Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সাইবার সুরক্ষায় শুরু হচ্ছে ‘ফিনিক্স সামিট ২০২৬’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 5 June 2026
সাইবার সুরক্ষায় শুরু হচ্ছে ‘ফিনিক্স সামিট ২০২৬’
Share on FacebookShare on Twitter

দেশের অন্যতম শীর্ষ সাইবার সিকিউরিটি কনভারজেন্স প্ল্যাটফর্ম দ্য টিম ফিনিক্স গ্রুপ (টিটিপিজি) ‘ফিনিক্স সামিট ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা করেছে, যা আগামী ২৩ জুন থেকে শুরু হয়ে ২৭ জুন পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হবে। পাঁচ দিনব্যাপী এই আয়োজনের টেকনিক্যাল ওয়ার্কশপগুলো কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) ও মূল সম্মেলন বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) অনুষ্ঠিত হবে।

আজ (০৩ জুন) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এসময় আয়োজকরা বাংলাদেশের সাইবার নিরাপত্তা ইকোসিস্টেমকে আরও জোরদার করতে দক্ষ জনবল তৈরি, অংশীজনদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি ও ডিজিটাল স্থিতিশীলতা জোরদারের লক্ষ্যের কথা তুলে ধরেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফাউন্ডার ও ব্যবস্থাপনা পরিচালক এএসএম শামীম রেজা, দ্য টিম ফিনিক্স গ্রুপের ডিরেক্টর, অপারেশনস ও কমিউনিটি দিহান ইসলাম অলিফ, অ‍্যাডভাইজর, স্ট্র‍্যাটেজি এন্ড ট্রান্সফরমেশন, মোঃ আবদুল্লাহ ফরিদ।

পাওয়ার্ড বাই ব্র্যাক ব্যাংক পিএলসি ফিনিক্স সামিট ২০২৬, বাংলাদেশের সাইবার সভেরেন্টি ও জাতীয় সাইবার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে সরকার, শিল্পখাত, একাডেমিয়া ও সাইবার নিরাপত্তা পেশাজীবীদের এক প্ল্যাটফর্মে নিয়ে আসবে। এ আয়োজনকে সহযোগিতা করছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগ ও ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সির (এনসিএসএ) মতো জাতীয় প্রতিষ্ঠানগুলো।

তিন দিনব্যাপী আন্তর্জাতিক সাইবার সিকিউরিটি ওয়ার্কশপ সিরিজে বিশ্বের খ্যাতনামা সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা অংশ নেবেন। অংশগ্রহণকারীরা প্র্যাকটিক্যাল সাইবার ইনভেস্টিগেশন, ডেভসেকঅপস ফর প্র্যাকটিশনারস, অ্যাপ্লিকেশন সিকিউরিটি অ্যান্ড ভালনারেবিলিটি ম্যানেজমেন্ট এবং ডিফেন্সিভ ইঞ্জিনিয়ারিং ফর দ্য র‍্যানসমওয়্যার লাইফসাইকেলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন।

ওয়ার্কশপগুলো আগামী ২৩ থেকে ২৫ জুন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। এরপর ২৬ ও ২৭ জুন বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক সাইবার সিকিউরিটি কনফারেন্স, যেখানে দেশ-বিদেশের নীতিনির্ধারক, প্রযুক্তি বিশেষজ্ঞ, শিল্পখাতের প্রতিনিধি এবং সাইবার নিরাপত্তা পেশাজীবীরা অংশ নেবেন।

দুই দিনব্যাপী মূল সম্মেলনে ‘ব্লু টিম ডে’ ও ‘রেড টিম ডে’ শীর্ষক দুটি বিশেষ ট্র্যাক অনুষ্ঠিত হবে, যা টেকনিক্যাল স্টেজ ও এন্টারপ্রাইজ স্টেজ, এই দুই ভিন্ন স্টেজে পরিচালিত হবে। টেকনিক্যাল স্টেজে সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং, থ্রেট ইন্টেলিজেন্স, অ্যাপ্লিকেশন সিকিউরিটি, ক্লাউড সিকিউরিটি, ইনসিডেন্ট রেসপন্স, রেড টিম ও ব্লু টিম অপারেশনস এবং এমার্জিং টেকনোলজি নিয়ে আলোচনা হবে। অন্যদিকে, এন্টারপ্রাইজ স্টেজে সাইবার রিস্ক অ্যান্ড গভর্ন্যান্স, ফাইন্যান্সিয়াল সেক্টর রেজিলিয়েন্স, উইমেন

ইন সাইবারসিকিউরিটি, ডিজিটাল ট্রাস্ট, এক্সিকিউটিভ সাইবার লিডারশিপ, রেগুলেটরি অ্যান্ড পলিসি ডিরেকশন এবং ন্যাশনাল সাইবারসিকিউরিটি স্ট্র্যাটেজি নিয়ে সেশন অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জাহির উদ্দিন স্বপন। একইসাথে, সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, যিনি জাতীয় স্বার্থ সুরক্ষা ও বাংলাদেশের ডিজিটাল অগ্রযাত্রায় সাইবার সিকিউরিটির ভূমিকা নিয়ে বক্তব্য রাখবেন। এছাড়াও, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ সম্মানিত অতিথি হিসেবে এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগের সচিব কাজী আনোয়ার হোসেন সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সম্মেলনে জার্মানি, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, ভুটান, শ্রীলঙ্কা, নেপাল ও মালয়েশিয়া থেকে আগত বিশেষজ্ঞ ও প্রতিনিধিদের অংশগ্রহণে বিভিন্ন লিডারশিপ ডায়লগ ও নলেজ-শেয়ারিং সেশন অনুষ্ঠিত হবে।

দেশের ৩৯টি বিশ্ববিদ্যালয় ক্লাবের সহযোগিতায় দ্য টিম ফিনিক্স গ্রুপ দ্বিতীয়বারের মতো ‘বেস্ট সাইবারসিকিউরিটি ক্লাব অ্যাওয়ার্ড’ ও টানা তৃতীয়বারের মতো ‘উইমেন ইন সাইবারসিকিউরিটি অ্যাওয়ার্ড’ প্রদান করবে, যা বাংলাদেশের সাইবারসিকিউরিটি খাতে উল্লেখযোগ্য অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেবে।

এ বিষয়ে দ্য টিম ফিনিক্স গ্রুপের ফাউন্ডার ও ব্যবস্থাপনা পরিচালক এএসএম শামীম রেজা বলেন, “সাইবারসিকিউরিটি এখন আর কেবল প্রযুক্তিগত বিষয় নয়; এটি জাতীয় স্থিতিশীলতা, অর্থনৈতিক নিরাপত্তা ও ডিজিটাল সভেরেন্টির প্রশ্ন। ফিনিক্স সামিট ২০২৬-এর মাধ্যমে আমরা সরকার, শিল্পখাত, একাডেমিয়া ও সাইবারসিকিউরিটি পেশাজীবীদের একত্রিত করে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা ও বৈশ্বিক ডিজিটাল ল্যান্ডস্কেপে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছি।”

সম্মেলনের পাওয়ার্ড বাই পার্টনার হিসেবে রয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি। গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে মোহাম্মদ অ্যান্ড সন্স, এমজিএইচ গ্রুপ, ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল), ম্যাগনাস করপোরেশন ও স্যান্স ইনস্টিটিউট (সাইবারসিকিউরিটি নলেজ পার্টনার)। সিলভার স্পন্সর হিসেবে রয়েছে সিটি ব্যাংক পিএলসি। ব্রোঞ্জ স্পন্সর হিসেবে রয়েছে অ্যাগ্রোশিফট, গোল্ড কিনেন ও এপিএনআইসি (সাইবারসিকিউরিটি নলেজ ও ইন-কাইন্ড পার্টনার)। এছাড়াও, ফেলোশিপ স্পন্সর হিসেবে রয়েছে ফ্লেক্সঅপটিক্স জিএমবিএইচ, মোবিলিটি এক্সপেরিয়েন্স পার্টনার হিসেবে রয়েছে ভেলোসে বাইসাইকেল, হসপিটালিটি পার্টনার হিসেবে রয়েছে প্যান প্যাসিফিক সোনারগাঁও ও স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে রয়েছে সোসাইটি অব চিটাগং আইটি প্রফেশনালস (এসসিআইটিপি)।

বিস্তৃত কর্মসূচি ও আন্তর্জাতিক অংশগ্রহণের মাধ্যমে ফিনিক্স সামিট ২০২৬ বাংলাদেশের আঞ্চলিক সাইবারসিকিউরিটি খাতের অবস্থান আরও সুদৃঢ় করবে এবং নতুন প্রজন্মের সাইবারসিকিউরিটি নেতৃত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ফিনিক্স সামিট ২০২৬

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব
নির্বাচিত

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব

ডে‌ভেলপার‌দের জন্য ১ দশ‌মিক ৫ বি‌লিয়ন ডলার বি‌নি‌য়োগ কর‌বে হুয়াও‌য়ে
প্রযুক্তি সংবাদ

ডে‌ভেলপার‌দের জন্য ১ দশ‌মিক ৫ বি‌লিয়ন ডলার বি‌নি‌য়োগ কর‌বে হুয়াও‌য়ে

OpenAI-এর GPT-5 উন্মোচনের গুঞ্জন: স্মার্টফোনেও আসছে অফলাইন এআই সহকারী?
প্রযুক্তি সংবাদ

OpenAI-এর GPT-5 উন্মোচনের গুঞ্জন: স্মার্টফোনেও আসছে অফলাইন এআই সহকারী?

আসছে ওয়ানপ্লাস বাডস জেড স্টিভেন হ্যারিংটন ইয়ারবাডস
নির্বাচিত

আসছে ওয়ানপ্লাস বাডস জেড স্টিভেন হ্যারিংটন ইয়ারবাডস

স্মার্টফোন বিক্রি বন্ধের পথে সনি
নির্বাচিত

হলিডেতে ১৩ লাখ স্মার্টফোন বিক্রি করেছে সনি

ওয়ালটন মোবাইলের এসডিজি ফটোগ্রাফি প্রতিযোগিতায় লাখ টাকা পুরস্কার
নির্বাচিত

ওয়ালটন মোবাইলের এসডিজি ফটোগ্রাফি প্রতিযোগিতায় লাখ টাকা পুরস্কার

Load More

ট্রেন্ডিং টপিক

স্যাটেলাইট প্রযুক্তি ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে বিএসসিএল-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমঝোতা
শিক্ষা ও ক্যাম্পাস

স্যাটেলাইট প্রযুক্তি ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে বিএসসিএল-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমঝোতা

অপ্রতিমের সেই আইফোন উদ্ধার, আরও যা জানা গেল
সোশ্যাল মিডিয়া

অপ্রতিমের সেই আইফোন উদ্ধার, আরও যা জানা গেল

কীভাবে কাজ করে হুয়াওয়ের ‘লজিকফোল্ডিং’ চিপ প্রযুক্তি?
প্রযুক্তি সংবাদ

কীভাবে কাজ করে হুয়াওয়ের ‘লজিকফোল্ডিং’ চিপ প্রযুক্তি?

Ryzen 9 9955HX ও RTX 5060: পারফরম্যান্সের সঙ্গে বাড়ছে ল্যাপটপের পাওয়ার চাহিদা
নির্বাচিত

Ryzen 9 9955HX ও RTX 5060: পারফরম্যান্সের সঙ্গে বাড়ছে ল্যাপটপের পাওয়ার চাহিদা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

হারানো ফোন খুঁজে দেবে গুগলের এই ফিচার
প্রযুক্তি সংবাদ

হারানো ফোন খুঁজে দেবে গুগলের এই ফিচার

ফোন হারিয়ে গেলে দুশ্চিন্তা হওয়াটা স্বাভাবিক। কারণ স্মার্টফোনে...

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

সরকারের এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় ১ লাখের বেশি প্রার্থী

সরকারের এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় ১ লাখের বেশি প্রার্থী

স্যাটেলাইট প্রযুক্তি ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে বিএসসিএল-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমঝোতা

স্যাটেলাইট প্রযুক্তি ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে বিএসসিএল-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমঝোতা

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

05 June 2026

সাইবার সুরক্ষায় শুরু হচ্ছে 'ফিনিক্স সামিট ২০২৬'

Techzoom.TV |
TechzoomTV