Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রবাসীদের গতিবিধি নিয়ন্ত্রণে ‘কোয়ারেন্টাইন ট্র্যাকার’ অ্যাপ!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০
প্রবাসীদের গতিবিধি নিয়ন্ত্রণে ‘কোয়ারেন্টাইন ট্র্যাকার’ অ্যাপ!
Share on FacebookShare on Twitter

বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করেছে করোনাভাইরাস। পৃথিবীর অনেক দেশকেই পরিস্থিতি মোকাবিলায় হিমশিম খেতে হচ্ছে। বাংলাদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সরকারের উদ্বেগের সবচেয়ে বড় কারণ হলো বিদেশফেরত প্রবাসীরা। যাদের বাধ্যতামূলকভাবে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার কথা থাকলেও অনেকেই তা মানছেন না। এমন পরিস্থিতিতে কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের নিয়ন্ত্রণে দেশের পাঁচ তরুণ তৈরি করেছেন “কোয়ারেন্টাইন ট্র্যাকার” অ্যাপস।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে পাস করা অরূপ গোলদার ধ্রুব, কম্পিউটার বিজ্ঞান (সিএসই) থেকে পাস করা নাঈম রেজা ও সাকিব হাসান সৌর এবং সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কম্পিউটার বিজ্ঞান বিভাগ থেকে পাশ করা ধ্বনঞ্জয় বিশ্বাস ও ফয়সাল আহমেদ শুভ এই অ্যাপসটি তৈরি করেছেন।

অ্যাপটির নির্মাতারা জানান, কোয়ারেন্টাইন ট্র্যাকারের মাধ্যমে ট্র্যাকিং এমন একটি সিস্টেম যা সরকারকে সাহায্য করবে কোয়ারেন্টাইন ব্যক্তিকে (যে কোন সংখ্যার) ট্র্যাক করতে। এই ট্র্যাকিং অ্যাপসে জিপিএস এবং ফেইস ডিটেকশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর আগে চীনা এবং কোরিয়ানরা এই প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলায় বেশ সাহায্য পেয়েছে।

এ বিষয়ে দল নেতা সাকিব হাসান সৌর ইউএনবিকে বলেন, “করোনাভাইরাস নিয়ন্ত্রণে এখন পর্যন্ত সফল চীন, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও সিঙ্গাপুরের মতো দেশগুলো সফল হয়েছে। তাদের কার্যকলাপ এবং কিভাবে তারা পুরো বিষয়টি করেছে সেদিকে যদি লক্ষ্য করি তাহলে একটি বিষয় খুবই পরিষ্কার যে তারা সফলভাবে বড় পরিসরে কোয়ারেন্টাইন প্রোগ্রাম চালাতে পেরেছে এবং তার জন্যে তারা প্রযুক্তির সহায়তা নিয়েছে।”

তিনি আরও বলেন, “বর্তমানে আমাদের এখানে কিছু সংখ্যক মানুষকে কোয়ারেন্টাইন অবস্থায় আছেন, যাদের ম্যানুয়ালি ট্র্যাক করা খুবই সহজ। কিন্তু যদি আমরা সেটা বড় পরিসরে করতে চাই, সেক্ষেত্রে এরকম ম্যানুয়াল প্রোসেস দিয়ে পুরো বিষয়টিকে সফলভাবে চালনা করা প্রায় অসম্ভব। এক্ষেত্রে আমাদের কোয়ারেন্টাইন ট্র্যাকিং সিস্টেম অ্যাপ বড় পরিসরে কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের ট্র্যাক করতে সহায়তা করবে।”

“কোয়ারেন্টাইন ট্র্যাকার” অ্যাপসে জিপিএস/ফেইস ডিটেকশন প্রযুক্তিসহ ব্যবহার করা হয়েছে জানিয়ে সৌর বলেন, “আমরা সরকারের সহযোগিতা কামনা করছি এবং আশা করছি এই সিস্টেম ব্যবহার করে পরিস্থিতি মোকাবিলায় তারা জোরালো ভূমিকা রাখবেন।”

