Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বৈশ্বিক সেমিকন্ডাক্টর খাতের আয় কমেছে ১২%

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২৫ এপ্রিল ২০২০
সেমিকন্ডাক্টর উৎপাদন কোরিয়ার আধিপত্যের অবসান ঘটাবে তাইওয়ান
Share on FacebookShare on Twitter

২০১৯ সালে বৈশ্বিক সেমিকন্ডাক্টর খাতের আয় কমে গেছে। যুক্তরাষ্ট্র-চীনের মধ্যকার বাণিজ্য বিরোধের জেরে গত বছরজুড়ে সেমিকন্ডাক্টর বিক্রিতে শ্লথগতি বিরাজমান ছিল। যে কারণে গত বছর সেমিকন্ডাক্টর বিক্রি থেকে আয় ৪১ হাজার ৯১০ কোটি ডলারে দাঁড়িয়েছে, যা আগের বছরের চেয়ে ১২ শতাংশ কম। বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনার প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে।

গার্টনার জানায়, গত বছরজুড়ে মেমোরি চিপের বাজার নিম্নমুখী থাকায় সেমিকন্ডাক্টর খাতে স্যামসাংয়ের মতো শীর্ষস্থানীয় ভেন্ডরের আয় কমেছে, এমনকি তা আগের দুই বছরের চেয়েও কম। তবে গত বছর সেমিকন্ডাক্টর বাজারে স্যামসাং খারাপ সময় পার করলেও ইন্টেলের জন্য দারুণ কেটেছে। মার্কিন সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠানটি গত বছর বাজারে শীর্ষ অবস্থান পুনরুদ্ধারে সক্ষম হয়েছে। ২০১৭-১৮ সাল পর্যন্ত বৈশ্বিক সেমিকন্ডাক্টর বাজারের শীর্ষ অবস্থান দখলে রেখেছিল স্যামসাং ইলেকট্রনিকস।

বিবৃতিতে গার্টনারের ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড্রু নরউড বলেন, গত বছর ডিআরএএম (ডাইন্যামিক র্যানডম অ্যাকসেস মেমোরি) চিপের অতিরিক্ত সরবরাহের কারণে সামগ্রিকভাবে মেমোরি চিপ বাজার ৩২ দশমিক ৭ শতাংশ পড়ে যায়। গত বছর মোট যে পরিমাণ সেমিকন্ডাক্টর বিক্রি হয়, তার ২৬ দশমিক ১ শতাংশ ছিল মেমোরি চিপ।

সামগ্রিকভাবে গত বছর সেমিকন্ডাক্টর বাজারের ২৬ দশমিক ৭ শতাংশ এনএএনডি মেমোরি চিপের দখলে ছিল। তবে মেমোরি বিক্রি থেকে গত বছর আয় কমেছে ৩২ দশমিক ৫ শতাংশ। গত বছর ডিআরএএম মেমোরি চিপ বিক্রি থেকে আয় কমেছে ৩৭ দশমিক ৫ শতাংশ।

প্রতিবেদন অনুযায়ী, ২০১৮ সালের শেষ দিকে হঠাৎ চাহিদা কমে যাওয়ায় ডিআরএএম মেমোরি চিপ বাজারে সরবরাহ চাপ তৈরি হয়, যা গত বছরজুড়ে অব্যাহত ছিল। চাহিদার এ পতনের কারণে ডিআরএএম মেমোরির দামও কমে যায়। গত বছর ডিআরএএম মেমোরির গড় মূল্য ৪৭ দশমিক ৪ শতাংশ কমেছে।

গত বছর বৈশ্বিক সেমিকন্ডাক্টর বাজারে হারানো অবস্থান পুনরুদ্ধারে সক্ষম হয়েছে ইন্টেল। বাজারটিতে বড় ধরনের সরবরাহ ঘাটতির মুখে পড়ায় শীর্ষ অবস্থান হারিয়ে দ্বিতীয় অবস্থানে জায়গা পেয়েছে স্যামসাং। অন্যান্য ভেন্ডরের মতো স্যামসাং অতিরিক্ত সরবরাহ এবং ডিআরএএম ও এনএনএনডির দরপতনের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। গত বছর শুধু মেমোরি চিপ বিক্রিতে স্যামসাংয়ের আয় কমেছে ৩৪ শতাংশ। অথচ প্রতিষ্ঠানটির মোট আয়ের ৮৪ শতাংশই এ খাত থেকে আসে।

