Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাসা থেকে কাজ করার সুযোগ দিয়ে কর্মী নিচ্ছে ‘মীনা বাজার’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 10 June 2020
বাসা থেকে কাজ করার সুযোগ দিয়ে কর্মী নিচ্ছে ‘মীনা বাজার’
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের অন্যতম বৃহৎ সুপার মার্কেট চেইন ‘মীনা বাজার’ অ্যান্ট্রি-লেভেল চাকরি প্রার্থীদের জন্য বাসা থেকে কাজের সুযোগ নিয়ে এসেছে। ‘কর্ম’র প্ল্যাটফর্ম ব্যবহার করে চাকরিপ্রার্থীরা মঙ্গলবার ( ৯ জুন) থেকে চাকরি খুঁজতে এবং অনলাইনে সাক্ষাৎকার প্রদানের সুযোগ পাবেন। মঙ্গলবার (৯ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘কর্ম’ শতভাগ রিমোট ইন্টারভিউ’র (বাসা থেকে চাকরির সাক্ষাৎকার) সুবিধা দিচ্ছে। এ প্রচেষ্টার অংশ হিসেবে রিটেইল চেইন সুপার শপ ‘মীনা বাজার’ গুগলের জব-ম্যাচিং অ্যাপ ‘কর্ম’র সঙ্গে কাজ করছে। সম্প্রতি ‘কর্ম’ তাদের নতুন ফিচার ‘রিমোট জবস লিস্টিং’ ও ‘রিমোট ইন্টারভিউস’ চালু করেছে। এর ফলে কোভিড-১৯ বৈশ্বিক মহামারির সময়ে নিয়োগকর্তার আহ্বানে সাড়া দিয়ে যারা বাসা থেকে কাজের সুযোগ খুঁজছেন এবং নিরাপদে অনলাইনে সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে চান, তাদের জন্য এটি একটি কার্যকর প্ল্যাটফর্ম।

সংবাদ বিজ্ঞপ্তিতে ‘কর্ম’ জানায়, এ বৈশ্বিক মহামারির সময়ে মানুষ বাসায় থাকছেন। এ পরিস্থিতিতে সম্প্রতি ক্রেতাদের জন্য ডেলিভারি সেবার ক্ষেত্রে অভূতপূর্ব চাহিদার পরিপ্রেক্ষিতে ‘মীনা বাজার’ এ বিষয়ে এগিয়ে এসেছে। এর ফলে, এ সময়ে ক্রেতাদের চাহিদা মেটাতে প্রতিষ্ঠানটির আরও জনবল নিয়োগের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। প্রতিষ্ঠানটি এক্ষেত্রে চাকরিপ্রার্থীদের বাসা থেকে সাক্ষাৎকারের সুবিধা দিচ্ছে। শুধু এপ্রিল মাসেই ‘মীনা বাজার’ তাদের একমাত্র রিক্রুটমেন্ট চ্যানেল ‘কর্ম’ অ্যাপের মাধ্যমে লকডাউন চলাকালীনই চার শতাধিক কর্মীর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছে।

‘মীনা বাজার’-এর মহাব্যবস্থাপক আহমেদ শোয়েব বলেন, এ প্রতিকূল সময়ে, আমাদের দক্ষ মানবসম্পদ দল ‘কর্ম’ -এর সঙ্গে কাজ করছে এবং জনবল নিয়োগের ক্ষেত্রে বাসা থেকে সাক্ষাৎকার গ্রহণ করছে। এ প্রক্রিয়াটি আমাদের কর্মী দল এবং চাকরিপ্রার্থী উভয়ের জন্যই সুরক্ষিত ও নিরাপদ।

তিনি আরও বলেন, এই সংকটকালে জরুরি সেবাদাতা হিসেবে ক্রেতাদের জন্য সামনে এগিয়ে আসা আমাদের দায়িত্ব। আমরা আশা করছি, ‘কর্ম’র সঙ্গে আমাদের এ অংশীদারিত্বের মাধ্যমে আমরা আমাদের চাহিদা অনুযায়ী জনবল নিয়োগ করতে সক্ষম হবো। যা দ্রুতই আমাদের কর্মীসংখ্যা বৃদ্ধি করবে। যারা বাসা থেকেই কাজ করবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মতে, বাংলাদেশের মতো দেশে যেখানে জনসংখ্যার ৪৭ শতাংশই তরুণ, সেখানে চাকরিপ্রার্থীদের সহায়তা করার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা, বৈশ্বিক মহামারির প্রভাব শ্রমবাজারে অনেক পরিবর্তন নিয়ে আসবে। ‘মীনা বাজার’ বাসায় থেকে কাজ করার সুযোগ বৃদ্ধিতে এবং একে স্থায়ী চাকরিতে রূপান্তরের পরিকল্পনা করছে। প্রতিষ্ঠানটি তরুণ চাকরিপ্রার্থীদের বর্তমান প্রয়োজন অনুযায়ী কাজ করছে এবং দেশে কর্মসংস্থানের সুযোগ তৈরিতেও কাজ করছে।

‘কর্ম’র লিড বিকি রাসেল বলেন, এ পরিস্থিতিতে যেহেতু নিয়োগদাতা ও চাকরি প্রত্যাশীরা সবসময় বাসার বাইরে বের হতে পারছেন না, তাই তাদের জন্য সঠিক সুযোগগুলো খুঁজে পেতে সহায়তায় আমরা অঙ্গীকারবদ্ধ। এই ফিচারগুলো চালু করার মাধ্যমে আমরা তাদের একে অপরের সঙ্গে যোগাযোগে সহায়তা করছি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

৫০ ইঞ্চির স্মার্ট টিভি আনছে নকিয়া
নির্বাচিত

৫০ ইঞ্চির স্মার্ট টিভি আনছে নকিয়া

ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা করে পেলেন প্রবাসীর স্ত্রীসহ তিনজন
প্রযুক্তি সংবাদ

ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা করে পেলেন প্রবাসীর স্ত্রীসহ তিনজন

গ্যালাক্সি নোট ১০ প্লাসকে শীর্ষে রাখল ডিএক্সওমার্ক
নির্বাচিত

গ্যালাক্সি নোট ১০ প্লাসকে শীর্ষে রাখল ডিএক্সওমার্ক

আসন্ন আইফোন ১৭ প্রো ম্যাক্সে যা যা থাকছে
নির্বাচিত

আসন্ন আইফোন ১৭ প্রো ম্যাক্সে যা যা থাকছে

গুগল ক্রোমে শিক্ষার্থীদের জন্য নতুন এআই ফিচার
নির্বাচিত

গুগল ক্রোমে শিক্ষার্থীদের জন্য নতুন এআই ফিচার

অ্যাপলের ডাব্লিউডাব্লিউডিসি’ও হবে অনলাইনেই
নির্বাচিত

অ্যাপলের ডাব্লিউডাব্লিউডিসি’ও হবে অনলাইনেই

Load More

ট্রেন্ডিং টপিক

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ
নির্বাচিত

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

স্টারলিংকের সঙ্গে সরাসরি মোবাইল-টু-স্যাটেলাইট সেবা চালু করছে বাংলালিংক
টেলিকম

স্টারলিংকের সঙ্গে সরাসরি মোবাইল-টু-স্যাটেলাইট সেবা চালু করছে বাংলালিংক

অনার ম্যাজিক ৯ প্রো ম্যাক্স বনাম ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স: ক্যামেরা, ব্যাটারি ও ডিসপ্লেতে কে কোথায়
প্রযুক্তি সংবাদ

অনার ম্যাজিক ৯ প্রো ম্যাক্স বনাম ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স: ক্যামেরা, ব্যাটারি ও ডিসপ্লেতে কে কোথায়

হারানো ফোন খুঁজে দেবে গুগলের এই ফিচার
প্রযুক্তি সংবাদ

হারানো ফোন খুঁজে দেবে গুগলের এই ফিচার

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নকশার স্কেচ ফাঁসের কয়েক সপ্তাহ পর এবার মোটোরোলার...

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম

দীর্ঘমেয়াদি বেসরকারি বিনিয়োগ আকর্ষণে জোর দিলেন ফকির মাহবুব আনাম

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

10 June 2020

বাসা থেকে কাজ করার সুযোগ দিয়ে কর্মী নিচ্ছে ‘মীনা বাজার’

Techzoom.TV |
TechzoomTV