বাঙালির মেধা, মনন ও আন্তরিকতা বিশ্বের সেরা। আমরা এখন দেশে টুজি/থ্রিজি/ফোরজি, এমনকি ফাইভজি সেট বানাই। স্যামসাং নিজে আমাকে দেখিয়েছে যে তাদের সেরা ফোনসেটটি বাংলাদেশে উত্পাদিত হয়। আমি অনেক কারখানা ঘুরে আমাদের সন্তানদের দক্ষতা দেখে মুগ্ধ। বিটিআরসি অত্যন্ত দক্ষতার সঙ্গে এর লাইসেন্সিং, গুণগত মান ও অন্যান্য বিষয় দেখাশোনা করে।

বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার গতকাল কালের কণ্ঠকে বলেন, ‘শাওমিকে এখনো চূড়ান্ত লাইসেন্স দেওয়া হয়নি। তাদের একটি ডকুমেন্ট দেওয়া হয়েছে। তারা কাজ শুরু করলে সব কিছু পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

এদিকে যুক্তরাজ্যভিত্তিক ভাইব্র্যান্ট সফটওয়্যার এবং বাংলাদেশের ইউনিয়ন গ্রুপের জয়েন্ট ভেঞ্চার ভাইব্র্যান্ট সফটওয়্যার (বিডি) লিমিটেড বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন থেকে এ বছরের মার্চে স্থানীয় পর্যায়ে নকিয়া ফোন উত্পাদনের অস্থায়ী লাইসেন্স পেয়েছে।

জানা গেছে, গাজীপুরের কালিয়াকৈর উপজলার বঙ্গবন্ধু হাই-টেক সিটির ৫ নম্বর ব্লকে পাঁচ একর জমি বরাদ্দ নিয়ে কারখানা স্থাপন করেছে নকিয়া মোবাইল। ২০১৭ সালের ২৪ মে জমি বরাদ্দ নিয়ে অবকাঠামো গড়ে তোলার কাজ শুরু করে কম্পানিটি। ভাইব্র্যান্ট সফটওয়্যার (বিডি) লিমিটেড এই বরাদ্দ নেয়। গত ২৩ মার্চ বিটিআরসি ভাইব্র্যান্ট সফটওয়্যারকে মোবাইল ফোন উত্পাদন ও বণ্টনের জন্য ভেন্ডর এনলিস্টমেন্টের তিন বছর মেয়াদি অস্থায়ী সনদ প্রদান করে। কারখানা নির্মাণ ও অবকাঠামোগত উন্নয়নের জন্য তারা চার কোটি ডলার পর্যায়ক্রমে বিনিয়োগ করবে। এই কারখানায় দুই শতাধিক মানুষের কর্মসংস্থান হবে।

ভাইব্র্যান্ট সফটওয়্যার (বাংলাদেশ) লিমিটেডের চেয়ারম্যান রাকিবুল কবির বলেন, ‘আমরা বাংলাদেশে নকিয়া স্মার্টফোন উত্পাদনের প্রস্তুতি চূড়ান্ত করেছি। বর্তমানে চারটি প্রডাকশন লাইনে পরীক্ষামূলক উত্পাদন চলছে। লকডাউন দীর্ঘায়িত না হলে আগামী মাসের মাঝামাঝিতে বাণিজ্যিক উত্পাদনে যেতে পারব বলে আশা করছি। প্রাথমিকভাবে আমরা নকিয়া ৩.৪ এবং জি-১০ সিরিজের স্মার্টফোন নিয়ে আসছি। পর্যায়ক্রমে অন্যান্য স্মার্টফোনও সংযোজন করতে পারব বলে আশা করছি।’

নকিয়ার নির্মাতা এইচএমডি গ্লোবাল ওওয়াই বাংলাদেশের হেড অব বিজনেস ফারহান রশীদ গতকাল বলেন, ‘নকিয়া তাদের ডিভাইসে কঠোরভাবে মান নিয়ন্ত্রণ করে। সেটা যেখানেই তৈরি হোক, মান একই। তাই দেশে সংযোজিত মোবাইল ফোনে মানের কোনো তারতম্য হবে না।’ তিনি বলেন, ‘দেশে সংযোজিত স্মার্টফোনের দাম বর্তমানের চেয়ে কম হবে বলে আশা করছি। উত্পাদন বাড়ার সঙ্গে সঙ্গে ইউনিট প্রাইস কমে এর সুফল গ্রাহক পাবে।’

বৈশ্বিক বাজার গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিসের তথ্য পর্যালোচনায় দেখা যায়, স্মার্টফোন সরবরাহে অ্যাপলকে পেছনে ফেলে সম্প্রতি বিশ্বের দ্বিতীয় বৃহৎ স্মার্টফোন কম্পানির তালিকায় উঠে এসেছে শাওমি। ২০২১ সালের দ্বিতীয় প্রান্তিকে বিশ্বে মোট স্মার্টফোনের সর্বোচ্চ ১৯ শতাংশ সরবরাহ করে প্রথম স্থানে রয়েছে স্যামসাং। ১৭ শতাংশ করেছে শাওমি এবং অ্যাপল করেছে ১৪ শতাংশ।