বৈশ্বিক সেমিকন্ডাক্টর খাতে ইন্টেল এবং স্যামসাংয়ের পরের অবস্থানে রয়েছে যথাক্রমে এসকে হাইনিক্স, মাইক্রোন টেকনোলজি, ব্রডকম, কোয়ালকম, টেক্সাস ইনস্ট্রুমেন্টস, এসটি মাইক্রোইলেকট্রনিকস ও এনএক্সপি সেমিকন্ডাক্টারসের মতো প্রতিষ্ঠান। এ তালিকায় দশম অবস্থানে রয়েছে মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপল।

বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহার দিন দিন বাড়ছে। একই সঙ্গে বাড়ছে ডিভাইসগুলোর জন্য চিপের চাহিদা। এর ফলে সম্প্রসারণ হচ্ছে সেমিকন্ডাক্টর শিল্প বা চিপের বাজার। ক্রমবর্ধমান এ খাতের রাজস্বে ২০১৮ সালের আগে টানা তিন বছর উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। তবে গত বছরের প্রথমার্ধে খাতটির রাজস্ব হ্রাস সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে এক ধরনের আশঙ্কা সৃষ্টি করে।

সংশ্লিষ্টদের ভাষ্যে, বৈশ্বিক সেমিকন্ডাক্টর খাতের রাজস্ব সংকুচিত হওয়ার পেছনে অনেক কারণ রয়েছে। এগুলোর মধ্যে অন্যতম হলো, মূল ধারার ইলেকট্রনিক যন্ত্রাংশের দুর্বল চাহিদা, বিভিন্ন অঞ্চলের মুদ্রার বিপরীতে শক্তিশালী ডলার এবং নতুন উদ্ভাবন কমে আসা। অটোমোটিভ, মোবাইল ফোন এবং ক্লাউড অবকাঠামোগত উদ্ভাবনে এক ধরনের স্থিতাবস্থা বিরাজ করছে। যে কারণে চীনসহ গুরুত্বপূর্ণ স্মার্টফোন বাজারগুলোয় বিক্রি কমে গেছে। এর নেতিবাচক প্রভাব পড়ছে সেমিকন্ডাক্টর খাতের রাজস্বে।

বিশ্বজুড়ে ক্লাউড অবকাঠামো খাতে বিনিয়োগ, ফাইভজি ডিভাইস ব্যবহার, ওয়াই-ফাই ৬ অ্যাডপশন, অটোমোটিভ সেন্সরস, পাওয়ারট্রেইন প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ট্রেনিং অ্যাকসেলেটর ভবিষ্যতে বৈশ্বিক সেমিকন্ডাক্টর খাতের রাজস্ব প্রবৃদ্ধির অন্যতম অনুষঙ্গ হবে বলে মনে করা হচ্ছে।

গার্টনারের প্রতিবেদন অনুযায়ী, কভিড-১৯ মহামারীর কারণে চলতি বছরের প্রথমার্ধে বৈশ্বিক বাজারে স্মার্টফোন সরবরাহ উল্লেখযোগ্য কমবে, যা সেমিকন্ডাক্টর বাজারের মন্দা কাটিয়ে ওঠার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-চীনের মধ্যকার বাণিজ্য বিরোধ সেমিকন্ডাক্টর খাতের রাজস্ব কমার অন্যতম কারণ। বৃহৎ অর্থনীতির দুই দেশের মধ্যে বাণিজ্য বিরোধের কারণে সেমিকন্ডাক্টর শিল্পের পাশাপাশি বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে এক ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। অনেক প্রতিষ্ঠান উৎপাদন কমিয়েছে। অনেকে উৎপাদন কমাতে বাধ্য হয়েছে। যুক্তরাষ্ট্র-চীনের বাণিজ্য বিরোধের কারণে স্মার্টফোন, ট্যাবলেট ও কম্পিউটার প্রযুক্তি শিল্প খাতে সরবরাহ কমছে। যে কারণে চাহিদা কমছে এসব ডিভাইসের অত্যাবশ্যকীয় চিপের।

বৈশ্বিক সেমিকন্ডাক্টর খাতে প্রতিযোগিতা অনেক বেড়েছে। ক্রমবর্ধমান প্রতিযোগিতায় টিকে থাকতে আগামীতে এ খাতের প্রতিষ্ঠানগুলোর মধ্যে একীভূতকরণ বাড়বে বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্র-চীনের বাণিজ্য বিরোধ নিরসন এবং কভিড-১৯ মহামারীর অবসান হলে সেমিকন্ডাক্টর খাতের আয়ে উল্লম্ফন দেখা যাবে বলে মনে করা হচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: সেমিকন্ডাক্টর

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাংলাদেশের প্রশংসায় নাসা, স্মরণীয় সাফল্য বলছে বেসিস
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের প্রশংসায় নাসা, স্মরণীয় সাফল্য বলছে বেসিস

‘তরুণ উদ্যোক্তা ও উদ্ভাবকরা ডিজিটাল বাংলাদেশ গড়ার অগ্রসৈনিক’
প্রযুক্তি সংবাদ

‘তরুণ উদ্যোক্তা ও উদ্ভাবকরা ডিজিটাল বাংলাদেশ গড়ার অগ্রসৈনিক’

সভ্যতার বাহক প্রকাশনা বিলুপ্ত হবে না: মোস্তাফা জব্বার
নির্বাচিত

সভ্যতার বাহক প্রকাশনা বিলুপ্ত হবে না: মোস্তাফা জব্বার

ক্রোমের ট্যাব বন্ধে নতুন শর্টকাট ফিচার আনবে গুগল
প্রযুক্তি সংবাদ

ক্রোমের ট্যাব বন্ধে নতুন শর্টকাট ফিচার আনবে গুগল

অনলাইনে দেশীয় পন্যের প্রসারে শুরু হল অনলাইন আম মেলা
ই-কমার্স

অনলাইনে দেশীয় পন্যের প্রসারে শুরু হল অনলাইন আম মেলা

ডিজিটাল প্রযুক্তিতে বাংলা হবে পৃথিবীর তৃতীয় বৃহত্তম ভাষা: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল প্রযুক্তিতে বাংলা হবে পৃথিবীর তৃতীয় বৃহত্তম ভাষা: মোস্তাফা জব্বার

Load More

ট্রেন্ডিং টপিক

আপনি কি রিমোট দিয়ে এসি বন্ধ করেন? জানুন কী ভুল করছেন
প্রযুক্তি সংবাদ

আপনি কি রিমোট দিয়ে এসি বন্ধ করেন? জানুন কী ভুল করছেন

একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?
প্রযুক্তি সংবাদ

একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?

নাথিং ফোন (৪বি) থাকছে স্ন্যাপড্রাগন প্রসেসর ও ৫,৪০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি
নির্বাচিত

নাথিং ফোন (৪বি) থাকছে স্ন্যাপড্রাগন প্রসেসর ও ৫,৪০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি

যুক্তরাষ্ট্রে অনুমতি মিললেও চীনে পৌঁছায়নি এনভিডিয়ার চিপ
প্রযুক্তি সংবাদ

চীনের কালোবাজারে এনভিডিয়ার এআই চিপের দাম দ্বিগুণ

সপ্তাহের সবচেয়ে পঠিত

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এইচপি সিরিজ ৩ প্রো ৩২২পিই মনিটর বাজারে
নির্বাচিত

এইচপি সিরিজ ৩ প্রো ৩২২পিই মনিটর বাজারে

দৈনন্দিন অফিসের কাজ, অনলাইন ক্লাস, স্টাডি কিংবা কনটেন্ট...

বিএসটিআইয়ের অভিযানে হায়ার বাংলাদেশকে ৫০ হাজার টাকা জরিমানা

বিএসটিআইয়ের অভিযানে হায়ার বাংলাদেশকে ৫০ হাজার টাকা জরিমানা

ফিরতে পারে হোন্ডার জনপ্রিয় এলিমেন্ট এসইউভি

ফিরতে পারে হোন্ডার জনপ্রিয় এলিমেন্ট এসইউভি

একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?

একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৫ এপ্রিল ২০২০

বৈশ্বিক সেমিকন্ডাক্টর খাতের আয় কমেছে ১২%

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix