Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কম্পিউটার পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৬ আগস্ট ২০২৩
কম্পিউটার পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা
Share on FacebookShare on Twitter

ল্যাপটপ, ট্যাবলেটসহ ব্যক্তিগত কম্পিউটার আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত। বিশ্লেষক ও সংশ্লিষ্টদের মতে, অভ্যন্তরীণ পর্যায়ে উৎপাদন বাড়াতে দেশটির সরকার এ উদ্যোগ নিয়েছে। তবে এ নিষেধাজ্ঞার ফলে প্রযুক্তি খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

নতুন নীতিমালার অধীনে বর্তমানে ভারতে যেসব প্রতিষ্ঠান ব্যবসা পরিচালনা করছে তাদের পণ্য আমদানির জন্য আলাদা লাইসেন্স গ্রহণ করতে হবে। এটি নিষিদ্ধ জিনিস আমদানির জন্য নির্ধারিত। এ উদ্যোগের কারণে অ্যাপল, লেনোভো, এইচপি, আসুস, স্যামসাংসহ বিভিন্ন ব্র্যান্ড ক্ষতিগ্রস্ত হবে। এখন থেকে কোম্পানিগুলোকে ভারতের বাজারে পণ্য আমদানি বন্ধ করতে হবে।

ভারতের বাজারে বর্তমানে যেসব ল্যাপটপ ও ব্যক্তিগত কম্পিউটার রয়েছে সেগুলো চীনে তৈরি হয়েছে। অন্যদিকে প্রযুক্তি বাজারে শক্ত অবস্থান তৈরিতে আগ্রহী ভারত। এরই মধ্যে সেমিকন্ডাক্টর উৎপাদনে কারখানা স্থাপনসংক্রান্ত আলোচনাও করছে। নতুন বিধিনিষেধের মাধ্যমে ভারত সরকার কোম্পানিগুলোকে ভারতে উৎপাদন বাড়ানোর বিষয়ে জানাচ্ছে।

ভারতের বৈদেশিক বাণিজ্য বিভাগ এ নির্দেশনার বিষয়টি প্রকাশ্যে আনে। মূলত ভারত কীভাবে ইলেকট্রনিকস পণ্য আমদানির বিষয়টি দেখছে ও এতে পরিবর্তন আনতে চাইছে সেটিই এখানে প্রকাশ করা হয়েছে। নির্দেশনায় বলা হয়, এইচএসএন ৮৭৪১-এর অধীনে যেসব ল্যাপটপ, ট্যাবলেট, অল-ইন ওয়ান পারসোনাল কম্পিউটার ও সার্ভার রয়েছে সেগুলোর আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কেউ আমদানি করতে চাইলে আলাদাভাবে লাইসেন্স গ্রহণ করতে হবে।

ব্যক্তিগতভাবে যারা বিদেশ থেকে ল্যাপটপ, ট্যাবলেট, কম্পিউটার ও ছোট ফর্ম ফ্যাক্টর কম্পিউটার ভারতে নিয়ে আসবে তাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। ই-কমার্স প্লাটফর্ম ও কুরিয়ারের মাধ্যমে কোনো পণ্য আনা হলে সেগুলোর ওপর এ বিধিনিষেধ কার্যকর হবে না।

নতুন নীতিমালার অধীনে ২০টি উপাদান আমদানির সুযোগ পাবে কোম্পানিগুলো। মূলত গবেষণা, পরীক্ষা, মেরামত, পুনঃরফতানি, পণ্যের উন্নয়নে ব্যবহৃত উপাদান আমদানিতে এ ছাড় পাওয়া যাবে। যে কারণে এসব পণ্য আমদানির অনুমতি দেয়া হয়েছে শুধু সেসব কাজই করা যাবে বলে জানানো হয়েছে। কোনো পণ্য বিক্রি করা যাবে না।

সুতরাং বলা যায়, যে কেউ চাইলে বিদেশ থেকে ভারতে ল্যাপটপ ও ট্যাব আনতে পারবে কিন্তু সেগুলো পুনরায় বিক্রি করতে পারবে না। এছাড়া ডিভাইসগুলো আনার জন্য ব্যবহারকারীদের কাস্টমস ফি প্রদান করতে হবে। কিন্তু কেউ যদি ২০ বারের বেশি পণ্য কিনে থাকে তাহলে নীতিমালা অনুযায়ী কী কারণে সেগুলো আমদানি করা হয়েছে সে বিষয়ে জানাতে হবে।

প্রযুক্তি পণ্য আমদানিতে একক দেশনির্ভরতা কাটাতেই ভারত সরকার এ উদ্যোগ নিয়েছে। পাশাপাশি দেশটিতে ক্রমবর্ধমান ডিজিটাল নাগরিকদের নিরাপদ ডিজিটাল পরিবেশ দিতে সরকার বদ্ধপরিকর। এ উদ্যোগ ভারতের অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোর পাশাপাশি বৈশ্বিক প্রযুক্তি খাতে স্বনির্ভর হয়ে উঠতে চাইছে। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, বিশ্বাসযোগ্য অংশীদাররা হয়তো আমদানির জন্য বৈধ লাইসেন্স পাবে।

অন্যদিকে ডেল, এইচপি ও সিসকো ভারতে উৎপাদন কার্যক্রম শুরু ও বাড়ানোর জন্য প্রতিশ্রুতি দিয়েছে। এ উদ্যোগ কার্যকর হলে দেশটিতে সাশ্রয়ী মূল্যে উৎপাদন কার্যক্রম পরিচালনাকারীরা প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা পাবে বলেও মনে করছেন বিশ্লেষক ও সংশ্লিষ্টরা।

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্মার্টফোনের ডিলিট হওয়া ছবি ফিরে পাবার সহজ উপায়
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোনের ডিলিট হওয়া ছবি ফিরে পাবার সহজ উপায়

স্যামসাং-এর ৫০: পৃথিবী বদলানো এক প্রতিষ্ঠানের গল্প
নির্বাচিত

স্যামসাং-এর ৫০: পৃথিবী বদলানো এক প্রতিষ্ঠানের গল্প

সামাজিকমাধ্যম থেকে উসকানিমূলক পোস্ট সরাতে রিট
প্রযুক্তি সংবাদ

সামাজিকমাধ্যম থেকে উসকানিমূলক পোস্ট সরাতে রিট

দীর্ঘস্থায়ী ব্যাটারি ও টেকসই ডিজাইনের ভিভো ওয়াই২৯ দিচ্ছে এক নতুন অভিজ্ঞতা!
নির্বাচিত

দীর্ঘস্থায়ী ব্যাটারি ও টেকসই ডিজাইনের ভিভো ওয়াই২৯ দিচ্ছে এক নতুন অভিজ্ঞতা!

গুগলের ডেভেলপার সম্মেলন শুরু হচ্ছে ১২ মে
নির্বাচিত

তথ্যের জন্য ফি দিতে হবে গুগলকে

Google-এর নতুন জেমিনি অ্যাপে উন্নত ইমেজ এডিটিং মডেল
প্রযুক্তি সংবাদ

Google-এর নতুন জেমিনি অ্যাপে উন্নত ইমেজ এডিটিং মডেল

Load More

ট্রেন্ডিং টপিক

দেশে এআইয়ের ব্যবহার বেড়েছে ৮ শতাংশ, বেশি অনলাইন শিক্ষায়
প্রযুক্তি সংবাদ

অবশেষে ‘জানি না’ বলতে শিখল এআই, কমবে ভুল তথ্যের প্রবণতা

২০২৬ সালের সেরা ৫ স্মার্টওয়াচ
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৫ স্মার্টওয়াচ

ক্যাবল অপারেটরদের সমস্যা সমাধানে পাশে থাকবে সরকার: আইসিটি মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

ক্যাবল অপারেটরদের সমস্যা সমাধানে পাশে থাকবে সরকার: আইসিটি মন্ত্রী

হুয়াওয়ের নতুন ২ পণ্য : বিশ্বের সবচেয়ে পাতলা ট্যাবলেট ও হীরাখচিত স্মার্টওয়াচ
নির্বাচিত

হুয়াওয়ের নতুন ২ পণ্য : বিশ্বের সবচেয়ে পাতলা ট্যাবলেট ও হীরাখচিত স্মার্টওয়াচ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

অনারের সেরা ৫ ফোন

অনারের সেরা ৫ ফোন

শাওমির সেরা ৫ স্মার্টফোন

শাওমির সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আপনার বেসুরো গলার গান সুরেলা করে দেবে যেসব অ্যাপ
প্রযুক্তি পরামর্শ

আপনার বেসুরো গলার গান সুরেলা করে দেবে যেসব অ্যাপ

গান গাইতে ভালোবাসেন, কিন্তু নিজের গলা শুনে মনে...

তীব্র সমালোচনার মুখে ডিজাইনে পরিবর্তন আনছে অ্যাপল

তীব্র সমালোচনার মুখে ডিজাইনে পরিবর্তন আনছে অ্যাপল

মিডল্যান্ড ব্যাংক গ্রোথ ফান্ডের প্রাথমিক ইউনিট সাবস্ক্রিপশন সম্পন্ন

মিডল্যান্ড ব্যাংক গ্রোথ ফান্ডের প্রাথমিক ইউনিট সাবস্ক্রিপশন সম্পন্ন

ইরানের ৩৩টি ক্ষেপণাস্ত্র ঘাঁটির মধ্যে ৩০টি এখনো সচল

ইরানের ৩৩টি ক্ষেপণাস্ত্র ঘাঁটির মধ্যে ৩০টি এখনো সচল

মাসের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix