Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চীনে ফক্সকনের কারখানা দ্রুত স্বাভাবিক উৎপাদনে ফিরছে: টেরি গো

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
রবিবার, ১৫ মার্চ ২০২০
চীনে ফক্সকনের কারখানা দ্রুত স্বাভাবিক উৎপাদনে ফিরছে: টেরি গো
Share on FacebookShare on Twitter

চীনে ফক্সকনের স্মার্টফোন উৎপাদন কারখানাগুলো দ্রুত স্বাভাবিক কার্যক্রমে ফিরছে। নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দেশটির অর্থনৈতিক কর্মকাণ্ড বিপর্যস্ত হয়ে পড়েছিল। অন্যান্য শিল্পের মতো স্মার্টফোন উৎপাদন শিল্পেরও কার্যক্রম স্থবির হয়ে যায়। আমরা চীনে স্মার্টফোন উৎপাদন কারখানাগুলোর কর্মীদের অনির্দিষ্টকালের ছুটিতে পাঠাতে বাধ্য হই। এখন পরিস্থিতি অনেকটা স্বাভাবিক পর্যায়ে ফিরেছে। কর্মীরাও স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিচ্ছেন। চীনে স্থাপিত স্মার্টফোন কারখানাগুলোর কার্যক্রম প্রত্যাশার চেয়ে দ্রুত স্বাভাবিক পর্যায়ে ফিরছে বলে জানান ফক্সকনের প্রতিষ্ঠাতা টেরি গো।

তাইওয়ানভিত্তিক ফক্সকন বিশ্বের বৃহৎ চুক্তিভিত্তিক ইলেকট্রনিকস নির্মাতা। অ্যাপলের প্রধান চুক্তিভিত্তিক পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানটির সিংহভাগ উৎপাদন কারখানা চীনে অবস্থিত। এর সরবরাহকারীদেরও বেশির ভাগই চীনে অবস্থিত। চীনে নভেল করোনাভাইরাস সংক্রমিত হয়ে সৃষ্ট রোগ কভিড-১৯ আক্রান্তের সংখ্যা ভয়াবহ রূপ নিলে বাধ্য হয়ে উৎপাদন কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে স্বাস্থ্য নিরাপত্তার কথা বিবেচনা করে কর্মীদের ছুটিতে পাঠানো হয়। তাইওয়ানের কর্মীদের চীনে ফিরতে নিষেধাজ্ঞা জারি করা হয়।

টেরি গো তাইপেতে এক সংবাদ সম্মেলনে বলেন, তাদের চীনের কারখানার কর্মীরা কাজে যোগ দিচ্ছেন। যে কারণে উৎপাদন কারখানাগুলোর কার্যক্রম প্রত্যাশার চেয়ে দ্রুত স্বাভাবিক পর্যায়ে ফিরছে। পাশাপাশি চীন ও ভিয়েতনামে ফক্সকনের কারখানায় সরঞ্জাম সরবরাহ স্বাভাবিক হয়ে উঠেছে।

তিনি সতর্ক করে বলেন, উৎপাদন স্বাভাবিক হলেও করোনাভাইরাসের নেতিবাচক প্রভাব পড়বে বৈশ্বিক মোবাইল ডিভাইস বাজারে। কারণ করোনাভাইরাস আতঙ্কে ডিভাইস বাজারে চাহিদা কমেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাভাইরাস সংক্রমণকে এরই মধ্যে মহামারী রোগ ঘোষণা করেছে। মোবাইল ডিভাইসের গুরুত্বপূর্ণ দুই বাজার যুক্তরাষ্ট্র ও চীনে করোনাভাইরাসের তীব্র প্রভাব পড়বে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের বাজার পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন। কারণ উৎপাদন স্বাভাবিক পর্যায়ে ফিরলেও ভোক্তারা প্রযুক্তি পণ্যে ব্যয় বন্ধ করলে ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়বে।

আইফোন নির্মাতা অ্যাপল ফক্সকনের প্রধান গ্রাহক। চীনে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় আইফোন উৎপাদন ব্যাহত হওয়ার বিষয়ে আগেই সতর্ক করেছে প্রতিষ্ঠানটি। গত মাসের শেষ দিকে প্রতিষ্ঠানটি জানায়, চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ৬ হাজার ৭০০ কোটি ডলার রাজস্ব আয়ের যে পূর্বাভাস দেয়া হয়েছিল, তা পূরণ সম্ভব হবে না। কারণ আইফোন উৎপাদনের জন্য তারা এখনো শতভাগ ফক্সকনের ওপর নির্ভরশীল।

অ্যাপলের বিবৃতিতে জানানো হয়, চীনভিত্তিক ডিভাইস ব্র্যান্ডগুলোর পাশাপাশি করোনাভাইরাসের প্রভাব অ্যাপলের আইফোন ব্যবসা বিভাগের ওপরও পড়ছে। বিনিয়োগকারীদের সতর্ক করে অ্যাপলের পক্ষ থেকে বলা হয়েছে, করোনাভাইরাসের কারণে চীনে আইফোনের উৎপাদন ব্যাহত হওয়ায় তাদের আগাম পূর্বাভাসের তুলনায় রাজস্ব আয় অনেকাংশে কম হবে। প্রতিষ্ঠানটি স্বীকার করে নেয় তাদের আইফোন উৎপাদন ও বিক্রি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিশ্বব্যাপী আইফোন সরবরাহ বিঘ্নিত হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, অ্যাপল প্রথম কোনো প্রযুক্তি প্রতিষ্ঠান, যা চীনে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় আর্থিক ক্ষতির মুখে পড়ার বিষয় স্বীকার করে নেয়। দেশটিতে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে আইফোন উৎপাদনে বড় ধরনের প্রভাব পড়েছে। অ্যাপল জানুয়ারি-মার্চ প্রান্তিকে ৪ কোটি ১০ লাখ ইউনিট আইফোন উৎপাদনের যে লক্ষ্য নির্ধারণ করেছিল, তা পূরণ সম্ভব হবে না। কারণ ফক্সকনের কারখানায় টানা কয়েক সপ্তাহ আইফোন উৎপাদন কার্যক্রম বন্ধ ছিল। উৎপাদন বিভ্রাটের কারণে সরবরাহ ও বিক্রিতে নেতিবাচক প্রভাব পড়েছে।

চীনে করোনাভাইরাসের ভয়াবহতা বাড়তে থাকলে অ্যাপল প্রথমে দেশটিতে নিজেদের ফ্ল্যাগশিপ স্টোর বন্ধ ঘোষণা করে। এরপর পরিস্থিতির আরো অবনতি হলে দেশটিতে অ্যাপলের সব খুচরা বিক্রয়কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। একই সময় কর্মীদের নিরাপত্তার কথা বিবেচনা করে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত বাড়িতে অবস্থানের নির্দেশ দেয়া হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় দেশটিতে নিজেদের সব খুচরা বিক্রয়কেন্দ্র চালু করেছে অ্যাপল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

রিয়েলমি নাজরো ২০ঃ সিম্পলে গর্জিয়াস
নির্বাচিত

বিশ্বের দ্রুততম বর্ধনশীল ব্র্যান্ড রিয়েলমি: কাউন্টারপয়েন্ট

মশা নিধনে স্যাটেলাইট!
প্রযুক্তি সংবাদ

মশা নিধনে স্যাটেলাইট!

বিনা খরচে গুগল ফটোজের স্টোরেজ বাড়ানোর ৩ উপায়
নির্বাচিত

বিনা খরচে গুগল ফটোজের স্টোরেজ বাড়ানোর ৩ উপায়

রাজশাহীতে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করল বিডিঅ্যাপস
প্রযুক্তি সংবাদ

রাজশাহীতে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করল বিডিঅ্যাপস

ঘোষিত হলো রিয়েলমি ফ্যান ফেস্ট ২০২২-এর বিজয়ীর নাম, থাইল্যান্ড ভ্রমণের সুবর্ণ সুযোগ
প্রযুক্তি সংবাদ

ঘোষিত হলো রিয়েলমি ফ্যান ফেস্ট ২০২২-এর বিজয়ীর নাম, থাইল্যান্ড ভ্রমণের সুবর্ণ সুযোগ

টিকটকের মতো ইউটিউবে ভিডিও তৈরির সুযোগ মিলবে
নির্বাচিত

ইউটিউবের সার্চ কিভাবে কাজ করে

Load More

ট্রেন্ডিং টপিক

স্পেকট্রামের দামে ‘সুইট পয়েন্ট’ খুঁজছে বিটিআরসি
টেলিকম

স্পেকট্রামের দামে ‘সুইট পয়েন্ট’ খুঁজছে বিটিআরসি

অনারের নতুন ফোনে ১.৭ ইঞ্চির পেছনের ডিসপ্লে, ব্যাটারি ১২ হাজার এমএএইচ
নির্বাচিত

অনারের নতুন ফোনে ১.৭ ইঞ্চির পেছনের ডিসপ্লে, ব্যাটারি ১২ হাজার এমএএইচ

ওয়ানপ্লাসের নতুন ট্যাব আসছে বছরের শেষ দিকে, থাকছে না কমপ্যাক্ট মডেল
প্রযুক্তি সংবাদ

ওয়ানপ্লাসের নতুন ট্যাব আসছে বছরের শেষ দিকে, থাকছে না কমপ্যাক্ট মডেল

আপনার ফোন ‘ওয়াটার প্রুফ’ কিনা চেক করবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

আপনার ফোন ‘ওয়াটার প্রুফ’ কিনা চেক করবেন যেভাবে

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লিক হলো এইচএমডির নতুন ফ্লিপ ফোন, থাকছে অ্যান্ড্রয়েড ও ৪জি
নির্বাচিত

লিক হলো এইচএমডির নতুন ফ্লিপ ফোন, থাকছে অ্যান্ড্রয়েড ও ৪জি

ক্ল্যামশেল ডিজাইনের নতুন একটি ফ্লিপ ফোন নিয়ে কাজ...

কিকস্টার্ট ৩.০ বিজয়ীদের পুরস্কার দিল আইডিএলসি

কিকস্টার্ট ৩.০ বিজয়ীদের পুরস্কার দিল আইডিএলসি

নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্পের জটিলতা নিয়ে ঘুরপাক খাচ্ছে টেলিটক

বিদ্যুৎ গেলেই বন্ধ টেলিটকের ইন্টারনেট

১৬৫ হার্টজ ডিসপ্লে ও ৮,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও ১৬

১৬৫ হার্টজ ডিসপ্লে ও ৮,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও ১৬

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৫ মার্চ ২০২০

চীনে ফক্সকনের কারখানা দ্রুত স্বাভাবিক উৎপাদনে ফিরছে: টেরি গো

Techzoom.TV |
TechzoomTV