দেশে দেশীয় মোবাইল হ্যান্ডসেট উত্পাদন শিল্প যাত্রা শুরু করে ২০১৭ সালে। সে সময় ওয়ালটন বাংলাদেশে তাদের ইলেকট্রনিক পণ্য উত্পাদন শুরু করে। এরপর বৈশ্বিক স্মার্টফোন সরবরাহকারী কম্পানি স্যামসাং, সিম্ফোনি, অপ্পো, রিয়েলমিসহ সর্বমোট ১০টি ব্র্যান্ড বাংলাদেশে তাদের উত্পাদন কার্যক্রম শুরু করে। দেশীয় বাজারের ৮৫ শতাংশ এসব ব্র্যান্ড উত্পাদন করে থাকে এবং স্মার্টফোন ও ফিচার ফোনের দেশীয় চাহিদার ৫৫ শতাংশ পূরণ করতে পারে।

সম্প্রতি বাংলাদেশে অবস্থিত কারখানায় স্থানীয়ভাবে সম্পূর্ণ ‘মেড ইন বাংলাদেশ’ স্মার্টফোন প্রস্তুত করছে বিশ্বের দ্রুত বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। বাংলাদেশে রিয়েলমির অফিশিয়াল কার্যক্রম শুরু হয়েছে ২০২০ সালের ফেব্রুয়ারিতে। তাদের পণ্যগুলো দেশে সেমি নকড-ডাউন (এসকেডি) পদ্ধতিতে অ্যাসেম্বল করা হয়; কিন্তু রিয়েলমি সি২১ তাদের প্রথম স্মার্টফোন, যেটি কমপ্লিটলি নকড-ডাউন (সিকেডি) প্রক্রিয়া অনুসরণ করে সম্পূর্ণভাবে বাংলাদেশে তৈরি করা হয়েছে। দেশের বাজারে সম্পূর্ণ আন্তর্জাতিক মানের কোয়ালিটি সনদপ্রাপ্ত রিয়েলমি সি২১-এর উত্পাদন একটি মাইলফলক।

স্থানীয়ভাবে স্মার্টফোন তৈরি ছাড়াও আগামী তিন বছরের মধ্যে তরুণ ব্যবহারকারীদের কাছে ১০ কোটি ফাইভজি স্মার্টফোন সরবরাহের লক্ষ্যে রিয়েলমি ফাইভজি পণ্যের এক বিস্তৃত পোর্টফোলিও তৈরির কাজ করছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাংলাদেশে ৪ সেরা ফ্ল্যাগশিপ স্মার্টফোন
নির্বাচিত

বাংলাদেশে ৪ সেরা ফ্ল্যাগশিপ স্মার্টফোন

সেরা পারফরম্যান্স ও ডিজাইন এর সমন্বয়ে লেনোভো আইডিয়া প্যাড স্লিম ৩আই
প্রযুক্তি বাজার

সেরা পারফরম্যান্স ও ডিজাইন এর সমন্বয়ে লেনোভো আইডিয়া প্যাড স্লিম ৩আই

বাজেট রেঞ্জে ঝড় তুলতে আসছে টেকনো ক্যামন ১৭, থাকবে পাওয়ারফুল ব্যাটারি
নির্বাচিত

বাজেট রেঞ্জে ঝড় তুলতে আসছে টেকনো ক্যামন ১৭, থাকবে পাওয়ারফুল ব্যাটারি

আসুস রগ ফোন ৫ বনাম শাওমি ১১ টি প্রোঃ কোনটি সেরা ফোন দেখে নিন
নির্বাচিত

আসুস রগ ফোন ৫ বনাম শাওমি ১১ টি প্রোঃ কোনটি সেরা ফোন দেখে নিন

ডিজিটাল পেমেন্টে ওয়ালটন পণ্য কেনায় ১০ শতাংশ মূল্যছাড়
প্রযুক্তি বাজার

ডিজিটাল পেমেন্টে ওয়ালটন পণ্য কেনায় ১০ শতাংশ মূল্যছাড়

দারাজে শুরু বিশ্বের সবচেয়ে বড় অনলাইন সেল ইলেভেন ইলেভেন
ই-কমার্স

দারাজে শুরু বিশ্বের সবচেয়ে বড় অনলাইন সেল ইলেভেন ইলেভেন

Load More

ট্রেন্ডিং টপিক

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ
প্রযুক্তি সংবাদ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান
প্রযুক্তি সংবাদ

সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান

১.২ কিমি পাল্লার লেজার রেঞ্জফাইন্ডার ও ১১,০০০ এমএএইচ ব্যাটারির উলেফোন আর্মার ৩৫ প্রো
প্রযুক্তি সংবাদ

১.২ কিমি পাল্লার লেজার রেঞ্জফাইন্ডার ও ১১,০০০ এমএএইচ ব্যাটারির উলেফোন আর্মার ৩৫ প্রো

ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহারের সুযোগ দিচ্ছে রবি
টেলিকম

ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহারের সুযোগ দিচ্ছে রবি

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এনইআইআর নিয়ে ৫টি ভয়ংকর গুজব
প্রযুক্তি সংবাদ

অবৈধ ফোন শনাক্তের বাইরে NEIR, স্মার্টফোন বাজার ও ডিজিটাল পরিকল্পনায় আসতে পারে নতুন সুযোগ

বাংলাদেশে অবৈধ মোবাইল ফোন শনাক্ত ও নিয়ন্ত্রণের জন্য...

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

হোয়াটসঅ্যাপ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

27 July 2021

নকিয়া ও শাওমির স্মার্টফোন তৈরি হচ্ছে বাংলাদেশে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix