Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিকাশে মোবাইল রিচার্জ বেড়েছে ৪০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৪ মে ২০২০
বিকাশে মোবাইল রিচার্জ বেড়েছে ৪০ শতাংশ
Share on FacebookShare on Twitter

চারদেয়ালে বন্দী থাকার এ সময়ে জরুরি কাজগুলো করতে এবং স্বাভাবিক যোগাযোগ রক্ষা করতে মোবাইল নির্ভরতা বেড়েছে।

বাসা থেকে অফিসের কাজ, অনলাইনে সন্তানের স্কুল, পরিজনের খোঁজখবর রাখা, তথ্য, বিনোদন, সামাজিক যোগাযোগ, অনলাইনেই বাজার-সদাই, মোবাইল ব্যাংকিং দিয়ে টাকা পাঠানো, কেনাকাটার পেমেন্ট, ইউটিলিটি বিল দেয়া, টেলিমেডিসিন এর মাধ্যমে ডাক্তারের পরামর্শ এরকম ছোট বড় অসংখ্য প্রয়োজনে তাওহিদুল ইসলাম পরিবারের মোবাইল ডাটার ব্যবহার প্রায় দ্বিগুণ বেড়েছে। কোভিড-১৯ প্রতিরোধে সারাদেশে সামাজিক দূরত্ব বজায় রাখতে ঘরে থাকার কারণে ইসলাম পরিবারের মতো অনেক মোবাইল গ্রাহকের মোবাইল ব্যবহার কয়েকগুণ বেড়েছে।

পরিসংখ্যানেও একই ধরনের তথ্য মিলছে। অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটর (এমটব) এর তথ্যমতে, কোভিড এর এই সময়ে মোবাইল ডাটার ব্যবহারের হার প্রায় ১৫ থেকে ২০ শতাংশ বেড়েছে। আর সেই সাথে মোবাইল এর এই নিরবচ্ছিন্ন ব্যবহার নিশ্চিত করতে জরুরি হয়ে পড়েছে ঘরে বসে মোবাইল রিচার্জের সুযোগ। গ্রাহকরা তাই মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ব্যবহার করে যেকোনো সময় দেশের যেকোনো স্থান থেকে অনায়েসে নিজের এবং প্রিয়জনের মোবাইল রিচার্জের জরুরি কাজটি সারছেন।

বিকাশ সূত্রে জানা যায়, এ বছরের শুরুতে জানুয়ারি মাসে তিন কোটির বেশি গ্রাহকের মোবাইল রিচার্জ সেবা নিশ্চিত হতো বিকাশের মাধ্যমে। এপ্রিল মাসে এসে প্রায় সাড়ে চার কোটি মোবাইল গ্রাহকের রির্চাজ হয়েছে বিকাশের মাধ্যমে। ঘরে থাকার এই সময়ে বিকাশ মোবাইল রিচার্জ ব্যবহার করে মোবাইল সেবা নিরবচ্ছিন্ন রাখার হার ৪০ শতাংশেরও বেশি বেড়েছে।

কথা বলার জন্য মোবাইলের টক-টাইম হোক বা ইন্টারনেট প্যাকেজ বিকাশ অ্যাপ থেকেই মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রামীনফোন, রবি, বাংলালিংক, এয়ারটেল, টেলিটকের এয়ারটাইম/প্যাকেজ কেনার সুযোগ পান ব্যবহারকারীরা। কখনো কখনো থাকে ছাড় সহ বিশেষ অফার। ফলে নিজের বিকাশ অ্যাকাউন্ট থেকেই নিজের বা অন্যের প্রয়োজন অনুসারে ছোট বা বড় প্যাকেজ কিনে ব্যবহার করার সুবিধা পান গ্রাহক।

মোবাইল রিচার্জ সহ অন্যান্য জরুরি আর্থিক লেনদেনের জন্য বিকাশ গ্রাহকরা সারাদেশের বিকাশ এজেন্টের কাছে ক্যাশইন করার পাশাপাশি এখন যেকোনো ভিসা অথবা মাস্টারকার্ড থেকে মুহুর্তেই নিজের অথবা প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে টাকা নিয়ে আসতে পারেন। তাছাড়া ১২টি বেসরকারি ব্যাংকের অনলাইন ব্যাংকিং বা অ্যাপ থেকেও বিকাশ অ্যাকাউন্টে টাকা আনার সেবা নিতে পারেন গ্রাহক। ফলে কোথাও না গিয়ে অনায়েসে বিকাশ অ্যাকাউন্ট টাকা আনার সেবা নিচ্ছেন সারাদেশের গ্রাহক।

শহর-গ্রাম এমন কি প্রত্যন্ত অঞ্চলেও আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তনে মোবাইল এর ব্যবহার আর্শীবাদ হয়ে কাজ করছে। আর করোনা পরিস্থিতির মতো এই বিশেষ সময়ে সেই প্রয়োজনীয়তা আরো বেশি স্পষ্ট হয়েছে এবং মোবাইল ভিত্তিক আর্থিক সেবাও এ সময়ে আর্থিক লেনদেনকে সচল স্বাভাবিক রাখতে জরুরি ভূমিকা রাখছে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ঘিবলি ছবি বানানোর উপায়
নির্বাচিত

ঘিবলি ছবি বানানোর উপায়

ভুয়া ট্রেডিং পুল দিয়ে মিলিয়ন ডলারের অর্থ চুরি!
প্রযুক্তি সংবাদ

ভুয়া ট্রেডিং পুল দিয়ে মিলিয়ন ডলারের অর্থ চুরি!

ঘরের বাইরে থেকেও মায়ের হাতের হালুয়া
ই-কমার্স

ঘরের বাইরে থেকেও মায়ের হাতের হালুয়া

টাচ স্ক্রিনের দাগ ওঠানোর উপায়
নির্বাচিত

টাচ স্ক্রিনের দাগ ওঠানোর উপায়

দুবছরে সাড়ে চারশো ধর্ষণ, উবারে সুরক্ষা নিয়ে প্রশ্ন
অটোমোবাইল

দুবছরে সাড়ে চারশো ধর্ষণ, উবারে সুরক্ষা নিয়ে প্রশ্ন

সনির নতুন ভ্লগিং ক্যামেরা জেডভি-ইওয়ান
নির্বাচিত

সনির নতুন ভ্লগিং ক্যামেরা জেডভি-ইওয়ান

Load More

ট্রেন্ডিং টপিক

ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী
বিবিধ

ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

দেশে প্রথমবারের মতো এফআরপি টাওয়ার স্থাপন করলো ইডটকো
টেলিকম

জ্বালানি সংকটে মোবাইল অপারেটরদের ২৭টি ডাটা সেন্টার বন্ধের ঝুঁকিতে

রাজধানীর মোহাম্মদপুরে নতুন ই-বাইক শোরুম চালু করেছে রিভো বাংলাদেশ
অটোমোবাইল

রাজধানীর মোহাম্মদপুরে নতুন ই-বাইক শোরুম চালু করেছে রিভো বাংলাদেশ

অন্ধকারে গ্রাম বাংলা: লোডশেডিংয়ে পুড়ছে বরিশাল-রাজশাহী, ব্যাহত শিল্প ও কৃষি
অর্থ ও বাণিজ্য

অন্ধকারে গ্রাম বাংলা: লোডশেডিংয়ে পুড়ছে বরিশাল-রাজশাহী, ব্যাহত শিল্প ও কৃষি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৪০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন
প্রযুক্তি বাজার

৪০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালের বর্তমান বাজার পরিস্থিতি এবং ফিচারের কথা...

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

শিক্ষকদের বদলি সফটওয়্যার উন্মুক্ত, দেখুন এখানে

শিক্ষকদের বদলি সফটওয়্যার উন্মুক্ত, দেখুন এখানে

শিক্ষিকার গায়ে হাত তোলা সেই নেতাকে বহিষ্কার করলো বিএনপি

শিক্ষিকার গায়ে হাত তোলা সেই নেতাকে বহিষ্কার করলো বিএনপি

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix