Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

লজিটেকের বিক্রি বেড়েছে ১৪ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১৬ মে ২০২০
লজিটেকের বিক্রি বেড়েছে ১৪ শতাংশ
Share on FacebookShare on Twitter

নভেল করোনাভাইরাসের কারণে ঘরবন্দি রয়েছে বিশ্বের অর্ধেকের মতো মানুষ। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। ব্যবসায়িক ও অফিশিয়াল কাজ অনেকেই ঘরে বসেই সেরে ফেলছেন। এজন্য ইন্টারনেট আর প্রযুক্তির ব্যবহার বেড়েছে। ফলে প্রযুক্তি যন্ত্রাংশের চাহিদাও করোনাকালে বেড়েছে। এতে লাভবান হচ্ছে খাতসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। এর মধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠান লজিটেক ইন্টারন্যাশনাল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, কোম্পানির অর্থবছরের সর্বশেষ প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) তাদের বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৪ শতাংশ বেড়েছে। খবর রয়টার্স।

লুজান ও ক্যালিফোর্নিয়াভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠানটি বলছে, করোনা সংকটের কারণে ঘরে বসে মানুষ প্রযুক্তিনির্ভর কাজে অভ্যস্ত হয়ে পড়েছেন। এতে করে প্রযুক্তিপণ্যের চাহিদা আগের তুলনায় বেড়েছে। যার ফলে প্রতিষ্ঠানটির বিক্রিও বেড়েছে। গতকাল প্রকাশিত প্রান্তিক হিসেবে দেখা গেছে, অর্থবছরের চতুর্থ প্রান্তিকে প্রযুক্তি প্রতিষ্ঠানটির বিক্রি বেড়ে দাঁড়িয়েছে ৭০ কোটি ৯২ লাখ ডলারে। গত বছরের একই সময়ে যেখানে প্রতিষ্ঠানটির বিক্রির পরিমাণ ছিল ৬২ কোটি ৪৩ লাখ ডলার। সেই হিসেবে এক বছরের ব্যবধানে তাদের আয় বেড়েছে ১৩ দশমিক ৬ শতাংশ।

১৯৮১ সালে প্রতিষ্ঠিত লজিটেক প্রতিষ্ঠানটির বিশ্বব্যাপী ব্যবসা রয়েছে। মূলত ওয়েবক্যামেরা, কীবোর্ড, মাউস, ভিডিও কনফারেন্সিংয়ের সরঞ্জামাদি ও সফটওয়্যার তৈরি করে প্রতিষ্ঠানটি। মার্চে শেষ হওয়া কোম্পানি অর্থবছরের সর্বশেষ এ প্রান্তিকে প্রতিষ্ঠানটির নন-জিএএপি পরিচালন আয় গত বছরের তুলনায় ২৩ দশমিক ৩ শতাংশ বেড়ে ৭ কোটি ৯০ লাখ ডলারে দাঁড়িয়েছে।

পুরো অর্থবছর হিসেবে এক বছরে প্রতিষ্ঠানটির বিক্রি বেড়েছে ৬ দশমিক ৭ শতাংশ। আর বার্ষিক নন-জিএএপি হিসেবে প্রতিষ্ঠানটির পরিচালন আয় দাঁড়িয়েছে ৩৮ কোটি ৭০ লাখ ডলারে, যা প্রতিষ্ঠানটির আয়ের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। মার্চে শেষ হওয়া এ অর্থবছরে প্রতিষ্ঠানটির পরিচালন আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৩৬ কোটি ৫০ লাখ থেকে ৩৭ কোটি ৫০ লাখ ডলারের মধ্যে। এর আগে দেয়া প্রাক্কলন তথ্যে প্রতিষ্ঠানটি পুরো অর্থবছরে মুনাফা কমে যাওয়ার বিষয়ে জানিয়েছিল। নভেল করোনাভাইরাসের কারণে সরবরাহ চেইনে বড় ধরনের ধাক্কা লাগতে পারে বলে সে সময় জানায় প্রতিষ্ঠানটি। যদিও মরণঘাতী ভাইরাসটি কোম্পানিটির সার্বিক ব্যবসার ওপর তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি।

লজিটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্রাকেন ড্যারেয়লও মনে করেন কোম্পানির প্রথাগত পণ্য বিক্রিতে মহামারীর ফলে তেমন কোনো পরিবর্তন আসেনি। তিনি বলেন, ভিডিও কনফারেন্সিং, দূরে বসে কাজ সম্পন্ন, আধেয় তৈরি করা, গেমিংসহ অন্যান্য প্রযুক্তি সরঞ্জাম নিয়েই আমাদের ব্যবসা। তবে মহামারীটির ফলে এসব পণ্যের বিক্রিতে তেমন কোনো প্রভাব পড়েনি, বরং বিক্রি বেড়েছে।

মার্চে শেষ হওয়া অর্থবছরের মতো চলতি অর্থবছরেও লজিটেক বিক্রি প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। প্রাক্কলন অনুযায়ী, ২০২১ সালের মার্চে শেষ হওয়া অর্থবছরেরও পণ্য বিক্রিতে লজিটেক সিঙ্গেল ডিজিটের মাঝামঝি সংখ্যার প্রবৃদ্ধি ধরে রাখবে। এছাড়া চলতি অর্থবছরে প্রতিষ্ঠানটি ৩৮ কোটি থেকে ৪০ কোটি ডলার পরিচালন মুনাফা অর্জন করতে সক্ষম হবে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফের শীর্ষ ধনী বিল গেটস
নির্বাচিত

ক্ষমতা থাকলে করোনা মোকাবিলায় যা করতেন বিল গেটস

১২৫ সিসিতে এলো পালসার নিয়ন
অটোমোবাইল

১২৫ সিসিতে এলো পালসার নিয়ন

গুগল পিক্সেল ৭এ: তাক লাগানো স্মার্টফোন
নির্বাচিত

গুগল পিক্সেল ৭এ: তাক লাগানো স্মার্টফোন

ফাইভজি স্মার্টফোন সরবরাহ সাড়ে ১৩ মিলিয়ন ইউনিটে পৌঁছবে
নির্বাচিত

ফাইভজি স্মার্টফোন সরবরাহ সাড়ে ১৩ মিলিয়ন ইউনিটে পৌঁছবে

বাজারে রেজর ৪০ আল্ট্রা আনবে মটোরোলা
নির্বাচিত

বাজারে রেজর ৪০ আল্ট্রা আনবে মটোরোলা

বাজারে এলো এসারের নিউ এডিশন
নির্বাচিত

বাজারে এলো এসারের নিউ এডিশন

Load More

ট্রেন্ডিং টপিক

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন
নির্বাচিত

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

অ্যাপল ছাড়ছেন টিম কুক, কী বলছেন প্রযুক্তি প্রধানরা?
প্রযুক্তি সংবাদ

অ্যাপল ছাড়ছেন টিম কুক, কী বলছেন প্রযুক্তি প্রধানরা?

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ১২ জিবি র‍্যাম: অনারের নতুন চমক Honor 600e
প্রযুক্তি সংবাদ

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ১২ জিবি র‍্যাম: অনারের নতুন চমক Honor 600e

পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং
শিক্ষা ও ক্যাম্পাস

পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন
নির্বাচিত

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

২০২৬ সালের প্রযুক্তি বাজারে ৩৫ হাজার টাকা বাজেটটি...

মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনার ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে ইরানি হ্যাকাররা

মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনার ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে ইরানি হ্যাকাররা

সব শেয়ার বিক্রির ঘোষণা রানার অটোমোবাইলস উদ্যোক্তার

সব শেয়ার বিক্রির ঘোষণা রানার অটোমোবাইলস উদ্যোক্তার

ফোনের অ্যাপ ভাইরাস মুক্ত কি না বুঝবেন যেভাবে

আপনার ফোনে কি আছে এই ৯টি অ্যাপ? এখনই ডিলিট না করলে বিপদের আশঙ্কা!

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix