Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মার্কিন আইনপ্রণেতাদের তোপের মুখে একগুচ্ছ প্রযুক্তি জায়ান্ট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২১ জুন ২০২০
মার্কিন আইনপ্রণেতাদের তোপের মুখে একগুচ্ছ প্রযুক্তি জায়ান্ট
Share on FacebookShare on Twitter

আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিতব্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রযুক্তি জায়ান্টগুলোকে নিয়ে এক ভার্চুয়াল শুনানির আয়োজন করেছিল হাউজ প্যানেল। মূলত ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে মার্কিন নির্বাচনে বিদেশী প্রভাব রুখতে এবং নিরাপত্তার বিষয়ে কী ধরনের উদ্যোগ নেয়া হয়েছে, তা জানতে ফেসবুক, গুগল ও টুইটারের মতো প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে এ শুনানির আয়োজন করা হয়। যেখানে আইনপ্রণেতাদের তোপের মুখে পড়েছেন প্রযুক্তি জায়ান্টগুলোর শীর্ষ কর্মকর্তারা। খবর রয়টার্স।

হাউজ অব রিপ্রেজেনটেটিভস ইন্টেলিজেন্স কমিটিকে ফেসবুক ও টুইটারের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, অনুপস্থিত ভোটিং বা সাম্প্রতিক বর্ণবৈষম্যবিরোধী বিক্ষোভ এবং পুলিশি কার্যক্রম নিয়ে কথোপকথনে তাদের প্লাটফর্মে বিদেশী হস্তক্ষেপের কোনো প্রমাণ মেলেনি।

ভার্চুয়াল শুনানিতে ফেসবুকের অ্যালগরিদম মেরুকরণমুখী প্রচার চালাচ্ছে এ বিষয় নিয়ে প্রতিষ্ঠানটি কী পদক্ষেপ নিচ্ছে, তা জানতে ফেসবুকের নিরাপত্তা নীতিমালা প্রধান নাথানিয়েল গ্লেইশারকে চাপ দেন ডেমোক্র্যাট প্রতিনিধি জিম হাইমস। দিসি বলেন, এখন যদি প্রতিটি মার্কিন বসতি বিষাক্ত, বিস্ফোরক গ্যাস দিয়ে পরিপূর্ণ হয়, যা আমি মনে করি এখন রয়েছে, তাহলে বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটাতে রাশিয়া বা ইরান বা উত্তর কোরিয়া বা চীন থেকে একটি দেয়াশলাইই যথেষ্ট।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পোস্ট প্লাটফর্মে অনুমোদন দেয়ার বিষয়ে দুই পথে এগিয়েছে ফেসবুক ও টুইটার। সম্প্রতি তাই কনটেন্ট মডারেশন নিয়ে বিতর্কও বেড়েছে। এ বিষয় নিয়েও শুনানিতে গ্লেইশারকে চাপ দিয়েছে হাউজ প্যানেল। পোস্ট নিয়ে বিতর্কের জেরে সামাজিক মাধ্যমগুলোর সেন্সরশিপ বাতিলের আহ্বান জানিয়েছেন ট্রাম্প।

ভার্চুয়াল শুনানিতে মার্কিন কমিউনিকেশনস ডিসেন্সি অ্যাক্টের ২৩০ ধারায় পরিবর্তন আনার বিষয়ে জানতে চাইলে গ্লেইশার বলেন, কংগ্রেস পরিবর্তন আনলে তারা আইন মেনে চলবে। ওই আইনের ২৩০ ধারায় বলা আছে, পারস্পরিক প্রতিক্রিয়া প্রকাশ করে কম্পিউটারভিত্তিক এমন কোনো সেবাকে প্রকাশক হিসেবে বিবেচনা করা যাবে না এবং সেখানে অন্য সেবা বা তথ্যদাতার প্রকাশিত তথ্যের জন্য ওই সেবাকে দায়ী করা যাবে না। মূলত এ ধারার কারণেই ফেসবুক বলতে পারছে যে ডোনাল্ড ট্রাম্পের কোনো পোস্টে মিথাচার থাকলেও তারা সেটি রেখে দেবে।

গুগলের আইন প্রয়োগ এবং তথ্য সুরক্ষা বিভাগের পরিচালক রিচার্ড সালগাদোর কাছে হাউজ প্যানেলের দাবি, স্বচ্ছতার অভাবে গুগল সমালোচনা এড়িয়ে যাচ্ছে। জবাবে সালগাদো বলেন, প্লাটফর্মের বিজ্ঞাপনের বিষয়ে গুগল স্বচ্ছতা প্রতিবেদন প্রকাশ করে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রো-লেভেল পোর্ট্রেট ফটোগ্রাফিতে নতুন অভিজ্ঞতা দেবে ভিভো ভি৫০
নির্বাচিত

প্রো-লেভেল পোর্ট্রেট ফটোগ্রাফিতে নতুন অভিজ্ঞতা দেবে ভিভো ভি৫০

কোনও চীনা অ্যাপ নিষিদ্ধ করছে না ভারত
প্রযুক্তি সংবাদ

কোনও চীনা অ্যাপ নিষিদ্ধ করছে না ভারত

বাংলায় ভয়েস-টু-টেক্সট ফিচার চালু করল ইমো
প্রযুক্তি সংবাদ

বাংলায় ভয়েস-টু-টেক্সট ফিচার চালু করল ইমো

রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রে টেলিযোগাযোগ সেবা স্থাপনে ব্যয় বাড়ছে ৯১ শতাংশ
নির্বাচিত

রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রে টেলিযোগাযোগ সেবা স্থাপনে ব্যয় বাড়ছে ৯১ শতাংশ

অপো রেনো১৫ সিরিজ ফাইভজি এবং গোজায়ানের যৌথ উদ্যোগে ভ্রমণের নতুন দিগন্ত
প্রযুক্তি সংবাদ

অপো রেনো১৫ সিরিজ ফাইভজি এবং গোজায়ানের যৌথ উদ্যোগে ভ্রমণের নতুন দিগন্ত

মাইক্রোম্যাক্স নিয়ে এলো অ্যান্ড্রয়েড টিভি
নির্বাচিত

মাইক্রোম্যাক্স নিয়ে এলো অ্যান্ড্রয়েড টিভি

Load More

ট্রেন্ডিং টপিক

আগামী সপ্তাহ থেকে টাকা ফেরত পাবেন ই-কমার্স গ্রাহকরা
ই-কমার্স

ই-কমার্সে ৫৮ হাজার অভিযোগ, পাওনা ৩,৮৬৯ কোটি টাকা

অনলাইনে ভুয়া অস্ত্রের বিজ্ঞাপন দিয়ে প্রতারণা: গ্রেফতার ২
প্রযুক্তি সংবাদ

অনলাইনে ভুয়া অস্ত্রের বিজ্ঞাপন দিয়ে প্রতারণা: গ্রেফতার ২

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে
নির্বাচিত

অনারের সেরা ৫ ফোন: রোবট ক্যামেরা থেকে ৭,১০০ এমএএইচ ব্যাটারি

যুক্তরাষ্ট্রে অনুমতি মিললেও চীনে পৌঁছায়নি এনভিডিয়ার চিপ
প্রযুক্তি সংবাদ

এআই চিপের চাহিদায় আয় ৭০ শতাংশ বাড়ার আশা এনভিডিয়ার

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

২০২৬ সালের সেরা ৫ বাজেট স্মার্টফোন, ফিচার ও স্পেসিফিকেশন
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৫ বাজেট স্মার্টফোন, ফিচার ও স্পেসিফিকেশন

কম দামে ভালো পারফরম্যান্স, উন্নত ক্যামেরা, দ্রুতগতির ডিসপ্লে...

কোন অ্যাপ গোপনে ফোনের ক্যামেরা ব্যবহার করছে জানুন ১ মিনিটে

কোন অ্যাপ গোপনে ফোনের ক্যামেরা ব্যবহার করছে জানুন ১ মিনিটে

যুক্তরাষ্ট্র ও কানাডার শুল্কযুদ্ধে চাপে টয়োটা-হোন্ডা

যুক্তরাষ্ট্র ও কানাডার শুল্কযুদ্ধে চাপে টয়োটা-হোন্ডা

অ্যাপল ছাড়ছেন টিম কুক, কী বলছেন প্রযুক্তি প্রধানরা?

টিম কুকের বিদায়, অ্যাপলের নতুন সিইও জন টার্নাস

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২১ জুন ২০২০

মার্কিন আইনপ্রণেতাদের তোপের মুখে একগুচ্ছ প্রযুক্তি জায়ান্ট

Techzoom.TV |
TechzoomTV