একই পদ্ধতিতে বিষয়টি সবার জন্য উন্মুক্ত করে দেয়ার কথাও ভাবা হচ্ছে জানিয়ে বুয়েট শিক্ষার্থী সৌর বলেন, “সাধারণ মানুষ তাদের পরিবার-পরিজনদের (যারা হয়তো দূরে থাকেন কিংবা করোনাভাইরাস নিয়ে ততটা সচেতন নন) ট্র্যাক করতে পারবে, যাতে তারা হোম-কোয়ারেন্টাইন অবস্থায় থাকেন।”

প্রসঙ্গত, বাংলাদেশে সোমবার পর্যন্ত করোনাভাইরাসে ৩৩ জন আক্রান্তের তথ্য জানিয়েছে সরকার। যাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে এবং পাঁচজন সুস্থ হয়েছেন।

এই বিভাগ থেকে আরও পড়ুন

কেনাকাটা করা যাবে হোয়াটসঅ্যাপে
প্রযুক্তি সংবাদ

কেনাকাটা করা যাবে হোয়াটসঅ্যাপে

ইমেজিং প্রযুক্তির সাহায্যে বাংলাদেশি শিশুদের সৃজনশীল স্বপ্ন বাস্তবায়নে ভূমিকা রাখার প্রত্যয়
প্রযুক্তি সংবাদ

ইমেজিং প্রযুক্তির সাহায্যে বাংলাদেশি শিশুদের সৃজনশীল স্বপ্ন বাস্তবায়নে ভূমিকা রাখার প্রত্যয়

মেলায় সাড়ে ১৩ হাজার টাকায় ল্যাপটপ
নির্বাচিত

মেলায় সাড়ে ১৩ হাজার টাকায় ল্যাপটপ

‌‘সব এআই মডেল উন্মুক্ত নাও থাকতে পারে’
প্রযুক্তি সংবাদ

‌‘সব এআই মডেল উন্মুক্ত নাও থাকতে পারে’

ডেলের সিএক্সও অ্যাডভাইজরি বোর্ডে নিয়োগ পেলেন সোনিয়া বশির কবীর
প্রযুক্তি সংবাদ

ডেলের সিএক্সও অ্যাডভাইজরি বোর্ডে নিয়োগ পেলেন সোনিয়া বশির কবীর

১৬৫ কোটি টাকা বিনিয়োগ পেল অগমেডিক্স বাংলাদেশ
নির্বাচিত

১৬৫ কোটি টাকা বিনিয়োগ পেল অগমেডিক্স বাংলাদেশ

Load More

ট্রেন্ডিং টপিক

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার

৮০০০ mAh ব্যাটারি ও ২০০ মেগাপিক্সেল ক্যামেরা: মে মাসে আসছে iQOO-এর নতুন ফ্ল্যাগশিপ দানব!
প্রযুক্তি সংবাদ

৮০০০ mAh ব্যাটারি ও ২০০ মেগাপিক্সেল ক্যামেরা: মে মাসে আসছে iQOO-এর নতুন ফ্ল্যাগশিপ দানব!

উত্তরা ব্যাংক
অর্থ ও বাণিজ্য

সাবসিডিয়ারিতে বড় বিনিয়োগে যাচ্ছে উত্তরা ব্যাংক—রাইট শেয়ারে ঢালবে ১৯২ কোটি টাকা

এআই চিপের চাহিদায় পাঁচ বছরের সর্বোচ্চ প্রবৃদ্ধি দক্ষিণ কোরিয়ার
প্রযুক্তি বাজার

এআই চিপের চাহিদায় পাঁচ বছরের সর্বোচ্চ প্রবৃদ্ধি দক্ষিণ কোরিয়ার

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক
নির্বাচিত

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

এই তীব্র তাপপ্রবাহে একটু শীতল প্রশান্তির আশায় হাজার...

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনার ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে ইরানি হ্যাকাররা

মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনার ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে ইরানি হ্যাকাররা

সব শেয়ার বিক্রির ঘোষণা রানার অটোমোবাইলস উদ্যোক্তার

সব শেয়ার বিক্রির ঘোষণা রানার অটোমোবাইলস উদ্যোক্তার

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix